Author: প্রতিবিম্ব প্রকাশ

বাজিমাৎ ফাহমিদা রিআ গত রাতে ছােট ফুফু এসেছেন রাজশাহী থেকে ।কাউকে কিছু না জানিয়ে হুট করে এসে হাজির। ঊষসী ওর ছােট বােন সমৃদ্ধিকে নিয়ে তখন পড়ায় ব্যস্ত। হঠাৎ ডিংডং ডিংডং। কে এলাে এই রাতে? ঘড়ির কাঁটায় তখন প্রায় দশটা। এক ছুটে লুকিং গ্লাসে চোখ রেখেই ওয়াও শব্দ করে দরজা খুললাে উষসী। এবার অনেক দিন পরে এলেন ছােট ফুফু ।দাদীকে সারপ্রাইজ দিয়ে, খাওয়া দাওয়া সেরে ফুফু যখন জার্নির ক্লান্তি মেটাতে বিছানায় গা এলিয়েছেন, উষসীও ফুফুর পাশ ঘেঁসে গুটিসুটি মেরে জায়গা করে নিলাে। ছােট ফুফুর সাথে অনেক গুলাে শর্তের মধ্যে প্রথম শর্তটাই হলাে কাল সকালে স্কুলে রেখে আসতে হবে, আনতেও। পরদিন ভাের…

আরো পড়ুন

বর্ণিল পক্ষী ফিরোজা বিউটি লাল ঝুটি কাকাতুয়া টিয়া আর ময়না, কেউ কেউ সাজে পটু পরে থাকে গয়না। খোকা খুকু তাই দেখে ভারি মজা পায়, কেউ কেউ পরে দেখো কালো কোট গায়। পায়রা দেখ আকাশেতে ডিগবাজি খায়, শালিক পাখি পাখামেলে পুকুরেতে নায়। চড়ুই পাখি কিচিরমিচির সন্ধ্যা বেলায় করে, ঠিকানা নেই তাদের কোনো থাকে পরের ঘরে। কাক শুধু নোংড়া ঘাঁটে গায়ের রং কালো, ময়ুর যখন পেখম মেলে দেখতে লাগে ভালো। চিড়িয়াখানায় হরেক পাখি সবাই দেখতে গেল, খোকাখুকুর ছোট্ট মনে শান্তি খুজে পেল।

আরো পড়ুন

আমরাও গর্বিত। প্রতিবিম্ব প্রকাশ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়, বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিনকে।  এই সম্মাননা ভারতের কবি সুবোধ সরকার, কবি বিনায়ক বন্দোপাধ্যায় এবং বাংলাদেশের বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, ড. মাহবুব হাসান এবং কবি শ্যামসুন্দর সিকদারকে প্রদান করা হয়। গত ১৬ জুন শুক্রবার বিকাল ৫ টায় প্রতিবিম্ব প্রকাশ ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে ভারত ও বাংলাদেশের কবিদের নিয়ে ছিলো এক মনোজ্ঞ সাহিত্য আয়োজন। প্রথম পর্বে- বাংলাভাষার প্রখ্যাত কবি, পশ্চিমবঙ্গের কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার ও বাংলাদেশের প্রখ্যাত কবি বৈশ্বিক কণ্ঠস্বর রেজাউদ্দিন স্টালিন একাধিক কবিতা পাঠ করেন।দুজনের পাঠ অসাধারণ ব্যঞ্জনা সৃষ্টি করে। সুবোধ সরকার বলেন বাংলাদেশ বাংলাসাহিত্যের উর্বর ভূমি, এখানে এসে…

আরো পড়ুন

পাপের তাপে জেবুন্নেছা জেবু নীতিহীন ভ্রষ্টদের আকাশে জয়ের পতাকা উড়ে, লুণ্ঠিত হচ্ছে মানবতা বার বার… নর্তকীদের নূপুরের ঝংকারে। অন্ধ আজ সকল আদর্শনীতি বাঁচার অসহায় চেষ্টা… নষ্টদের অধীনে সব বন্দি চলছে নিজেদের স্বার্থের প্রতিষ্ঠা। নীরবে ডুবছে জাহাজ ছলনার খেলায় বসবাস, দাফন হচ্ছে বিলাসী জলসায় আশা নেই শুধুই হতাশ। বোবা জাতির হাসি নয়ন জলে বাজায় বাঁশী, নৃত্যের তালে তালে ফাঁকি হুঁশহীন বোবা অন্ধ জাতি। অসহায় আর্তনাদ ক্রন্দন … জাহাজ ভাসছে হবে বিলীন যাত্রীরা ছুটছে দিশাহীন। দ্রব্যমূল্যের চাপে নিঃস্ব জীবন অসহায় আর্তনাদ ক্রন্দন … জাহাজ ভাসছে হবে বিলীন যাত্রীরা ছুটছে দিশাহীন। দ্রব্যমূল্যের চাপে আমজনতা কাঁপে কাঁপে ওরা কাঁপে বেঁচে থাকার পাপের তাপে বাঁচাবে…

আরো পড়ুন

তুমি আসবে বলে শারমিনা ইয়াছমিন তুমি আসবে বলে সীমাহীন খুশির স্রোতে স্রোতে ভেসেছি, লুকিয়ে লুকিয়ে সুখ চাদর জড়িয়ে মৃদু মুচকি মুচকি হেসেছি। হেলে দুলে নৃত্য তালে আনন্দ মনে গুন গুন গান গেয়েছি, আনমনা হয়ে নীল স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের রাজ্যে ঘুরেছি। তাড়াতাড়ি কাজ শেষ করে তোমার অপেক্ষাতে প্রহর গুনেছি, লাল নীল শাড়ি পড়ে, হাতে চুড়ি কপালে টিপ দিয়ে সেজেগুজে বসেছি। অপেক্ষার প্রহর শেষে তুমি এলে আমি আত্মহারা ব্যাকুল হয়েছি, অঝোর খুশির বৃষ্টিতে দু-হাত ছড়িয়ে মুগ্ধ মনে ইচ্ছে মতো ভিজেছি। কৌতূহলপূর্ণ স্থির স্নিগ্ধ লোচন দৃষ্টিতে নিরীক্ষণ করেছি। তুমি কাছে ডাকলে না ভালবাসলে না নিরবে শুধু কেঁদেছি। সীমাহীন ব্যথাদীর্ণ আঘাতে হৃদয় ক্ষত-বিক্ষত…

আরো পড়ুন

                নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে ০১জন দক্ষ কম্পিউটার অপারেটর এবং ০১জন গ্রাফিক ডিজাইনার আবশ্যক। যোগ্যতা ও অভিজ্ঞতা: উভয় পদের ক্ষেত্রে- কভার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, প্রোব রিডার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পত্রিকা, ম্যাগাজিন, বইয়ের মেকআপ, বানান পরিবীক্ষণ/সংশোধনে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন: মাসিক বেতন ও সুবিধাদি আলোচনা সাপেক্ষ। দ্রুত যোগাযোগ করুন : প্রতিবিম্ব প্রকাশ: (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:১১, সড়ক: ০৩, সেক্টর:০৬, উত্তরা, ঢাকা-1230 ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com info@protibimboprokash.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash

আরো পড়ুন

১) বাংলার রূপমাধুরী আমার দেশ,আমার সোনার বাংলা তোমার শোভায় চোখ জুড়ায়, বারবার মুগ্ধতায় ডুবি রূপ-মাধুরিতে চেতনায় প্রাণের স্পন্দন কুড়াই। জন্মেছি বাংলার মাটিতে,ধন্য ‘জীবন’ অহর্নিশি চাই তোমার সাফল্য-সমৃদ্ধি, বুকে রক্তক্ষরণে ভাসি দুর্ভিক্ষ,জঞ্জালে আত্মার নিগুঢ়ে স্বপ্নবাসনা প্রভৃতি। সোঁদা মাটির ঘ্রাণে স্নাত হই সদা মুক্ত-বাতাসের প্রবাহে শান্তির প্রাচুর্য , গ্রাম বাংলার নয়নাভিরাম সৌন্দর্য্য ভাবায় কোনো চিত্রকরের ভাস্কর্য। কী অপরূপ রূপে বিমোহিত,আলোড়িত বৈচিত্র্যময় উপলব্ধির সূক্ষ্ম কোষাগার, নদীর মোহনায় একাত্মতায় প্রেম পূজারী জ্যোৎস্নায় চাঁদের বাঁশির অন্তঃসার। সবুজ মাঠ প্রান্তর,ঝিলের জল শাপলার শালুকের নন্দন চিত্রাংকন, বিমোহিত অন্তর,পরিতৃপ্ত আঁখির তীর বাংলা আমার স্বপ্নসারথি অঙ্কন। ২) মনের পাতা বাতাসে ভাসে কথার ধ্বনি,সাগরের হাওয়া কান পেতে রাখে নিরবধি,মনের…

আরো পড়ুন

শিগগির আসছে … শিশু-কিশোর মাসিক পত্রিকা: ‘মনের মুকুরে’ শিশুতোষ যেকোনো লেখা পাঠিয়ে দিন নিচের ঠিকানায়। লেখা ইমেইল করতে খেয়াল রাখবেন: লেখার ধরন, লেখার শিরোনাম, লেখকের নাম এবং মোবাইল নম্বরসহ কুরিয়ারে পত্রিকা পাঠানোর ঠিকানা সংযুক্ত করবেন। এছাড়া আর কোনো শর্ত নেই। আমাদের ঠিকানা: সম্পাদক: মনের মুকুরে প্রতিবিম্ব প্রকাশ অফিস>> বাড়ি#০১, সড়ক#১৪/বি, সেক্টর#০৪, উত্তরা, ঢাকা ১২৩0। ইমেইল: khair.hrm@gmail.com (or) info@protibimboprokash.com পেজ: https://www.facebook.com/protibimboprokash ওয়েব: https://protibimboprokash.com

আরো পড়ুন

তুমি তসলিমা হাসান কে তুমি ? অলক্ষ্যে লক্ষ্য করো আমায় বিষন্ন সন্ধ্যায় যাপিত যন্ত্রনা মেপে নি চোখের ধারায় তুমি ছুঁয়ে দাও আমার যন্ত্রনার ফোঁটা। কে তুমি ? আমার নিস্তব্ধ নির্ঘুম পৃথিবীর এক বাগ্ময় সত্তা তোমার অনুপস্থিতি আমাকে করে ভাষাহীন, আকাশ করে বিবর্ণ, বর্ণমালা রা হয় অদৃশ্য। বলো কে তুমি ? জীবনের সব অস্তিরতাকে এক লহমায় শান্ত করো অসম্ভব মুখরতায় আমার বিষাদের পাথরকে চূর্ণ করো আবার পলকে যন্ত্রনায় করো লীন…! তোমার উপস্থিতি প্রতিক্ষণ টের পাই অথচ কি যেন অভাব বিক্ষুব্ধ দিনরাত শুধু বলে অপেক্ষা…! কে তুমি এমন হরন করলে আমার দিন রাত সুখ দুঃখের প্রতিটি মুহূর্ত বৃক্ষ যেমন ছায়ায় লুকায় তপ্ত…

আরো পড়ুন

বিশেষ প্রতিনিধি শেরপুর: ১৪ই জুলাই, ২০২৩ শুক্রবার, বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোড, ঢাকা তে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয় “কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশ বাংলা প্রকাশনা উৎসব ২০২৩” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত, শুদ্ধতার কবি, অসীম সাহা ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত, কবি ফারুক মাহমুদ ও কবি নাসির আহমেদ ও আরও অনেক স্বনামধন্য বহু গুণী ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিইউকেপি গ্রন্থ সম্মাননা-২০২৩ ঘোষণা করা হয় এবং কবি বাশার আনাম এর একক কাব্যগ্রন্থ “কালের বেদনা” বইটি মনোনীত হওয়ায়। কবি বাশার আনাম এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদক প্রাপ্ত,…

আরো পড়ুন