Author: প্রতিবিম্ব প্রকাশ

পরিবর্তন বিষয়ক পুনরুদ্ধার: ফকির ইলিয়াস। আমাকে উপেক্ষা করে শিশিরগুলো উড়ে গেল আকাশে। তারপর তারা গড়ে তুললো যে বাষ্পসমাজ, আমন্ত্রণ করলো আমাকেও- মিশে যেতে সে সমাজে। আমি সমাজ পরিবর্তনের চতুর্থপাঠ পুনরায় বিবেচনা করতে আরম্ভ করলাম। এমন বিবেচনা আমি এর আগেও বহুবার করেছি। ঝাড়বাতির সৌরভ দেখে লিখেছি গল্পের পেছনের গল্প। আর শীতবিরোধী বিকেলের ছায়ায় দাঁড়িয়ে পড়েছি যুদ্ধকালীন সময়ের অখণ্ড কবিতা। একটি কুয়াশা সন্ধ্যার পাশ থেকে সরিয়েছি মৃত কার্বন ডাইঅক্সাইড। আমাদের পাশের ফ্ল্যাটে যে অক্সিজেন কন্যারা অস্থায়ীভাবে থাকতো, তারা দেশান্তরি হবার পর খাটের নীচে ‘সমাজ পরিবর্তন’ বিষয়ক যে নীতিমালা সযত্নে রেখেছিলাম, সেগুলো আমি আবার খুলে দেখলাম আজ। মানুষের আকৃতির মতো কয়েকটি মরা মাছির…

আরো পড়ুন

অভিমান। রসিক বাবু ওরফে রিমন সরকার অভিমান বিবেক প্রাণে অবিরত সুখকেই খোঁজে শুনতে চায় তার বাণী কোকিল কন্ঠে সমধুর প্রিয়দের ভুলে অন্যের মাঝে নিরন্তর। কখনো আবেগ লেনাদেনায় খুশির জোয়ারে ভাসায়, সমাজের বিষাক্ত পোকা একাই যেনো সেই দোষী। উস্কোখোস্ক চুলে এলোমেলো হাওয়ায় খেলে মাঝির ধূসর-লাল পাল খোলা গগনে বয়ে যায় সিতারার মেলা অহরহ। অভিমানী ভালবাসার আঙিনায় গেঁথে নাও নিজেকে, নিশি হওয়ার কিছুটা বাকি; যেও না চলে ভোর হোক যখনই।

আরো পড়ুন

বুধবার (৮ ডিসেম্বর) বরিশাল মুক্ত দিবসে শহীদ আব্দুর রব সেরেনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে সম্প্রীতির আলোয় আলোচিত কনসার্ট-এ গান পরিবেশন করেন নোয়াখালীর মেয়ে ঐশী। কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি উপস্থিত দর্শক-শ্রোতাদের অনুরোধের গানও গেয়েছেন তিনি। জন্মদিনে বরিশালবাসীর মাঝে থাকতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঐশী। ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে ২০১৫ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পা রাখেন ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা শক্ত করেছেন তিনি। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সিটি করপোরেশনের উদ্যোগে বরিশাল মুক্ত দিবসে এবারেই বেশ জাঁকজমকপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়। এ কর্মসূচির বিশেষ আকর্ষণ সম্প্রীতির আলোয় আলোকিত…

আরো পড়ুন

অসময়ে বৃষ্টি। দিল আফরোজা রুনা ০৬/১২/২০২১ ইং হেমন্তের এই বেলাতে তুমি কেন এলে হে বৃষ্টি অসময়ে তোমার আগমনী শীতের প্রারম্ভে মানব দেহে কম্পন বাড়িয়ে দিলে। আমার জন্য ভালোই হলো সকালে বেলকনিতে জানালার গ্লাসের গায়ে তোমার ছিটেফোঁটায় মনে আমার পুলক লেগেছিলো তার সাথে গরম চায়ের কাপে চুমুক দিতেই কাব্যে আমার ছন্দ পেলো। দু’দিন ধরে তোমার অবিরাম ঝরে পড়া মনে হয় আবার এসেছে আষাঢ় এই পুরাতন হৃদয়ে আমার পুলক দুলিতেছে ভালোবাসার। এই বৃষ্টির দিনে প্রিয়া তোমায় খুব মনে পড়ে বৃষ্টির মাঝে হাত দিয়ে বৃষ্টি ছোঁয়া সুন্নত তাই তো ছুঁতে চাই তোমায় পাশে রেখে। ঝিরিঝিরি বৃষ্টিতে নিশ্চুপ নগর চারদিক থমকে আছে সবাই ঘরবন্দী…

আরো পড়ুন

বিজয় আসে আহমাদ কাউসার বিজয় আসে একাত্তরে রক্তগঙ্গায় ভেসে বিজয় আসে লক্ষ মায়ের করুণ কান্না শেষে। বিজয় আসে লক্ষ জনের অঙ্গহানি করে বিজয় আসে সারি সারি লাশের উপর চড়ে। বিজয় আসে অবুজ শিশুর বুলেট লেগে পেটে গেঁয়ো মেয়ের সুডৌল দেহে পশুর আঁচর কেটে। বাড্ডা, ঢাকা।

আরো পড়ুন

একটি কথা বলবো বলে… শাহেদ ইকবাল একটি কথা নোলক জানে একটি কথা নূপুর একটি কথা রাত্রি জানে একটি কথা দুপুর একটি কথা শ্রাবণ জানে একটি কথা ফাগুন একটি কথা শিশির জানে একটি কথা আগুন। একটি কথা পাহাড় জানে একটি কথা সাগর একটি কথা শালিক জানে চোখদুটো যার ডাগর একটি কথা কুসুম জানে একটি কথা ভ্রমর একটি কথা রূপকাহিনীর গল্পগাথায় অমর। সেই কথাটি বলবো বলে চাঁদ-জোনাকির বাসর সেই কথাটি বলবো বলে ফুল-পাপিয়ার আসর সেই কথাটি বলবো বলে একলা নিশি যাপন সেই কথাটি বলবো যাকে সে হবে মোর আপন। লেখক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্নসচিব

আরো পড়ুন

আমার ভাষা সুলগ্না মিত্র প্রথম তোমায় মা বলে ডাকলাম, তারপর তোমার কোলে বসে অ আ ই ঈ শিখলাম। তারপর অনেক ভাষা পড়েছি, লিখেছি, শিখেছি, কিন্তু মা, সবার মায়ের মধ্যে কিন্তু তোমার ছবিই খুঁজেছি। সেই বর্ণমালা যদি হঠাৎ কেউ কেড়ে নিতে চায়! যদি তোমাকে আমার থেকে ছিন্ন করতে চায়! তাহলে সেটা নেহাৎ তাদের মূর্খামি , কেউ ছিনিয়ে নিতে পারবেনা তোমাকে যতক্ষণ শ্বাস নিচ্ছি আমি। আমার পুরো স্বত্ত্বা জুড়ে তুমি, আমার হাত পা মুখ বেঁধে রাখলেও, আমার চেতনা জুড়ে তুমি। আমার আমিতেও তুমিই। আমার ভালোবাসার তুমিতেও তুমি। তুমিই সেই ছোট্ট বেলার ঘুম পাড়ানি গান , রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। তুমিই ছোট্টবেলার ঠাকুমার ঝুলি…

আরো পড়ুন

আহবান। খায়রুল ইসলাম মামুন চকিত চোখের চাহনিতে কম্পিত ভীরু ঠোঁটের অস্ফুট ভাষায় প্রধান বিষয়টি গোপন করা কবিতায় লিপিকায় তোমাকে পাবার যে আহবান— আমার সে আহবান কামনার নয়; ভোগের নয় অন্যরা তোমাকে যেভাবে চায় ঠিক সেরকম কিছুও নয়। আমার এ আহবান- তোমাকে সারাটি জীবন কাছে পাবার আহবান। তোমাকে দেখলে যে আমার ভাললাগে না দেখলে যে হৃদয়ে রক্তক্ষরণ হয় তা বুঝাবার ব্যাকুলতা। তুমিতো জানো না, এই তোমাকে একটু দেখার জন্য আমি কতটা সময় কাটাই রাস্তার মোড়ে একই বৃত্তে ঘুরে প্রতিদিন কতটা ক্লান্ত হই। হয়তো দেখি মূহুর্তের জন্য, সে দেখা আমার তৃষিত নয়নে মরুভুমির বৃষ্টির মত হঠাৎ মিশে যায়, তৃষ্ণা মেটাতে হয় ব্যার্থ।…

আরো পড়ুন

রুহের বিপরীতে। নাসরিন পাঠান আজীবনই মনের আহ্বান শুনেছি দুনিয়ার আওয়াজ তো কখনও শুনিইনি মানবনীতি লালনে পালন করিনি ধড়িবাজ ধরিত্রীর রকমারি রীতি-রেওয়াজ জৈবিক আবহবিকারে পুঞ্জিত স্খলন ঘটেনি অন্তরাত্মার সৌন্দর্যের বিনিদ্র চোখ স্বপ্ন দেখেনি সংকুচিত পৃথিবীর চিত্র এঁকে গেছে সদা প্রেমময় উদার ভুবনের! পাহাড় ঢলে পড়লে নদী শুকিয়ে গেলে পথেরা ফুরিয়ে এলে হাসিখুশি থাকবে অম্লান, অটুট, মানুষের এমনটাই চাওয়া অথচ দৃশ্যপট সদা অন্য কথাই বলে! তাই এবার ওই বিদ্বেষী বসুন্ধরার পথেই চলবো তার মতেই দৈন্যদুরাশা দলবো_ নিজের পথটুকু বেজান বাতাসও বের করে নেয় নদীও তাই করে! শৈশবে “একের ভেতর তিন” “বাল্যশিক্ষা” বইগুলোয় যা-কিছু পাঠ করেছি অবচেতন চিত্তে তার সবই গেঁথে নিয়েছি বেড়ে…

আরো পড়ুন

সম্পর্ক। রাজিয়া সুলতানা সম্পর্ক বিজ্ঞাপনে নয় অনুভূতিতে সুমধুর হয় ত্যাগ আর পাওয়ার মধ্যে সম্পর্কের চাঁদ উঠে সান্নিধ্যে দুজন দুজনার বুঝা পড়ায় মনের সূর্য উঠে আশায় বিশ্বাসে শান্তি উবে অবিশ্বাসে প্রশ্ন ডুবে । ভরসায় স্বপ্ন হাসে নাখুশে যন্ত্রণা ভাসে সম্মানে সম্মান বাড়ায় অবহেলা কষ্টে পোড়ায় । কেয়ার করার ছোঁয়ায় বসতি শিখড় ছড়ায় কর্তব্যে শ্রদ্ধা আসে নয়তো দুঃখ পাশে । শুভ্র গল্পের সুরধ্বনি সুখময় করে জীবনী হ্নদয়ের খোলা দৃষ্টি মেলো দেখবে প্রাণ খোলা আলো ।

আরো পড়ুন