Share Facebook Twitter LinkedIn Pinterest Email 802 বার পড়া হয়েছেউৎসব নির্মলেন্দু গুণ সেই কবে একদিন আমাদের জন্ম হয়েছিল সেই কবে একদিন আমাদের মৃত্যু হয়েছিল, সেই কবে একদিন আমাদের ভালোবাসার উৎসব জমেছিল, যৌবনে। সে কবে একদিন কুমারীর রক্ত পান করে আমরা পবিত্র হয়েছিলাম নেশায়। সেই কবে একদিন নারীর মধ্যে আমাদের জন্ম হয়েছিল, মৃত্যু হয়েছিল, উৎসব হয়েছিল। নির্মলেন্দু গুণ