প্রতিবিম্ব প্রকাশ এর উত্তরা, ঢাকার কার্যালয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত: বিশেষ প্রতিবেদক ঢাকা: আজ ২৪/০৭/২০২৩ বিকেল ৫টায় প্রতিবিম্ব প্রকাশের উত্তরা, ঢাকার নিজস্ব কার্যালয়ে সাহিত্য আড্ডার আয়োজন করে। প্রতিবিম্ব প্রকাশ-এর নিয়মিত সাহিত্য আড্ডায় আজকের অতিথি ছিলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। সাহিত্য আলোচনায় অংশগ্রহণ ও কবিতা আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি এ টি এম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার), কবি ও গীতিকার তৌফিকা আজাদ, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি হারুনুর রশীদ, কবি মো. নূরুল হক, কবি কে,এম,সানোয়ার হোসেন (নয়ন), কবি মুস্তাহিদুর রহমান প্রমুখ গুণীজন। বিশেষ আলোচনায় কবি রেজাউদ্দিন স্টালিন সাহিত্যের উপর বিশদ আলোচনা করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। …
Author: প্রতিবিম্ব প্রকাশ
মেঘ বালিকা- তুমি বৃষ্টিতে ভিজে যাও দেবদুলাল বণিক প্রচন্ড বৃষ্টি বইছে প্রকৃতির বুক ভেঙ্গে ঝড় যেন থামছেই না ক্ষণে-ক্ষণে থেমে-থেমে কবিতার ছন্দের মতো বৃষ্টি পড়ে , বৃষ্টি পড়ে – আমার প্রিয়ার ঠোঁটে-বুকে মায়াবী প্রান্তরে ভিজে উঠো প্রিয়া- তুমি ভিজে উঠো দেখো – প্রশান্তির ছোঁয়া লাগবে প্রাণে , আজ না থামুক বৃষ্টি সকাল দুপুর- প্রিয় সন্ধ্যাবেলায় বৃষ্টির ভেতরে স্নাত হোক শরীর – শুদ্ধের ভেতরেই তুমি জেগে রও। ঝরো ঝরো বৃষ্টির জলে তুমি নাচতে পারো এক পায়ে নুপুরে তোমায় অনিন্দ্য দেখায় , টুপটাপ – টুপটাপ বৃষ্টির ছন্দে তুমি গাইতে পারো গান তোমার গানের মধুর কন্ঠে – থেমে যাবে বৃষ্টির কলরব , মেঘ…
গত ২২ জুলাই ছিল বরেণ্য ছড়াকার আবু সালেহ-এর জন্মদিন, তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন, ফ্রান্স প্রবাসী ছেলে আবু জুবায়ের। আমার বাবা সাংবাদিক, ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ এর আজ জন্মদিন। শুভ জন্মদিন আব্বু। তিনি একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিশু একাডেমী অগ্রণী ব্যাংক পদক সহ বহু পদক পেয়েছেন। গ্রন্থ সংখ্যা ১২০ এর অধিক। ছড়া সংখ্যা লক্ষাধিক। বাংলাদেশের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সাবেক প্রধান, বাসসের বিশেষ প্রতিনিধি। কবি শক্তি চট্টোপাধ্যায় ১৯৬৯ সালের গনভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করেতে গিয়ে লিখেছিলেন ” পল্টন ময়দান থেকে শুরু করে ঢাকার প্রতিটি প্রতিবাদে গর্জে উঠছিল বিপ্লবী আবু সালেহ এর ছড়া । তিনি তাঁর প্রতিটি ছড়ায় পূর্ব পাকিস্তানের স্বাধীনতার…
ঢাকায় ঐক্যতানের বর্ষার আড্ডার আড্ডা অনুষ্ঠিত: বিশেষ প্রতিবেদক ঢাকা: বিগত ২২/৭/২৩ সন্ধ্যায় ঢাকার বারিধারার ডিওএইচএস নিজস্ব কার্যালয়ে ঐক্যতান বর্ষার আড্ডার আড্ডা সন্ধ্যার আয়োজন করে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও বাংলাদেশ টেলিভিশন শিল্পী গাঙচিলের কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পলক রহমানের সভাপতিত্বে এ আড্ডায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জুডিশিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের মহা পরিচালক নাজমুন আরা সুলতানা ও প্রধান বক্তা ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কবি ড. ইদ্রিস আলী। অনুষ্ঠানে আলোচনা, পাঠপর্বে ও বর্ষার গানে গানে অংশ নেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এডিশনাল পুলিশ কমিশনার ও গাঙচিলের উত্তরা শাখার সভাপতি কবি এটিএম ফারুক আহমেদ,…
তোমাকে চাই শহিদুল ইসলাম দিলু আমি যে কেমন হয়ে গেছি আমি যে আর আমার মাঝে নাই, আমি আমার মাঝে ফিরে আসতে এখন শুধু তোমাকে চাই। তুমি কোথায় আছ সে ঠিকানা আমার জানা নাই, তোমাকে না পেলে আমার যে আর বাচার আশা নাই, এখন বলো কোথা গেলে আমি তোমাকে পাই, আমি শুধু তোমাকে চাই। তোমায় না দেখে বেসেছি ভালো তোমাকে প্রয়োজন আছে তাই, তুমি হিনা শূন্য জীবন কাটাতে নাহি চাই আমি শুধু তোমাকে চাই। জেতায় থাকো ভালো থাকো এইটুকু এখন চাই, জানি একদিন তুমি ফিরে আসবে এখন আমি আছি সেই আশায় আমি শুধু তোমাকে চাই।
পরীর দেশে। আফরোজা জেসমিন। পরীর দেশের নিয়ম কানুন খুকুর নেই যে জানা, খুকুর সাধ পরী হবে লাগিয়ে দুটো ডানা। পরীর মতই উড়বে খুকু ফুল ফোটাবে বনে, সারাদিনই করবে খেলা ফুলপরীদের সনে। ঘুমের ঘোরে নকল ডানায় যেই না উড়লো খুকু, খাটের নিচে পড়ে সে তো পেল ভীষণ দুখু।
ফাগুনের আগুনে মোঃ মামুন মোল্যা প্রতিটি চিত্ত মগ্ন প্রীতির সমীপে ; এই সরল অঙ্কে বড্ড গড় মিল! পাহাড় দাঁড়ায়, টাইফুনের দমকা হাওয়া কি়ংবা কাঁটা এসে বেঁধে! খোঁপায় পরা গোলাপ, বেলি, বকুল, কামিনী; বিক্ষিপ্ত বাতাসে কৃষ্ণ রঙ কেশ,ওড়নার আড়ালে মুচকি হাসির এক বিন্দু ঝলকানি; আড়াল করতে ঘন কালো মেঘ লণ্ডভণ্ড। প্রীতির শ্রাবণ ধরা ঝরবে গগনে প্রতীক্ষা প্রত্যহ স্নিগ্ধ প্রভাতে! ডেড বডি কাঁদে বয়ে বেড়ায় পচনে প্রতীক্ষা চিতায় পুড়ে। নড়াগাতী, নড়াইল।
একটি মুখের প্রতিচ্ছবি শেখ মনিরুজ্জামান শাওন শতবর্ষী বটবৃক্ষের মতো ডালপালা ছড়িয়ে আজো দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়… আসবে না তুমি, আসবে না এই কথা যদি মন মানতো। তবে- নিঃশব্দে ভেঙে যাওয়া বুকের ভিতর পদ্মার ভাঙন থেমে যেত। থেমে যেত প্রচণ্ড কষ্টের একটা চাপ মোচড় দিয়ে ওঠা কলিজার ভিতর, থেমে যেত সাহারার বুকে পড়ে থাকা অথর্ব, প্যারালাইসড তৃষ্ণার্ত আত্মার আত্মচিৎকার সেই কবে। হয়ত, সেখানে গড়ে উঠতো সবুজের সমারোহ, ফুলে ফেঁপে উঠতো সোনালি ফসল। হয়ত গড়ে উঠতো ছোট্ট উঠোন, যেখানে হাঁটি হাঁটি পা পা করে খেলা করতো ধুলো মেখে শিশু এক। হয়ত সেখানে শোনা যেত খুব ভোরে নির্মল হাসির শব্দ কোন কিশোরী চপলা…
অনামিকা-১৮ মাধবীলতা মো: গোলাম রসুল অনামিকা তুমি আমার মাধবীলতা আমার কুঞ্জবনের সুরভিত ফুল। তুমি আমার সাধনা বাসন্তী পাতা অনামিকা তুমি আমার প্রেমের মুল। তুমি ঐ দূর হিমাদ্রীর হিমবাহ আমার তাপিত হৃদের প্রশান্তি তুমি আঁধার রাতে সঙ্গী নির্মোহ অনামিকা তুমি আমার অমূল্য প্রাপ্তি। আজি হিমশীতল কৌমুদী রাতে তুমি আমার জড়ানো উলের চাদর। কোকিল কন্ঠি তুমি নিরব বিভাতে স্পর্শে তোমার সতেজ এই অন্তর। রাখালের কাঁচা বাঁশের বাঁশির সুরে শুনিতে পাই আমি তোমার কন্ঠস্বর। উদাস মন আমার সদা আনচান করে তৃষিত হৃদয়খানি শুধু কাঁপছে থরথর। ওগো রূপসী কন্যা তুমি আঁধার ঘরে আমার সুধাময়ী সতেজ স্নিগ্ধ কালো। ওগো প্রেয়সী চন্দ্রমল্লিকা তোমার সুরে তিমির টুটে…
আসছে কবি আবুল খায়ের সম্পাদিত গল্পের সংকলন: হৃদয়ের গল্পগুচ্ছ। বইটি ২০২৪ সালের একুশে বইমেলায় পাওয়া যাবে। অণুগল্প। ছোটগল্প। গল্প। ১) অণুগল্প (২০০ শব্দের মধ্যে), একাধিক দিতে পারবেন। ২) ছোট গল্প (৫০০ শব্দের মধ্যে), একটি ৩) গল্প (৬০০ শব্দের মধ্যে), একটি আপনার লেখা সেরা গল্পটি দ্রুত পাঠাতে পারেন। নিচের ইমেইলে। ইমেইল: khair.hrm@gmail.com লেখার সাথে আপনার ছবি, লেখক পরিচিতি এবং মোবাইল নাম্বারসহ কুরিয়ারের ঠিকানা (বই পাঠানোর জন্য) দিতে ভুলবেন না। যেকোনো প্রয়োজনে কল দিতে পারেন। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ / ০১৮২৬৩৯৫৫৪৯ সৃজনশীল যেকোনো বই প্রকাশ করতে যোগাযোগ করতে পারেন। (সৃজনশীল লেখকের ঠিকানা) প্রতিবিম্ব প্রকাশ পুস্তক প্রকাশক ও বিপণনে আপনার বিশ্বস্ত অংশীদার। বাড়ি ০১, সড়ক ১৪/বি,…
