মহান স্বাধীনতা দিবস
সুরমা খন্দকার
৫৬তম মহান স্বাধীনতা দিবস-
শুভেচ্ছা জানাই প্রাণভরে,
রক্তে লেখা ইতিহাস যার
২৬শে মার্চ ভোরের তরে।
বেদনা, ত্যাগ, অদম্য সাহস
জেগে ওঠে সেই প্রভাতে,
স্বাধীনতার ডাক উঠেছিল-
অগ্নিশপথ বুকে নিয়ে রাতে।
হানাদারের কালো থাবা,
রাজাকার-আলবদরের ক্ষত;
বর্বরতার সেই অন্ধকারে-
জ্বলে ওঠে প্রতিরোধের রথ।
নয়টি মাস রক্তে ভেজা
সংগ্রামের সে দুর্বার পথ,
প্রাণের দামে ছিনিয়ে আনি-
লাল-সবুজের স্বাধীনতার শপথ।
বছর ঘুরে আবার এলো
স্বাধীনতার সেই আহ্বান,
৫৬ বছরের গৌরবগাথা-
বয়ে আনে বারংবার সম্মান।
আজও স্মরণ করি আমরা
বীর শহীদের অমর দান,
শ্রদ্ধার ফুলে ভরে উঠুক-
সাভারের সেই পবিত্র স্থান।

