Author: প্রতিবিম্ব প্রকাশ

সমুদ্র ও জীবন রুপা খানম আকাশের দিগন্ত মিশে যেথায় নীল সমুদ্রে অদৃশ্যতায়, নুয়ে সেথায় মন প্রাণ ছুটে যায় নিজের অপূর্নতায় সমুদ্রের বুক ভরা জলরাশি কখনো কখনো চঞ্চল গতিতে ছুটে চলে অবিনিশি, কখনানো বা আবার শান্তরূপ ধারণ করে। সমুদ্র তার অপরূপ সৌন্দর্য গাহন করে রুপের প্রাচুর্যে বয়ে নিয়ে ও তার বিশালতায় সে বড় একা। কেহ জানে না কোন দেশে তার বাস ? যদিও এ জগত সুন্দর্য পিপাসু, ছুটে চলে সমুদ্রের সেই আকর্ষণে। জীবন যুদ্ধে অপার্থিব সূর্যাস্ত মেলে ধরে নতুন ভোরের সূর্যদয়টা শুধু কহে ডাকিয়া, হে মোর জীবন সুন্দর হেথায় প্রশান্তি এবং প্রস্ত, ঢেউয়ের পরে ঢেউ সুখ-দু:খ ভয়াবহতা, সমুদ্রজলের সাথে আছে তার…

আরো পড়ুন

ফড়িং ওড়া দিন সুরাইয়া সুলতানা ০৪-১০-২১. ফড়িংয়ের উড়াল ডানায় স্বপ্ন ছোটা রঙিন দিন হারিয়েছি সেই কবে, এখন ফিকে রঙা আলপনায় আঁকি জীবনের জলছবি গভীর অনুভবে। ফেলে আসা দিন ডাকে হাতছানিতে অদৃশ্য কোন প্রিয় সন্ধিক্ষণে, মনের চপলতা হারায় বয়েসের দুরন্তপনায় তবু মন হয় ব্যাকুল একাকী নির্জনে। প্রিয় শৈশব, রঙিন কাপড়ে মোড়া পুতুল মিথ্যে চড়ুইভাতি আর কানামাছি খেলা, সময়ের ঘূর্ণিপাকে হারিয়েছি সব শুধু জীবনের প্রয়োজনে কেটে যায় বেলা। কি পেলাম,কি দিলাম চলে হিসেবের অংক জীবনের হিসাব মেলেনা সহজে, থাকে পাওয়া না পাওয়া, লাভ-ক্ষতি তবু অতৃপ্ত মন মরিচীকা সুখ খোঁজে। পাড় ভাঙা নদীর মতোন কখনো ভেঙে যায় জীবনের এপাড় ওপাড়, জীবন তরী তবু…

আরো পড়ুন

মাছুম খান’র কবিতা: কে আমি মাছুম খান, ১০/১০/২১ইং। আমি আর আমাতে নই, আমাতে ছিলো যে সে আমি কই! আমাতে যে ’’আমি’’এ সে’ই ‘আমি’ নয়, এই ‘আমি’র রূপ দেখে বুকে জাগে ভয়! জীবন যখন যেমন, চলেছি তখন তেমন। চাইনি বুঝতে কে কেমন চেয়েছি জানতে আমার আপন।। ভেবেছি সবারে সবাই আমার, বুঝি না এখন কে কে বা কার? জানতে চেয়েছি আমার আপনার মায়াবী রুপ রং গন্ধ সমাচার। ভাবতে চেয়েছি, কে আমার এ ’’আমি’’, বুঝেছি, ভালো জানেন এক অন্তর্যামী! তবু কেনো আমার আমিকে এতো ভয় তবে কি এ `আমি” আমার নয়! হাসবে মানবতা ঊষালোকে ৩০/০৯/২১ইং। বাতাসে ভেসে আসা অসহায় মানবাত্মার কান্না! শুনতে…

আরো পড়ুন

নীলাঞ্জনা সুপ্রিয়া বিশ্বাস ৭/৯/২০২১ নীলাম্বরী নীলাঞ্জনা, দেখেছিলাম একদিন তোমায় বৃষ্টিমূখর বিকেল বেলায়, দাঁড়িয়ে ছিলে একাকী নীরবে নির্জনে কদমতলে একগুচ্ছ বর্ষার কদম হাতে। আমি যাচ্ছিলাম মেঠোপথ ধরে দূরের কোন গায়। নিষ্পাপ নিষ্কণ্টক মায়াভরা মুখোচ্ছবি প্রথম দেখাতে চাঁদের মত মনে হলো আমার কাছে। আমি টিপ টিপ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে রইলাম কদমতলে ঠাঁই। তুমি নিশ্চুপ দাঁড়িয়ে ছিলে আকাশ পানে চেয়ে, আমি সকল নীরবতা ভেঙ্গে বললাম তোমায়, দাঁড়িয়ে কেন? তুমি চকিতে চাইলে আমার দিকে। বললে,ছাতা নেই সাথে তাই। -বাড়ি কোথায়? -এইতো পাশেই। -নাম কি? -নীলাঞ্জনা। দুজনাতে আর কোন কথা নেই। আমি জানিনা তোমার আর কোন ঠিকানা। বৃষ্টি শেষ হলো অচিরেই, চলে গেলাম দুদিকে দুজনেই।…

আরো পড়ুন

অভিনেতা ড. ইনামুল হক না ফেরার দেশে: অভিনেতা ড. ইনামুল হক আজ সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইনামুল হকের মেয়ে অভিনেত্রী-পরিচালক হৃদি হক। নাট্যকার হিসেবে ড. ইনামুল হক’র পথচলা শুরু ১৯৬৮ সালে।  প্রথম লেখা নাটকের নাম ‘অনেকদিনের একদিন’। আবদুল্লাহ আল মামুন নাটকটি প্রযোজনা করেছিলেন টেলিভিশনের জন্য। এ পর্যন্ত টেলিভিশনের জন্য ৬০টি নাটক লিখেছেন তিনি। তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে ‘সেইসব দিনগুলি’ (মুক্তিযুদ্ধের নাটক), ‘নির্জন সৈকতে’ ও ‘কে বা আপন কে বা পর’। মঞ্চের জন্য প্রথম নাটক লেখা নাটকের নাম ‘বিবাহ উৎসব’। এটি লিখেছিলেন উদীচীর জন্যে। তার নিজ দল নাগরিক নাট্যাঙ্গনের জন্য প্রথম লেখা নাটকের নাম ‘গৃহবাসী’।…

আরো পড়ুন

আমার ব্যস্ত যাপিত জীবনে সাহিত্য চর্চার সুখ: পারভীন আকতার দীর্ঘ বিশ বছর ধরে আমি সাহিত্যের আনাচকানাচে ডুব সাঁতার কাটছি।শুধুই পড়েছি কেবল।আমার পড়া বইয়ের সংখ্যা নেহায়েত কম নয়। হাতের কাছে যে বই পেয়েছি, গোগ্রাসে গিলেছি।বই দেখলেই আমার অটোমেটিক তৃষ্ণায় মন ছটফট করে।মাঝেমাঝে আমার কাছে এটি মানসিক বইরোগও মনে হয়।যাহোক আমি মনের ইতিবাচক সাড়াকে খুব মেনে চলি।কারণ মন যখন স্বতঃস্ফূর্তভাবে যে কাজটা করতে চাইবে তা খুবই ভাল হবে বলে আমি বিশ্বাস করি। গত পাঁচ বছর ধরে টুকটাক লিখছি।পড়ার ধাঁচে পড়ে এমন বই আজো লিখতে পারিনি আমার মনে হয়।তবে অপূর্ণতা থাকা ভাল লেখার ক্ষেত্রে।ভাল লিখতে তা যথার্থ সহায়ক । ভাল বই, ভাল লেখক…

আরো পড়ুন

অপু বিশ্বাস অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা ও অভিনন্দন কখনো সাদাকালো আবার কখনো রঙিন জীবন যুদ্ধেও ফিরে আসে শুভ জন্মদিন অবন্তি বিশ্বাস মঞ্চ নাম অপু বিশ্বাস হিসাবেই অধিক পরিচিত; জন্ম: ১১ অক্টোবর ১৯৮৯, বগুড়া, বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রীর…

আরো পড়ুন

মমতাজ মনী শেলী’র দুইটি কবিতা: ব্যবধান তারিখঃ ০৯/১০/২০১৮ তোমার আমার মাঝের সীমা যোজন যোজন দূর, দেখা যায় না একূল ওকূল মাঝ খানেতে অনেক গভীর উত্তাল সমুদ্দুর। বহে না সেথায় নৌকা জাহাজ শুধুই নীলিমার ছায়া, সেই ছায়াতেই ভাসে তোমার বিষাদ বিধুর মায়া। দিগন্তের ঢেউয়ে ভেসে আসে তোমার বেদনার্ত গানের সুর, সেই ব্যথায় গর্জে ওঠে উত্তাল সমুদ্দুর। এক আলোক বর্ষ হয়তো হয়ে যাবে পার, তবুও মিলন হবে না কখনো তোমার আমার। তুমি সূর্যোদয়ের লালিমা হয়ে, এসো আমার বুকে, আমি জ্যোৎস্নারাতের চাঁদ হয়ে ভাসবো প্রেমের সুখে। আমাদের প্রেমের সাক্ষী হবে তারা নক্ষত্র রাজি, আমি সমুদ্রের শুভ্র অবগাহনে, নেয়ে পবিত্র আবরণে সাজি। …

আরো পড়ুন

কথাসাহিত্যিক আনিসুল হক-এর সাথে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত: গত ০৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার, সন্ধ্যা ছয়টা ইত্যাদি গার্ডেন ও গ্রীল বাংলাদেশী রেস্টুরেন্ট ৭৩০৭ ৩৭ রোড, জ্যাকসন হাইট নিউইয়র্ক-১১৩৭২-এ দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, কথাসাহিত্যিক আনিসুল হক ও নিউইয়র্কে’র প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঢাকা প্রথম আলো’র নির্বাহী পলাশ ভৌমিক। উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের সদস্যরা। কবি সাহিত্যিকদের নিয়ে একান্ত সংলাপ অনুষ্ঠানে আনিসুল হক তাঁর নতুন বই নিয়ে বিস্তারিত আলোচনা করেন । জ্যাকসন হাইটসের ‘ইত্যাদি গার্ডেন ও গ্রীল বাংলাদেশী রেস্টুরেন্ট’ প্রচুর সাহিত্য প্রেমীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।  অন্যান্যদের মাঝে ইব্রাহীম চৌধুরী, রিপনসহ আরো অনেক…

আরো পড়ুন

পরনির্ভরতার চাষাবাদ সাইদুল হাসান আবছা আলোয় ঘেরা এ ঘর বৃক্ষ পুকুরপাড় বাঁশঝাড় ফসলের মাঠ এবং ওপাশের গ্রাম। চারদিকে পাখিদের কুজনে স্বপ্ন ভাঙে কৃষকপুত্র জীবন ও প্রাণের। অলসতার হলুদ চাদর গায়ে জড়িয়ে আছে বহুবছর ধরে তবু কর্মঠ চোখ দেয় না উঁকি একবার। ঘুম রাণীর পরশে পাল্টে যায় জীবনচিত্র রুটিন কিংবা কার্যবিধির বিবরণ। আত্মশক্তির বুঝাপড়া নিদ্রার কোলে মাথা রেখে নিস্ক্রিয় করে দেয় কৃষকপুত্রদ্বয় কল্পনার শহরে। গোলাভরা পুষ্ট ধানের পরিবর্তে চিটা ধান কিংবা কুড়াদের নেই ভিড়। টুক টুক ধপাস শব্দে সেখানে ইদুর বিড়ালের যুদ্ধ চলে প্রতিক্ষণ। লেপ দেওয়া গোবর কুড়ো শুকিয়ে খসে খসে পড়ছে দিন রাত। গোয়ালের বাঁশে ঘুণপোকা বাসা বেঁধেছে সেই বহুদিন…

আরো পড়ুন