Author: প্রতিবিম্ব প্রকাশ

ও মন [রুবী শামসুন নাহার] আমার হঠাৎ মনে হলো একটা তোতা পখি হলে কেমন হয়?কথা বলা তোতা? চিলের ডানায় চড়ে, ধূসর পৃথিবী তো, অনেক , দেখলাম। এবার নাহয় চাতক পাখি হয়ে চাঁদের সাথে সনধি করতাম। মানুষ জন্ম বৃথা হয়ে গেল- প্রহর গুনতে গুনতে, চতুর শেয়াল শকুনের পেছনে, ছুটতে, ছুটতে বৃথা অপেক্ষার সানাই বাজানো, শুনতে শুনতে। ঘাস ফড়িং হলেও আপত্তি নেই, ঘাসে ঘাসে ঘুরবো কাঁচপোকা খাবো- সাথে মুক্ত বাতাস- বলি,বাড়ি, ঘর দালান -কোঠারও দরকার নেই। নাহ, থাকবে দামী গাড়ি – বাড়ি করার নিত্য ফিকির ফন্দি- না থাকবে, মানুষ হয়ে বেঁচে থাকবার কঠিন লড়াই। একটা জীবনে কত কসরত, একটু ভালো, থাকার জন্য…

আরো পড়ুন

সোনালি অতীত [তসলিমা হাসান] অনেক-অনেক দিন আগে আমি কারো অপেক্ষায় ছিলাম, যে হৃদয়ের সবগুলো দরজায় কড়া নাড়বে; আমার সব অবরুদ্ধতা ভেঙে দিয়ে, আমায় উজাড় করে ভালোবাসবে, কোন কিন্তু থাকবে না; কোন দ্বিধা থাকবে না; কোন অপূর্ণতায় কিছু যায় আসবে না। কোন বৈষয়িক হিসাব নিকাশ যেখানে থাকবে না, যেখানে মন ছুটে যাবে সাইক্লোনের মতো, সুনামির মতো, ভাসিয়ে নিয়ে যাবে আমায় নিশ্চিন্তে, সীমাহীন আত্মবিশ্বাসে, ঠিক যেমন অভ্যুত্থান রুখে দেয় বিপর্যয়। যুগ যুগ ধরে সেই অবধারিত আগমন, অনুরণন, সমর্পন, স্পন্দন সে তুমি। তসলিমা হাসান কানাডা: ০৬-০৫-২০২২

আরো পড়ুন

সময়ের পালাবদল [ফাতেমা ইসরাত রেখা] আমি জানি, আমার অনেক কিছুই তোমার ভালো লাগে না আবার তোমার অনেক কিছুই হয়তো আমারও ভালো লাগে না আচ্ছা মানুষের সব কিছু যদি মিলে যেতো তাহলে কি হতো! মানুষের আকাঙ্ক্ষারা কি নিবৃত্ত হয়ে যেতো! তাহলে কি দু’টো মানুষের অবয়ব আলাদা থাকলেও মানুষ দু’টোর আলাদা সত্ত্বা থাকতো! হিসেবটা কেমন গরমিল, তাই না? তোমাকে আজকাল বুঝি না খুব একটা। অনেক দূরের কেউ মনে হয়, কখনো বা খুব কাছের তোমারও কি এমন হয় মাঝে মাঝে ? তুমিও কি কাছে টেনে আবার হারিয়ে ফেলো আমাকে! নাকি তোমার ভাবনা জুড়ে আমি নেই আর আগের মতো। আসলে সময়ের হেয়ালিতে আমরা হেঁটে…

আরো পড়ুন

বিভেদ (সুরাইয়া সুলতানা) ১২-০৫-২০২২ আমার দু’চোখ দেখে দূর মেঘ বিলাসী আকাশ, তোর দু’চোখে সোনাঝরা সোনালি সুখের আভাস। আমার ঘরের চারদেয়ালে ধূসর স্মৃতি আঁকা, তোর ঘরেতে জ্যোৎস্না ছড়ায় আধফালি চাঁদ বাঁকা। আমার আঙিনায় নিত্য ফেরারি পাখির উড়া, তোর আঙিনায় স্বপ্ন ফোটা রঙিন ফুলে ভরা। হৃদয় নদীর দুই কূলে মোর ব্যথার জোয়ার বয়, তোর নদীতে সুখেরি ঢেউ ক্ষণে ক্ষণে উছলায়। ফাগুন বেলার উদাস বাতাস আমার দুয়ারে আসে, তোর দুয়ার কৃষ্ণচূড়ার রঙিন স্রোতে ভাসে। ঘন বরষার আষাঢ়ের মেঘ আমার আকাশ ছাওয়া, তোর আকাশ গোধূলির মুগ্ধ আবিরে নাওয়া। আমার বুকেতে বাজে বেহাগ রাগীনী সুর, বসন্ত দিনের কোকিলের গান তোর হৃদয়ে ভরপুর। তোর কাছে সুখ…

আরো পড়ুন

চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭ এর জনপ্রিয় শিল্পী নান্নু এখন সবজি বিক্রেতা: চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’র দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন উদীয়মান এক শিল্পী। গান ছিল তার প্রাণ। জীবনে চলার পথে প্রতিটি মুহুর্তে গানকে আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি। মাতিয়েছিলেন সমগ্র বাংলাদেশকে। তিনি চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭ এর জনপ্রিয় শিল্পী নান্নু। একসময় সারা জাগানো এই শিল্পী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে জীবন জীবিকার তাগিদে এখন রেল লাইনের ফুটপাতের সবজি বিক্রেতা। বর্তমানে নান্নুর বয়স ৩২ বছর। মহানগরীর দৌলতপুর আঞ্জুমান রোডের আমতলা মোড় এলাকায় বসবাস করছেন। পরিবারে রয়েছে বাবা, মা, স্ত্রী, সন্তান…

আরো পড়ুন

গুপ্তজ্ঞান [এনামুল হক টগর] ০১/০৫/২০২২ তিনি আল্লাহ!তিনি গুপ্তের চেয়েও গুপ্ত অনাদি আহাদ মহাগুপ্ত! তাঁর সন্ধান তপস্যায় আমিত্ববোধ বিনাশ করো ধ্যানে মহাশান্ত! তাঁর একত্ববোধের গভীরে হারিয়ে যাও পাবে মহামূল্যবান গুপ্তধন গুপ্তজ্ঞান! তাঁর ধ্যানে সাধনায় আত্মিক চৈতন্য বোধ জাগ্ৰত করো জিকিরে স্মরণ। আত্মবিভোর অবরোহ ও মহাশূন্যের স্থিতিতেই আল্লাহ তাজাল্লালি নূর! সিরাজুম মনিরার অনির্বাণ শিখা জ্বলে প্রজ্বলিত প্রদীপ দীপ্তিময় দীপ্তকর! নির্গূন সজ্ঞায় তিনি এক অবিচ্ছেদ্য মহানূর ও মহা-গুপ্তজ্ঞানের চেতনায় সুশান্ত! চিরন্তন প্রেম ও দ্বীনের সালাত আরাধনায় মগ্ন হলেই তুমি দেখবে তিনিই মহাজীবন্ত! দেখতে পারলেই মুহূর্তে মাশুক স্বর্গের সুধা পান করে নাও আশেক জীবন অনন্ত! সমগ্ৰ সৃষ্টিরাজ্য উৎস নির্যাসের জ্ঞানেই সালেক ওয়াহেদ মহামিলনে অক্ষয়!…

আরো পড়ুন

একসময় অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি ছিলেন ভারতের ন্যাশন্যাল স্কুল অব ড্রামার সেরা ছাত্র। তাই তো থিয়েটার মিশে আছে তার অস্থিমজ্জায়। ভারতের অনুপম খেরের সঙ্গে ক্লাস করেছেন তিনি এনএসডিতে। বলছি জনপ্রিয় অভিনেতা এবং নাট্যনির্দেশক তারিক আনাম খানের কথা। আজ কীর্তিমান এই অভিনেতার জন্মদিন। ১৯৫৩ সালের ১০ মে তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। অভিনয় জগতে পথচলা দীর্ঘ প্রায় চার দশকের। হুমায়ূন আহমেদের প্রথম দিককার কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন তারিক আনাম। তারপর ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিককে কেন্দ্র করে হুমায়ূনের সঙ্গে সৃষ্টি হয় অভিমান ও দূরত্ব। ছোটবেলায় বেড়ে উঠেছিলেন সাংস্কৃতিক আবহে। তাই তো পারিবারিক পরিমণ্ডল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তার। মঞ্চ,…

আরো পড়ুন

এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে যাচ্ছেন শাকিব খান:::::: ঢাকাই ছবির ‘কিং খান’ হিসেবে খ্যাত শাকিব খান। দুই দশকের ক্যারিয়ারের হাজির হয়েছেন অসংখ্য চরিত্রে। নিজের সাথে প্রতিযোগিতা করে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। এজন্যই বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রিতে তাকে বলা হয়ে থাকে একচ্ছত্র অধিপতি। এরই ধারাবাহিকতায় শাকিব এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চরিত্রে। বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে এফডিসিতে ছবির শুটিং শুরু হয়েছে। পরিচালক খোকন বলেন, ‘বেশ ভেবেচিন্তে শাকিবের চরিত্রটি বেছে নিয়েছি। গল্প শুনে শাকিবও খুব পছন্দ করেছে। দেশ গড়তে শিক্ষকের বিকল্প নেই। সেটাই আমি শাকিবের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।’ ‘আগুন’ ছবিতে শাকিব খানের সাথে জুটিবেঁধে…

আরো পড়ুন

কবিদের কবি! মহাকাব্যের রচয়িতা, সংগীতজ্ঞ ও জ্ঞানতাপস, কবি প্রাকৃতজ  শামীম রুমি টিটন। শুভ জন্মদিন: যাঁর আছে অসীম মানব প্রেম, জ্ঞান-বিজ্ঞান, কলা, গান, সংগীত শাস্র সহ সাহিত্যের সকল শাখায় যাঁর পদচারণা । যিনি আমাকে স্নেহের মমতায় ভালোবাসেন। তিনি গুরু, তিনি শিক্ষক, সাহিত্যের পৃষ্ঠপোষক। তিনি কবিদের কবি। তিনি প্রাকৃতজ শামীম রুমি টিটন (Prakritoj Shamimrumi Titon)। আজ তাঁর শুভ জন্মদিন। আপনার জন্মদিনে অনেক অনেক সালাম, দোআ ও ভালোবাসা নিরন্তর। আল্লাহ তাঁকে নেক হায়াৎ দারাজ করুন, আমিন।

আরো পড়ুন

শাবিহ মাহমুদের সম্পাদনায় দুষ্প্রাপ্য গ্রন্থ “নোয়াখালীর ইতিহাস”র পুনঃপ্রকাশ। ..……………………………………..……………………………. নোয়াখালী (ভুলুয়া) জেলার ২ শ বছর পূর্তিতে ৯২ বছর পর পুনঃপ্রকাশ হল নোয়াখালীর প্রাচীন, মূল্যবান ও দুষ্প্রাপ্য গ্রন্থ “নোয়াখালীর ইতিহাস”। গত বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কবি-গবেষক-সাংবাদিক শাবিহ মাহমুদ সম্পাদিত গ্রন্থটির প্রচ্ছদ উন্মোচিত হয়। ১৯৩০ সালে গ্রন্থটি যৌথভাবে রচনা করেছেন এ. কে. এম. মক্রমবিল্ল্যা চৌধুরী ও শ্রীঅশ্বিনীকুমার সোম তত্ত্বনিধি। বইটি পুনঃপ্রকাশ করেছেন লেখক মক্রমবিল্ল্যা চৌধুরীর নাতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ। সম্পাদক শাবিহ মাহমুদ জানান, প্রচলিত ইতিহাস চর্চার বাইরে উক্ত গ্রন্থের সচেতন লেখকদ্বয় কেবল রাজাদের ইতিহাস লেখেননি। তারা মূলত জনগণের ইতিহাসই রচনা করেছেন। যাকে সাম্প্রতিক…

আরো পড়ুন