Author: প্রতিবিম্ব প্রকাশ

সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ, সপক-এর ১১তম জন্মদিনে আমার নিবেদন। (যারা ছড়া লেখার চর্চা করেন, তাদের জন্যে অনুকরণীয় বটে) শুভ জন্মদিনে! মুহাম্মদ তোফাজ্জল হোসেন। তাং ২০/০৬/২০২১ স্বরবৃত্ত ছন্দ'(৪+৪,৪+২) ——————————– সপক তোমায় জানাই আশিস শুভ জন্মদিনে, হাজার বছর বেঁচে থাকো সপক সবার সনে। সপক তোমার পাতায় পাতায় লিখি গানের কলি, সপক তোমায় আপন ভেবে মনের কথা বলি। সপক পাতায় নিত্য লেখে নবীন প্রবীণ কবি, সপক তুমি গুণিজনের যেনো আলোর রবি। শুদ্ধতারই স্বপ্নগুলো সপক ছড়ায় আগে, সপক তুমি আধার নাশো মনের কুসুম বাগে। সপক তোমার জন্মদিনে মনের আশিস করি, সপক তুমি দেখাও আলো আলোর পথটা ধরি। দূর আকাশের তারার মতো সপক কাব্য আলো,…

আরো পড়ুন

গ্রুপকে নিবেদিত লেখাগুলোর অন্যতম ভালোলাগার মতো স্মৃতিচারণ: লেখক ও শিক্ষাবিদ ফরিদা বেগম: (গ্রুপে পোস্ট করা কমেন্টস) Farida Begum (Author) গতবছর করোনাকালীন প্রথম ছোবলের সময়, আমি আমেরিকা প্রবাসী এডমিন, কবি মনিরা বেগম এর ডাকে সাড়া দিয়ে, এই গ্রুপে ঢুকে পড়ি/ গ্রুপের প্রতিষ্ঠাতা, কবি ও কলামিস্ট জনাব আবুল খায়ের ভাই, আমাকে সযত্নে গ্রুপের মধ্যে, উচ্চাসনে ঠাঁই দিয়েছিলেন/তার এই সম্মান আমার মাথার মুকুট হিসাবে গ্রহণ করেছি /তাই আজকে দিনে তাকে জানাই হাজারো সালাম/ তারমধ্যে এমন কিছু গুণাবলী আছে ,যা দিয়ে তিনি গ্রুপের সবাইকে ভালোবাসার বন্ধনে বেঁধেছেন/ তাই দিনে দিনে ভরে উঠেছে এই প্ল্যাটফর্ম /এখানে আছেন অনেক অভিজ্ঞ লেখক, সাহিত্যিক ,কবি/ আবার আছেন সদ্য…

আরো পড়ুন

চলচ্চিত্র ব্যক্তিত্ব শফি বিক্রমপুরীর জন্মদিন পালন: গত ০৪ জুলাই ২০২১ তারিখে পালিত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর ৭৯তম জন্মদিন। তিনি ১৯৪৩ সালে ৪ জুলাই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মত্তগ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে হলিউডের বিখ্যাত ছবি ফান্টুমাস ও এঞ্জেলিক দিয়ে তিনি চলচ্চিত্র পরিবেশনা শুরু করেন। ১৯৬৫ সালে দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনী অবলম্বনে ‘গুনাই বিবি’ ছবির নির্বাহী প্রযোজক হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৭২ সালে খ্যাতিমান পরিচালক সুভাষ দত্ত পরিচালিত মুক্তযুদ্ধভিত্তিক ছবি ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ এবং ১৯৭৯ সালে শহিদুল হক খান পরিচালিত ‘কলমিলতা’ ছবি দু’টি যৌথভাবে প্রযোজনা ও পরিবেশনা করেন। ১৯৭৮ সালে সম্পূর্ণ রঙিন ছবি ‘রাজদুলারী’ ছবির…

আরো পড়ুন

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন আমির খান ও কিরণ রাও: মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত বলিউড তারকা আমির খানের দ্বিতীয় বিয়েও ভেঙে গেছে। আমির ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ শনিবার যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। রীনার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর রীনার সহকারী কিরণের সঙ্গে লিভ ইন শুরু করেন আমির। ২০০৫ সালে বিয়ে করেন আমির ও কিরণ। আজাদ নামে তাদের একটি পুত্র সন্তান আছে। রীনার সঙ্গে প্রথম সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তানের জনক হয়েছিলেন আমির। আমির ও কিরণ বিবৃতিতে লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার…

আরো পড়ুন

ময়ফুলির বসন্তবরণ –জেসমিন জাহান সাভারের জিরাবো থেকে বাসে উঠেছি, গন্তব্য বকশীবাজার ঢাকা শিক্ষাবোর্ড। ঢাকেশ্বরী মন্দিরের সামনে নামলে একটু সামনে এগিয়ে গেলেই হলো, রিক্সায় পাঁচ মিনিটের পথ। এস এস সি পরীক্ষার খাতা আনতে যাচ্ছি। মিটিং দিয়েছে দুপুর ২ টায়। তারপর খাতা হাতে পেতে তিনটা বেজে যাবে। তাই স্টাডি ট্যু্রে যাওয়াটা মিস করতে ইচ্ছে করলো না। সকাল ছয়টায় বাসা থেকে বের হয়েছি। স্টুডেন্ট টিচার সব মিলে দশটাবড় বড় বাস। খাবারের সরঞ্জামসহ লোকজন গতকালকে বিকেলেই চলে গেছে। সকালের নাস্তা , দুপুরের খাবার আর বিকেলের হালকা খাবারের ব্যবস্থা। কচ্ছপ গতিতে এগুচ্ছে গাড়ি। বাইরে বাতাস থাকলেও ভেতরটা সবাই মিলে গরম করে রেখেছে, হৈ হল্লা করছে।…

আরো পড়ুন

বিশ্ব চলে বাণিজ্যে — অভ্র ওয়াসিম বিশ্ব চলে বাণিজ্যে মূল্যবোধে নই শাসক বোঝ অর্থ কড়ি আর কিছুতে নই। যখন চাই বিলাসী মন সত্য মিথ্যা বালাই নাই। স্রষ্টার ধারণা দুর্বলের ধন শাসকের তা ভাবতে নাই। ভাগ্য বদল শাসকের কর্ম বিশ্বাসে পাও ধন দৌলত। ঝড়ের আভাস দেখলে শাসক পুড়িয়ে কাবাব ভিন্ন মত। মিথ্যা বলা উন্নয়ন বেশ শাসক বলে সত্য ভাষণ। বুঝতে হবে মানুষ সকল শাসক মনে দরদ ভীষণ। জনমত চাও অনর্থক সব কথা বলেতে সময় নাই। শাসক বোঝে মনের কথা মানতে হবে শান্তি চাই। বিশ্ব চলে বাণিজ্যে মূল্যবোধে নই। শাসক বোঝে অর্থ কড়ি আর কিছুতে নই।

আরো পড়ুন

নদীর মতো রমণী, নাকি রমণীর মতো নদী — সজীম শাইন নদীর মতো বয়ে যাচ্ছে রমণীরা, সমুদ্র নীলায় রমণীর মতো নদী, নাকি নদীর মতো রমণী? এই তর্কের মীমাংসার দায়িত্ব নেবে অগ্রজ কবি, কিন্তু কবিতাও চুরি হয়। পুরুষদেরও দেখি যৌবনের প্ল্যাটফর্ম থেকে ভাঙ্গা গলায় স্লোগান তুলে রাজপথে। দুষ্ট রমণীরা বীজতলা ভরে জীবাণুতে পলিমাটি যুক্ত এই বহতা নদীতে। কবি জানে উত্তোলন রীতি পতিত পাবন। ঘোলাটে সমাজ শোকবার্তা শোনায় বোবা নদীর মতো নাস্তিক রমণীর গলায়।

আরো পড়ুন

সবই তোমার জানা –আব্দুল অদুদ চৌধুরী (সৌদি আরব, মক্কাহ) কী হালেতে আছি-রে বন্ধু সবই তোমার জানা। আর কতোদিন ভাসিবো আমি দেও একটু সাত্বনা। দিবানিশি শান্তি নাইরে দেখি সব অন্ধকার দুঃখ আর বলিবো কারে দরদী ভবে পাই না। কাঁন্দি বসে রোজ নিশিতে সবই তুমি পারো দেখিতে আমার বাড়ি আসিতে করো এতো বাহানা। আব্দুল অদুদ কপাল দোষে পড়ে আছি দূর প্রবাসে কপালে মোর কী বা আছে ভাবিলে কুল পাই না।

আরো পড়ুন

সময়ের অতিথিরা –ভানিয়া অ্যাঞ্জেলোভা (বুলগেরিয়া) Vanya Angelova (Bulgaria) মোমবাতিতে দুটি সিলুয়েট বেড়ে ওঠে। আমরা শেষ দিনে থেমে যাব তোমার সাথে রাতে জ্বলজ্বলে তারায়- অনন্ত সময়ের অতিথি। একজন পুরুষের প্রতিচ্ছবিতে এবং একজন নারীর মুখে, সোনালী কনট্যুরের একটি গুঁড়ো মধ্যে আলোতে তীরের আলো ধোয়া। তারা আমুরি ডার্টসকে ছেড়ে দিয়েছে। মাস একই পথে চলে, যেন পৃথিবী চুমু খাচ্ছে। গোধূলি লগ্নে একটি উদ্ধারকারী জাহাজের কথা মনে করিয়ে দেয়, যা এক মুহূর্তের মধ্যে উদিত হবে। রাতে ফিসফিস করে বলা ছায়া আমরা। অন্ধকারে, কিছুই পরোয়া করে না। মোমবাতিতে দুটি সিলুয়েট পড়ে- অনন্ত সময়ের অতিথি।

আরো পড়ুন

মিস করার একটি অশ্রু — Flori Gombos (Romania) এক মুঠো ফুলের সাথে বেদী বানাচ্ছি তোমার সমাধি, আমি তাদের আকাঙ্ক্ষার একটি অশ্রু দিয়ে শুই… এটার মূল্য কত? আমরা আপনাকে আচ্ছাদিত করেছি আনুগত্যের, পবিত্রতায় পরিপূর্ণ, আমি রাখবো তোমার সোনার আংটি, কিন্তু, আমি চোখের পানি মেরে ফেলবো এক এক করে, অবিরাম ভালোবাসায় তোমার জন্য আমি কবিতাটি সাজাবো বর ছাড়া কনের মত, ঘাড়ে, আমি বসবো একটি শব্দের মালা, তারপর, মধ্যরাতে, স্বপ্ন আমার চোখ থেকে বের হয়ে যাবে এবং সকাল আমি ঘুম থেকে উঠেছি সাদা ফুলের বিছানায়, জীবনের গন্ধের সাথে, সবুজ পতন

আরো পড়ুন