Author: প্রতিবিম্ব প্রকাশ

কাঠগোলাপের সাদা মায়ায়। (শামীমা নাইস) ১৩/ ১২/ ২ ০ ২ ১ এবার বৃষ্টি নামলে ধুয়ে নেবো চোখের জল প্রেমের নামে নীরব বজ্রপাত সয়েছি ঢের। খেয়ালি বাতাসে কাঠগোলাপের সাদা মায়ায় আর ভাসবো না নীলকমলের দেশে। আকণ্ঠ তৃষ্ণায়ও যাবো না মেঘের বাড়ি প্রচন্ড ভরসায় অসীমে উড়তে গিয়ে নিজের অজান্তে ডানা থেকে খসে পড়েছে সাদা পালক। তাই আর নয় আর নয় প্রেমের ডুব সাঁতার আর নয় নির্জনতার ঘরে গোপন আলিঙ্গন I এবার বৃষ্টি নামলে ধুয়ে নেবো চোখের জল I

আরো পড়ুন

নায়ক সোহেল রানা যখন বাবার ভূমিকায় (লুৎফর রহমান রিটন) সিনেমার পোকা ছিলাম আমি। সত্তরের দশক। প্রায় প্রতি সপ্তাহেই সিনেমা দেখি। বাংলা ইংরেজি কোনো ব্যাপার না। সিনেমা হলেই হলো। নতুন সিনেমা রিলিজ হবে আর আমি দেখবো না সেটি হবার নয়। আমার টাকা পয়সার পরিমাণ খুব সামান্যই ছিলো তখন। লেখার বিল, রেডিও-টিভিতে অনুষ্ঠান করা বাবদ পাওয়া অল্প কিছু টাকাই ছিলো আমার উপার্জন। সিগ্রেটের টাকা নাকি ভূতে যোগায়। আমি যেহেতু সিগ্রেট খেতাম না তাই বলা যায় আমার সিনেমার খরচটা ভূতেই যোগাতো। ভালো লেগে গেলে একটি সিনেমা বারবার বহুবার দেখতাম। সেই সময়ের কাহিনি। গুলিস্তান বিল্ডিং-এর ছোট্ট মুভি থিয়েটার ‘নাজ’এ মুক্তি পেলো শাদাকালো সিনেমা ‘এপার…

আরো পড়ুন

বিজয় মানে। (মোঃ রাজিব হুমায়ুন) বিজয় মানে পাখপাখালির মুধুর সুরে গান, নিরবধি বয়ে চলা নদীর কলতান। বিজয় মানে মধুমাসে পাকা ফলের ঘ্রাণ, আঁধার কেটে ঊষার আলোয় জেগে ওঠা প্রাণ। বিজয় মানে অমানিশায় জ‍্যোৎস্না ভরা চাঁদ, শীতসকালে পিঠে-পুলির আয়েশ করা স্বাদ। বিজয় মানে সদ‍্যফোটা সুরভিত ফুল, বুকের ভেতর পুষে রাখা ভেঙে ফেলা ভুল। বিজয় মানে বর্জ্রকণ্ঠে স্বাধীনতার ডাক, প্রতিহত হিংস্র মানব পাক-বাহিনীর ঝাঁক। বিজয় মানে একাত্তরে প্রতিবাদী সুর, পরাজয়ের গ্লানি নিয়ে শত্রু বহুদূর। বিজয় মানে মা-বোনেদের ফিরে আসা মান, পরাধীনের যাঁতাকলের দুঃখ অবসান। বিজয় মানে বাংলা মায়ের হাসিমাখা মুখ, মুক্তিসেনার অবদানে গর্বে ভরা বুক। বিজয় মানে জনগণের একতারই বল, লাল-সবুজের নিশান…

আরো পড়ুন

শৃঙ্খলমুক্ত বর্ণমালা রোকসানা মোর্তজা আমি দেখিনি… ৭১এর রক্তক্ষয়ি ঐতিহাসিক মুক্তিযুদ্ধ৷ আমি দেখিনি… ১৬ই ডিসেম্বরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার জয় আমি শুনেছি…। আমি দেখিনি… রক্তস্নাত বাহান্নর ভাষা-আন্দোলন, মুখের ভাষা কেড়ে নেবার সেই ঘৃণিত ইতিহাস। আমি পড়েছি… ইতিহাসের শৃঙ্খলমুক্ত বর্ণমালা। নগ্নপায়ে প্রভাতফেরীতে হেঁটেছি বহুবার, মনে লালন করেছি নিগূঢ় ভাষাশ্রদ্ধা। বহমান নদী আমাকে বলেছে, আত্মোৎসর্গকারী বীরশহীদের কথা। ফাল্গুনের কৃষ্ণচূড়া বলেছে, দীর্ঘ সংগ্রামে অর্জিত সেই ২১ এর কথা। স্বধীন আকাশে উড়েচলা পাখি আমাকে বলেছে মুক্তির আনন্দে উড়ানে সেই লাল সবুজ পাতাকার কথা। ফাগুনের বাতাস করছে হাহাকার.. বলেছে দুখিনী মায়ের কান্নাভরা গল্প, লাল গোলাপ রক্ত রাঙানো মুখে বলেছে বুকের রক্ত মুখে তুলে যারা মরলো দেশের তরে,…

আরো পড়ুন

জীবন সুন্দর। (গুলশান আরা ইসলাম।) এই পৃথিবী নশ্বর, এখানে সবকিছু ফুরিয়ে যাবেই! মানুষ মরে গেলে পঁচে যাবে, বেঁচে থাকলে বদলাবে, কেউ দেখেনি সারাবছর একটানা বৃষ্টি হতে, দেখেনি সবসময় কাশফুল ফুটে আছে পথে পথে, তুমি কি দেখেছো বসন্ত আজীবন থাকতে? তুমি, আমি, আমাদের ভালোলাগা, ভালোবাসা সবকিছুর শেষ আছে, হোক শেষ তবুও বহু সময় বাকি আছে। ভবিষ্যতে তুমি আমি কতটুকু বদলে যাবো সে সব এখন অর্থহীন, আসো বর্তমানকে নিয়ে বাঁচি, ভবিষ্যতের কথা না ভাবি। তুমি যতটা আমায় ভালোবাসায় ভরিয়ে দিবে, প্রবল স্পর্শে আমায় জড়িয়ে ধরবে, ঠিক ততটাই ফিরে পাবে। আমি বর্তমান সময়কে হৃদয় দিয়ে, প্রাণ ভরে উপভোগ করতে চাই, আমার তীব্র ভালোবাসা…

আরো পড়ুন

আবু তাহের সভাপতি, মনোয়ার সম্পাদক নির্বাচিত: নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের সদ্য সমাপ্ত নির্বাচনে আগামী দুই বছরের জন্য অর্থাৎ ২০২২-২০২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিপুল ভোটে সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাপ্তাহিক আজকাল-এর বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বার্তা সংস্থা ইউএনএ’র খবরে বলা হয়, জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে শনিবার স্থানীয় সময় দুপুরে সাধারণ সভা শেষে ভোটাভুটি হয়। এতে সাবেক সভাপতি এবং সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস সম্পাদক ডা. সারোয়ারুল হাসান চৌধুরীকে পরাজিত করে কার্যকরী পরিষদের সভাপতি পদে আবু তাহের জয়ী হয়েছেন। সহ সভাপতি পদে শেখ সিরাজুল…

আরো পড়ুন

মেঘদল। (হোসনে আরা জেমী) আমি সেই রাতে ছিলাম পাশাপাশি অচেনা মানুষের ভীড়ে নক্ষত্রের দিকে চেয়ে দেখছি আশ্চর্য মেঘদল, তারায় খচিত নীল আকাশ সারি সারি দেবদারু ছাঁয়ায় লুকিয়ে থাকা জোছনার লুকোচুরি। স্বপ্নভাসে জীবনের পথে স্মৃতির আল ধরে মনে পড়ে সেই, ভাঙনের শব্দ, ঘড়ির টিকটক, না পাওয়া আক্ষেপে নিজের কাছে হেরে যাওয়া! ইচ্ছেরাও অনিচ্ছায় চেয়ে থাকে দূরে সরল রৈখিক বিভেদের টানাপোড়নে মিশে থাকে চিরোচেনা ধারাপাতে অনিয়মগুলো নিয়মের অংক কষে শরীর অবশ করে ঘুনপোকায় চিৎকার উঠে নিউরনে বাঁচার ধানসিঁড়ি, ঘাসফুল, ফড়িং কাচপোকা ভালোবেসে। ______________ জেমী/টরন্টো/কানাডা; ০৯ ডিসেম্বার ২০২১

আরো পড়ুন

প্রথম আলো নর্থ আমেরিকার উদ্যোগে  নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এর নবান্ন রেষ্টুরেন্টের পার্টি হলে ডিসেম্বর আড্ডা অনুষ্ঠিত হলো (09-12-2021): প্রথম আলো সংবাদ মাধ্যম হিসাবে সব ধরনের বাংলা ভাষাভাষীদের কাছে মর্যাদার স্থান করে নিতে সক্ষম হয়েছে।  বাঙালী জানে প্রথম আলো বিশ্বের অন্যতম বৃহৎ ‘গণমাধ্যম প্রতিষ্ঠান’, যা সত্যি সত্যি আমাদের সবার জন্য গর্বের বিষয়। মুক্তিযোদ্ধা, গীতিকার,কবি, সাংবাদিক, লেখক, পাঠকদের নিয়ে ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে জ্যাকসন হাইটস নবান্ন রেসষ্টুরেন্ট এ ডিসেম্বরের আড্ডা অনুষ্ঠিত হয়। দেশের বাইরে থাকার কারনে দেশ কে যারা মিস করে তাদের জন্য প্রথম আলো প্রতি বৃহস্পিতি একটি আড্ডার আয়োজন করে। প্রথম আলোর এ বন্ধুসভা বিভিন্ন সময়ে দেশের তরুণ সমাজের মধ্যে নেতৃস্থানীয় গুণাবলি সৃষ্টিতেও…

আরো পড়ুন

মোস্তফা অভি’র বেড়ালের কোয়ারেন্টাইন বইয়ের আলোচনা করেছেন, ইসরাত জাহান। বইয়ের নাম: বেড়ালের কোয়ারেন্টাইন। লেখক: মোস্তফা অভি। আলোচনায়: ইসরাত জাহান মোস্তফা অভি সুলেখক। যদ্দুর জানি, পাঠক হিসেবেও তিনি রুচিশীল। আকস্মিকভাবে একদিন তার একটি লেখায় চোখ আটকে যায়। লেখক অনুবাদক ফারুক মঈনউদ্দীনের লেখা “হেমিংওয়ের নারীরা” বইটির আলোচনা পড়েছিলাম আলোচিত ওয়েবজিন শ্রী তে। কী দুর্দান্ত লেখা! একজন নোবেলজয়ী লেখকের জীবনে ঘটে যাওয়া চিত্রগুলো যেন মোস্তফা অভির আলোচনায় দেখছি। সেই থেকে মোস্তফা অভির লেখা পড়ছি আর সমৃদ্ধ হচ্ছি। জানা যায় ইতোঃপূর্বে লেখককের দুটো গল্পের বই বেরিয়েছে কিন্তু তা পড়া হয়নি। তবে পত্রিকা সুবাদে তার দুটো গল্প পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। কাব্যশীলনে প্রকাশিত গল্পঃ সিলেকোসিস…

আরো পড়ুন

হৃদয়ে মুজিব আমার (কামরুন নাহার) বিজয়ের আনন্দে তুমি এসেছিলে আশার আলো হয়ে কোটি প্রাণের হৃদয়ে রবে আজীবন। মুজিব তোমার ভালোবাসায় আবহমান আমি সিক্ত আমি রিক্ত তোমার বজ্রকন্ঠের প্রতিবাদ। গরিব দুঃখী জনতার হৃদয়ে গাঁথা তোমারি প্রতিচ্ছবি তুমি বিহনে আজও সবাই দিশেহারা। মুজিব আমার স্বাধীনতার স্বপ্নজাল, তুমি আজও মনের ভেতর লুকায়িত, ভালো লাগে তোমায়। সোনার বাংলা গড়ার লক্ষ্যে তুমি ছিলে একটি প্রত্যয়, তোমাকে সত্যি সত্যিই হৃদয়ে রেখেছি। বারবার জেগেউঠে তোমার সেই বজ্রকণ্ঠে ভাষণের ইতিহাস ঐতিহ্য সম্বলিত নানান আশার প্রদীপ। আজও তুমি অমর,ভুলবো না তোমায় মুজিব তুমি জনতার সংগ্রামের এক শক্তি। প্রধান শিক্ষক মানিকগঞ্জ সদর

আরো পড়ুন