রূপপুরের আলো
আল আমিন সরদার
পদ্মা নদীর পূর্ব তীরে, জেগেছে নতুন প্রাণ,
রূপপুর আজ গাইছে যে, জয়যাত্রার গান।
সবুজ গাঁয়ের বুক চিরে আজ, জেগেছে এক আশা,
প্রযুক্তির এই মেলবন্ধনে, বাঁধলো নতুন বাসা।
বিশাল ধোঁয়াশা মুক্ত আকাশ, ডানা মেলেছে বহুদূর।
উন্নয়নের সুর উঠেছে, আজ রুপপুর রুপপুর।
পরমাণুর শক্তি দিয়ে, আসবে ঘরে আলো,
ঘুচবে দেশের আঁধার কালো, বাসবে সবাই ভালো।
রাশিয়ার সেই মৈত্রীতে আজ, স্বপ্ন ডানা মেলে,
নতুন যুগের আলোকছটা, দেখবো চোখটি খুলে।
শিল্প-কলকারখানা সব, চলবে এবার জোরে,
অর্থনীতির ঘুরবে চাঁকা, নতুন সূর্য ভোরে।
পাবনার এই শান্ত মাটি, গর্বে যে আজ হাসে,
রূপপুরের এই দীপ্ত আলো, ছড়াক বিশ্বমাঝে।
বাঙালির এই জয়কেতন, উড়বে চিরকাল,
রূপপুরেই গড়বো মোরা, দীপ্ত ভবিষ্যৎ-কাল।
রচনা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

