Author: প্রতিবিম্ব প্রকাশ

ডেভিড কপারফিল্ড স্ট্যাচু অব লিবার্টি অদৃশ্য করার ম্যাজিক দেখিয়ে পুরো পৃথিবী তাক লাগিয়ে দিয়েছিলেন বেশ কয়েকবছর আগে। শুধু স্ট্যাচু অব লিবার্টিই নয়, আস্ত একটা ট্রেনের বগি উধাও করে দিয়েছিলেন ডেভিড। দেখিয়েছেন চীনের মহাপ্রাচীর ভেদ করে অপর প্রান্তে গিয়ে। খোলা স্টেজে আরেকজনকে নিয়ে পাখির মতো উড়ে অবাক করে দিয়েছিলেন দর্শকদের। এই রকম আরো অসংখ্য অদ্ভুত সব জাদু দেখিয়ে ডেভিড খুব দ্রুতই বিশ্বখ্যাতি পেয়ে যান। ডেভিড কপারফিল্ডের খ্যাতি এমন পর্যায়ে পৌঁছেছে, একই নামে চার্লস ডিকেন্সের বিখ্যাত একটি উপন্যাস আছে এটাই অনেকে ভুলে গিয়েছেন। নিত্য নতুন জাদু আবিষ্কারের জন্য রীতিমতো বিজ্ঞানীদের মতো নিজস্ব ল্যাবে গবেষণা করতেন ডেভিড কপারফিল্ড। যাদুবিদ্যা আসলে চোখের ফাঁকি এ…

আরো পড়ুন

পৃথিবীর সেরা পানি জমজম, কোরবানি ও হজ্জ প্রসঙ্গ: — সালাম সেতারা (কবি ও সম্পাদক) মুসলিম বিশ্বের দ্বারে ঈদুল আজহা অত্যাসন্ন। তাই আসুন বন্ধুরা এই সম্পর্কিত কিছু কথা জেনে নেয়া যাক। পৃথিবীর সেরা পানি জমজম, কোরবানি ও হজ্জ। এ তিনটি বিষয় যেন একি সূত্রে গাঁথা পড়েছে। পৃথিবীর সবচেয়ে সেরা পানির উৎস ‘জমজম’ কূপ: নির্বাসিতা পিপাসা কাতর হন বিবি হাজেরা ( নবী ইব্রাহীম আঃ এর দ্বতীয় স্ত্রী) সাফা ওমারওয়া পাহাড় সায়ী (দৌড়) করার সপ্তম বারে, শুইয়ে রেখে যাওয়া শিশু ইসমাঈলে পায়ের গোড়ালি মেরে মেরে কান্নার এক পর্যায়ে,পায়ের নীচ থেকে উৎসারিত হোলো পানির ফোয়ারা। যার নাম হোলো আব এ জমজম। বিবি…

আরো পড়ুন

শিশুতোষ ছড়া : রিমঝিম বৃষ্টি আবুল খায়ের ছন্দে আসে বৃষ্টি অবাক করা দৃষ্টি সতেজ আজ কৃষ্টি বিধাতার ঐ সৃষ্টি। রিমঝিম রিমঝিম টুপ টাপ হিম হিম যায় চলে যায় দিন মজা তাই সীমাহীন। মেঘের ভেলা আকাশে উদাস করা বাতাসে করে সব কোলাহল দল বেঁধে ছুটে চল। খোকা ধরে যে বায়না ইশকুলেতে যায় না খেলাধুলা সব বাসাতে মন থাকে সে আশাতে।

আরো পড়ুন

০৬ জুলাই এই দিনে জলাতঙ্ক রোগের টীকা আবিষ্কার করেন লুই পাস্তুর লুই পাস্তুর (ডিসেম্বর ২৭, ১৮২২ – সেপ্টেম্বর ২৮, ১৮৯৫) একজন ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ। তিনিই প্রথম আবিষ্কার করেন যে অণুজীব অ্যালকোহলজাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। জীবাণুতত্ত্ব ও বিভিন্ন রোগ নির্মূলে বিভিন্ন ধরনের প্রতিষেধক আবিষ্কার করে স্মরণীয় হয়ে রয়েছেন। দিনটি ছিল ৬ জুলাই ১৮৮৫, বহুদূর থেকে একজন মা উপস্থিত হলেন প্যারিসে বিজ্ঞানী লুই পাস্তুরের গবেষণাগারে। তাঁর সঙ্গে ৯ বছরের সন্তান জোসেফ মিয়েস্টার। দুদিন আগে স্কুলে যাওয়ার পথে এই বালকটিকে পাগলা (সংক্রামিত) কুকুর ভীষণভাবে কামড়ে দিয়েছে। ডাক্তাররা একবাক্যে বলে দিয়েছেন, ছেলেটির বাঁচার মোটেই কোনো সম্ভাবনা নেই, কারণ বালকটির দেহে মোট…

আরো পড়ুন

শিশুতোষ ছড়া: বৃষ্টি এলো টুপটাপ -আবুল খায়ের বৃষ্টি এলো টুপটাপ সবাই তাই চুপচাপ শুনতে বৃষ্টির গান মন করে আনচান। ঝিলিক মারে আকাশে শাঁ শাঁ শব্দে বাতাসে মা-পাখিটা ভয়ে মরে বাসা যদি ভেঙ্গে পড়ে। পূর্বাকাশে রংধনুটা রঙ ছড়িয়ে দেয় হাসি যাবে বুঝি বৃষ্টি থেমে ভাবছে বসে তাই চাষী।

আরো পড়ুন

দলকানা — মাহমুদুল হাসান নিজামী নির্বোধ বিবেকহীন সর্বদা দলকানা পরমত সহেনা উন্মাদ ষোলোআনা দলচেয়ে দেশ বড় মানুষের তরে দেশ দেশ ভালো থাকেনা ছড়ালে বিদ্বেষ মানুষের খোলসে সেই এক জানোয়ার বিবেকহীন দলকানা দেশকরে ছারখার।

আরো পড়ুন

খুশির জোয়ার শাহাদাৎ হোসাইন কাওসার মাসের পরে মাস পেরিয়ে বছর চলে গেল, খুশির জোয়ার বয়ে নিয়ে ঈদুল ফিতর এলো। দুঃখ বিষাদ ঝেড়ে ফেলে সুখ পাখিটা ডানা মেলে ভোরের হাওয়ায় উড়ে ঊড়ে এ কোন খবর দিলো, খুশির জোয়ার বয়ে নিয়ে ঈদুল ফিতর এলো। ৩০/৪/২০২১ রিয়াদ, সৌদি আরব।

আরো পড়ুন

আবার ভোর হবে — নাজিরা পারভীন। গভীর রজনী, নিঃশব্দ চরাচর। দেয়াল ভাঙার কারিগর নেই। ইদানীং মায়ের শুকোতে দেয়া শাড়ি দরগার নিশান সাজে। বোধের পাল্লাটা দিগম্বর ঘুণপোকা’র মামলেট। ঘুমের দামে কেনা ভাবনাগুলো ভেঙে ভেঙে সুখের ঘ্রাণ খোঁজে। কবিতার আঁচলে মুখ ঢাকে আহত সূর্য। জনারণ্যে নির্বাক ছায়া বিবর্ণ দেবতার ঠোঁট ছুঁয়েছে বারুদ বসন্ত। চৌকিদারের রক্তচক্ষু আর ভয়ানক তাণ্ডবের ছাড়পত্রে নুয়ে পড়েছে অযুত কারিগর। আমি কবিতা চাই না। জীবনের ধারাপাত খুঁজে খুঁজে রোপণ করবো বাঁচার নিশ্বাস। মেঘের আড়ালে হারিয়ে যাওয়া বিশ্বাস কুড়িয়ে আবারও মালা গাঁথবো। আবার ভোর হবে। বিবর্ণ উঠানে ঝলকে উঠবে গণতান্ত্রিক বায়স্কোপ।

আরো পড়ুন

জয় হোক –ইউসুফ আউলিয়া জয় হোক তবে ভালবাসার কঠিন মানব মনে, যাদের বুকে ধারন করা পাষাণ হৃদয় পণে। মানবতা ধুঁকে মরে শুষ্ক কাঠের মতন, সেখানে ভাই ছড়িয়ে যাক ভালবাসার যতন। একটু খানি আদর মাখা ছোঁয়ার পরশ আনো, ভালবাসায় জয় হয় সবি এই কথাটি মানো কেউ বা আছে বিত্তশালী ভাই কেউ বা অনেক মরা, একটু দয়ায় কেটে যাবে হাজার রকম খরা। যদি থাকে তোমার ভিতর কষ্টের বড় পাহাড়, কিংবা থাকে বুকে তোমার নষ্টে ভরা পাথার – সবি হবে পরিশুদ্ধ ভাই পেয়ে প্রেমের ছোঁয়া, লক্ষ বুকে সহস্র কষ্ট হয়ে যাবে ধোয়া। মরা গাছে ফুটিবে ফুল যদি পায় গো বৃষ্টি, বিধির কাছে সবি…

আরো পড়ুন

সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)-এর ১১তম জন্মদিনে নিবেদিত নিবন্ধ: রাশিদা আক্তার Pics from the post of the group. স প ক এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই একরাশ কাশফুলের শুভেচ্ছা।যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রুপটি প্রাণ পেয়েছে, হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থানে এসেছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।। স প ক গ্রুপটি সাহিত্যের এমন একটি প্লাটফর্ম, যেখানে নব্য লেখকদের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। এখানে নেই কোন সাম্প্রদায়িকতা, নেই কোন বাধ্য বাধকতা। এটি এপার বাংলা ওপার বাংলার মধ্যে তৈরি করেছে অদ্ভুত এক মেলবন্ধন ।এটি সকল স্বার্থের উর্ধ্বে। আামি গ্রুপটির উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা…

আরো পড়ুন