Author: প্রতিবিম্ব প্রকাশ

সবুজ মেয়ে শোন ফাতিমা আফরোজ সোহেলী শেষ শরতে জলের আস্তরণ বলছে ডেকে সবুজ মেয়ে শোন! এ বেলাতে হইনি নাহয় ভূমি কইনি না হয় কোমল পায়ে চুমি তুইযে আমার একলা মনের কোণ! আসবে ফিরে সোনা রোদের দিন শুধরে দেবো নবান্নেরই ঋণ, তাও যদি হয় ভাবনা উচাটন দেখিস চেয়ে তোকে ঘিরে আমিই আছি থাকি সর্বক্ষণ! তুইও থাকিস মনেই রাখিস মন! #সোহেলীকথা ? ১৪/১০/২০ ২৯শে আশ্বিন ১৪২৭

আরো পড়ুন

ধারাবাহিক গল্প: কলঙ্কিনী নাজনীন সুলতানা ২য় পর্ব , সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, , -মা কি হয়েছে তোমার? মা তুমি আমাকে কলঙ্কিনী বল, অন্য কিছু থাকলে সেটাও বলো, আমার মুখে লাথি মারো। কিন্তু আমাকে দুরে সরিয়ে দিও না। কথা বলো মা! , নেহা সারা কে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপরে নিয়ে বলল, , -ভাবি তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম। কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস সবকিছু চূর্ণ-বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ঐ মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। , সারা কাদতে কাদতে বলল,…

আরো পড়ুন

মন ভালো নেই সেলিনা আখতার আজ বাতাসের মন ভালো নেই, রুদ্ধশ্বাসে প্রচণ্ড ঝড়ের আভাস নিয়ে বুকের মধ্য থেকে সে বেরিয়ে আসতে চাইছে। চেতনার সবকটি দুয়ার প্রচন্ড শব্দে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসছে বারবার রুখে দাঁড়াবার শক্তি নেই । নিলিপ্ত বুকের পাঁজর আটকে রেখেছে শ্বাস-প্রশ্বাসের সবটুকু বাতাস তাই সে বন্দীদশা থেকে দাপটের সাথে বেরিয়ে আসতে চাইছে । হে বিধাতা প্রবল বর্ষণে আজ ভিজিয়ে দাও সমস্ত মানবতাকে। প্রচণ্ড ঝড়ে ভেঙে দাও সমস্ত অন্ধকার। বাতাসের মন ভালো করে দাও । নির্মল বিশ্বাসে শ্বাস নিতে দাও, অসহায় প্রকৃতিকে।

আরো পড়ুন

কিছু শব্দ সুমিতা মুখোপাধ্যায় (ছোট গল্প) শ্রীচরণেষু মা,,,, তুমি আমার প্রনাম নিও। অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়ে ছি মা । তুমি মা অথচ তুমি আমায় চেনো না , সেন্ট যোসেফ মিশনারী হোম, নামটা চেনা লাগছে তোমার, হ্যাঁ সেদিন ওই হোমের উল্টোদিকের রাস্তার পাশে এক ডাস্টবিনে ফেলে চলে গেছিলে আমায়। আমি চিৎকার করে কাঁদছিলাম, বিড়াল কুকুরে টানছিল আমায় । এক দলা মাংস পিন্ড। তুমি সে ডাক উপেক্ষা করে চলে গেছিলে। আমি তোমার ইচ্ছা না অনিচ্ছার ফল ছিলাম কিনা জানিনা ।জানতেও চাই না, কি আমার পিতৃ পরিচয়। শুধু একবার তোমায় দেখতে চাই ওই পা দুটো ছুঁতে চাই । আমি চলে…

আরো পড়ুন

আড়ালের গল্প জেসমিন সুলতানা চৌধুরী নিপীড়িত, সমস্ত অধিকার বঞ্চিত, অবহেলিত ‘সোমা’ এক নারী সত্তা; যে কিনা তার সন্তানদের মা। আত্মহননের পথ পারেনি বেছে নিতে , এক পা এগোয় তো তিন পা পিছায়, পিছুটান দিয়ে যায় কার হাতে সন্তানদের। যে মানুষটির মনে নেই ভালোবাসা তার জন্যে এক বিন্দু , যার সমস্ত সুখ, সকল বিনোদন পর্দার আড়ালের সাজসজ্জায় সেকেন্ড হোম,থার্ড হোম । যার স্বপ্ন শুধু কাড়ি কাড়ি টাকা আর অমৃত সুধা সেই লোকটির দুচোখে যদি না আসে ঘুম, ঘরে থাকা ঔষধের শিশি হাতে তুলে নেয় কখনোবা । রোজ রাতদুপুরে ঘরে ফিরে, জানতে চাওয়ার অধিকার সোমার নেই। আবার কাক ডাকা ভোরে প্রাতঃভ্রমণ এবং…

আরো পড়ুন

রঙে রূপের প্রজাপতি। আইরিন সুলতানা লিপি প্রজাপতি রঙিন প্রজাপতি লাল নীল হলুদ সোনালি, বাহারি ফুলের সঙ্গ তোমারই বেগুনীর মাঝে রুপালি। প্রজাপতি ও প্রজাপতি উড়ে উড়ে যে যাও, সবুজ পাতার রঙ বাহারি ফুলের মধু যে খাও! ঝিলমিল ঝিলমিল ছড়িয়ে পাখা তিরতিরিয়ে যে যাও, তোমার রুপে পাগল সবাই খবর কি তার নাও? ফুলে বসে ফুলের রেণু মাখো যে সারা গায়, তোমার পরশ পেয়ে কমল সুখের মূর্ছা যায়। পুষ্পের উপর বসো যখন করো গো আলিঙ্গন, ছটফট করি তখন আমি হৃদয়ে জাগে কাঁপন। বাংলাদেশের ষড় ঋতুতে ঋতু বৈচিত্র্য ভরা, রংধনুর ন্যায় প্রজাপতির রং কতো আলপনা করা। প্রজাপতি তুমি যখন উড়ো ফুলে ফুলে, গাছের শাখার…

আরো পড়ুন

মেহের আফরোজ শাওন-এর শুভ জন্মদিন স্থপতি, অভিনেত্রী, গায়িকা, লেখক ও পরিচালক মেহের আফরোজ শাওন Meher Afroz Shaon অভিনেত্রী, পরিচালক, গায়িকা ও স্থপতি মেহের আফরোজ শাওনের জন্মদিন আজ। ১৯৮১ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন শাওন। মেহের আফরোজ শাওন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়। এছাড়াও তিনি একজন নির্মাতা ও গায়িকা। অভিনেত্রী, পরিচালক মেহের আফরোজ শাওন…

আরো পড়ুন

উৎসব আনন্দে – দেবাশীষ দাস – অক্টোবর ১২, ২০২১ শারদীয় দুর্গোৎসবে সবাই যখন আনন্দে মেতে ওঠে আমি তখন বরাবরই একটা দুশ্চিন্তার মধ্যে থাকি।  কার সাথে পুজোয় ঘুরতে যাব সেটাই আমার দুশ্চিন্তার কারণ। ছোটবেলায় মায়ের সাথে বা দিদিদের সাথেই পুজোয় ঠাকুর দেখতে যেতাম। বড় হবার পর মায়ের সাথে বা দিদিদের সাথে পুজো দেখতে গেলে পাড়ার লোকেরা ব্যঙ্গ করে বলে ‘ছেলেটা এখনও বাচ্চাই রয়ে গেল।’ বন্ধুদের সাথে পুজো দেখতেও সমস্যা। একাংশ বন্ধু আছে যাদের সাথে বান্ধবী থাকে। ওদের মাঝে আমি বেমানান। অনেকটা ওই ‘কাবাব মে হাড্ডি’ এর মত। আর কিছু বন্ধু আছে যারা উৎসবের দিনগুলোতে সুরা জাতীয় দ্রব্য গ্রহণ করে একটু অন্যরকম…

আরো পড়ুন

নেশাচর পাখি ও কবির কবিতা নাসরীন রেখা ১০/১০/২০২১ জোছনা স্নানে স্নিগ্ধ বাঁকা চাঁদের মিষ্টি আলো। রাতের আধাঁরে মগডালে রাতজাগা পাখির বেসুরা ডাক লাগে না ভালো। অপার স্বপ্ন লোকচুরি খেলে ডানার আড়ালে। উজ্জ্বল নক্ষত্র রাশি দেখে ও না দেখার ভান শরতের নিঝুম রাতে। মেঘ বালিকা ধবল মেঘে সাঁতার কাটে মনের সুখে। কোথাও নেই কোন টু শব্দ? খাঁ খাঁ উঠোন, চিলাকোঠা, বেলকনিতে কেকটাসের বিবর্ণ পাতা। দক্ষিণা হাওয়ায় এলোকেশে দুলছে মাধবী লতা। শাড়ির আড়ালে ঘোমটায় মুখ লুকিয়ে স্বার্থপর বাঁকা চাঁদ। অন্ধকারে খোঁজে ফিরে পথভ্রষ্ট পথিক গন্তব্যের অমসৃণ পথ। জেগে আছে মধ্য রাতে নেশাচর পাখি ও কহু কেকা আর কবির কবিতা। কবি নিরব নিস্তব্ধ…

আরো পড়ুন

ইসলাম পূর্ব যুগে আরবের সাংস্কৃতিক অবস্থা ও সাহিত্য চর্চা ফরিদা বেগম/’15/9/2021 প্রাক ইসলামী যুগে আরবে বিজ্ঞানসম্মত শিক্ষা ও সাংষ্কৃতি না থাকলেও সাংস্কৃতি, জীবন থেকে বিচ্ছিন্ন ছিল না। এদের ভাষা এত উন্নত ছিল যে আধুনিক ইউরোপের ,উন্নত ভাষাগুলির সাথে তুলনা করা যায়। লিখন পদ্ধতি উন্নত না থাকায় তারা রচনায় বিষয়বস্তু মুখস্থ করে রাখত। তাদের স্মরণ শক্তি ছিল প্রখর, তারা মুখে মুখে কবিতা পাঠ করে শোনাতো। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। লোক মুখের উপর নির্ভর করে গাঁথা, জনশ্রুতি,পরবর্তীকালে আরবের ইতিহাস লেখা হয়েছে। তাদের কাব্যের প্রধান বিষয়বস্তু ছিল বেদুইন জীবন (উট, ঘোড়া, মরুদ্দ্যান) গোত্র কলহ, যুদ্ধ-বিগ্রহ, সর্বোপরি বংশ বৃত্তান্ত (বংশের স্তুতি)…

আরো পড়ুন