Author: প্রতিবিম্ব প্রকাশ

সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত: আজ ৩০ জুলাই ২০২২ সকাল সপক গ্রুপের ১২ (বারো) বছরে পদার্পণ উপলক্ষে সকাল ১০ টায় রাজধানীর “সী ফুড চাইনিজ রেস্টুরেন্ট”, ২৮ রবীন্দ্র সরণি রোড, সেক্টর ০৭, উত্তরায় অনুষ্ঠিত হয় সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট সাহিত্যিক জনাব দিলীপ রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন কবি ড. মোঃ নজরুল ইসলাম খান (প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ)। সভাপতিত্ব করেন জাতীয় “দৈনিক প্রথম বেলা” সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন : কবি মোঃ নূরুল হক, কবি নিশাত জেসমিন, কবি…

আরো পড়ুন

শেষ অবশেষ জাহানারা বুলা অনেকটা পথ পেছনে ফেলে এসে বুঝলাম তুমি ঠিক ভালোবাসো না আমাকে টুকটাক কথা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাই তোমার উদ্দেশ্য কেননা সম্পর্ক খাটিয়ে খাওয়ার কিছু তো ফায়দা আছে। কিন্তু, টিকে থাকার জীবন যে যন্ত্রনাবিদ্ধ আমি তাই বেঁচে থাকতে চেয়েছিলাম তোমার সমীপে। তোমার ছেলে ভোলানো কথা প্রতিটি সম্পর্কের প্রয়োজনীয়তার কথা বুঝে গেছি এখন আর আমারও তোমাকে ভালোবাসতে ভালো লাগছে না মোটে। তুমি তোমার এই অভিক্ষিপ্ত সম্পর্কের বড়শিতে অন্তত আমায় তো গেঁথে রাখতে পারবে না ভালো বাসবে বলেছিলে ভালোবাসা চেয়েছিলে অথচ, মধ্যবর্তী পাশ বালিশের অভ্যস্ততা তোমায় ছাড়ে কই! অভ্যস্ততা ভালোবাসার চেয়েও জীবনঘনিষ্ঠ তুমি অভ্যস্ততার রেশনিংয়ে’ই জীবনযাপন গড়ে তোলো আমি…

আরো পড়ুন

ধৈর্য ড.এস,তালুকদার গরমে হাঁসফাঁস দ্রব্য মূল্যে নাভিশ্বাস মানুষ মানুষকে দিচ্ছে অভিশাপ। আনন্দ ভালোবাসা মানুষের মাঝে হিংসা বিদ্বেষও মানুষে মানুষে। প্রেম পিরিতি ভালোবাসায় মানুষ বাঁধে বাসা ব্যর্থতা হত্যা খুন মানুষেরই গুণ। বাবা মা ভাই বোন বন্ধু মানুষ গড়ে ওঠে বন্ধন ভাঙ্গেও মানুষ। যুদ্ধ জরা খরায় মরে মানুষ রাজনীতি অর্থনীতি যুদ্ধনীতিতে মানুষ। বিদ্যা বুদ্ধিতে সৃষ্টির সেরা মানুষ পরিবার ব্যবসা বাণিজ্য সংগঠন বানায় মানুষ হত্যা নিগ্রহ সন্ত্রাস অস্ত্র তৈরিতেও মানুষ। প্রকৃতি সাজায় দুনিয়া মানুষের তরে মানুষই নষ্ট করে গাছ বাগান সমুদ্র নদী জল। প্রতিশোধ প্রতিরোধ ক্রোধ মানুষের স্বভাব প্রকৃতি দেখে যায় অনন্তকাল প্রতিশোধে নেয় না শোধ। অন্তিমকালে থাকে না যখন শক্তি ভক্তি শুশ্রূষায়…

আরো পড়ুন

সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)-এর ১২ বছরে পদার্পণে:  সুধী, গত ০৬ জুলাই ২০২২ ছিল সপক গ্রুপের বারো বছরে পদার্পণ। আর জুলাই মাসব্যাপি চলছে বিভিন্ন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আগামীকাল ৩০ জুলাই ২০২২ সময় সকাল ১0 টায় রাজধানীর “সী ফুড চাইনিজ রেস্টুরেন্ট”, ২৮ রবীন্দ্র সরণি রোড, সেক্টর ০৭, উত্তরায় অনুষ্ঠিত হবে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিশিষ্ট সাহিত্যিক জনাব দিলীপ রায়’সহ আরো অনেক গুণীজন। সকল সাহিত্যিক ও পাঠকদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। শ্রদ্ধা ও ধন্যবাদান্তে আবুল খায়ের প্রতিষ্ঠাতা/সভাপতি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক) তারিখ : ৩০ জুলাই ২০২২ সময়: সকাল: ১১ টায়। স্থান: সী ফুড চাইনিজ রেস্টুরেন্ট,…

আরো পড়ুন

বিষাদের ফেরিওয়ালা ।। এবিএম সোহেল রশিদ।। সুঁইয়ের সাথে সুতোর ছিল না কোনো রসায়ন তাই ভাললাগাগুলো ঘটাতে পারেনি সংযোগ— হারিয়ে গেছে স্বর্ণালি শৈশব, চড়ুইভাতির উল্লাস প্রথম যৌবনে লুকোচুরি খেলার আনন্দ উচ্ছ্বাস ধরতে চেয়ছি যার-ই হাত, দেয়েছে শুধু দুর্ভোগ। প্রথম প্রেম নিরুদ্দেশ, আমি আঘাতে আঘাতে ন্যুব্জ বুক, বিষাদের ফেরিওয়ালা; জলোচ্ছ্বাসের মত বিক্ষুব্ধ! বিচ্ছেদের প্রাপ্তি অগ্নিকুণ্ড, পোড়ায় সঞ্চিত কান্না ‘ভালোলাগা’ ফেরারি রোদ, শিশির ভেজা সংকোচ ছায়াহীন মানুষের প্রত্যাবর্তন! একেবারেই অবরুদ্ধ। কোনোকিছু থাকে না থেমে, কারো একক শূন্যতায় নতুন করে ফোটে ফুল, নতুন ভোরে পাখি গান গায়— অচেনা আঙিনায় ভিড় করে, কাফন মোড়ানো স্মৃতি আমি ঝরাপাতা জীবন নিয়ে মর্গে মর্গে করি অনুসন্ধান পাষাণ ডোম…

আরো পড়ুন

চোখ সরিয়ে নিলাম রিতুনুর চাঁদে যাওয়ার স্বপ্ন আমার নেই তবে দূর থেকে দেখার ইচ্ছে আছে। আকাশে চাঁদ না উঠলে, আমার মন খারাপ হয়। রাতের আঁধারে বারান্দায় দাঁড়িয়ে রোজ খুঁজি আমি কোজাগরী চাঁদের আলো, অনন্ত ভালোবাসা আছে আমার চাঁদের শনে। চাঁদকে না দেখলে আমার সুখের নিদ্রা বিলীন হয় এভাবেই বহুযুগ চলে গেছে আমার রূপালী চাঁদ দেখে দেখে। আজও দেখছিলাম আনমনে তবে চাঁদ নয়…. চাঁদের মতো একটা কিছু চার’দেয়ালের মাঝে!! নিমিষেই চোখ সরিয়ে নিলাম, চাঁদকে দূর থেকে ভাবা যায় কাছ থেকে নয়।

আরো পড়ুন

প্রতি উত্তর আয়শা সাথী সময়কে কে যেন একদা, স্রোতের উপমায় সাজিয়েছিলো। আমার তখন অজানা ছিল- সময় তরঙ্গের ন্যায় কেবল প্রবহমানই না, সাবিত্রীর ন্যায় ধুয়ে-মুছে সাফ করে নিয়ে যায় স্বপ্ন সকল দেখা-অদেখা ! শৈশবে প্রিয় রঙ্গন গাছেটাতে- “ফুল আসতে দেরি হচ্ছে কেন?” জিজ্ঞেস করেছিলাম দাদুমনিকে, হেসে বলেছিলো, “তুই বড় ধৈর্যহীনা”। সতের বছর ধরে- প্রতিনিয়তই তো নীলকান্তের ন্যায় অবয়বে নীলাভ আলো জ্বেলে রেখেছি, দাদু,আমি কি পরাম্পরায় ধৈর্যকে আজ ধরে রাখতে পেরেছি? পুতুল বিয়ে ভেঙে দিয়েছিল বলে, তিনদিন রুপার মুখ দেখিনি। সেদিন রুপু বলেছিল “তুই বড্ড অভিমানী।” রুপু দেখ, আজ আমি আবেগের বুদবুদে নিত্যই আঁশটে-পৃষ্ঠে লেপটে অভিমানী। কৈ, কেউ কোনদিন তোর মতো কভু…

আরো পড়ুন

সকল অসংলগ্নতা নিয়ে হাশিম মাহমুদ শুধু হারিয়ে যেতেন। জীবনের সমান্তরালে এখনও হারানোই আছেন। আজ যে হাশিম মাহমুদকে দেখছেন, হয়তো ‘হাওয়া’ ছবির মাধ্যমে তিনি ফিরেছেন আলোচনায়, তিনি আসলে সেই ‘হারানো’তেই ফিরে গেছেন। লিখেছেন আহসান কবির। সকল অসংলগ্নতা নিয়ে হাশিম মাহমুদ শুধু হারিয়ে যেতেন। জীবনের সমান্তরালে এখনও হারানোই আছেন। আজ যে হাশিম মাহমুদকে দেখছেন, হয়তো ‘হাওয়া’ ছবির মাধ্যমে তিনি ফিরেছেন আলোচনায়, তিনি আসলে সেই ‘হারানো’তেই ফিরে গেছেন। অভিমান তার জীবনটাকে জীবনের অন্যভূবনে নিয়ে গেছে। হাশিম ছাড়া সেই জীবনে এখন আর কেউ থাকেন না! জনপ্রিয়তা তাকে খুঁজে বের করেছে যেটা ১৯৯৩-১৯৯৪ তে তার পাওয়া উচিত ছিল। হুমায়ূন আহমেদ এর সেই বিখ্যাত উপন্যাস ‘শঙ্খনীল…

আরো পড়ুন

সুতোয় গাঁথা কামরুন নাহার তোমার মধ্যেই আমার বসবাস তুমি বুঝতে কেন পারছো না? আমি দেখছি, তুমি উড়ন্ত পাখির মতো কীসের টানে ছুটে চল অবিরাম ? দুনিয়ায় সবাই কে ফাঁকি দিতে পারলেও একজন আছেন তাকে ফাঁকি দিতে তুমি পারবে না বিশাল পাথরের উপর চাপা দিয়ে আমি আমার মতো করে আছি। শূন্যতা থেকেই শুরু হোক ভালোভাবে তোমার আনন্দ, যেন আমার মতো করে কেউ এমনই আবেগ লুকিয়ে দিবানিশি তোমার প্রতিচ্ছবি দেখে যেতে পারে। জানি তুমি রাগের মাথায় ওমনি করে আঘাত করতে যারে তুমি আপন করে কাছে নিলে, তীব্র গতিতে সরবে নিরবে নিভৃতে অহরহ কাঁদিয়ে চললে। নিজের অজস্র ভালোবাসার মধুর প্রতারনায় বেঁধে রাখলে কবে…

আরো পড়ুন

শিরিন বকুল এর জন্মদিন পালিত ২৮ জুলাই ২০২১ বুধবার ছিল অভিনেত্রী শিরিন বকুল এর জন্মদিন। মঞ্চ, টিভি নাটক ও সিনেমা সব মাধ্যমেই সমান উপস্থিতি ছিল তাঁর। মঞ্চে অভিনয় শুরু করেন ১৯৮৫ সালে থিয়েটার তোপখানায়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের উপর। কলেজে পড়ার সময় স্বরচিত কবিতা লিখে প্রথম হয়েছিলেন। এ পর্যন্ত ১২টি বই প্রকাশিত হয়েছে। বেশির ভাগই শিশুসাহিত্য। ২০১৭ সালে তাঁর সহযোদ্ধা সাহিত্যের মানুষ আহমাদ মাযহার আর সন্তান প্রিয়কে নিয়ে পাড়ি জমান আমেরিকায়। পঁচিশ বছরের বেশি সময় ধরে অভিনয়ের সাথে যুক্ত তিনি। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের দর্শকদের তৃপ্ত করেছেন, শিরিন বকুল। শুরু থেকে এখন পর্যন্ত মঞ্চে নিয়মিত কাজ করলেও পাশাপাশি…

আরো পড়ুন