Author: প্রতিবিম্ব প্রকাশ

অভিমানী কবিতার খসড়াগুলো [নাসরীন মিতা] খবর রাখো না কতোদিন– ঠিক মনে নাই। বিস্মৃতির ঝড়ে, তবু মনে পড়ে জোছনার রাতে মিছেমিছি জোনাকিকে খুঁজে গেছি কত । নিয়ন আলোয় কবিতা লিখতে গিয়ে মনে পড়েছে বারংবার তোমার দগ্ধ অভিমান আর অনবদ্য কবিতার কথা। তুমি যখন আমায় ছেড়ে নিরুদ্দেশ কবিতারা তখনও অবাধ ভালোবাসায় আমার আঙুলের ডগায় ঝুলে বলে, লিখে যাও, তোমার নীল ডায়েরিটার বুকে। তোমার গায়ের সোঁদা গন্ধ, কেয়াপাতার তরণী হয়ে ভেসে আসে মনগাঙের বুনো জ্যোছনাতে। তখনও আবার কবিতারা আমার আঙুলের ডগায় ঝুলে বলে, লিখে যাও তোমার আঁখির অগ্নিরেখায় প্রাণের কবিতা নির্ঘুমে, মাঝরাত চুমে চুমে।

আরো পড়ুন

তুমি, আমি এবং কুহেলিকা আমি তোমার ঋণ-পরিশোধ করতে চাই না কেননা, আমি তোমার বোঁবা-বিষণ্ন প্রেমের কাঙাল! তোমার কাছে;ঋণী থাকতে চাই কারন,যেখানে ঋণ থাকে না সেখানে থাকে, দেওয়া- নেওয়া নামক প্রতিযোগিতার, বিশ্রি- প্রতিদ্বন্দ্বিতা। আর হ্যা! শুধু তোমার সৌন্দর্যের প্রশংসা করতে চাই না, কেননা, আমি তোমার অসুন্দরেরও পূজারী। তোমার হৃদয়ের মাঝে নিতে চাই ঠাঁই হিয়ায় বাধবো হিয়া… পরানের সাথে পরান মিলাবো থাকবেনা দেওয়া- নেওয়া। মুখোশের মুখোমুখি চকিতে সেদিন শুনলাম-বস্তির ছেলেরা বলছে- “ভগবানের ভদ্র পল্লীতে তুমুল তান্ডব নৃত্যের শখ- আচ্ছা ঈশ্বর কেন্দ্রিক রাজনীতিটা কেমন একরোখা আর টক- কেমন যেনো অহংকারে ধরে সাধুসঙ্গ – মানুষ রূপী গরীব পশু সবটা’ই তার রঙ্গ… ধরে কেমন…

আরো পড়ুন

রহস্যের গণ্ডিতে তুমি {রিতুনুর} স্বপ্নের মাঝে হঠাৎ একদিন ভেসে উঠলো তোমার অস্পষ্ট ছায়া। তোমার জন্য এখন ও আমার লাগে গো মায়া। হেঁটে যাচ্ছো তুমি ছায়া পথে, নীহারিকারা তোমার সাথে। মনে পড়ে গেলো, হাতে হাত ধরে আমরা দু’জন হাটতাম মধু পূর্ণিমা রাতে। তোমার মনে নেই অথচ আমি যেমন ছিলাম আজও আছি সেই। নিজ হাতে ভালোবেসে একদিন তুমি দিতে খোঁপায় গোলাপ তুলে। পৃথিবী ছেড়ে যাওয়ার পরে তুমি সব গেছো ভুলে!! ঘুমের মাঝেই হাটতে লাগলাম, আমি তোমার পথটি ধরে, কিচির মিচির পাখির ডাকে ভেঙে গেল ঘুম ভোরে। জেগে দেখি তখনো আবছা আলো, চাঁদ তাঁরারা আকাশে করছে জ্বলজ্বল….. হৃদয়ে উঠলো সমুদ্রের ঢেউ চোখ বেয়ে…

আরো পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, তৎকালীন পূর্ববঙ্গের প্রথম মহিলা গ্রাজুয়েট, ইডেন কলেজের প্রথম অধ্যক্ষ টাঙ্গাইলের গর্ব ফজিলাতুন্নেছার প্রতি বিনম্র শ্রদ্ধা- জন্ম: ১৮৯৯ । মৃত্যু: ২১ অক্টোবর ১৯৭৭ ★১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে। শুধুমাত্র প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে। এছাড়া নয়। এমনকি তার ক্লাসের কোন মেয়ের সাথেও না। ★ডিসেম্বর ১৯২৭, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ৬ বছর পর একদিন কোলকাতা থেকে একজন যুবক এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন। কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সে ঘুরতে বের হলো। তখন কার্জন হল ছিলো বিজ্ঞান ভবন। ঘুরতে…

আরো পড়ুন

রামমোহন রায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাধাকান্তর পরাজয় হিন্দু কলেজের চারদিকে ঘন জঙ্গল ছেয়ে রয়েছে। বট, অশ্বত্থ, নিম, জামরুল গাছে পরিবেষ্টিত এই অঞ্চল। অদূরে অতি বিরাট একটি দীঘি। সেই দীঘির চারপাশে দুপুরবেলা মাছ ধরবার জন্য যেন ধ্যানমগ্ন ভঙ্গিতে, সারিবদ্ধভাবে উপবেশন করে শৃগালের পাল। রাত্রে তারা আবার হুক্কা- হুয়া স্বরে তীব্র চিৎকার করে ওঠে ক্ষণে ক্ষণে। সুবিশাল জলাশয় বা দহটিতে এত শৃগালের বসতি বলে জায়গাটিকে অনেকে শিয়ালদহ বলে অভিহিত করে আজকাল। এই অঞ্চলে মানুষের বসতি প্রায় নেই বললেই চলে। একটু দূরে চিৎপুর আর জোড়াসাঁকো গেলে দেখা যাবে কল্লোলিনী কলকাতার মানুষের জনজীবন। প্রচুর গাছ কেটে শুধু এখানে গড়ে উঠেছে হিন্দু কলেজ নামের এই শিক্ষা…

আরো পড়ুন

বিশ্ব আমার (জগলুল হায়দার) আরব আমার ইরান আমার ভারত আমার চীনও কদম কদম খোদার পথে কাটছে রাত আর দিনও। তুর্কি আমার মিশর আমার বিশ্বজুড়েই দেশও পামির ডাকে সাহারা কয় আমার বুকেও এসো। ফোরাত আমার দজলা আমার যমুনা আর নীলও ভলগা থেকে আমাজানও আমায় সুধা দিলো। সুমের আমার আশের আমার আমার ব্যাবিলনও হরপ্পা আর ম’ঞ্জোদারোর সভ্যতার অই মনও। ককেশাস আর মঙ্গল আমি আমিই সাদা কালো ইব্রাহিমের পুত্র আমার বুকে হেরার আলো। সহজ আমি সরল আমার তাই অবিরাম চলাও বাইবেল* আমার কোরান আমার শোভন কৃষ্টি কলাও। বাঙ্গাল আমি পাঞ্জাবি আর সোমালি আফগানও সেই তৌহিদ কাফেলাতে এই ইতিহাস জানো। মানুষ আমি রাসুল আমার…

আরো পড়ুন

যৌতুকের পুতুল বিয়ে এ.কে.ম হাসানুজ্জামান (হাসান) দূর্গাপুর গ্রামে ধনী দরিদ্রের মিলেমিশে বসবাস। হানু নদীর বাঁকে কয়েকটি পাড়া মিলে সবুজ গ্রামটি। গ্রামটিতে সম্প্রতির বন্ধনে সবাই যেন একাকার হয়ে বসবাস করে। গ্রীষ্মের ছুটিতে ছেলে মেয়েরা বিভিন্ন খেলা ধুলায় মেতে উঠে। ছেলারা হাডুডু, দাড়িয়াবাধা ও মেয়েরা গোল্লাছুট, কানামাছি ও কয়েকটি পাড়াতে কচি-কাঁচা মেয়েরা মাটির পতুল খেলা ও পুতুলের বিয়ে উৎসব মেতে উঠে। পুতুলের বিয়ে দেওয়ার জন্য ঘোটকের কাছে ছেলে পাত্র পুতুলের জন্য উপযুক্ত মেয়ে পাত্রী পুতুলের সন্ধান করতে হয়। তেমনি মেয়ে পাত্রী পুতুলের জন্য উপযুক্ত ছেলে পাত্র পুতুলের সন্ধান করতে হয়। ঘটক সাহেব এপাড়া থেকে ওপাড়ায় ঘুরে ঘুরে উপযুক্ত পাত্র ও পাত্রী পুতুলের…

আরো পড়ুন

নতুন পৃথিবীর সন্ধানে [তসলিমা হাসান] আমার একটা ব্যক্তিগত পৃথিবী চাই, চাই একটা তুমি তুলির নিখুত আবেশে অঙ্কিত ব্যক্তিগত আকাশ,, আমি সে আকাশে প্রভাতে মুগ্ধ সূর্য উদায়ন আর এক ঝাক গধুলী নামাতে চাই, চাই একটা ব্যক্তিগত চাঁদ, যার ভিতরের ক্ষতগুলো আমার ভালোবাসার উজ্জলতায় মুছে যাবে। আমার একটা ব্যক্তিগত পৃথিবী চাই। চাই একটা নীল জলে পূর্ণ ব্যক্তিগত সমুদ্র, যার উর্মীর ভাঝে সব বেদনা ব্যধি চাপা পরে যাবে। চাই এক বালুচর গাঙচীল, যার ঝাপটানো ডানায় সব হারানো ক্লান্তির স্বস্তি বাধা রবে। আমার একটা ব্যক্তিগত পৃথিবী চাই। চাই একদল মেঘের ভেলা, যা গভীর রাতে বর্ষা এনে চোখ দুটিকে বৃষ্টি থেকে মুক্তি দিবে। চাই কিছু…

আরো পড়ুন

অই দেখা যায় টাকার দোকান [জগলুল হায়দার] টাকা কোথাও যায় না বেচা যায় না আবার কেনা টাকা নিয়া এই ফিচারই সবার অতি চেনা। টাকার দোকান নিয়ে কতো গল্প ছড়া লেখা কেউ পারেনি কিন্তু সেটার আঁকতে রূপ ও রেখা। জিনিস যখন দামে বাড়ে তখন কতো লোকে সস্তা দামে টাকা কেনার ভাবনতে খুব ঝোঁকে! কিন্তু দোকান পায় না কোথাও যায় না কেনা টাকা টাকার দোকান? কিনবা টাকা? ভাবনা পুরা ফাঁকা। কিন্তু এখন শুনছি আওয়াজ আসছে ভেসে কানে ডলার দিয়া টাকা কিনে লাভ নাকি লোক আনে। কালকে কিনে নব্বইয়ে কেউ আজকে বেচে শতে টাকা কিনে-বেচেই কারো হচ্ছে কেল্লা ফতে! টাকার দোকান খুঁজতে খুঁজতে…

আরো পড়ুন

আজকের ভাবনা [হোসনে আরা জেমী] আমি নীরব থাকি, সব দেখি, অনুভব করি মাঝেমাঝে গভীর ঘুমে আছন্ন থাকি সময়ের অদৃশ্য শেকলে বন্দী থাকি কখনো কখনো সময় থমকে যায় সাদা কাগজের কালো অক্ষরের বিলাপে সময়ের বিপরীত চলতে গিয়ে হোঁচট খাই। এই শহরে চেনা পথে বিষণ্ণতার রোদ মেখে ফিরে আসি চেনা ঠিকানা মাঝেমাঝে আমার দীর্ঘ ছায়কে সংগী করে হেটে যাই বহুদূর ভীড়ের মাঝে খুঁজে নেই নিজস্ব ঠিকানা আবার গভীর ঘুমে শূন্যে হারাই। শূন্যতাগুলো কখনো কখনো একান্ত আপন হয় সময়ের কাছে সময় শিখিয়েছে অনেক কিছু প্রতিনিয়ত বদলে যায় জীবনের সংজ্ঞা ফিরে পায় জীবন গানে, কবিতায় এবং উপন্যাসের উপসংহারে। আমার জায়গা হয় না কোথাও এবং…

আরো পড়ুন