Author: প্রতিবিম্ব প্রকাশ

প্রকাশিত হলো কবি জান্নাতুল ফেরদৌসী’র সাড়া জাগানো কাব্যগ্রন্থ: আমিত্ব বইটি অর্ডার করতে রকমারিসহ দেশের সকল অভিজাত বইয়ের বিপণিতে যোগাযোগ করতে পারেন। কল করতে পারেন: ০১৭১৫৩৬৩০৭৯ (হোয়াটসআপ)

আরো পড়ুন

জীবন কী আরজু আরা শেষপ্রান্ত বললে কথার হিসেবি বজায় থাকে না। তবুও হয়নি বলা থেকে যায় অসমাপ্তি চলার এই রাস্তা। চৌক দার দিয়ে কিংবা ছবির ফ্রেমের মত বেঁধে চলে না। একই কথার রেশ থেকে যায় অবিচল। গতির ধারা ধরে বেঁচে থাকাটাই স্বাভাবিক। কিন্তু,,,,,হুম, কিন্তু এভাবে বহন করাটা অসম্ভব। তবুও বহনকারী হয়ে খাঁচার ভিতর যতক্ষণ নিশ্বাস হয় না বিনাশ। সেই আশাতেই হয়ত কিছু নিরাপদ, বাহনের তালিকায় নিজেকে একটু আস্বস্ত খুঁজে পাই। ___________ বরিশাল।

আরো পড়ুন

সুযোগ সন্ধানী। জাকিয়া সুলতানা শিল্পী। জয়নাল খান একজন প্রযুক্তি নির্ভর সফল কৃষক।জমি চাষাবাদে তিনি সর্বদাই উন্নত প্রযুক্তি ব্যবহার করেন। ফসল চাষের ক্ষেত্রে সর্বত্র তিনি উন্নত কৃষি ব্যবস্থাপনার নিয়ম-কানুনের সর্বোচ্চ ব্যবহার করেন।মাটির পুষ্টি উপাদান থেকে শুরু করে সমস্ত ফসল চাষ পদ্ধতির নিয়ম-কানুনের সবটা পর্যায়ক্রমে সচেতনতা ও বুদ্ধিমত্তার সাথে প্রতিটি পদক্ষেপে ভেবে কাজে লাগিয়ে কৃষি প্রজেক্টের কার্যাবলীতে যথাযথ ভুমিকা পালন করে চলছেন।  সময়োপযোগী কৃষি ব্যবস্থা বিবেচনা করে তিনি উচ্চ ফলনশীল জাতের বীজ ( উফশী ) ব্যবহার করেন। বেশ কয়েক বছর ধরেই তিনি তার বাড়ি সংলগ্ন চারটি উঁচু জায়গা বেছে নিয়েছেন সব্জি চাষাবাদ করবার জন্য। যেহেতু তিনি সচেতন, তাই তিনি উৎপাদন বৃদ্ধি এবং…

আরো পড়ুন

এখন আর সহজেই অবাক হই না আমি আজিজুর রহমান এখন আর সহজেই অবাক হই না আমি স্পষ্টভাষী মানুষের কিংবা কিংবদন্তি লেখকের মিথ্যাচার আমাকে আর পীড়িত করে না; আমি আজ বুঝে গিয়েছি এই পাহাড়সম মম বেদনার যাতনায় বিদীর্ণ যে জীবন, সেখানে বসে কল্পনার শহরের পিজ্জা সন্ধ্যা কিংবা সোডিয়াম বাতির আলোয় জ্বলজ্বল করে জ্বলতে থাকা; কোনো মধ্যবিত্তের বেঁচে থাকার স্বপ্ন, একটা পঁচা তেলাপিয়া মাছের চোখের মতই ঝাঁপসা। অথচ প্রত্যাশা ছিল আমাদের রৌদ্দকরোজ্জ্বল দিন; আর পৌষের শেষ রাতে শিশিরের ঝলকের ন্যায় উৎফুল্লতা। এখন আর সহজেই অবাক হই না আমি স্পষ্টভাষী মানুষের কিংবা কিংবদন্তি লেখকের মিথ্যাচার; আমাকে আর পীড়িত করে না। আমি বহুবার শ্রাবণের…

আরো পড়ুন

পুরনো পথে মানুষ সাঈদা আজিজ চৌধুরী নির্বাক কিটো নগরীর পরাবাস্তব গল্পেরা মুখর দীর্ঘ শেকল চূর্ণ করে ইচ্ছের স্বপ্নেরা স্বাধীনতাস্তম্ভের ভেতর। দিগন্তের পথে সূর্যের সাথে চিরযৌবনা স্বপ্নের অধিবাস জীবন্ত মানুষের ফসিল থেকে তীব্র প্রতিবাদ প্রতিভাস। মহাকালের পুত্রকন্যাদের নামের অক্ষর,প্রজ্ঞা অক্ষয় সাদাকালো প্রচ্ছদে ক্যানভাসের পাতায় পাতায়। মারিয়ানা ট্রেঞ্চে তলিয়ে যাওয়া উড়োজাহাজ কিংবা কৃষ্ণ গহ্বরে সহস্র নক্ষত্র অলখের ভাঁজ। বোধিরা বিস্মৃত কোনও বিদর্ভ নগর আকাশ মৌন মিছিলে ঘোরলাগা সত্যের সন্ন্যাস। স্থাণুর শব্দগুলো দিকভ্রান্ত মোটরের ভঙ্গুর তলদেশ পুঁজিবাদের ল্যান্ডস্কেপে বঞ্চনার রক্তিম ইতিহাস। হিটলার মুসোলিনীর সাম্রাজ্যবাদের কালো হাত হেলেনের রূপ যৌবন ছলাৎ ছলাৎ আনারকলির ঘুঙরো বাজে ঝনাৎ ঝনাৎ মানুষের সাঁকো ভেঙে পড়ে, ধ্বসে পড়ে বাঁধের…

আরো পড়ুন

রক্তাক্ত বাংলাদেশ — ওয়াহিদুজ্জামান বকুল রক্তাক্ত মাটি, রক্তাক্ত দেশ, বাংলার বুকে আজ উঠেছে বিষাদ, লাল-সবুজের স্বপ্নে বাঁধা দেশ, কেন আজ এত রক্তের আসর সাজায়? কোথায় সে মুক্তির গান, কোথায় সে স্বাধীনতার বাণী? শুধু কান্নার আওয়াজ, আছে চারিদিকে রক্তের চিহ্ন। মায়ের চোখে জল, পিতার বুকে হাহাকার, ভাইয়ের চোখে আগুন, বোনের মুখে নীরবতার ভার। নিধন হলো ছাত্র-জনতা স্বপ্নে বোনা তরুণ প্রাণ, তাদের রক্তে ভিজে গেছে মাটি, স্বাধীনতার কি এই পরিচয়? তাদের স্বপ্ন ছিল উঁচু, তাদের চোখে ছিল আগামীর আশা, কিন্তু নির্মমতা নিয়ে এসেছে, তাদের জীবনে গভীর অন্ধকার। ক্যাম্পাসের প্রান্তরে, ঝরে গেছে কত বীরের প্রাণ, তবু রক্তাক্ত বাংলাদেশের এই বুকে, একদিন ফিরবে শান্তির…

আরো পড়ুন

এবার দাসত্ব মোছ। –সাদ্দাম বিশ্বাস। খিল খিলয়ে হেস না! তোমার সর্বাঙ্গে কিসের চিহ্ন? আদিগন্ত পথ দাসত্বকে সঁপে দিয়ে কী লাভ বসে থেকে নবারুণের প্রতিক্ষায়! মনে ভেব,পাথর দেখে পাথর কাঁদে লাশ দেখে কাঁদে মানুষ! তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে পড়ে যাবে মানচিত্র! তুমি দিকভ্রান্ত হয়ে বসে গেলে থেমে যাবে মানচিত্র! তুমি হাঁটলে! হাঁটবে মানচিত্রের মাটি নবীন কাণ্ডারী তুমি পথ দেখালে ফুরোবে মানচিত্রের গন্তব্য। তোমার হাতের আলোর কণা বিলিয়ে দাও সকল হাতে দেখবে ঝলমল করে উঠেছে মানচিত্রের প্রতিটি কোণা।

আরো পড়ুন

০১) অবশিষ্টাংশ একটা পরিপুষ্ট দাঁড়কাক পাশের বাড়ির জানালার কার্নিশে বসে থেকে থেকে ডাকছে অনবরত, এত সুমধুর কাকের ডাক এর আগে আমি শুনিনি কখনো। কাক’টি আমার বিশ্বাসে বিশুদ্ধতা ঢেলে দিতে লাগলো! আমার অন্তঃসত্ত্বা কষ্ট গুলোকে মাথায় হাত বুলিয়ে আমি কাকের গান শোনাই। সিথানের পাশে দীর্ঘতম রাত্রি আমার, যেনো এক বিশালদেহী কুচকুচে বিশ্বস্ত পাহারাদার! বসন্তের কোকিল নিয়ে অনেক তো হলো কবিতার চর্চা, এই ফাল্গুনে, এবার না-হয়- পরিপুষ্ট,সুরেলা দাঁড়কাক আর ভবঘুরে ঘুমের কাছে, ঘরকন্নার আর কিছু গল্প শোনাই। ০২) অনিচ্ছা এতো বৃষ্টি তবু তোমাকে অমন শুকনো খড়খড়ে দেখাচ্ছে কেন? এ-কি বৃষ্টির দোষ না-কি তোমার ভিজতে না জানার অপারগতা! এতো আর্দ্রতা বাতাসের শরীরজুড়ে তবু…

আরো পড়ুন

বাংলা মা আমার আশিস সরকার বাংলাদেশের সকল মানুষ আমার অতি প্রিয়, মাগো আগামীতে জন্ম আমার বাংলাদেশে দিও। মাগো তোমার কোলে জনম আমার তোমার স্নেহের আচল মায়ায়, বাঙালী হয়েই জন্মি যেন সবুজ শ্যামল ছায়ায়। মন্দিরেতে বাজুক শঙ্খ কাঁসর ঘন্টা উলুধ্বনি, নামাজ আজান এক সুরে সুর সব বাঙালির জয় ধ্বনি। ভাগাভাগি ভাঙা-ভাঙি রক্ত গঙ্গা কেন ? তুমি আমি এক রক্তের এক ভাষারই জেনো। ধর্ম থাকুক ধর্মের সাথে নিঃশ্বাস গেলে – শব, চিতায় কিম্বা গোরস্থানে এমন কেন কলরব! খিদের জ্বালা শিক্ষা স্বাস্থ্য সবার যদি এক, কোথায় ছিলি কোথায় এলি চোখটি মেলে দ্যাখ। এক রক্ত বইছে শিরায় সবার রক্ত লাল, তবুও কেন আজ ভেদা-ভেদ!…

আরো পড়ুন

নিত্য পণ্যে আগুন মিতা পোদ্দার আগুন লেগেছে নিত্য পণ্যে ফর্দের কাটাকাটি, দামটা শোনে অবাক হবেন জিনিস নয়তো খাঁটি। কর্তাবাবু থলে হাতে নিয়ে গিন্নির কাছে যায়, ঘরে পিঁয়াজ ফুরিয়েছে হবে কী এখন উপায়? পেঁয়াজের দাম ‘শ”তে গিয়ে লঙ্কার সে কি হাসি, লঙ্কা পেঁয়াজ ছাড়া গেলে গিন্নি দিবে ফাঁসি। আলুটাও টপকে বেড়ে সত্তরে হয় সাবাড়, মাংসে আলু দিতে হবে গিন্নি বলেছে বারবার। পাঁচতলা বাড়িওয়ালা কাঁচকলা খাক না, দামে তারও গজিয়েছে মহা এক পাখনা। বরবটি আর টমেটোতে ভাব জমেছে বেশ, ঢেঁড়সের জারিজুরি বর্ষায় হল শেষ। বাজার আজ যেমন তেমন দামে দরে পাক্কা, ব্যাগ নিয়ে ঘুরি শুধু গিন্নির খাই ধাক্কা।

আরো পড়ুন