দুর্দান্ত সেরা গল্পের তালিকায় স্থান পেলো কবি ও কথাসাহিত্যিক শেখ মোহাম্মদ হাসানূর কবীর রচিত ছোটগল্প ‘রূপালী আঁধার’ সম্প্রতি অনুষ্ঠিত মার্কস জেনেক্স ম্যামোরিস প্রতিযোগিতায় দুর্দান্ত সেরা দশটি গল্পের তালিকায় স্থান পেলো কবি ও কথাসাহিত্যিক শেখ মোহাম্মদ হাসানূর কবীর রচিত ছোটগল্প ‘রূপালী আঁধার’। ‘রূপালী আঁধার’ কবি ও কথাসাহিত্যিক শেখ মোহাম্মদ হাসানূর কবীর রচিত একটি ট্র্যাজিক ছোটগল্প। গল্পটির প্রেক্ষাপট বা কাহিনি গড়ে ওঠেছে বানিয়াশান্তার নিষিদ্ধপল্লির চারদেয়ালের মাঝে বন্দী ভাগ্যবিড়ম্বিত এক অচ্ছুত মেয়েকে ঘিরে। কপোতাক্ষ এক্সপ্রেসে রাজশাহী থেকে নোয়াপাড়া যাওয়ার পথে গল্পের কথকের সঙ্গে পরিচয় হয় মেয়েটির। মেয়েটির নাম রূপা; রূপা চৌধুরী। রূপার সরলতা, মায়াবী চোখের চাহনি আর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কথক রূপার প্রতি…
Author: প্রতিবিম্ব প্রকাশ
বৃষ্টি পড়ে হুমায়ূন কবীর ঢালী বৃষ্টি পড়ে বাইরে ঘরে বৃষ্টি পড়ে টিনের চালে বৃষ্টি পড়ে করুন স্বরে বৃষ্টি পড়ে গাছের ডালে। বৃষ্টি পড়ে দালান কোঠায়। বৃষ্টি পড়ে বন্ধুর বাড়ি বৃষ্টি পড়ে পানের বোঁটায় । বৃষ্টি পড়ে পুলিশ ফাঁড়ি। বৃষ্টি পড়ে সবুজ মাঠে বৃষ্টি পড়ে ধানের ক্ষেতে বৃষ্টি পড়ে রাস্তাঘাটে বৃষ্টি পড়ে আনন্দেতে। বৃষ্টি পড়ে নদী-খালে বৃষ্টি পড়ে পুকুর ডোবায় বৃষ্টি পড়ে তালে তালে বৃষ্টি পড়ে ফোঁটায় ফোঁটায়। বৃষ্টি পড়ে শিশুর মনে বৃষ্টি পড়ে চোখের তারায় বৃষ্টি পড়ে সঙ্গোপনে। বৃষ্টি পড়ে কষ্ট তাড়ায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর যখন খোকার একলা দুপুর বৃষ্টি পড়ে মনের ভেতর মেঘের কলস হচ্ছে উপুড়।
ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা সবাইকে: সবার জন্যে শান্তি কামনা, ঈদে মিলাদুন্নবী সুখী ও সমৃদ্ধ জীবন বয়ে আনুক সবার জন্যে । শুভকামনা আবুল খায়ের প্রতিষ্ঠাতা / সভাপতি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ
মুহাম্মাদ রসুল -বেদুইন পথিক ঊষর মরুর ধূসর দিগন্ত, বলো কেমনে হলো স্নিগ্ধ সোহাগ কোন শিরীন রাহ্বার অশান্ত ধরায় রচিলো শান্তির গুলবাগ? মানব প্রেমের কাওসার নামে কার হৃদয় ঝর্না বেয়ে অঝর কার অনুভবে অনুক্ষণ ছিল মিশে মাজলুমের দুঃখ বহর? কার মজলিসের হাবশি গোলামও ভূষিত মানুষের সম্মানে কার নামে সালসাবিল হিল্লোল তুলে শান্তির এনাম বয়ে আনে? পরান জুড়ায় কাহার শীতল ছায় আমির-ফকির সর্বজনে কার চরিত্রের প্রদীপ্ত সূরুয, আলো জ্বালে উদ্ভ্রান্ত কলুষ মনে? কার চেতনার দৃপ্ত আগ পুড়ে পুড়ে তামাম জাহান করে খাঁটি কার খর আঁখিজল ভিজায়ে পাথুরে হৃদয় বানায় কাঁদা মাটি? স্রষ্টার নামে সকল অপস্রষ্টাগণে কে সে ঘোষিল বাতিল- পঁচা কে নাশিল…
মনের মাধুরী মিশিয়ে যিনি আঁকেন : চিত্রশিল্পী’র নাম: রাইসা বিষয়: বিষয়: বাড়ি, পাহাড় বয়স: ০৭ স্কুল: LPS স্কুল, উত্তরা, ঢাকা।
বালিকা হলো বঁধূ কামরুন নাহার সবে মাত্র ১৫ বছর চলে নাম তার জেসী।মেয়েটি খুবই মেধাবী। গ্রামের মেয়ে সহজ সরল স্বভাবের। মেয়েটি দেখতে খুবই সুন্দরী। গ্রামের আলো বাতাসে প্রকৃতির সাথে হেসে খেলে তার বেড়ে ওঠা। পড়াশোনা করে বড় হবে এটাই জেসীর স্বপ্ন। কপাল তার ভালোই ছিল। সে এস এস সি পরীক্ষা দিলো। জেসী ভাবতে ভাবতেই মাকে বলল, মা আমি একটু কোথাও বেড়াতে যাব। মা, মানা করলেও জেসীর আবদার না রেখে আর উপায় কী আছে? হঠাৎ জেসীর কাকা বাড়ি এলো । তিনি ঢাকায় থাকেন। জেসী তার কাকার সাথে এই প্রথম শহরে যাচ্ছে। কি যে আনন্দ! জেসী শহরে যাচ্ছে সব কিছু ঘুরে ঘুরে…
মনের মাধুরী মিশিয়ে যিনি আঁকেন : চিত্রশিল্পী’র নাম: আরাফাত বিষয়: পাহাড়, নদী, বাড়ি বয়স: ০৭ স্কুল: চাইল্ড হ্যাভেন স্কুল, লক্ষ্মীবাজার, ঢাকা।
বাঙালি সমাজ: খান জান্নাতুল ফেরদৌস আলাপী’র (অপরাজিতা) এ পৃথিবীতে কিছুই আমার না আর আমিও কারো নয় এ সত্যিটা যখন কোন মানুষ বিশ্বাস করতে শেখে বা পারে বিশ্বস করতে, ঠিক তখনই মানুষের জীবনে সুখ আসে অর্থাৎ নিজেকে নিস্য করে রাখতে হবে! কোনকিছুই এ প্রকৃতির কাছে প্রত্যাশা করা যাবে না। হ্যাঁ, সত্যি বলছি, তবেই আপনি সুখি মানুষ। যখন আপনি কাউকে ভরসা করবেন আপনার জীবনের সুখ, আনন্দ দুঃখ ভাগ করে নেবেন প্রথমে সে ভাল ব্যবহার করলেও পরে আপনাকে সেই বিষয়গুলো নিয়ে খোটা দেবেন, আপনার দুর্বলতা যেনে আপনাকে আরো বেশি ভেঙে গুড়িয়ে দেবে— সে লোকটি যদি আপনার স্বামী হয় তবুও সে এমনই করবেন। যে…
বইবন্ধুর সাথে বই বিনিময় উৎসব (চট্টগ্রাম পর্ব) “ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা” —দেকার্তে আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বইবন্ধুর সাথে বই বিনিময় উৎসব (চট্টগ্রাম পর্ব) আমি থাকছি, আপনি আসছেন তো? সবাইকে আসার আমন্ত্রণ রইলো। স্থানঃ সি আর বি সময়ঃ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা” —দেকার্তে “বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয়না, মনোমালিন্য হয় না” —প্রতিভা বসু আমরা আপনাদের অপেক্ষায়। আসছেন তো বইবন্ধুর সাথে বই বিনিময় উৎসবে? ▪তারিখ: ২২ অক্টোবর ২০২১ ▪স্থান: শিরীষ তলা, সি আর বি, চট্টগ্রাম…
ক্যানভাস পুষ্পিতা চট্টোপাধ্যায় সুযোগ এসেছে মেলানোর দুরে সরে যাওয়া যত টান ক্যানভাসে সুখী পরিবার তুলিতে আঁকেন ভগবান। ফিকে হয়ে যাওয়া যত রঙ পৃথিবীর ক্লান্ত অবকাশে অস্ত্রহীন যুদ্ধ থেমে যাবে সুযোগের নয়া ক্যানভাসে। সব ঝড় থেমে যাবে ঠিক ষড়ঋতু মেলে দেবে সাঁকো সবুজে সবুজ গাছপাতা ক্যানভাসে জীবনকে আঁকো জীবনকে আগে ভালবাসো ভালবাসো অসহায় প্রাণ ভালবাসি কবিতার দেশ ভালবাসি বিরহের গান। ভালবাসো নীল নীলাকাশ আগামীর স্বপ্ন এঁকে রাখো অহেতুক বন্দী ভাবো কেন এ জীবন ভালবেসে থাকো।
