অনু গদ্য তাসনিয়া রহমান জানালার ফাঁক দিয়ে বৃষ্টির পানি প্রবল বাতাসে ছিটকে এসে পরছে অবনীর নিথর দেহে মৃদুল তাকিয়ে আছে অপলক, এখনো তার পৌরুষ পশুত্ব গর্জে উঠছে ক্ষণে ক্ষণে নিজেকে নানানভাবে নির্দোষী প্রমাণ করার নানান যুক্তি আঁটছে মনে মনে। আনন্দের মজার বিষয় এরকম হবে তা কে জানতো! টুকটাক যন্ত্রণা তো নারীরা উপভোগ করে যদ্দুর তার মন বলে নিজেকে ধর্ষক ভাবতে নারাজ অজয়, কত বছর নারী সম্ভোগ ছাড়া জীবন কাটিয়েছে আজও সেরকম কেটে যেতে পারতো। কী এমন সমস্যা হতো তার! খাঁচায় বন্দী বাঘের কাছে হরিণ সবসময় নিরাপদ!
Author: প্রতিবিম্ব প্রকাশ
কথা ছিল না মেহেদী সালাউদ্দীন কথা ছিলো না, আমাদের দেখা হবে আবার; কথা ছিল না, বৃষ্টিতে ভিজব গান গাইব, কথা ছিল না, অভিমানের কাছে আমরা হেরে যাব। কথা ছিল না, সরাব চোখের থেকে চোখের দৃষ্টি। কথা ছিল না, বাগানের ফুল বিক্রি করব এভাবে, কথা ছিল না, আণবিক দূরত্ব বাড়াব এমনি। কথা ছিল না, দুঃখ দেব, কষ্ট পাব, গুটিয়ে যাব; কথা ছিল না, আমি অধম হব। কথা থাকে না, তবু অনেক কিছু হয়, জীবন নয় কোন গণিতের সমীকরণ। তাং: ১৯/১০/২১ রাত, ৯টা।
নয়ন ভোলানো নয়নতারা হুমায়ূন কবীর ঢালী অনেকদিন ধরেই ভাবছিলাম, নয়নতারা নিয়ে লিখব। লেখা আর হয়ে ওঠে না। আর একবার যা পেছনের সাড়িতে চলে যায়, তা সহজে সামনে আসতে চায় না। এই বদ স্বভাবটা ধারণ করছি লেখালেখির শুরু থেকেই। স্বভাবটা দূরও হয় না। কথায় আছে, স্বভাব যায় না ম’লে, ইজ্জত যায় না ধু’লে। তার মানে মরার আগে এই স্বভাব যাবে কিনা আল্লাহ মালুম। আজ গো ধরেছি, লিখবই নয়নতারা নিয়ে। কোন নয়নতারা বুঝতে পেরেছেন তো? তেলেগু নায়িকা নয়নতারাকে নিয়ে নয়। কিংবা নয় চলচ্চিত্র পরিচালক নয়নতারাকে নিয়ে। বলছিলাম নয়নতারা ফুলের কথা। সকালে জিপিওর ভেতর দিয়ে হেঁটে পল্টনে আসছিলাম। জিপিওর বাগানে চোখে পড়ল শোভাবর্ধনকারী…
চাই দর্শন নিদানে মোহাম্মদ আবদুল কাইয়ুম রচনাঃ ০৮.১০. ২০২১ খ্রীঃ আধ খোয়া চাঁদের সাথে নির্জনে সহবাস এই হেমন্তে হলো নাকি আবার সর্বনাশ, আশার পাণ্ডুর গাল ছুঁয়ে উজানী বাতাস পালতোলে হেলেদুলে মনমাঝিরে উপহাস, তুলতুলে জোছনায় ভিজে লিখ নিয়মের নতুন উপন্যাস, এ কোন সাজে বিষাদ শর্বরী এ কেমন তার সন্ন্যাস! বাধ ভাঙ্গা যৌবন তোমার অকালে কে করল বিনাশ, কূলহারা কলঙ্কী বিচারপতির বিচারে হলো কূলনাশ। আজও নিরবে ক্ষরণ হয় অঝোরে হৃদয় মন্দিরে পুজোর অর্ঘ সাজাও বন্দীশিবিরে অলীক সুন্দরে, স্বরণার্থী তুমি আমি জীবনের ধুলোমাখা পথ প্রান্তরে। দ্বারাপুত্র পরবাসী, পরিজন উদাসী নেই কেউ পাশে হায় ঝরা শিউলীরা দিশেহারা জ্বলেনা তারা আকাশের গায় সুশীলা বুঝি না…
হযরত মুহাম্মদ (সাঃ) প্রজ্বলিত দ্বীন এনামুল হক টগর ১৯/১০/২০২১ হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপম দ্বীনের গভীরে দ্যাখো ঐশ্বরিক বাণী, আল্লাহর একত্ববাদ আহাদ সত্তা থেকে বিমিশ্র আহমদ সত্তার জ্ঞান নিপুণ! তিনিত্বের ভেতরই মহা-নূর তিনিত্বের ভেতরই নূরে মুহাম্মদ নূরে আহমদ! নূরে মুহাম্মাদের ভেতর দিয়েই আল্লাহর বাণী প্রকাশ ও ইসলাম অভেদ! মহান আল্লাহ থেকেই শহুদ নূর ও স্বচ্ছ আলোকপ্রাপ্ত দ্যুতি প্রবাহ প্রজ্ঞাময়, অজুত জ্ঞান ও মহা-চেতনার গভীরেই বিকশিত হয় বিশ্ব জ্যোতির্ময়! আপনা ও আপনিতেই তাঁর একক মূল উৎস নূরে আহমদ! আল্লাহ নূরে অনুরণিত অনুরাগ প্রেম ধারা থেকেই মুহাম্মদ! সত্যজ্ঞান নিগূঢ় ও সমন্বিত রূপে অনির্বাণ শিখার আলোতে উদয়, অনাদি অনন্ত অব্যক্ত ও মহাবিন্দুর ভেতরেই…
দুইটি কবিতা : আশংকা শরাবান তহুরা নির্ঝর! আমি রাজশ্রী! সমৃদ্ধের দেবী। এখনো কি তোমার ই আছি? না, বদলে গেছে সবি। বদলে যেমন, ভোরের শিশির গুলো সময় যেতেই জমতে থাকে ধুলো । তেমনি করে মোদের মনি কোঠায়, অবিশ্বাসের হুল তো নাহি ফোটায়। যেমনি করে উড়িয়ে দিয়ে মানুষ, খুঁজছে না যে , কোথায় গেল ফানুস। তুমিও কি তেমনি অবহেলায়, ভাসিয়ে দিবে লক্ষিনদারের ভেলায়? অথবা কোন চোরাবালির চরে, ডুবিয়ে দিয়ে, ফিরবে না তো ঘরে? আমি রাজশ্রী, সমৃদ্ধের দেবী । যে কেবল, অতীত, বর্তমান ও ভবিষ্যতের ছবি । তুমি নির্ঝর, মরুর বুকে সচ্ছ জলের ধারা। তোমার ছোঁয়ায় সিক্ত হবে, তৃষ্ণার্থ এই ধরা। নিলাম্বরী…
রোকসানা সুইটি’র কবিতা: কদাচিৎ দুঃস্বপ্ন প্রতিশ্রুতি ছিলো সমুদ্রের বিশালতা দেখতে যাওয়ার, নাকি মিথ্যা স্বপ্নের ব্যসাতী সাজিয়ে প্রলুব্ধ করলে! জানা হলো না… সাহস হয় যদি কোন দিন একাকিত্বের বাঁধন ছেঁড়ার… তবে কী শূন্যতা ঘেরা জীবন পূর্ণতায় ভরপুর হবে? কি এক কদাচিৎ দুঃস্বপ্ন গ্রাস করেছিলো , সেই চোখের বিস্ময়ে বিশালতা খুঁজে পাইনি পড়ন্ত বিকেলে, পড়ে যাওয়া কফির মতোই উপচে পড়লো স্বপ্নগুলো… পুড়ে যাওয়া স্বপ্নেরা ভাবনার করিডোরে হেঁটে যায় নিঃশব্দে… তবে কি, কখনো কখনো অপ্রয়োজনেও ভালোবাসা হয়! ২৬ আগস্ট ২০২১খ্রিঃ হারিয়ে খুঁজি নিজেকে খুঁজেছি বহুপথ হেঁটে নম্র শিতল ভোরে! খুঁজেছি সাত রঙা রঙধনু সজ্জিত কৃষ্ণ মেঘের আড়ালে। নিজেকে হারিয়েছি সেই যে কোন সুদূরে!…
আপনার ব্লাড গ্রুপ, লোকেশন ও মোবাইল নাম্বারটা দিন! দয়া করে অবহেলা না করে আপনার ব্লাড গ্রুপটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। হতে পারে আপনার একটি কমেন্ট মুমূর্ষু রুগীদের বিপদের হাতিয়ার। ব্লাড দিবেন। নিজে ভালো থাকবেন, অন্যদের জীবন বাঁচাতে এগিয়ে আসবেন। আমার B+ আপনার ………….? plz comments & share.
‘ভার্জিন পিল’- প্রতিক্রিয়া: শাহানা চৌধুরী পৃথিবীতে আধুনিকতার পাশাপাশী নিত্য নতুন সমারাস্র, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, লিভ টুগেদার, সমকামী আর ও কত কি নতুন নতুন ফন্দি ফিকির করছে পৃথিবী জুড়ে ফন্দিবাজরা। এর মূলে রয়েছে অর্থ, এমাজন অদ্য মার্কেটে নিয়ে এসেছে ভার্জিন পদ্ধতি। বিয়ের পরে স্ত্রী সতীসাধবী ভার্জিন কিনা নব বুধকে ভার্জিন পিল খাওয়ালেই জানতে পারা যাবে নব বধু ভার্জিন না নন ভার্জিন। এই পৃথিবী আজ অনেক দূর এগিয়েছে , নারী মহাকাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা ধূলা, সাঁতার প্রতিযোগিতা, লংজাম, হাইজাম, সাইকেল রেস সব কিছুতেই নারী অংশ গ্রহন করতেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের খেলা ধূলা যে সব নারী করে থাকেন তাদের…
ঐশী এখন ডা. ফাতিমা তুয যাহরা এমবিবিএস: গানের মানুষ ঐশীর নতুন যাত্রা শুরু হলো। চিকিৎসক হওয়ার প্রথম ধাপ পার হলেন তিনি। এমবিবিএস পাস করেছেন ফাতিমা তুয যাহরা ঐশী। পড়াশোনার পরের ধাপগুলো পেরিয়ে মেডিসিনের চিকিৎসক হতে চান এই শিল্পী। এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন ঐশী। ২০১৫ সালে মেডিকেলে ভর্তি হন ঐশী। আজ সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে পাসের খবর জানিয়েছেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাবা–মা, শিক্ষক ও সংগীতাঙ্গনের সবার কাছে। ঐশী বলেন, ‘রেজাল্ট পাওয়ার পর খুব আবেগাপ্লুত হয়ে পড়েছি। এটা আমার সারা জীবনের পড়াশোনার ফসল।’ পরিবারের সদস্যরা ছাড়া কে কে অভিনন্দন জানিয়েছেন? ঐশী বলেন, ‘আমার দ্বিতীয় পরিবার…
