আমার একটা মেয়ে চাই আয়েশা সিদ্দিকা কনক আমার একটা মেয়ে চাই, যে হাসলে হাসবে গোটা পৃথিবী, যার ডাকে ভোর হবে আমার আঁধার রাতের। আমার একটা মেয়ে চাই, যার দু’পায়ের নূপুরে হাসবে ঘর। যার পেছন পেছন ঘুরে বেড়াবে ছোট্ট বিড়াল। আমার একটা মেয়ে চাই, যার হাতের আঁকা ছবিতে ভাসবে স্বপ্ন, যার মুখের বুলিতে বাঁচবে আমার কবিতার শব্দ। আমার একটা মেয়ে চাই, যার জন্য আমি আকাশ হবো, যে আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবে ছোট্ট পরী। আমার একটা মেয়ে চাই, যে কাঁদলে নামবে অমাবস্যা, যাকে পেয়ে মিটবে আমার সারা জনমের তৃষ্ণা। আয়েশা_সিদ্দিকা_কনক স্থান: টরন্টো, অন্টারিও, কানাডা। তারিখ: বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সুন্দরতম শাহানা চৌধুরী সুন্দরতম এসেছো পথ ভুলে নব সূর্যের আলো বরণ করিয়া এসেছো প্রিয় মোর তরে। ছিলাম আমি ঘুম ঘোরে তুমি এলে ভালোবাসার রথে চড়ে, একবার থামিলে মোর বাতায়নে। চেয়েছিলে মোর পানে, করুন নয়নে সুন্দরতম এসেছো পথ ভুলে। তোমার আমার এই বিরহ প্রিয় এক জনমের নহে , চাই যে তোমায় যতো কাছে দূরে দূরে তুমি রয়েছো যে, পাই না কাছে হিয়ার মাঝে পাই যে দেখা, মোর নয়ন মুদিলে — আর নয়নে রয়েছো তুমি হৃদয় গহীনে। সুন্দরতম এসেছো পথ ভুলে। বিধাতার অভিশাপ, তাইতো মোরা বাধিব না ভালোবাসার ঘর, শুধু পথ চেয়ে থাকি, নীরবে কাঁদি, কেঁদে কেঁদে নিভে যাবে জীবন প্রদীপ, সুন্দরতম…
সভ্যতার পোশাকে শরৎ সৈয়দা রুবীনা তারিখ ১৩/১০/২০২১খ্রী. রোদ- সূর্যের সখ্যতায় ঘাম ঝরা কৃষকের চোখে মুখে ধূলো উড়িয়ে মাটির গন্ধ শুকে বৃষ্টি ফোঁটায় দুধের ছানা খুঁজে সভ্যতায় ফুঁ দিয়ে। দ্রোহের বেদনায় বায়ুর বন্দনায় সবুজের প্রান্তরে সুর তোলে আসে বারংবার প্রকৃতি চলে নিজ গতিতে পোশাক পরা সভ্যতায় উলুধ্বনি বসেছে আজ সয়ম্বর। বন্টিত মানচিত্রে কেউবা স্বপ্নরা করে চাষ অঙ্কুরোদগম লাঙ্গলের ফলায় পকেট ভারিতে কেউ তুলেছে হাঁক ঐ বাজারের অস্থিরতায়। পুজোয় কারো হাঁড়ি পোড়ে মিছে গৃহবধূ প্রতিক্ষায় খাদ্য জ্বালে দেখো সাহেবরা সয়ম্বরে বসেছে ঝলমলে পোশাকে সুরায় টলমলে মদ ঢেলে। সভ্যতার পোশাকে বারবার শরৎ আসে সাদা মনের আলোকে শ্রমমূল্যের হেথা হয় বিকিকিনি রাষ্ট্র ভেঙ্গে কুচক্রির…
একান্ত গোপনে শীরীন আক্তার ১৩/১০/২১ এই রক্ত কণিকার দল… ঝরে ঝরে গড়িয়ে পড়ে কোথায় যাবি? যদ্দুর যেতে পারি! আমরা আর পারছি না… তোমার সাথে বাস করবো না কিছুতেই,এতো কষ্ট সইতে পারছিনা তাই চলে যাই। তুমি না, বড্ড বেহায়া, কীভাবে পার সইতে এতো দুঃসহ যন্ত্রণা! আমরা ঠিক করেছি তোমার শরীরে আর বইবো না, তাতে তোমারও মুক্তি সেই সাথে আমাদেরও। আর কিছুতেই পড়ে থাকবো না এ জঘন্য নোংরা ড্রেনে। ও-ই যে দেখছো প্রবহমান নদী — নদীটার ওপারে আছে এক ফুলবাগান আস সেখানেই ঘুরে বেড়াবো রাতদিন। তবেই আর কোনদিন তোমার বুকভাঙা দীর্ঘশ্বাস আসবেনা, সারাক্ষণ হাসিখুশি মনে বিচরণ করবে ফুল প্রজাপতি আর বাতাসের মৃদুমন্দ…
অকরুণ খেলা — শফি আলম মানুষের লাগিয়া কাঁদেনা মানুষ অর্থের লাগি কাঁদে , অর্থের লাগিয়া মরিতে ও রাজি জড়াইয়া অপরাধে । সাধুর মুখোশ পরিয়া মানুষ মানুষেরে দেয় ধোকা , ফাঁকির ফাঁদে ফেলিয়া ভাই ভাইকে বানায় বোকা । পশুর লাগিয়া বরাদ্দ খাবার মানুষে খাইয়া ফেলে , জীবন বাঁচাইতে অসহায় পশুরা কাগজ পোষ্টার গেলে । আদিকাল হইতে সকল প্রাণী একই কায়দায় চলে , সৃষ্টির মহান মানুষেরই শুধু মন মজিয়াছে ছলে । হায়রে শ্রেষ্ঠ মানুষ জাতির এ কি অকরুণ খেলা, চলিছে খেলিয়া বিশ্ব জুড়িয়া ডোবে না খেলার বেলা। তারিখ – ১৪-১০-২০২১ , গোপালগঞ্জ , বাংলাদেশ ।
মুক্তি প্রার্থনা লিপি আক্তার রচিত-১৩/১০/২১ জগৎ স্রষ্টা প্রভু তুমি সৃষ্টির সেরা আমি আমারে বধিতে সদা আয়োজন করো হে জগৎ স্বামী। মনের যাতনা ছাপিয়ে ওঠে শরীরের ব্যথা-ক্ষত তারও চাইতে অধিক বেদনা লাঞ্ছনা-অপমান যত। শুনতে পাওনা মর্মবেদনা পোড়াও নিত্য মোরে বুঝেও যখন করো অবহেলা (তবে) বাঁধন খোলো চিরতরে।
হংসী রোদন জেবুন্নেছা সুইটি কোথায় গেছিস তোই তোই? খুঁজি তোরে পই পই! মনের কথা কেমনে কই, তোরে মনেতে একাই লই। তুই ছাড়া মুই যামু কই? তুই যে আমার দৃষ্টি সই। ঝিলের ধারে, শালুক তলে, ঝিনুক সেথায় আছে পড়ে, মাছের পোনা লাফায় ওরে মনটা আজও গুমরে কাঁদে, তোরে ছাড়া খাই কেমন তুই যে আমার হংসী রাজ, আকাশ ভেঙ্গে পড়ছে বাজ। গাঙ্গের ধারে ডাকছে বক! কাশফুলের ঝরছে পালক, সাদা তুলোর মেঘের ভেলা একেঁ যাচ্ছে নীলের আভা। আবোলতাবোল ভাবছি এ কী! কষ্টের কথা বলবো কী। চোখের জলে বর্ষা নামে, শরৎ এলো ওরে, যাচ্ছেও চলে! হংসী রোদন পাড়ে উজা-ভাটি! আছরে পড়ছে মাটির ডেলা। এই…
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মেগাষ্টার খ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল-এর প্রিয়তমা সহর্ধমিনী মেরিনা আশরাফ বিউটি আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উম্মে মাকতুমা মুন্নি’র কবিতাগুচ্ছ: সাজ উম্মে মাকতুমা মুন্নি তারিখ- ১২/১০/২০২১ একটু বেশি একটু কম, লাগবে শক্তি, লাগবে দম। ধৈর্য্য ফুরোলে চলবে না, ভিড়ে যেতে বলবে না। আনন্দ উৎসবেতে মাতি, সাবধানেতে পথ হাঁটি। আশার আলো জিইয়ে রাখি, আগামীর জন্য আজ। জীবন ভাল কাটুক সবার, এই হল মোর সাজ।। ধনী গরিব তারিখ: ১১/১০/২০২১ কেউ থাকে দশতলায়, কেউ গাছতলায়। মানুষ আমরা সবাই, সমাজ ভেদাভেদ করায়। সুখ আমরা নাহি পাই, অট্টালিকা তরে। হাজার সুখে বাস করে কেউ, গাছতলার ঐ পারে। বাড়ি নয় রাজপ্রাসাদ যে কয়, একটি রুম যেন অন্দরমহল। ছোট্ট একটি ঘর কেহ নয় পর, সবে মিলে যেন আনন্দের কোলাহল। হাজার চাওয়া, হাজার…
কুশপুতুল তৈয়বা মনির আমি ভালোবাসার খোঁজে ভালোবাসাকে পায়ে মাড়িয়ে চলি অনায়াসে, আমি সুখের খোঁজে সুখের গর্দান কাটি হেসে হেসে, আমি আলোকে ভালোবেসে আঁধারেই হাবুডুবু খাই দিনশেষে, আমি তোমাকে ভালোবাসার নামে নিজেকে নিঃশেষ করি নির্বিশেষে। আমি জীবনের তাগিদে প্রেমে পড়ি আবেগের আবেশে প্রেমকে খুঁজি আবার সেই প্রেমকে নিক্তিতে মাপি কিন্তু আজও প্রেমের ভাষা বুঝিনি আজও তার নিগুঢ় অর্থ বুঝিনি । আমি প্রতিনিয়ত স্বপ্ন বুনি স্বপ্নের আলিঙ্গনে বাস্তবতা খুঁজি কিন্তু বাস্তবতার অঙ্গনে কখনো স্বপ্ন বাঁধিনি আমি বাস্তবতার রঙ তুলিতে স্বপ্ন আঁকিনি । আমি মনে প্রাণে সংসার করি ষোলোআনা পাকা সংসারি নিত্য চাল-ডাল-নুনের হিসেব কষি সংসার-সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করি অথচ আজও সংসারকে…
