Author: প্রতিবিম্ব প্রকাশ

রৌদ্র ঝরা বিকেলে কে এম মানিক রৌদ্র ঝরা বিকেলে, এক পশলা বৃষ্টি রূপে। দেখা দিলে তুমি অবশেষে, আমার মনের বারান্দাতে। হাসি খুশি গোছালো আমি, হঠাৎ এলোমেলো করে দিলে সবই। শুধু তোমার হাসির কারণে, ভালোবাসার ফাঁস ঝড়াবো গলাতে। নতুন দিগন্তের হবে সূচনা, তোমায় কত ভালোবাসি তা বুঝ না। তোমার মূহমূহ ঘ্রাণ ছড়াল আমার, নয়নভরা আঁখি জলে। এই বিকেল হবে না শেষ, যেন হাজার বিকেল এলে। তুমি থেকে সারা জীবন, আমার দৃষ্টিতে তাকিয়ে।

আরো পড়ুন

হে প্রেম। সুলতানা বেগম। তোমাকে ভুলতে চেয়ে ঘুরেছি কত ঘাট-অঘাট, তোমাকে ভুলতে চেয়ে বদলে ফেলেছি জীবনের পাঠ। তবুও যেদিকে তাকাই- তোমার চেহারাটাই দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে,মোড় ঘুরিয়ে যদি যাই নাম ধরে ডাকে যেন ভুলভুলাইয়া যত! হে প্রেম, তোমার ছলনায় পা দেবো না বলে পালিয়েছি পুরোটা জীবন; ছাপোষা জীবন আমার তোমাকে ছাড়াও চলে! তুমি নও তো কারো আপন; তোমার সর্বহারা স্বভাব জানা আছে আমার, সবকিছু ভেঙেচুরে দিয়ে লুকিয়ে পড়বে জীবনেরই অতলান্তে। পড়ন্ত বেলায় এইসব ভাঙচুর সইবে না আর। হে প্রেম, স্বর্গ থেকে এসে তুৃমি স্বর্গে যাও চলে, বিধাতাকে খবর দিও আমি ভুলিনি তোমার মিস্টি বোলে! তুমি আারাধ্য সকলের যদিও আমাকে? -…

আরো পড়ুন

আজ একটি বিশেষ দিন, কারণ আজ মেজর জেনারেল মাহাবুবর রশীদের শুভ জন্মদিন। মেজর জেনারেল মাহাবুবর রশীদ একজন সত্যিকার দেশপ্রেমিক ও সৎ মানুষ হিসাবে সবার মাঝে পরিচিত। তার জীবন ও কর্ম আমাদের সকলের জন্য একটি প্রেরণার উৎস। দেশের জন্য তার অবদান, সততা, এবং নেতৃত্বের গুণাবলী তাকে একটি বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছে। তার জন্মদিনে, আমি তার জীবন এবং অর্জন নিয়ে কিছু কথা বলতে চাই, যা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। মাহাবুবর রশীদ একটি সাদাসিধে পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা তাকে ছোট থেকেই সৎ, নীতিবান এবং দায়িত্বশীল হিসাবে গড়ে তুলেছিলেন। শৈশব থেকেই তিনি খুব মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন। মাহাবুবর রশীদ তার শিক্ষাজীবন শেষে বাংলাদেশ…

আরো পড়ুন

বরেণ্য গল্পকার, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ ঝর্না রহমানের আজ জন্মদিন। প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৫৯ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। আশির দশক থেকে গল্প, উপন্যাস, প্রবন্ধ -নিবন্ধ, নাটক, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্য রচনা করে আসছেন তিনি। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ঝর্না রহমানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬০ টি। ঝর্না রহমানের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হলো -‘ ঘুম-মাছি ও একটুকরো নারী ‘, অগ্নিতা’, স্বর্ণতরবারি ‘ ‘কৃষ্ণপক্ষের ঊষা’, পেরেক ‘। উপন্যাস – পিতলের চাঁদ, ভাঙতে থাকো ভূগোল ‘, কাব্যগ্রন্হ- জল ও গোলাপের ছোবল’, চন্দ্রদহন, হরিৎ রেহেলে হৃদয় ‘ উড়ন্ত ভায়োলিন (নাট্যকাব্য) এবং আদৃতার পতাকা,, হাতিমা…

আরো পড়ুন

জীবন পদ্য রফিকুল ইসলাম চৌধুরী ধর্মান্ধতার মহাসমুদ্রে নিমজ্জিত মানবকুল প্রতারণার চক্রে ঘুরছে মিথ্যা প্রহেলিকায় এ এক যাপিত জীবন এ কোন নেশা, এ কোন মাদক যে নেশা কাটে না, যে নেশা ছাড়ে না মাদকের সেরা মাদক। রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে মাদকাশক্তের দল আদর্শের খতিয়ানে শূন্য নম্বর আফিম মারিজুয়ানা হাশিশ যেথা হার মানে সে এক হার না মানা মাদক। কী মোদের ভবিষ্যৎ সবাই অভিনেতা, সর্বত্র বহুচারী বিদ্বেষ যেখানে সংবিধান যাচ্ছি কোথায় যাবো কোথায় সে প্রশ্ন যেন অবান্তর। সচিবালয়ের করিডোর বা ঝুল বারান্দায় কৌশলী মাদক কারবারি দুপুর না হলেও তাদের হাঁকডাক সেবা প্রত্যাশীরা খুব অসহায় সুড়সুড় করে চলে যায় রাষ্ট্রের মালিক জনগণ!

আরো পড়ুন

কামাল লোহানীর ৯০তম জন্মবার্ষিকী: প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভাষাসংগ্রামী, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি কামাল লোহানীর ৯০তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কামাল লোহানীর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে রাজধানীতে বর্ণাঢ্যভাবে এ আয়োজন করার প্রস্তুতি চলছে। কামাল লোহানী তার দীর্ঘ জীবনে ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন ও কারাবরণ করেছেন। যুক্তফ্রন্টের অনুকূলে জনমত সংগঠন করেছেন। পাকিস্তানের শাসনতন্ত্রে পূর্ববাংলার নাম পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। রবীন্দ্র জন্মশতবর্ষে রবীন্দ্রবৈরিতার বিরুদ্ধে সাংস্কৃতিক সংগ্রাম করেছেন। শরীফ শিক্ষানীতি ও হামিদুর রহমানের শিক্ষা কমিশনের প্রতিবাদে…

আরো পড়ুন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আবু হাসান শাহরিয়ার-এর শুভ জন্মদিন। প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। আজ কবি আবু হাসান শাহরিয়ারের ৬০তম জন্মদিন কবি ও কথাসাহিত্যিক আবু হাসান শাহরিয়ারের ৬০তম জন্মদিন আজ। তিনি সাংবাদিক হিসেবেও বেশ পরিচিত। বিশেষত মুক্তকণ্ঠ পত্রিকায় সাহিত্য সম্পাদক থাকার সময় আট পৃষ্ঠার বহুবর্ণিল সাময়িকী খোলা জানালা বের করে শিল্প-সাহিত্যমোদীদের বাড়তি নজর কাড়েন। তার সম্পাদনায় দুই বাংলার শক্তিমান লেখক-কবি-সাহিত্যিকদের পাশাপাশি তরুণরা দু’হাতে লিখতেন খোলা জানালায়। আবু হাসান শাহরিয়ার যুগান্তরের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আমাদের সময় পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ১৯৫৯ সালের ২৫ জুন রাজশাহীতে কবির জন্ম। পৈতৃক নিবাস সিরাজগঞ্জের কড্ডাকৃষ্ণপুর। তার…

আরো পড়ুন

দুর্বৃত্ত রি হোসাইন যখন তোমার কথায় আমার মুখ ভরে থুতু আসে অথবা বমি পায় তখন তুমি মুখ বন্ধ না রাখলেও আমাকে তো আমার মুখ বন্ধ রাখতেই হয়। যখন, তোমার জন্য আর কোন শ্রদ্ধা নেই ভক্তি নেই… তবে তো বিভক্তিই ভালো। তবুও তুমি দখল নিতে চাও আমার সংসার আমার গ্রীবা কিংবা যোনী। আমাকে তো আমার মুখ বন্ধ রাখতেই হয় তোমার লকলকে জিভের দম্ভে তোমার হাঁ করা মুখের গন্ধে আমি নাক-মুখ চেপে রাখি আমার নিঃশ্বাস বন্ধ হতে থাকে। তারপরও তুমি আমার বুকের পাঁজরের সমান্তরালে দ্রুতগামী রেলগাড়ি ছোটাও।

আরো পড়ুন

পাওয়া যাচ্ছে … কবি কলি চক্রবর্তী’র কাব্যগ্রন্থ: পানকৌড়ি বইয়ের নাম: পানকৌড়ি বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের লেখক: কলি চক্রবর্তী প্রচ্ছদ: আল নোমান প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৫ বিনিময় মূল্য: ২২০ টাকা। আইএসবিএন : 978-984-98974-6-0 সৃজনশীল লেখকের ঠিকানা: ____________________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com

আরো পড়ুন

০১) তুমি ছাড়া জীবনটাকে চাইছি গোছাতে, তবুও জীবনটা যে ছন্ন ছাড়া। কারণটা কী? শোন তবে, তুমি ছাড়া জীবন আমার শুকিয়ে যাওয়া স্বর্ণলতা। ০২) তোমায় খুঁজি দিনটা কাটে ভালোয়। দিনের শেষে সন্ধ্যা নামে; চারিদিকের কোলাহল থামে, গভীর রাতের অন্ধকারে ঘুম না এলে দুচোখেতে চক্ষু বুঁজে হৃদ গগনে তোমায় খুঁজি আপন মনে হাজার তারার আলোয়। ০৩) অনন্ত প্রতিক্ষা এভাবেই দিন রাত যখন তখন মনের আকাশে অথবা মনের ঘরে বিচরণ তোমার। এভাবেই কল্পনায় তুমি আস সুহৃদ বারবার। আর এভাবেই তোমার দেয়া দুঃখ আর ভালোবাসার স্মৃতিগুলো বিচলিত করে আমায় বার বার। কখনো কষ্টের নোনা জলে দুচোখ ভাসে। কখনো তোমার ভালোবাসায় শিহরিত হই। কখনো কল্পনায়…

আরো পড়ুন