Author: প্রতিবিম্ব প্রকাশ

মোস্তাফা জব্বার (জন্ম: ১২ই আগস্ট, ১৯৪৯) একজন বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ও চলমান শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি। মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার-এর জীবন বৃত্তান্ত: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের কিংবদন্তী, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য পরিচিত হলেও তাঁর  কর্মকান্ড কেবল এই জগতেই সীমিত নয় । তিনি নিজ গ্রামসহ দেশব্যাপী সাধারণ শিক্ষার প্রসার ও  শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের ব্যাপারেও অবিরাম কাজ করে যাচ্ছেন।  তাঁর মাইলফলক কাজের মাঝে রয়েছে কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ, প্রচলন ও বিকাশের যুগান্তকারী বিপ্লব…

আরো পড়ুন

দুনিয়ার ধান্ধা: মোহাম্মদ শহিদুল ইসলাম (কবিতার ফেরিওয়ালা মুসাফির) সারাক্ষণ দুনিয়ার ধান্ধা ভালো কাজে চক্ষু আন্ধা ইবাদাতে মন বসে না মন মজে শয়তানীতে ভালো হয়ে যেতে বন্ধু মরার পর যে কঠিন জীবন সেই জীবনের কথা যদি তুমি একটু জানিতে . . . . সঠিক ধর্ম কর্ম ছাড়ি সুদ ঘুষের বাড়ি গাড়ি হালাল খাদ্যে অরুচি হয় মজা পাও লাল পানিতে ভালো হয়ে যেতে বন্ধু মরার পর যে কঠিন জীবন সেই জীবনের কথা যদি তুমি একটু জানিতে . . . . মুয়াজ্জিনের পাঁচ আজানে তুলা ভরে রাখো কানে গান বাজনায় ডুবে থাকো বিতৃষ্ণা আল্লাহ নবীর বাণীতে ভালো হয়ে যেতে বন্ধু মরার পর যে…

আরো পড়ুন

রুবাইয়াত -ই- রুনা লায়লা ১. কদম ফুলের ভাঁজে ভাঁজে পরশ মেখে রাখি সেই সুখেতে সুর তুলেছে সোনার ময়না পাখি বৃষ্টি ভেজা কদম পাতায় শুকাই ভেজা চুল চুলের সুবাস ছড়ায় হাওয়ায় বলে বিহগ ডাকি। ২. ভাঙা ঘরে চাঁদের হাসি সদা লেগে রয় একা একা চাঁদ কুমারী কতো কথা কয়। বধূরূপে সাজবে বলে কতোই স্বপ্ন দেখে আসবে কবে চাঁদের কুমার ভেবেই আকুল হয়। ৩. যদি রাখো এই হাতে হাত বলো কী ক্ষতি তুমি ছাড়া ভাল্লাগে না কী হবে গতি যদি বলো যেতে পারি দুনিয়া ছাড়ি প্রিয়ার পানে অপলকে একটু তাকাও যদি। ৪. সবুজ ঘাসে আঁচল পেতে বসে আছি একা মনের রথে পথের…

আরো পড়ুন

ছানাপোনা আজিজুন নাহার আঁখি বৃষ্টি পড়ে টাপুর টুপুর ডোবায় ডাকে ব্যাঙ, কুকুর ছানা দৌঁড়ে পালায় উঁচিয়ে দুই ঠ্যাং। কদম ফোটে বর্ষাকালে ঝিলে ফোটে পদ্ম, শিয়াল পণ্ডিত ধ্যান ধরেছে লিখবে সে আজ গদ্য। হুলো বিড়াল ঘাপটি মেরে বসে আছে দেয়ালে ইঁদুরগুলো ধরবে সে আছে সেই খেয়ালে। #আজিজুন_নাহার_আঁখি মানিকগঞ্জ।

আরো পড়ুন

লাথি ___মাহবুব আর মামুন কার পেটে কে লাথি মারে দেখার আজি সাধ্য কার? তোরা নাকি সভ্য জাতি গরীব কেন যে অনাহার? জাতি তোরা কয়েক জন এসি রুমে বসে থাক! গরীব মরলে কি আর হবে সোনার দেশটা জলে যাক! তোদের হাত তো গুটি কয়েক খাতা কলম আইন পাশ! শ্রমিক সকল অনাহারে দিনে দিনে হচ্ছে লাশ। আমি কেবল ভোটের মালিক ভোট দিলে তো আমি প্রজা! প্রজা হয়ে রইলাম তো বেশ অনাহারে প্রত্যহ রোযা! দেশের মালিক আমি হলে পেটে লাথি কেন আমায়? বাড়ি আমার “বেগম পাড়ায়” স্বাক্ষি দিছে কোন কালায়!

আরো পড়ুন

বিদায়ী সংবর্ধনা কাকলি চ্যাটার্জী (Kolkata) তারিখ – 22.07.2021 বিদায়ী সংবর্ধনা পশ্চিম আকাশটা যেন খোলা ক্যানভাস লাল আভাতে নীলের গায়ে লেগেছে ছটা। নীলাম্বরী আকাশে অপূর্ব এক রঙের মেলা, বিদায়ী সূর্যটা সিঁদুরে রাঙা। খোলা ক্যানভাসে গায়ে একটা লাল বিন্দি অভিমানী আকাশটা মনে মনে আঁটছে ফন্দি। রঙিন তুলির টানে আকাশের গায়ে নানা ছবি ওঠে ফুটে, মেঘেরা সূর্যকে বিদায় দিতে দল বেঁধে যাচ্ছে ছুটে। অস্তগামী সূর্য মিলিয়ে গেল দিগন্ত রেখায় আবার আসবে ফিরে নতুন ভোর কে সঙ্গে নিয়ে। আকাশটা,গো টা একটা রাত কাটাবে চাঁদ তারাদের সাথে আবার কখন সূর্য কে দেখবে তার অপেক্ষাতে।।

আরো পড়ুন

গীতিকার ও কবি জাহিদুল হকের কবিতা থেকে গান: আমার এ দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়… আমার এ দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখনো নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়… বয়ে বয়ে যায়… আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায় আমার এ দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় কখনো…

আরো পড়ুন

আমার এ দু’টি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়! কখনো নদীর মতো, তোমার পথের পানে বয়ে বয়ে যায়’-কবি জাহিদুল হকের লেখা পংক্তিগুলোই গানে রূপান্তরিত হয়েছিল সুবীর নন্দীর আগ্রহে। দারুণ জনপ্রিয় গানটির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন এ শিল্পী। সুবীর নন্দীর চির প্রস্থানের দিনে কবি জাহিদুল হক জানালেন গানটি তৈরির পেছনের গল্প। সুবীর নন্দী তখন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নজরুল সংগীতশিল্পী। ঢাকা এসেছেন, নজরুল ছেড়ে আধুনিক গানের দিকে ঝুঁকে পড়েছেন। তেমনই একটা সময় বাংলাদেশ বেতারে সুরকার শেখ সাদী খানের মাধ্যমে কবি জাহিদুল হকের সঙ্গে পরিচয় হল অখ্যাত সুবীর নন্দীর। কবিতার সমঝদার ছিলেন সুবীর। কবি জাহিদুল হকের কথায় বেশকিছু গান…

আরো পড়ুন

ইঁদুর ছানা আতিয়া খাতুন ইঁদুর ছানা দুটি বই খাতা আর জামা কাপড় করছে কুটিকুটি। বাদ পড়ে না কোনো খাবার প্রিয় হলো রুটি। খাচ্ছে শস্য, কাটছে তোষক যেন সেরা জুটি। পায়ের জুতো মাথার টুপি রাতের বেলা চুপিচুপি করছে সব কাটিকুটি। কাটছে এবার খুকুর বালিশ রাজার কাছে করবে নালিশ। এভাবে আর যায় না চলা বিহিত কিছু চাই, বিড়াল মাসির আগমনে শান্তি নামে তাই। ঘাপটি মেরে বিড়াল মাসি ইঁদুর ছানা ধরে। ধন্যবাদ বিড়াল মাসি কৃতজ্ঞতা তোমার তরে।

আরো পড়ুন

আকাঙ্ক্ষা পূর্ণ হলে রেজাউদ্দিন স্টালিন পৃথিবীর একটা নিয়ম আছে যুক্তিসংগত – বিস্ময়কর আমরা যখন মহাকাশ- সমুদ্র কিংবা পাহাড়ের বিশালতা দেখি আনত হই এবং চিন্তাকরি প্রতিদানের যদি এই অপার জগৎ অনুরণিত না হয় রক্তে ও হৃদয়ে যদি নুয়ে না আসে কৃতজ্ঞতা জন্ম তবে দিকভোলা পাখি যারা বিস্ময়ের অনুসন্ধান করে তারাই বাস কর স্বর্গে বসন্তের বাতাস কানে -কানে কথা বলে তারা চোখ ছাড়াই সবকিছু দেখে শুকনো পাতা আবার সবুজ হয়ে ওঠে ঝড়ে ভাঙা গাছ গৌতমের ছায়া দিতে কোমর সোজা করে দাঁড়ায় পাহাড় হাসিমুখে মহত্তম বাণীবাহককে দরোজা খুলে দেয় শিশুর কোমল পায়ের নিচে মরুভূমি ছড়িয়ে দেয় ঝর্ণা আকাশ ক্ষুধার্তদের জন্য পাঠায় সুস্বাদু শিশির…

আরো পড়ুন