Author: প্রতিবিম্ব প্রকাশ

সাঁঝের বাতি শারমিন আখতার মনি নষ্ট সময়ের কষ্টের প্রতীক্ষা না পাওয়া বেদনা প্রহর কাটে স্বপ্ন আসবে শেফালীর মালা হাতে উজাড় করে ভালোবাসবে বেলা-অবেলায় প্রতীক্ষায় প্রতীক্ষায় ক্লান্ত শেষ বার স্মৃতির দুয়ারে খুঁজে পাওয়ার আশায় জ্বালি সাঝেঁর বাতি

আরো পড়ুন

সাতরাঙা ভালবাসা জেবুন্নেছা সুইটি কষ্টেগাঁথা গাঢ় নীল আকাশটায়, একটুকরো মেঘ জমে থাকতো। বর্ষার মৌসুমে মেঘের আহবানে, পেঁজা তুলোর নিয়মিত আসা-যাওয়া। আকাশে যত কষ্টই থাকুক না কেনো, কখনো মেঘের উপর কষ্ট ঢালেনি। একসময় মেঘ রেগে গিয়ে নীলকে বললো, তুমি তো আচ্ছা বেকুব! তোমার কি কষ্ট নেই? হুম অনেক কষ্ট মেঘ। কিছু কষ্ট, রাগ-ক্ষোভ, ঘৃণা আমাকে দাও। নীল মৃদু হেসে বললো, কী লাভ বলো? মেঘ রেগে গিয়ে বজ্র’কে ডাকলো, বজ্র বললো জ্বি হুকুম স্যার? যাও নীলকে আঘাত করো। জ্বি হুকুম স্যার। যেই কথা সেই কাজ! নীল হেসে বললো, কি লাভ হলো? মেঘ দাঁত কেলিয়ে বললো, একটুও কষ্ট হয়নি? নীল বললো, না… তাকিয়ে…

আরো পড়ুন

মন্দ যদি বলে জায়েদা আনোয়ারী মিনু সবার কাছেই পারবে কি ভালো হতে? মন্দ হয়েও থাকবে যে কারো কাছে, এটাই ধ্রুব সত্যি। তাই মন্দ বলে কেউ যদি বলে বলুক, তোমার কাজের উলটো মানে খুঁজুক, পাত্তা তারেই দিওনা একরত্তি। যে করেনা কভু কারো ক্ষতি শুধু ভালোর বেসাতি গায়, তার তরেও কত মানুষ জন কাঁটা বেঁধায় পায়। তাই যার যা খুশি মন্দ বলুক শত করিস না মাথা কারো কাছেই নত। সব ভালো তো সার্বজনীন নয় একথাটি জেনো তাই সব কাজেতেই বলবে সবাই ভালো, বিশ্বাস তুমি করিও না কভু হেনো। জন্মেছি মোরা শ্রেষ্ঠ জনম লয়ে তাই করবো ভালো কাজ, মন্দ বলবে হয়ত পিছে কেউ…

আরো পড়ুন

কেউ কারো নয় আরজু আরা কেউ কারো তো নয় ঝুল বারান্দার আঁধার কোণে তাই তো হাসনাহেনায়; ফুঁটে থাকে, অন্যকারো জন্যে নয়। এটাই কি তার যশ চেতনার পরিকল্পিত প্রণয়? কেন, নাইবা হবে, দগ্ধ গন্ধে সর্প শীতল পংকিল কর্দমা ছেড়ে ঠাঁই নেয় তারই আশ্রয়। তার চিন্তন, এই মাতোয়ারা গন্ধ বিলাস তার জন্যই! সে চিন্তার ধারক আজকাল প্রতিহত করছে তোমার ধারনায়, গুমরে মুচরে হচ্ছি তোমারই প্রনয় পাবার আশায়। হয়ত, তেমনি বিষাক্ত সর্পের ন্যায় দু:সাহসিকতায়! তব হেরি , আমি তুচ্ছ নির্বিকায় জোর খাটাচ্ছি , তোমাকে সেই প্রত্যাশিত চাওয়ায়, জলান্জলি দিতে দিতে নি:স্ব করে দিচ্ছি! না পাওয়ার এ কোন অবান্চিত চাওয়ায়? আবারও একই বাক্যালাপে, “কেউ…

আরো পড়ুন

যখন মৃত্যু হবে ।। সেলিনা আখতার ।। আমার যখন মৃত্যু হবে আকাশ কি দুঃখ পাবে? আমি বিশেষ কেউ ই নই, কোন এক এতিম সন্তান, শিশু থেকে বয়স্ক হয়েছি। আমার এই বেড়ে ওঠার মাঝে জড়িয়ে আছে অসংখ্য মানুষের স্নেহ ভালোবাসা আর করুনা। আমি বিশেষ কেউই নই, গ্রামের পথে-ঘাটে হেসে খেলে বেড়ানো একটি মেয়ে। হাত ভরা চূড়ি থাকতো, গলায় পুথির মালা।আর থাকতো সহাস্যে সবার মন জুগিয়ে চলার প্রচেষ্টা। আজ আমি শহরের বাসিন্দা এমন কিছু বড় মাপের নই আজও। অতি সাধারণ গৃহকোণ আমার। জীবনের কাটাযুক্ত দীর্ঘ সময় পেরিয়ে এসেছি আজ। সম্মুখে শান্তির পথ । একে একে সব প্রিয়জন এগিয়ে চলেছে সে পথে। আমার…

আরো পড়ুন

জীবন নামক খোয়াবনামা পথশিশু দুটো মিছেই রাঁধে ভাত! মা ফুট ওভার বীজের নীচে চুলো ধরায়! ও আল্লাহ বৃষ্টি দাও! তাপদহন আর সইতে পারছি না! নিমিষেই উড়ে গেলো মঞ্জুরিত প্রার্থনা! তীরের ভুমিকা আমি সংহত করি! তীরন্দাজ হয়ে আর শিকার নয় বাচ্চা দুটোর মিছে ভাত আমায় বর্ণগন্ধময়ে অবাক করে! সম্প্রদায় কাকে বলে? বিন্যস্ত শ্রেণী বিন্যাস কে করেছে? আহা ধুলো উড়িয়ে সাইরেন বেজে গাড়ি যাচ্ছে আর পত পত করে ফ্লাগ উড়ছে রাস্তা তুলোধুনো করছে ডিপফ্রিজের গাড়ি! ঊষরিয়া প্রাসাদ তো কিছু জনের কেবল কালসিটে দাগ রেখে যায় বুকের পেখম মেলে প্রায়ীক প্রাঞ্জলীর প্রতুৎগমন কোনো দাঢ্যমানে বহন করা সুরা! সঙ্গোপনে কায়িক শ্রমের কিছু গতর পোড়া…

আরো পড়ুন

বাবা শারমিন আখতার মনি তারা হয়ে জলজল করে জ্বলছো আকাশের দিকে তাকিয়ে খুঁজি যদি আবার ফিরে আসো এই ধরাধামে তোমার জন্য অনন্ত ভালোবাসার চিঠি প্রজাপতির ডানায় লিখে দিলাম গ্রহণ করো, তোমার পবিত্র হাতে। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে বৃক্ষ-ফুল বাবা হারিয়ে নিঃস্ব আমি, হারিয়ে ফেলেছি কুল। মায়ের আঁচল বিছায়ে বসে আছি শূন্যতার হাহাকার নিয়ে বেঁচে আছি দূর থেকে আমাকে আশির্বাদ করো বাবা।

আরো পড়ুন

সরিয়ে দিওনা দূরে সরিয়ে দিওনা দূরে, এভাবেই চাই যেতে দূরে বহু দূরে। পথ যেন কভু না ফুরায় শেষ হয়না চলা অবিরাম চলতে থাকে মিষ্টি কথা বলা। মত্ত হয়ে শোনার কভু হবেনা যে শেষ কাছে তুমি আর আমি দারুণ লাগছে বেশ । মগ্ন আমি তোমার প্রেমে পাগল দিশেহারা তুমি ছাড়া জীবন আমার হবে ছন্নছাড়া। নিশ্চিতে রাখতে চাই তোমার কাঁধে কাঁধ আপন হয়ে থাকবো দুজন আসুক যতই বাঁধ। তোমার মুখের মিষ্টি হাসি আমার যত সুখ যপে শুধু তোমার নাম বুকের ধুক ধুক। আমিও জানি তুমি আমায় ভালোবাসো কত? সাগরের টানে নদী ছুটে যায় যত। তুমি শুনতে পাও আজও কি শুনতে পাও…

আরো পড়ুন

রাষ্ট্র খবর রাখে কি মোঃ মাইদুল ইসলাম ডিজেল পেট্রোল কেরোসিন দাম বাড়ছে দিন দিন, জনতার পকেটে টাকা আছে কি? রাষ্ট্র খবর রাখে কি? খাবারের পয়সা নাই জীবনটা অতিষ্ঠ ভাই, নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশছোঁয়া নামতে হবে মাঠে অধিকার আদায়ে। আগুন জ্বলবে কবে মিছিল মিটিং কবে হবে? সুখের ফাগুন বুঝি শেষ! প্রজাপতি ডানাতে আগুনের রেশ। ঘরে থাকা চুপ থাকা কোন স্বার্থের বিসর্জন? হয় পড়ি চুরি, নয় নিজের বুকে গুলি করি এ বেঁচে থাকার আর নাই দরকার। শাহাদাতের পথে আয় দলে দলে অপেক্ষায় আছে নতুন আলো, পথ নাই আর বেশি দূর সুযোগ আসে না বার বার।

আরো পড়ুন

স্পর্শ আমি তোমাকে ছু্ঁয়ে দিতে চাই আর একবার। হাতের স্পর্শে নয়,মনের স্পর্শে…। সময় হবে কি তোমার, আমাকে এতটুকুও সুযোগ দেবার? তোমাকে শুধু একবার ছুঁয়ে দেখতে চাই, খুব কাছ থেকে না হোক, না হোক সে কোন দীর্ঘ সময় ধরে! তবু একবার ছোঁব। তোমার উষ্ণতা না পাই, শুধু চোখের পলক পরা একটি মূহুর্তে, ইচ্ছায় বা ইচ্ছা লুকিয়ে কোন সহজ বাহানায়! তবুও একবার ছোঁব। তোমার হাজারো আপত্তি থাকুক, চোখে রাগ, মুখে অভিমান থাকুক; বেহায়ার মতো একটিবার তোমায় ছোঁব শুধু একবার ছুঁয়ে দিতে চাই তোমার হাত, অথবা হাতের কনিষ্ঠ আঙ্গুল, কিংবা তোমার নরম কোমল ওষ্ঠযুগল। তারপর সেই সুখেই কাটিয়ে দিব কিছুটা প্রহর। তবুও একবার…

আরো পড়ুন