Author: প্রতিবিম্ব প্রকাশ

সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদ আদান প্রদানের একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।  তবে এক শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে। গুজব সৃষ্টি করে মানুষকে হয়রানির শিকার করছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে খবর ছড়াতে থাকে বর্ষীয়ান অভিনেতা আলমগীর আর আমাদের মাঝে নেই। বেশ কিছু ফেসবুক আইডি থেকে পোস্ট করে দাবি করা হয়, অভিনেতা আলমগীর মারা গেছেন। মুহূর্তের মধ্যেই  খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, সুস্থ আছেন আলমগীর এবং নিজ বাসাতেই অবস্থান করছেন। ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেতা আলমগীর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গিয়েছিলেন এফডিসিতে। সেখানে সময় কাটিয়েছেন পরিচালক ও প্রযোজকদের সঙ্গে।  আড্ডা দিয়েছেন চিত্রনায়ক…

আরো পড়ুন

ফকির আলমগীরের পর ঋষিজের নতুন সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের গড়ে তোলা সাংস্কৃতিক সংগঠনের হাল ধরলেন তাঁর স্ত্রী সুরাইয়া আলমগীর। এ বছরের ২৩ জুলাই ফকির আলমগীর মারা যাওয়ার আগপর্যন্ত তিনিই ছিলেন সংগঠনটির সভাপতির দায়িত্বে। শিল্পীর অবর্তমানে সংগঠনটির কার্যক্রম সচল রাখার জন্য সম্প্রতি গঠিত হলো নতুন কমিটি। সব সদস্যের সম্মতিতে সংগঠনটির সভাপতির পদ পেয়েছেন সুরাইয়া আলমগীর। আর এর মধ্য দিয়ে ৪৫ বছর পর শিল্পীগোষ্ঠী পেল নতুন সভাপতি। নতুন কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ফকির আলমগীরপুত্র ফকির মাশুক আলমগীর। এ ছাড়া সাধারণ সম্পাদক হলেন সমর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক হলেন সালাম শামীম। ঋষিজ শিল্পীগোষ্ঠীর আগামী কার্যক্রম পরিচালনার জন্য মোট ৩৪ সদস্যের…

আরো পড়ুন

খণ্ডিত কবিতা পাপিয়া খানম ৩০/১০/২০২১ অনুভূতিগুলো আজ শব্দ চয়নের পংক্তি মালা, আবেগগুলো ঐন্দ্রজালিক কাব্যিক সমাহার। বিশ্বাসের অতীন্দ্রিয় প্রহরী আস্থা হারায়ে ভালোবাসা সেখানে, তেমনি ভাবলেশ ফানুস উড়ছে উড়ছে মেঘমালায় দ্বিধা দ্বন্দ্বের নিরসনে। একটুকরো কাগজ,অবিন্যস্ত ক’টা লাইন “আমি আছি শেষ পর্যন্ত অপেক্ষায়” অস্তিত্ব জুড়ে পরিভ্রমণ, নিশিদিন কালক্ষেপণ হারায়ে ফুরায়ে আর-একবার খুঁজে ফিরি কোন অখন্ডিত কবিতার শেষ স্তবকে ঠিকানা নিরুদ্দেশ, সর্বত্রই উপস্থিতি তবুও নেই কোন অস্তিত্বের অনুধাবন।

আরো পড়ুন

পাণ্ডুলিপি জমা নেয়া হচ্ছে আপনার পাণ্ডুলিপি আজই জমা দিন.. কি কি উপকরণ দিয়ে কাজ করা হয় দেখে নিন : কাগজ-৮০ গ্রাম (ডাবল এ/সিঙ্গাপুর) কেউ চাইলে ১০০ গ্রাম কাগজে করা হয় কভার কাগজ-১৫০ গ্রাম বাঁধাই-এক নং স্পট কভার ডিজাইন / দেশের সেরা প্রচ্ছদ শিল্পীদের দিয়ে কভার ডিজাইন করা হয় (চাহিদা মতো) প্রচ্ছদ-ফ্রি / চাহিদা মতো মেকআপ-ফ্রি অনলাইন প্রচারণার সুযোগ তো থাকছেই। প্রিন্ট ভার্সন ম্যাগাজিনে নিজের ও বই পরিচিতির সুযোগসহ নিজেকে প্রকাশের এক বিরাট প্লাটফর্ম। দায়িত্ব নিয়ে সম্পাদনা করে পিডিএফ রেডি করা হয়। পান্ডুলিপি রেডি ও টাকা জমা দেবার এক-দুই সপ্তাহের মধ্যে বই কুরিয়ার করা হয়। প্রচার/বিপণনের যথাসাধ্য চেষ্টা করা হয়… নিজ…

আরো পড়ুন

কবিতাগুচ্ছ: কামরুন নাহার কথোপকথন এই ছেলেটা একটু দাড়া নাম কিরে তোর! আমার নাম! সোনার তরী এই যে নদী… তার ওপারেই আমার বাড়ি। কিন্ত তুমি… এই এ বেলা যাচ্ছো কোথায়? কে ভাই তুমি? আমি! আমি হলাম মেঘ দুলালী মেঘের রাজ্যে আমার বাড়ি। বাঃ! নামতো তোমার মিষ্টি ভারী। তুমি কি সেই! যে গগন কাঁপায় বৃষ্টি ঝরায় হঠাৎ হঠাৎ দমকা হাওয়ায় বজ্র হয়ে ঝড়ে পড়ে! আর চারিদিক ভাসিয়ে নেয়! আহ্! তুই তো বেশ কথায় পটু! ঝগড়া করিস পা বাড়িয়ে এমন করে বলতে আছে! আমি হলাম; কৃষক মায়ের মুখের হাসি। বর্ষা দিনের প্রথম কদম কিশোরীদের উচ্ছ্বসিত উচ্ছলতা বৃষ্টি ভেজা… যা যা তোর ভাষায় ওই…

আরো পড়ুন

কনক‌নে শীত শাওন খন্দকার চার‌দি‌কে কনক‌নে শীত সা‌থে ধোঁয়া উড়া- এক কাপ চা, কুয়াশায় ঢাকা সব‌দিক সা‌থে হিমালয় থে‌কে আসা ‌হিম শীতল- উত্ত‌রের হাওয়া। দিন আ‌সে আর যায় রোদ লু‌কোচু‌রি খে‌লে, রাত শেষ না হয়- দিন চ‌লে গে‌লে। হলুদ স‌রিষার ফুল, খেজু‌রের রস- অ‌তি‌থি পা‌খির ঝাক, এখন সবই অতীত শহু‌রে জীবন- সান‌শে‌ডে কাক। শাওন খন্দকার (শাহবাজপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ)

আরো পড়ুন

শিক্ষা ফুলের সুবাস দিয়ে পারভেজ হুসেন তালুকদার শিক্ষা ফুলের সুবাস দিয়ে মনের মহল গড়ি, শিক্ষা ফুলের সুবাস দিয়ে জীবন সাধন করি। শিক্ষা ফুলের সুবাস দিয়ে খেলি আলোর খেলা, শিক্ষা ফুলের সুবাস দিয়ে রঙিন করি বেলা। শিক্ষা ফুলের সুবাস দিয়ে থাকছি হাসি খুশি, সারাজীবন মিলবে সুবাস এমন আশাই পুষি।

আরো পড়ুন

চা আর আমি মোবারক হোসেন চা আর আমি খুব কাছের বন্ধু তার নিরবতায় ধোয়া উঠে আমার নিরবতায় দুঃখ জমে। দুজনের বৈশিষ্টও যেমন এক দুজন দুজনের দেওয়া নেওয়াও এক। আমি তাকে চুমুকের ফাঁকে ফাঁকে তার কষ্টগুলো ধোয়া হয়ে উড়ে যেতে সহায়তা করি আর সে চুমুকের সাথে ভিতরে গিয়ে আমার মনের জ্বলতে থাকা কষ্টকে তার তাপে পুড়িয়ে দেয় আমি স্বস্তি অনুভব করি। শুধু পরিনতিটাই একটু ভিন্ন সে ফুরিয়ে যায় খালি পেয়ালা পড়ে থাকে আর আমি হারিয়ে যাই কিছু ম্মৃতির মধ্যে।

আরো পড়ুন

যুবকেরা আল-আমিন মল্লিক নিশাদ যুবকেরা ধিক্কার জানাও সেই নিন্দুক রে যে সামনে কথা বলার সাহস পায় না পিছনে বাঁশ দিতে করে না দেরি যুবকেরা ধিক্কার জানাও সেই নিন্দুক রে যে তোমাকে করবেনা সাহায্য মুখে বড়ো বড়ো কথা বলে ডোল পিটিয়ে করবে পারিপার্শ্বিক অবস্থা গরম গোলমাল যুবকেরা ধিক্কার জানাও সেই নিন্দুক রে যে কিনা সকাল দুপুর রাত তোমার স্বপ্ন ধ্বংস করতে উঠে পড়ে লেগে থাকে। যুবকেরা ধিক্কার জানাও সেই নিন্দুক রে যে তোমার কাজ দেখে হেসে বমি করে ফেলে নিজে কাজ না করে যুবকেরা ধিক্কার জানাও সেই নিন্দুক রে যে কিনা বাঁধাকে বিভীষিকা ময় অন্ধকারে পরিণত করতে তার কথার ঝুলি নিয়ে…

আরো পড়ুন

নারীর ভূষণ রুমা পারভীনারা কথায় আছে ‘লজ্জাই নারীর ভূষণ’। যে নারী যত বেশি লজ্জাবতী সে নারী ততই সুলক্ষণা।  নারীর এই লজ্জাই তার সম্ভ্রমকে সংযত রাখে। লজ্জাশীলা নারীই সংসারের রমণীয়তায় এক অলংকারে মুড়ে যায়। এমনকি তার সমস্ত সংসার – পৃথিবী হয়ে ওঠে এক সুনীবিড় -সুশীতল ছায়াঘন শীতল আশ্রয়। এসব কথা নাকি প্রাচীন যুগ থেকে প্রবাহমান হয়ে আসছে। তাই বর্তমান দিনের নারীর সঙ্গে প্রাচীন যুগের নারীর এক বিচিত্র বৈপরীত্য তৈরি করতে সদা তৎপর হয়ে উঠেছে মানুষ। বেশিরভাগ প্রবীণ মানুষের গলার স্বর যেন একই ধারায় বইতে চায়। প্রবীণ মানুষই যেন যুগ বিভাজনের রীতির মাপকাঠিতে বেশি গণক হয়ে উঠেছে।বেশি দক্ষ হয়ে ওঠে নারীর সমস্ত…

আরো পড়ুন