18 বার পড়া হয়েছে
সুখ
মনির হোসেন
সুখ লুকিয়ে বাস্তবে
সুখ যে কেবল সত্যতে;
সুখ হাসে আপন নীড়ে
সুখ যে প্রিয়জনেতে।
সুখ জাগে ভোরের আলোয়
সবুজ ঘাসের হাসিতে;
সুখ ভেসে যায় ভোরের হাওয়ায়
পাখির মিষ্টি কুজনেতে।
সুখ লুকিয়ে ছোট্ট আশায়
অল্পতেই মন ভরাবো যে;
সুখ চকমকায় শুভ্র ভালবাসায়
একলা মনেও স্বপ্ন বুনাতে।

