Author: প্রতিবিম্ব প্রকাশ

শীল নোড়ার জীবন ড.শাহ সুলতান তালুকদার। চেতন হারা গভীর ঘুৃম দিনভর গতর খাটা শ্রম রাতের সুড়সুড়িতেও নড়ে না। স্বপ্নে ফুল পাখি আসে না কাশবনে অলস আড্ডা মনে ধরে না। রৌদ্রস্নাত ধূলিকণায় পাথরের মসৃণতা আলতো স্পর্শ জনন সুখ দেয় না। বাঁচার যুদ্ধে শক্ত হাতে কাস্তে ভোরের আলো ফুটলেই মাঠে। কার জন্য আকুতি কিসের জন্য পুষ্প পাথরের ঘষাতেই শীল নোড়ার জীবন। ভালোবাসা অঙ্গসজ্জা নয় জননাঙ্গের কসরত। বর্ষার জলে এক বান্ডিল টিনেই দুইপাটি দাঁত হয় সাদা কমল। আলো আঁধারের খেলা খেলা নয় কেরোসিনের মূল্য শোধিতে হবে বলেই সান্ধ্য প্রদীপে শাকের সালুনে ভাত সাহিত্য আসর কবিতা চর্চায় হয় না যারা চর্যাপদ।

আরো পড়ুন

বাবা মায়াবী কাজল বাবা হল বিধাতার অসীম দান, সন্তানের সাথে তার রক্তের টান। রাখতে বাবা পরিবারের মান-সন্মান, উজাড় করে দেয় নিজের জান প্রাণ। বাবা হল মাথার উপর বটবৃক্ষের ছায়া, সন্তানের জন্য তার কতো’না মায়া! বাবা হল আশার আলো স্বপ্নের সিড়ি, সদা তারার মতো জ্বলে মিটিমিটি। বাবা মানে খুনসুটি কতো শত আবদার, তার সাথে কি তুলনা হয় কারো আর? বাবা মানে শাসন বারণ মনের মধ্যে ভয়, সন্তানের সুখের লাগি কতো’না কষ্ট সয়! নিজের জীবনকে তিলে তিলে করে ক্ষয়, সব অসাধ্য অসম্পূর্ণ কাজ করে বাবা জয়। বাবা হল অাসমানের চাঁদ নয়নের তারা, বাবা বিহীন জীবন ছন্ন ছাড়া বাঁধন হারা। বাবার কাছে আমি…

আরো পড়ুন

রফিকুল হক দাদুভাইকে স্মৃতিচারণ: সুপ্রিয় দাদুভাই, গুডবাই গুডবাই! ♦ সালেম সুলেরী (আমেরিকা থেকে) চিরদিনের জন্যে নিভে গেলো প্রাণ-অফুরান হাসি। প্রখ্যাত সাংবাদিক, শিশুসাহিত্যিক, সংগঠক রফিকুল হক / দাদুভাই– চিরতরে গুডবাই, গুডবাই। ১৯৭৭ সালে আমাদের পৈতৃকবাস নীলফামারীর ডোমার এসেছিলেন। আমরা তখন ‘চাঁদেরহাট’ সংগঠন করি। দাদুভাই-এর সঙ্গে আজকের যুগান্তর সম্পাদক সাইফুল আলম। সংগঠক সৈয়দ দিদার, রংপুরের কবি-সাংবাদিক মাহবুবুল ইসলাম। তারপর দাদুভাই-এর সঙ্গে-পাশে প্রায় পুরোটা জীবন। কখনো একই মিডিয়ায়, একই আবাসনে, একই সাহিত্য-আয়োজনে। আমাদের আশীর্বাদ করার এক বাতিঘর চলে গেলো। দেহাবসান ১০ অক্টোবর, ২০২১ সকাল ১১টায়। নব্বই ছুঁই ছুঁই মানুষটির জন্ম ৯ জানুয়ারি, ১৯৩৭। পৈতৃকবাস রংপুর শহরের কামালকাচনায়। আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনের কর্মসূচিটি আমাদের হাতেই…

আরো পড়ুন

শিশুর নিরাপদ ইন্টারনেট: শিশুর জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হলে আগে বাবা-মাকে বদলাতে হবে। প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহারের বাবা-মা সচেতন হলে সেটি শিশুর নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে কাজে দেবে। তা না হলে ইন্টারনেট ব্যবহারের নেতিবাচক প্রভাবের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হতে পারে। করোনাকালে বিশ্বজুড়েই ইন্টারনেট নির্ভরতা বেড়েছে বহুগুণে। অনলাইন ক্লাসসহ বিভিন্নভাবে শিশুরা এ জগতে অবাধে বিচরণ করছে। ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুর অবাধ বিচরণ আসলেই কতটুকু নিরাপদ? সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) অক্টোবরের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেছেন বিশেষজ্ঞরা। ‘শিশুর জন্য নিরাপদ ইন্টারনেট’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি-২০২১। মোবাইল ফোন অপারেটর রবি…

আরো পড়ুন

আমরা শোকাহত চাঁদের হাটসহ অনেক সংগঠনের প্রতিষ্ঠাতা, সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের সম্মানিত উপদেষ্টা কিংবন্তি ছড়াকার আর আমাদের মাঝে নেই.. অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রাণপ্রিয় রফিকুল হক দাদুভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইননা ইলাহি রাজেউন) তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। রফিকুল হক দাদুভাই: তিনি একদিকে জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার ও প্রবীণ সাংবাদিক, যুগান্তরের সাথে ছিলেন সর্বশেষ।  গত ২-৩ মাস অসুস্থ অবস্থায় বাসায় ছিলেন।  বাসাতেই চিকিৎসা চলছিল। আজ ১০ অক্টোবর সকাল ১১টায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। দাদু ভাইয়ের পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত-এর জন্য দোয়া করবেন। ওপারে ভালো থাকুন দাদু…

আরো পড়ুন

তোমাকে আঁকি কল্পনায় ডুবে আহেদ ফাতেমা ৮/৯/২০২১ তোমাকে গড়তে গিয়ে, নিজেকেই ভেঙেছি কতবার নিজেকে গড়তে গিয়ে তোমাকেই আঁকি কল্পনায় ডুবে ৷ মনের আঙিনা জুড়ে তোমাকেই সাজিয়ে খুঁজি, আমার হৃদয় ভূবনে তোমার ছবি এঁকে যাই নিরবধি। হৃদয় কাননে ফোটা ফুল, ফুটে আছ হৃদয়ের গভীরে সুবাস ছড়িয়ে । তুমি আমার অনুরাগের ছোঁয়ায় ছন্দ কবিতা, ফাগুনে শুভ্র জোৎস্নার আলো মেখে এগিয়ে এলে। তুমি আমার ভোরের আলো ফোটা রবি শশী ভ্রমরের গুঞ্জন মিষ্টি মধুর সুরে তোমাকে খুঁজে বেড়াই। গুনগুন শব্দ মধু আহরণে বসে আছে প্রতিটি ফুলের কলিতে কলিতে। তোমাকে চাই তোমায় নিয়ে স্বপ্ন বুনি হৃদয়ের মাঝে তুমি আমার অনুরাগের ছোঁয়া ফাগুনে গান। তোমার মাঝে…

আরো পড়ুন

কর্মবীর পারভীন আকতার ভয় দেখানোর দিন শেষ, দায়িত্ব কর্তব্যে মোরা অবিচল অশেষ। চাকরী করি গোলামী নয়, সত্য নিশান উড়াব নির্ভয়। ভুল ত্রুটির উর্ধ্বে মানুষ নয়, বস নয় বন্ধুত্ব সৃষ্টিই প্রকৃত জয়। যেদিন থাকবে না গদি ক্ষ্যামতা, সেদিন ভাব কী করবে জনতা। আজকে এ আসবে কালে সে, তড়িঘড়ি সব ঠিকঠাক দুষ্ট নাশে। নির্ভয় চাপমুক্ত চাকরী জীবন চাই, লাথি গুঁতো মেরে দাপটের দিন নাই। সবারই আছে ইহকাল পরকাল, সম্মানে থাকি যেন কর্মবীর চিরকাল। ———————- পারভীন আকতার শিক্ষক, কবি ও প্রাবন্ধিক। চট্টগ্রাম।

আরো পড়ুন

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে।  তো, লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো, এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে।  সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি…

আরো পড়ুন

দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতার প্রেম চাই শিল্পী মাহমুদা দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতার প্রেম চাই দিন দিন বাষ্পকণা হয়ে যাচ্ছি, তবুও বুনো উষ্ণতার খোঁজ পাই মাটি সংলগ্ন প্রাণ ছেড়ে যেতে পথ খুঁজি কিন্তু যেতে আমারও কষ্ট হয় না বুঝি!! তবুও নতুন কিছু অবিরত খুঁজি, আমি তো বাষ্প নয় , বৃষ্টি আর শিশির কণা হতে চাই। দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতায় মাটিতে মেশানো প্রেম চাই। নির্বাসনের বৃত্ত পূরণ করতে করতে নিজেই নির্বাসিত হয়ে যাচ্ছি নিত্যই ভাবনায় তাই খুঁজে পাচ্ছি। হঠাৎ দেখি বারান্দায় আধো চাঁদ সমুদ্র, ঘরে কাচের পুকুর। তল আছে, জল আছে,গভীরতায় আছে, অথচ আমি মৃত্তিকার ঘ্রাণ চাই। তবুও তুমি আমি নির্ঘুম রাত-দিন।…

আরো পড়ুন

সংগোপনে ক্যামেলিয়া আহমেদ আলোটি নিভিয়ে ভালোই করেছো,আর কোন বৈচিত্র্য নেই এখানে! অন্ধকার আস্তরণে সময় নিথর অসম্ভব আকাঙ্ক্ষা এখন অনিশ্চয়তার অন্বেষণে কল্পনাগুলোর যে উন্মানা ছিলো তা ঢুকে গিয়েছে শহরের পথে কংক্রিটের ভাঁজে- এখন ভালোলাগে নির্জন রাজপথ স্তব্ধতার পরশে সে পথ হেঁটে যাবো নিশ্চয়তায়- অতীতের জন্য কোন মনস্তাপ থাকলো না! সঙ্গীবিহীন সহযাত্রী নিস্তাপ রাত্রী, আর অন্ধকারের পঙক্তি চিত্রায়িত হবে কবিতার ছলে না বলা কথারা- যে ভাবনা রাত জাগায় দুই প্রহর সে শব্দগুলো ছড়িয়ে দিলাম অন্ধকার উঠোনে যদি প্রয়োজন হয় কুড়িয়ে নিও কোন জ্যোৎস্না পেলে- পেছনের সময় থাকলো পথের চিত্রে এখানে আর কোন বৈচিত্র্য খুঁজো না ! ইতিকথারা অদৃশ্য হয়ে গেছে সংগোপনে !

আরো পড়ুন