খাবারের অপচয় ভদ্রতা নাকি ফ্যাশন আবুল খায়ের আমাদের দেশে কী গ্রাম কি শহর। এমন কিছু আচার-অনুষ্ঠান এখনও প্রচলিত আছে। যে অনুষ্ঠান গুলোর বড় আর্কষণ হলো পর্যাপ্ত (Reach Food) খাবার পরিবেশন। আইটেমও থাকে অনেক রকমের। বনভোজন, বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, বৌভাত/বধুবরণ, জন্মদিন, বিবাহ বার্ষিকী, আকিকা/নাম রাখা, মিলাদ মাহফিল, কুলখানি, সুন্নতে খৎনা, চল্লিশা, মেজবানী উৎসব, দাওয়াত, ওয়ার্কশপ/সেমিনার, রাজনৈতিক সভা, বার্ষিক সাধারণ সভা/সমিতি ইত্যাদি। বাড়িতে কিংবা কমিউনিটি সেন্টার অথবা হোটেলে সবচেয়ে বেশি খাবার অপচয় হয়। টেবিলে প্রচুর খাবার দেয়া থাকে। খাবারের প্লেটেও অনেক রকমের খাবার দেয়া থাকে। ছোট-বড় সবার জন্য একই প্লেট। এক প্লেটের খাবারই হয়ত দু’তিনজন খেতে পারবে না। তাতে কোন অসুবিধা…
Author: প্রতিবিম্ব প্রকাশ
হৃদয় এর বন্ধু নুরুন্নাহার পান্না বন্ধু হয়ে আমার যখন হাতটা ধরে ছিস, বন্ধু হয়েই চিরকাল হাতটা ধরে রাখিস।। বন্ধু মানেই দুই দেহ এক ই আত্বা, বন্ধু মানে এক ই রাতে এক টাই সত্বা।। তুই আমার আপন জন তুই আমার কলিজা, শত্রু আসলে বলবো আমি তোরা দূরে সরে যা। চোখ টা যখন বন্ধ করি তোকেই শুধু দেখি, কলম টা হাতে নিলে তোর কথা ই লিখি।। এই হৃদয়ে কোন জায়গায় তুই বসে আছিস, বন্ধু হয়ে ভালোবেসে কাছে টেনে নিস। তুই যখন অভিমানে কথা বলিস না, তখন আমি মরে যাবো এটা ভুলিস না।। আমার হাতে হাত রেখে কথা দিয়ে যা,, চিরোজীবন পাশে থাকবি…
নারীর কর্মসংস্থান বেড়েছে: গত ১১ বছরে কর্মক্ষেত্রে নিয়োজিত নারীর সংখ্যা বেড়েছে ৭৩ লাখ ৫০ হাজার জন। কর্মসংস্থানের সংখ্যাগত দিক থেকে নারীর অংশগ্রহণ পুরুষদের তুলনায় বাড়ছে চার গুণেরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে প্রতি বছর নারীদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে প্রায় ছয় শতাংশ হারে। আর পুরুষের কর্মসংস্থান বৃদ্ধির হার দেড় শতাংশ। ২০০৫-০৬ অর্থবছরে নারী কর্মসংস্থান ছিল এক কোটি ১৩ লাখের মতো। আর ২০১৬-১৭ অর্থবছরের জরিপে এই সংখ্যাটি পাওয়া গেছে এক কোটি ৮৬ লাখ ৫০ হাজার জন। ৯০ দশকের পর থেকেই নারী অগ্রগতির শুরু বাংলাদেশে। পরের দশক থেকে গতিটা আরও বাড়ে। এরই মধ্যে মাধ্যমিক পর্যন্ত শিক্ষায় মেয়েরা ছাড়িয়ে গেছে ছেলেদের আর উচ্চ…
নারী কোটা: আমাদের দেশে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্যোগটি প্রশংসনীয়। এরূপ উদ্যোগের অংশ হিসেবে সরকারি-আধা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণের বিধান করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৪৫ শতাংশ পদ মেধা কোটায় নির্বাচনের পর অবশিষ্ট পদের জন্য অন্যান্য কোটার সঙ্গে ১০ শতাংশ নারী কোটা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে মেধাভিত্তিক জেলা কোটায় নির্বাচনের পাশাপাশি ১৫ শতাংশ নারী কোটা ও প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক জেলা কোটায় নির্বাচনের পাশাপাশি ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষিত রেখে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে নারীরা সরকারি চাকরিতে পুরুষ প্রার্থীর সঙ্গে মেধা কোটায় প্রতিদ্বন্দ্বিতা…
শুধু আমায় ভুলিস সাফিকা জহুরা জেসী ডজন দুয়েক চুড়ি, ভাঙ্গতে ভাঙ্গতে আজ অবশিষ্ট আছে আর মাত্র তিন চারটে অন্যের হাতে রেশমী চুড়ি পড়াতে, খুব বুঝি মন চায়? খুব ভালো লাগে, অন্যের হাত সাজাতে, সে হাত ধরে প্রশংসা করতে? আমার চুলে জট লেগেছে প্রায় কতদিন অগোছালো এলোমেলো কি সুন্দর তোর ভালো লাগা আজ অন্যের চুলে ফুল পড়াতে! কি মুগ্ধ, বিভোর আজ তুই, অন্যের চুলে নিজকে ভেজাতে! আমার শরীরের ঘ্রান, আজ-কাল আর পৌঁছয় না তোর নাকে, হৃদয় পর্যন্ত পৌঁছনোর আশা ছেড়ে দিয়েছি সেই কবেই! খুব মেতেছিস অন্যের সুধায়; বিভোর দিনে রাতে! মনে পড়ে না, শেষবার কবে বলেছিলি, “ভালবাসি গো ভালবাসি”!!!!!!! হ্যাঁ, অবচেতন…
ঋতুচক্রের বাংলা বাবুল হোসেন বাবলু বৈশাখের ঝড়ো তাণ্ডবে ভূমিপরে পতিত জীর্ণশীর্ণ কুঁড়েঘর – মধুমাস জৈষ্ঠের মহা ধুমধামে স্বস্তির শ্বাসফেলে তৃষ্ণার্ত অন্তর। চৌচির মৃত্তিকা কাঠফাটা গরমে শান্তির নাই যে কোন রেশ – অসময়ের বারিষে বন্যার আগমনে ভেসে যায় সারা দেশ। ক্লান্ত পথের পথিক খোঁজে প্রশান্তির একটুখানি শীতল জল – ঝড় বাতাসে খোকাখুকু ব্যস্ত কুড়াতে আম লিচুর সুমিষ্ট ফল। বারোমাসের ছয় ঋতু নতুন নতুন বারতা নিয়ে আসে বারেবারে ঝড়ো ঝঞ্ঝা যতোই আসুক আমরা সবাই একে অন্যের তরে। প্রকৃতির নিয়মে ঋতুচক্রের ধারাক্রম চলছে সুখে আর দুখে থেমে নেই জীবন চাকা যতোই ব্যথা থাকুক আমাদের বুকে।
কালের স্রোত মমতাজ মনী শেলী ১২/০৮/২০২১ খৃঃ কালের খরস্রোতে হায় সময় ভেসে যায় ছুটে চলে উচ্ছলতায় বাঁধভাঙা নদীর মত, নিকষ কালো আকাশের বুকের সীমানায় হারিয়ে যায় চন্দ্র-সূর্য তারা-নক্ষত্র যত,,, নব সূর্যের উদয় হয়,ভোরের পাখি গান গায়, করুণ কত চাপাকান্না আঁধারে মিলিয়ে যায় রাতে বসে রঙে রঙিন রসনা পাপের মেলা, নাইট ক্লাব ডিস্কোতে অবাধ অশালীন খেলা। মদ,মেয়ে,জুয়া আর শব্দদূষণ নাচ গান, সোসাইটিতে এটার নাকি অনেক সম্মান। কত অসহায় নারী হয় লালসার বলিদান, সেচ্ছায় আবার কেউ করে নিজেকে দান। নর নারীর বেলেল্লাপনা লুটোপুটি হুল্লোরে, নীরবে আবার কারো চোখে অস্রু ঝরে। শালীনতা ছুঁড়ে ফেলে কত কেউ নিরজনে হারিয়ে যায় অন্ধকারে অশ্লীলতার নিমন্ত্রণে। ভাঙে…
যোদ্ধা সৈয়দ মোকাররম বিন হাসেম হাজারো ঘাত-প্রতিঘাতে দাড়িয়ে থাকতে শিখতে হয়। শুধু নয় পলি মাটিতে উত্তপ্ত মরুতেও দাঁড়াতে হয়, ফুল ফোটাতে হয়। জন্মেতো কোন সঙ্গী থাকে না, মৃত্যুতেও কি কেউ থাকে? বিশাল আকাশের সংজ্ঞাও কেউ কি জানে? শত-কোটি নক্ষত্ররাজি চলেতো আপন শানে। হারাবার কি কিছু আছে এই ছোট্ট পৃথিবীতে? হতাশায় যাদের বুকে বাধা মৃত্যু তাদের সাথে। হতাশার বাড়িতো ফুজির বনে মুমিনের কাজতো নেই সেখানে।
চোরাবালির গ্রাসে জাকিয়া আক্তার ভালোবাসার কুঠরি ছিল নড়বড়ে, শক্তিধর করতে মূলসূত্র স্থাপনে গেলাম চোরা বালু চরে! ভেবেছিলাম সমুদ্রের সীমানা পাব খুঁজে চোরাবালিতে তাকে করল গ্রাস , স্বভাব কারণে নিজেই কখন যেন হল বিনাশ! নিভে গেল সারা জীবনের জ্বলন্ত উচ্ছ্বাস, বুকের ভিতর শুধু দীর্ঘনিঃশ্বাস! পবিত্র তুমি, নির্মল তুমি, হয় কি সেই বিশ্বাস! তুমি ছিলে আমার সর্ব শক্তি, তিমির তলে হারিয়ে গেল ভক্তি। মনে হতো যতই করি পাপ তোমার ভিতরে পুণ্যের সাজ, বিশ্বের মাঝে খুজেনি কোন কিছু একই নামে জপা ছিল কাজ, আমায় ফেলে চলে গেলে জীর্ণ তরীতে দগ্ধ হৃদয় নিয়ে ছিলাম যে আশে ছায়া হয়ে থাকবে পাশে। তিমিররজনীতে স্বপ্নের দুয়ারে আসতে…
শুভ জন্মদিন ঢাকাই সিনেমার কিংবদন্তি শক্তিমান খলঅভিনেতা আহমেদ শরীফ-এর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ। আজ (১২ আগস্ট) তার জন্মদিন। ২০১৮ সালে নেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন: বিশেষ এই দিনটিকে ঘিরে তেমন কোন আয়োজন না থাকায় পরিবারের সাথে নিজের মতোই সময় কাটাচ্ছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, ‘নিজের মতো করেই কাটাচ্ছি আজকের দিনটি। কারো সাতেও নেই পাঁচেও নেই। আমি আমার মতো ভালো আছি। অনেকেই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। বেশ ভালোই লাগছে। চলচ্চিত্রে অভিনয় করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভালোই কাটছে আমার দিনগুলো।’ আহমেদ শরীফ বর্তমানে উত্তরার চার নম্বর…
