তিন পঙক্তি হুমায়ূন কবীর ঢালী এক। জীবনে জীবন ঘষে হয়ে যায় খাক সবই পূরণ হয় থেকে যায় ফাঁক কতক গোপন থাকে কিছু রাখঢাক মৌচাকে ছুড়ো না ঢিল ভেঙে যাবে চাক। দুই। কিছু পথ পথেই হারিয়ে যায় কিছু পথ হারায় তাহার বাড়ি কিছু পথ বেপথের দিকে ধায় কিছু পথ আত্মমগ্ন আনাড়ি। তিন। প্রাণীরা উদোম হাঁটে, জাতিতে খবর নেই মানুষ বেরুলে হাটে অন্যরা উঁকি দেবেই গাছে আর মানুষের এই হলো ব্যবধান পেছনে গোয়েন্দাগিরি সামনে দীর্ঘ সালাম। প্রথম প্রকাশ: ২২ আগস্ট, ২০১৭, সকাল ০৯.০৯ মিনিট। নিউইয়র্ক
Author: প্রতিবিম্ব প্রকাশ
গান্ধীপোকার কীর্তিকলাপ — মোশাররফ হোসাইন সাগর গান্ধীপোকা দেখেছে যারা, সাথে পেয়েছে তার বিষাক্ত পরশ, জানে তারা, কি যে গন্ধ ও জ্বালা, সব পোকার চেয়ে সরস। আমাদের সমাজে মানুষরূপী রয়েছে এমন কত গান্ধীপোকা, যাদের দুষ্কর্মের জ্বালায় মানুষের কঠিন হয় শান্তিতে থাকা। গান্ধীপোকা যদি হয় কারো নিজের-ই ছেলে কিংবা মেয়ে, পিতা-মাতার প্রাণটাকে তেলে ভাজা করে ফেলবে খেয়ে। গান্ধীপোকা যদি হয় নারী, স্বামীর সংসারে আগুন জ্বালায়, পুরুষ হলে তার অত্যাচারে স্ত্রী নিজসংসার ছেড়ে পালায়। গান্ধীপোকা হয় যদি কারো প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন, সুখ ও শান্তি কেড়ে নিয়ে অতিষ্ঠ করে তুলবে তার জীবন। গান্ধীপোকা যদি হয় কখনোবা অফিসের প্রধান কর্মকর্তা, কর্মচারীদের জ্বালিয়ে-পুড়িয়ে জীবনটাকে করবে আলুভর্তা।…
রাতের পাখি —ফারজানা লুবনা রাতের পাখি আকাশ দেখি তারায় তারায় স্বপ্ন আঁকি। তোমার পথের রেখা পথে চেয়ে থাকি অনিমেষে । স্বপ্নে আঁকি তোমার ছবি! যে ছবিটা হৃদয় পটে চেয়ে থাকে অহর্নিশি। সেই ছবিটা ছবি তো নয় ! যেনো একটা গল্পগাঁথা! ছোট ছোট স্বপ্ন দিয়ে , গল্প বাঁধায় একটা ফ্রেমে! রাতের পাখি তারা গুনে, তারায় তারায় তোমায় আঁকি! স্বাতি,বিশাখা,অনুরাধা নক্ষত্রেরাও দিচ্ছে আলোর প্রদিপ জেলে। তোমার আমার চলার পথের , স্বপ্ন গুলো এঁকে এঁকে । একে একে জালছে আলো , নক্ষত্রের ছায়াপথে। কোটি তারার বাতি জেলে, রাত দুপুরের তারার মেলায়। রাতের পাখি আকাশ দেখি! মনের কোনে স্বপ্ন আঁকি।।
কথার কথকতা, ভাষা আগে না কি ব্যাকরণ আগে — মাইন উদ্দিন আহমেদ ভাষা আগে না কি ব্যাকরণ আগে? ছন্দ আগে না কি কবিতা আগে? এ দুটো প্রশ্নই গুরুত্ত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সম্পৃক্ত ব্যক্তিবর্গ স্বাভাবিক থাকলে এ প্রশ্নগুলো তুলতেই হতোনা। কিন্তু এ বিষয়ে আজকাল যত মানুষ কথা বলেন সবাই এ বিষয়ে যখন তখন কথা বলার কথা নয়। প্রশ্ন উচ্চারিত হবে, তাহলে বলে কেনো? এটাও একটা জটিল প্রশ্ন। যিনি যে বিষয়ের বিজ্ঞ ব্যক্তি নন তিনি সে বিষয়ে বেশি কথা বলা উচিত নয়, আপনারাই বলবেন একথা। আমি বলবো, বেশি কথা বলা নয়, তিনি মোটেই সে বিষয়ে কথা বলা উচিত নয়। যা-ই হোক, আসুন আমরা…
সেই চিরসবুজ গানটি আজও জনপ্রিয় —————————————- এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ? যুঁথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুঁথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ? এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ? শুধু ঝরে ঝর ঝর, আজ বারি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন ! শুধু ঝরে…
নানান আয়োজনে পালিত হয় সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের ১১তম বর্ষে পদার্পণের শুভদিনটি: গত ০৬ জুলাই ২০২১ ছিল সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের ১১ বছরে পদার্পণ; ছিল নানান আয়োজন। করোনার কারণে অফিসিয়াল অনুষ্ঠানিকতা না থাকলেও ভার্চুয়াল কেক কাটা, বাসায় গানের আসর ও ফুলেল শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ ছিল না। গ্রুপের সকল সদস্য, মডারেটর, অ্যাডমিন ও সম্মানীত উপদেষ্টাগণ সারা দিনব্যাপী ছিলেন গ্রুপে সক্রিয়। গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়ের (কবি ও কলামিস্ট) সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, সকলের খোঁজ-খবর নেন। এছাড়াও নানান ব্যস্ততার মাঝেও তিনি রাত ১ টার সময় কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই লাইভ-এ এসে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান, বিগত দিনের মতো আগামীতেও গ্রুপে সবার স্বতঃস্ফুত…
খল নায়ক ফাহমিদা কামাল লিনু ০৫.০৭.২০২১ তুমি ছলনা তুমি এক নির্দয় তুমি নিষ্ঠুর ভাবে ভাঙ্গো হৃদয় তুমি স্বপ্ন দেখিয়ে ভাঙ্গো মুহূর্তেই তুমি প্রতিশ্রুতি দিয়ে তাও… ভাঙ্গতে দেরি করো না নিজেই! তুমি আমার ফাগুনের সুখ তুমিই চৈত্রের তাপদাহের মতো আমার ফাগুনে লাগাও আগুন তুমি কালবৈশাখি তান্ডবের মতো জীবনে বারবার ফিরে আসো! তুমি মুখোশ ধারণকৃত মায়া তুমি আকাশের মতো বহুরূপী মুহূর্তেই রঙ বদলে পারদর্শী তুমিই আমার সেই হাসি… যে হাসির খঞ্জরে খুন হয়েছি! তুমি ভর দুপুরের একাকীত্বতা তুমি বিকেলের সূর্যাস্তের বিষণ্ণতা তুমি আমার নির্ঘুম রাত জেগে থাকা তুমি ছুঁয়ে থাকো আমার চোখের পাতা তুমিই মধ্য রাতের নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস! তুমি আমার রহস্যময় প্রিয়…
কথার কথকতা, মানুষ কেন লেখে — মাইন উদ্দিন আহমেদ আপনি কেন লেখেন? এই লেখা দিয়ে আপনার, অন্যদের, সমাজের, প্রাণীদের, পৃথিবীর কোন উপকার হয়কি? এগুলো মৌলিক প্রশ্ন। যে কোন লেখকের কাছে মানুষ এগুলো জানতে চাইতে পারেন নিঃসন্দেহে। তবে তা পদ্ধতিগত এবং শালীন ভাবেই জানতে চাওয়া উচিত। “আপনি এসব হাবিজাবি কেনো লেখেন”- এ জাতীয় প্রশ্ন যেমন বেয়াদবি তেমনি “অমুকের পোলাডা নষ্ট হয়ে গেছে, কবিতা লেখে, পড়াশুনা আর হইছে” এরকম মন্তব্যও অশিক্ষিত গোঁয়ারের মতোই হয়। লেখা আর খেলা এক কথা নয়। হ্যাঁ, যদি বলেন অমুক কবি ছন্দ নিয়ে খেলেন, তখন তা হয় এক উচ্চ মার্গের বক্তব্য। লেখা নিয়ে ইয়ার্কি ফাজলামি এই ডিজিটাল যুগেও…
প্রবাসে থেকেও বাংলা গানকে সমৃদ্ধ করে যাচ্ছেন কবি ও গীতিকার আব্দুল অদুদ চৌধুরী: প্রবাস জীবেনের দীর্ঘ সংগ্রামের পাশাপাশি মনের খোরাক মেটাতে গীতি কবিতা, সুর দিয়ে যাচ্ছেন নিয়মিত আব্দুল অদুদ চৌধুরী। নব্বইয়ের দশকে জীবন ও জীবিকার টানে পাড়ি দিয়েছেন সৌদি আরব। পেশাগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সময় বের করেন গানের চর্চায়। কলম চলতে থাকে। লিখতে থাকেন গীতি কবিতা। নিজেই সুর দেন। গাইতে থাকেন মনের সমস্ত পাখা মেলে। সৃষ্টি করতে থাকেন একের পর এক গান। তিন থেকে চার হাজারের ওপরে রচিত হয়েছে তাঁর লেখা গান। মেধাবী এই গুণীজনের জন্ম সিলেটের কানাইঘাট উপর ঝিঙ্গাবাড়ি (চরিত্রগ্রাম)। পিতা: হাজী মোক্তার আহমদ চৌধুরী, আট ভাই-বোনের মধ্যে…
জাকাতের সহজ হিসাব: মুসলমানদের ধর্মীয় কাজের মধ্যে যাকাত প্রদান একটি অত্যাবশ্যকীয় (ফরজ) কাজ । Sources: FB
