Author: প্রতিবিম্ব প্রকাশ

বাংলাদেশের নারীদের জন্য অনুপ্রেরণার এক নাম তিনি। বর্তমানে টেক জায়ান্ট গুগলের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।  আন্তর্জাতিক প্রযুক্তি জগতে বাংলাদেশের প্রতিনিধি।  বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সহপ্রতিষ্ঠাতাও। গুগলে প্রথমে তিনি কাস্টমার ইনসাইটস ম্যানেজার হিসেবে নিয়োগ পান। এরপর পেমেন্ট প্লাটফর্ম টিমে প্রডাক্ট ম্যানেজার হিসেবে নিয়োগ পান। বলছি চট্টগ্রামে বেড়ে উঠা বাংলাদেশের নারী শাম্মী কুদ্দুসের কথা। জানা যায়, শাম্মী কুদ্দুসের মা বাবা দুজনেই ছিলেন অধ্যাপক। উভয়ের কাছ থেকেই পড়াশুনার বিষয়ে প্রেরণা পেয়েছেন। মা ছিলেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। মায়ের কাছ থেকে বিজ্ঞান নিয়ে পড়াশনার প্রতি আগ্রহটা পেয়েছেন। স্যাট পরীক্ষায় ভালো করার কারণে এমআইটি থেকে স্কলারশিপ পান। এমআইটি থেকে পরিবেশ প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন…

আরো পড়ুন

মিথ্যা (মোঃ মাইদুল ইসলাম) আজকের ফাগুন থাকবে কি চিরদিন ভেবেছি কি বন্ধু আমি তুমি কোনদিন? আসলে ভোর উঠবে রবি আপন ধ্যানে দেখেছি কি নিজের প্রতিচ্ছবি? শুধু কর্ম শুধু উপার্জন সব কি আমার প্রয়োজন? ভাবি না কখনো করি সব আনমনে নিখিল ধরায় কী উদ্দেশ্যে আমার তোমার আগমন? চমৎকার বাড়িঘর মনোরম সাজগোজ সকাল বিকাল করছি কত ভুরিভোজ, এই আনন্দের কতটুকু আছে সীমানা পাগল মন খুঁজেছে কি আপন ঠিকানা? একটা দম বাকি আয়োজন বৃথা আমার আমি যে তখন হয় মিথ্যা।

আরো পড়ুন

প্রশ্নটা যখন জীবনের (শিল্পী সর্বাণী চ্যাটার্জি) Date: 24.05.2021 প্রশ্ন টা যখন জীবনের প্রশ্ন টা যখন সুরক্ষার প্রশ্ন টা যখন নিরপত্তার, তখন আবেগে সাথে ব্যস্তবতাকে আসুন উপলব্ধি করি। নিজের সাথে নিজের পরিবারই শুধু নয় …. সকল মানুষ কে করি অনুপ্রাণিত নিজ সুরক্ষা বলয়ে থাকার জন্য, মন কে করতে সংযত। সমাজসেবা একটি সাধনা… তা ক্যামেরা ঝলকানীর মধ্যে বন্দি নয়। পরিসংখ্যান দিয়ে জনপ্রিয়তার নাম ও প্রতিযোগিতার নয়। এই মুহুর্ত ধৈয্যর.. এই মুহুর্ত লড়াইয়ের মেলবন্ধন.. মনে রাখবেন তা কেবল হৃদয়ের … সুস্থ মানসিকতার অপর নামও জীবন। সুরক্ষা বিধি কঠোর ভাবে পালন করার ….নামও সমাজসেবা। নিজের আবেগ যা অন্যের সাথে আপনারও জীবন সংশয় করে তুলতে…

আরো পড়ুন

প্রেমিক ঘড়ি (মেহবুবা হক রুমা) সবাই সব পায় না। যেমন আমার আর তোমাকে পাওয়া হলো না। তোমার কাছে যাবো বলে যতবার তৈরি হয়েছি। আকাশ জুড়ে মেঘ নেমেছে,পথ ভরেছে জলে কাদায়, আবার ফিরে এসেছি। এই তো সেদিন ভাবলাম ফিরি। খবর এলো তোমার বাড়ির কাছে বিস্ফোরিত হয়েছে আগ্নেয় গিরি। খুলে ফেললাম কপালের লালটিপ আর সবুজ শাড়ি। আরেকদিন ভেবেছি আজ সারাদিন, তোমার জন্য তোমার হব, কিছু ছোট কথা কব। তাও হলো না তুমি অনেক ব্যস্ত থাকো, সময় কোথায়? সময় থাকে অনেক বেশি তাকিয়ে থাকি ঘড়ির কাটায়। রাত দিন চব্বিশ ঘন্টা ঘড়ির দিকে তাকিয়ে থাকি। ঘড়ি হঠাৎ ধমকে বলে ,, আরে মেয়ে তুমি বোকা…

আরো পড়ুন

নারীলিপ্সুক (জাহানারা বুলা) হাত ধরে থাকো আমার। অথচ, তাকিয়ে থাকো তুমি অন্য কারোর দিকে! কি হবে চেয়ে থেকে অবশেষে আশ্রয় প্রশ্রয় সবই তো আমার তা তুমি জানো আমি জানি জানে মধ্যবর্তিনীরাও। ঘ্রাণ শুঁকে শুঁকে শিকারের অভ্যেসটা পালটাও নাহয় মানুষ থেকে তুমি প্রাণী হয়ে যাবে- ঠ্যাং উঁচিয়ে মুত্রত্যাগী প্রাণী। হলেও ভালো কিন্তু, সম্পূর্ণ বিশ্বস্ত কি তুমি থাকতে পারবে কোথাও তোমার তো দেহ জুড়ে প্রেম তুমি যে নারীলিপ্সুক। ২১ জানুয়ারি, ২০২২ ঢাকা।

আরো পড়ুন

দুঃসাহস (জেসমিন সুলতানা চৌধুরী) আমি দুঃসাহস! তোমরা আমার বিচার চাও? নির্বোধ! শান্তিতে খাও, ঘুমাও মুখে তালা লাগাও। আমাকে তোমরা ধিক্কার দাও? কেন দাও ধিক্কার? আমি এদেশের অহংকার! অদৃশ্য শক্তি বানিয়েছে আমায় হাতিয়ার, আমিই ঢাল,আমিই তলোয়ার। আমি শুধু প্রাণ হন্তারক নই, লাশ টুকরো টুকরো করতে কাঁপে না হাত, উচ্চ হাস‍্যে উল্লাস করি, করি বাজিমাত। আমি নই কুলাঙ্গার আমি গর্বিত সন্তান এদেশের। আমি মায়ের সামনে মেয়েকে করি ধর্ষণ ভাইয়ের সামনে বোনকে। স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করি স্বামীকে, বাবার সামনে ছেলেকে। তোমরা আমাকে ঘাতক বলো, ধর্ষক বলো, কেন বলো? আমি লজ্জা নই আমি এদেশের অলংকার! আমাকে ছাড়া চলে না হলদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, পেট্রোল…

আরো পড়ুন

এক জীবন ঝরে যায় সুরমা খন্দকার। ঝরাপত্র পল্লবী সম এক জীবন ঝরে যায়, এক পাঠ কাব্য অন্তঃসারশূন্য। মাঝখানে পুলকিত মন কত-শত পাওয়া, চাওয়া চাহিদা অজস্র হাজার উন্মাদ বন্য। এক পালি চাঁদ হাসে তীর্যক জীবন সূর্য পোড়ায় দ্রোহে, ম্রিয়মান` মায়াবী বিকেল মৃদু সমীরণ চুপচাপ জীবন হায় একা ফিরে যায় প্রতি শব্দের একই অর্থে ভীষণ শূন্যতায়। দেউলিয়া তৃষ্ণা। তোমাকে চাইতে চাইতে তৃষ্ণা বিতৃষ্ণায়, কি ভীষণ রকম কাঙাল হয়ে যাই। অতৃপ্তি, বিচ্ছেদের যে আসক্তি, বেগানা ব্যাথা দোল দেয় দিনের শেষ বেলায়। তীরে উঠা কতো কঠিন যে বুঝে, সে তো পরে ব্যাথার এ অঞ্জলি।। সংঙা হারিয়ে ফেলা অনন্তকালকে যে ভালোবাসে, আকাঙ্খা ও তার…

আরো পড়ুন

আধুনিক সংবাদপত্র ও বহুমাত্রিক সাংবাদিকতার প্রবাদপুরুষ প্রিয় শ্রদ্ধেয় নাঈমুল ইসলাম খানের আজ জন্মদিন। শুভ দিনে আবারও শুভ কামনা জানাই, প্রিয় নাঈম ভাই নাঈমুল ইসলাম খান (জন্ম: ২১ জানুয়ারি ১৯৫৮) বাংলাদেশের একজন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে বাংলা ভাষার দৈনিক আমাদের নতুন সময় এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক।

আরো পড়ুন

নিয়তি (নিপা খান) হে মানবজাতি কিসের এত বড়াই আজ মরলে কাল দিন হবে আড়াই। এত অন্যায় আর পঙ্কিল মানসিকতায় মাথা নোয়াতে হবেই একসময় না একসময়। সত্যের জয় আছেই আছে। এখনো আকাশ নীল ফুল ফোটে পাখি গায়। এখনো পৃথিবীর কোথাও না কোথাও প্রতি সেকেণ্ডে সেকেণ্ডে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, আমরা বেঁচে আছি সেই অধিপতিরই ছায়ায়। অন্তরের হায় আর প্রকৃতির শোধ হবেই হবে, বুঝেনা যে সে বরাবরই নির্বোধ! আজ হয়তো সময়, ক্ষমতা সবই আছে তোমার, কাল যে থাকবে কে, তা বলতে পারে?

আরো পড়ুন

আমি হেঁটে চলি শেষ ঠিকানার পথে ফরিদা আক্তার আমি হেঁটে চলি অজানা পথে কিছু পাওয়ার আশা, কিছু স্বপ্ন নিয়ে ব্যর্থতা, দুঃখ, কষ্ট, পাওয়া না পাওয়া দেখছি চলার পথে দেখলাম এক আনন্দ মিছিল আসছে এগিয়ে এত আনন্দ দেখে জানতে চাইলাম আগ্রহে নতুন বছরে হৈ-হুল্লোড়ে মাতানো এক তরুণ বলল এসেছে নতুন বছর, নতুন আনন্দ, নতুন পাওয়া, তাই আছি আমরা হর্ষে। আমি হেঁটে চলি আনন্দচিত্তে জানতে চাই জীর্ণশীর্ণ কাপড়ের এক বালকের কাছে নতুন বছর হয়েছে শুরু তোমার কাছে এর কি মানে? নতুন-পুরনো বুঝি না আমি একবেলা খাবার আমার কাছে দামি। উত্তাপহীন পথে আমি হাঁটি আনমনে যেতে যেতে পথে পরিপাটি যুবকের কাছে বললাম অকপটে…

আরো পড়ুন