Author: প্রতিবিম্ব প্রকাশ

শরৎ মাহবুবা রহমান শরৎ এসেছে নীল আকাশে সাদা চাদর বিছিয়ে, শ্বেতশুভ্র শিউলি ফুলের কাকন গলিয়ে, নিস্তব্ধ রাএির দেহ জুড়ে, শরৎ এসেছে কাশবনের কেশদুলানো, ঢেউখেলানো দীঘল কালো কেশরাজির মাঝে, ছন্দ দুলানো, স্পন্দিত আবেগের সুরে, শরৎ এসেছে বিমোহিত চঞ্চলা বালিকার বেশে, ছুটে চলে অন্য রংয়ে, ভিন্ন সুরে।

আরো পড়ুন

তুমি এলে আল আমিন সরদার তুমি এলে বৃষ্টি নামে পাখিরা গান গায়। তুমি এলে নববধু আনন্দে দিন কাটায় । ফুলগুলোও অভিমানী করছে সঙ্গে আড়ি। না পেলে তোমার ছোঁয়া ফুটবে না যে কলি। মেঘমালা নীল আকাশে ঘুরছে দেখ বেশ। তুমি এলে বৃষ্টি নামবে শান্ত হবে দেশ। কৃষকেরা মাঠে আছে তীব্রতাপ দ্রাহ। তোমার হাসিতে ক্লান্তি দুর অন্তিম শান্তি রুহ। ঘর কন্য মেয়ে তুমি রূপের ঝংকার। ওই হাসিতে পদ্ম ফুটে আছে অলংকার। তোমার রূপে প্রজাপতি লাজে ঢাকে মুখ। তোমার দেখা একটু পেলে হৃদয়ে নামে সুখ। গুণবতী কন্যা তুমি দূর দেশেতে থাকো। আবার তুমি আসবে কবে অপেক্ষাতে রাখো। এই হৃদয়ে তোমার কথা নিত্য রোজী…

আরো পড়ুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের বন্ধু, শুভাকাঙ্খী শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা সকলকে প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আবুল খায়ের কর্ণধার: প্রতিবিম্ব প্রকাশ সম্পাদক ও প্রকাশক: কালের প্রতিবিম্ব সম্পাদক ও প্রকাশক: মনের মুকুরে চেয়ারম্যান: প্রতিবিম্ব মিডিয়া প্রতিষ্ঠাতা: সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক) প্রতিষ্ঠাতা: সপক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা: আমাদের পাঠাগার _______________ অফিস/শো-রুম:- বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯

আরো পড়ুন

আনন্দের ধারা রাবেয়া আহমেদ চামেলী আনন্দ সুখ নিয়েই আমাদের জীবন । চলছে যেখানে যেমন আমাদের উৎসবের ধারা । আজ সবাই খুশি মোরা। তাইতো সবাই মনের মাধুরী দিয়ে করছে ঘোরাফেরা। পথে-ঘাটে সবাই যেন এক আনন্দের মিলন মেলা ঘটাচ্ছে, যদিও আনন্দের মাঝে অনেকের মনের মলিনতা প্রকাশ পায়। আমরা চাইবো সবার মাঝেই যেন চারিদিকে ছড়িয়ে পড়ে ঈদের খুশির আনন্দধারা। আমরা সবাই দিচ্ছি্ আনন্দে সাড়া। আজ খুশির বন্যায় সবাই আমরা দিশেহারা। জীবনের দুঃখ কষ্ট আনন্দের মাঝেই জীবন পরিচালিত হয় । ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পথ চলা। তাইতো ঈদের আনন্দে থামছে না মনের মিলন মেলা। করোনা কেউ হেলাফেলা, তাইতো সবাই পার করছে ঘুরে ঘুরে পথ…

আরো পড়ুন

পরম শিক্ষা। মোহাম্মদ শরিফ উদ্দিন পরম শিক্ষা মোহাম্মদ শরিফ উদ্দিন নবীপুত্র ইসমাইলের ঝরেনি একফোঁটা রক্ত পিতার আদেশ পালনে তিনি হননি বিরক্ত। দিয়েছেন তিনি ত্যাগের পরীক্ষা দিতে নিজের জীবনখানি পরীক্ষায় হয়েছেন উত্তীর্ণ পুত্র সেই থেকে এলো কোরবানি। ত্যাগের মহিমায় ইসমাইল দুনিয়ায় উজ্জ্বল খোদার নির্দেশ পালনে তিনি হয়েছেন সফল। সারা জাহান আজ পেয়ে গেছে ত্যাগের মহান দীক্ষা আত্মোৎসর্গে বিরল এ এক পরম শিক্ষা।

আরো পড়ুন

কবি, সংগঠক, বাচিকশিল্পী, অ্যাডভোকেট শিমুল পারভীন এর শুভ জন্মদিন প্রতিবিম্ব প্রকাশ-পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। এক নজরে: শিমুল পারভীন পেশায় অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাছাড়াও তার বড় পরিচয় তিনি লেখক, আবৃ্ত্তিশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও সমাজসেবী। জন্ম:১৫ জুন, সাতক্ষীরা জেলার সুলতানপুরে। খুলনা বি.এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এম.এস.এস। নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে এম.বি.এ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি ও অতীস দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম করেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল সংগীতের কোর্স করেন ২০০৫ সালে। শিল্পকলা একাডেমি,বর্ণালী আর্ট ইনস্টিটিউট থেকে পাঁচ বছরের আর্ট কোর্স সম্পন্ন করেন ১৯৯২-১৯৯৭, শিল্পকলা একাডেমিতে থেকে নৃত্যে,বেহালা ও পিয়ানোর কোর্স করছেন। পেশা-আইনজীবী। ওনার অফ দি ল চেম্বার…

আরো পড়ুন

শিমুল পারুল সিনেমার নায়িকা সুনেত্রা নেই, জানা গেল ৫৪ দিন পর সোনালি দিনের সাড়াজাগানো চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত ২০ এপ্রিল ভারতের কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। আশি-নব্বইয়ের দশকে বড় পর্দায় ঝড় তুলতেন মায়াবী চোখের সুনয়না সুনেত্রা। সুপারহিট বহু সিনেমার নায়িকা তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘একসময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়ত যে কেউ, তিনি সুনেত্রা। অনেক দিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন।’ ‘আমি চলচ্চিত্র শিল্পী সমিতির…

আরো পড়ুন

আসছে… আমেরিকা প্রবাসী কবি ওয়াহিদুজ্জামান বকুল’র সাড়া জাগানো কাব্যগ্রন্থ: বরফের বাড়ি: বইয়ের নাম: বরফের বাড়ি। বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের লেখক: ওয়াহিদুজ্জামান বকুল প্রচ্ছদ: আল নোমান প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৫ বিনিময় মূল্য: ৩০০ টাকা। আইএসবিএন :____ সৃজনশীল লেখকের ঠিকানা: ____________________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com

আরো পড়ুন

বন্ধুত্ব সাদিয়া আক্তার দীঘি বন্ধুত্ব বাঁচুক পরম শ্রদ্ধায়, বন্ধুত্ব বাঁচুক সুন্দর বোঝাপড়ার, বন্ধুত্ব বাঁচুক অগাধ বিশ্বাসে, বন্ধুত্ব বাঁচুক বুক ভরা সুস্থ – নিঃশ্বাসে, বন্ধুত্ব বাঁচুক মিষ্টি দুষ্টুমিতে, বন্ধুত্ব বাঁচুক বন্ধুর হৃদয়ে । বন্ধুত্ব বাঁচুক সাহচর্যের অনাবিল আনন্দ ধারায়, বন্ধুত্ব বাঁচুক আলো আঁধারের রৌদ্র ছায়ায়। বন্ধুত্ব বাঁচুক নিত্য দিনই সকাল বিকাল সাঁঝে। হাসি ঠাট্টা খুনসুটি ভরা সকল কাজের মাঝে। বন্ধুত্ব মানে শুধু তিন অক্ষর নয়, বন্ধুত্বই মনুষ্যত্বের বর্ণপরিচয়।

আরো পড়ুন

সেখানেই থাকি বাদল রহমান প্রিয় মোকাম হাড়িয়ারকুঠি যে গ্রামের নাম যেখানে মোরগ ডাকা ভোরে ভাত হাভাতিরা লাঙল কাঁধে মাঠে ছুটে, কামলা খাটে, জীবনের চিত্র আঁকে, যেখানে শ্রম হয় নিত্য নিলাম। যেখানে একদা সামন্তেরা দাপটে থাকে- ঘরে ঘরে হা-অন্ন উৎপাতের দিনে- ঊষার প্রেমে, লাল টকটকে সূর্যের মতো এখানে উদিত হলাম। যেখানে মঠ-মসজিদের ভালোবাসা একইসূত্রে বাঁধা- আছে স্বর্গ সুখ আছে অমৃত সুধা। যেখানে বাড়ির নাম চৌধুরী বাড়ি, বিলুপ্ত জমিদারি। যেখানে আমি প্রমিথিউস চাষি, মৃত্তিকার আগুন ভালোবাসী, শষ্পের সুঘ্রাণে দুঃখ নাশি। যেখানে মাছরাঙারা মেটায় ক্ষুধার তাড়না, পানকৌড়িদের চৈতের ঠিকানা, পরান- জেলেরা গায় মাছ ধরা গান, চুলের বেণীগাঁথা বাঁকের মতো বাঁক বাঁকের নদী খারুভাঁজ…

আরো পড়ুন