Author: প্রতিবিম্ব প্রকাশ

আমার মা মাগো তুমি আমার স্বর্গ আমার মর্ত, এ জীবন তোমারি দান। দশ মাস দশ দিন কষ্ট ভোগে, দেখিয়েছো পৃথিবীর আলো, মৃত্যু ভয় করেছো জয়, আত্মতৃপ্তি আর হৃদয় ভরা স্বর্গীয় আনন্দ, মুখে অমৃত হাসি নিয়ে জন্ম দিলে। কতো রাত জেগেছ বুকে জড়িয়ে! গল্প বলে ঘুম পাড়িয়েছো,শুনিয়েছো কতো গান, যতো বায়না সবি পূরণে চেষ্টা ছিলো আপ্রাণ, নিজে আধা পেটে থেকে খাইয়েছো মোরে, ঘাম ঝরা রক্তে শিক্ষার আলো জ্বেলেছো, চলার পথ করেছ সুগম, দেখিয়েছো স্বপ্ন। ছেঁড়া কাপড় জড়িয়ে অঙ্গে, দিয়েছো নতুন কাপড়। খালি পায়ে হেঁটেছো মাগো, দিয়েছো জুতা আমার পায়ে। মনকে পাথর করে হেসেছ, খেলেছো আমার সাথে, জীবন যৌবন উৎসর্গ করেছো আমায়…

আরো পড়ুন

রক্তিম হাসি সালমা আক্তার শূন্যতার মত এতো নিকটে কেউ কি যেতে পারে? শত ব্যস্ততার, শত কোলাহলেও একলা করে নিয়ে নিতে পারে শূন্যতা, প্রেম যখন উত্তাল বিরহের ঝড় তোলে, তখনই শূন্যতার দু হাত জড়িয়ে রাখে, ভেতর বাহিরমূল, মূখ হাসে, চোখে হাসে না, চোখের হাসির সাথে চমকের লেনা-দেনা, শূন্যতা কাছে আসতেই চমক বিদায় নেয়, রাত্রির সূর্য দেখার ইচ্ছের মত বিফল প্রচেষ্টা, রাত্রি আসতেই সূর্যটা রক্তিম হাসিতে বিদায় নেয়! আমার সূর্য দেখার ইচ্ছেটাও অভিমানে দৃষ্টির বৃষ্টিতে ভিজে, বেঁধে রাখে মমতায় কিযে!

আরো পড়ুন

কবর আয়েশা সিদ্দিকা কনক, মায়াবী রাতে আকাশের তারা গুনি, তোমার কথা মনে করে তোমার মুখটা আমার ঠিক মনে পড়ে না, মাঝে মাঝে তোমার গন্ধ খুঁজে পাই, তোমার ফেলে যাওয়া কাপড়ে, স্নেহের ছোঁয়া লুকানো শাড়ির আঁচলে তোমার আমার সম্পর্কের মালা গাঁথা জন্ম লগ্ন থেকে , মালার গিট্ শক্ত করতে গিয়ে, তুমি হয়েছিলে ক্ষত বিক্ষত। না জানি শত কষ্টের মাঝেও, কত স্বপ্ন দেখেছিলে আমায় নিয়ে আমাকে তো পাওয়া হলো, সেই সাথে স্বপ্ন হলো চুরমার আমাকে বাঁচিয়ে রাখতে গিয়ে, তোমার ঠিকানা আজ অন্ধকার ঘর মাটির চার দেয়ালের মাঝে তুমি আছো ঘুমিয়ে, যার নাম কবর ! আয়েশা সিদ্দিকা কনক স্থান: টরন্টো, কানাডা

আরো পড়ুন

ভালবাসা পিংকি দে, আমার উদীপ্ত উচ্ছ্বাসে উপচে পড়ে তোমার বিরামহীন ভালবাসা, হৃদয়ের সেই সুউচ্চ আলপথে তুমি হেঁটে চলো অবিরাম। আমার গভীর উন্মত্ত তৃষ্ণায় তোমার সুপেয় বারিধারা আনে অনন্ত প্রশান্তি। বিস্তৃত ধানক্ষেতের শরীর জুড়ে তোমার- আমার ভালবাসা, স্বপ্নের রঙ ছেয়ে গেছে সবুজ ধানের কোমল ডগায়। ধানের সোনালি বর্ণে-গন্ধে-রূপে আমাদের সংসার। আবার কখনো অভিমান অপরাহ্ণের ছায়া মেখে করে সায়াহ্নের প্রতীক্ষা। সায়াহ্নের আভায় চড়ে অভিমান গোধূলি ক্ষণে সন্ধ্যার নিমগ্নতায় মগ্ন। অভিমানের ক্লান্তি বিলীন হয়, সন্ধ্যার ঐ সপ্তর্ষিমণ্ডলে। তারা আর চাঁদের মিষ্টি নরম আলোয় ভালবাসা নবরূপে দীপ জ্বালায়।।

আরো পড়ুন

ভাঙ্গো বিভেদের বেড়াজাল জন্ম নিলাম আমি মায়ের কোলে তীব্র শীতের ভোরে কন্যা আমি নয়তো দামি যদিও বলে সমাজের লোকে গোসল দিয়ে আযান ও ইকামত দিলেন বাবা আমার কানে জানিয়ে দিলেন কন্যা নয় সন্তান এসেছে এই ভূলোকে। আযান শুনে দৌড়ে এলেন পাশের বাড়ির এক চাচী বললেন ও ভাই এবার তোমার ছেলে হলো নাকি? আলহামদুলিল্লাহ এবার ও পেলাম আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত দেখি ভাই দেখি তোমার ছেলের মুখখানা একটু আমি দেখি। ছেলে নয় গো ভাবী এবার ও এসেছে মিষ্টি একটা মেয়ে তাহলে কেন আযান দিলে বল তো আমাকে দেবর জি? আযান দিলাম কারণ আমরা মুসলমান এটাই ধর্মীয় বিধান আল্লাহর নামের সাথে তাওহীদ রিসালাতের…

আরো পড়ুন

বেনামে বেঁচে থাকা। সুরমা খন্দকার। আমি বেড়ে উঠে ছিলাম ব্যাপক মৌল চাহিদার আকালে। পৃথিবীর অক্সিজেন অন্য দখলে আমি বেড়ে উঠে ছিলাম অন্য সময়ে। অন্য কারো জন্য বেঁচে আছি। আমার নিজস্বতা ঢেকে রাখি, উচ্চারণ করি না আমার কথামালা। তুচ্ছ শব্দের পাল্লায় অনুভূতিরা তুচ্ছ। ভাঙা শব্দের টুকরো কখনো বের হয় না, আপন রীতিতে লুকিয়ে থাকে, প্রকাশিত নয় লুকায়িত। আমি হেঁটেছিলাম অন্যের রাস্তায় অন্যের ভঙ্গিতে, আমার দু’খানা পা বিকল করে। আমি জন্মেছিলাম অন্যদের সময়ে, অন্য গ্রহে এই তীর্যক সূর্যের দ্রোহে আমার আপন চৈতন্য বৈভব আর প্রস্ফুটিত হয় না। আমি স্বপ্ন দেখতে চেয়েছিলাম আমার ওদের নিষেধ্যতা, বশ্যতায় আমার স্বেচ্ছাচারী স্বপ্নরা বুকের ভেতরই মরে যায়।…

আরো পড়ুন

অনুভূতির বাঁধন রাবেয়া হোসেন কৃষ্চূড়ার গোধূলি লগ্নে নীল সাগরের তীরে তোমার হাতে হাত রেখে ফিরবো তোমার নীড়ে।। অদৃশ্য অনুভূতির একটি যদি ভালোবাসা হয়; তাহলে, আমার হৃদয় তুমি করেছো অনেক আগেই জয়।। ভালোবাসি বলিনি তোমায় কখনো আমি তবুও, এই বাঁধন দুজনের কাছেই অনেক দামি। Montreal, Canada ??

আরো পড়ুন

শরৎ রাণীর বরণ নাসরীণ রীণা নীল খামের ওই আকাশ চিঠি আমি যখন হাতে পেলাম, হৃদ গগনে আভাস এলো শরৎটাকে পেয়ে গেলাম। থরে থরে শুভ্র মেঘের অবিশ্রান্ত ওড়াওড়ি, রোদের ঝিলিক হাসছে দেখো রংধনু যে রঙিন ঘুড়ি। কাশের বনে দোল দিয়ে যায় মন পবনের শান্ত ছেলে, কুমুদ ফুলে সাজছে দিঘী কাকচক্ষুর স্বচ্ছ জলে। ঝিরিঝিরি বইছে হাওয়া আকাশে রৌদ্রছায়ার খেলা, এক পশলা জল নামিয়ে ভিজিয়ে দিলো মেঘের ভেলা। প্রকৃতি আজ গাঁথছে মালা গগনশিরীষ, ছাতিম দিয়ে, শরৎ রাণীরে করবে বরণ শিউলি ফুলের ডালা সাজিয়ে। _____________ নাসরীণ রীণা দালাল বাজার, লক্ষ্মীপুর।

আরো পড়ুন

সকালটা আজ একলা ভীষণ বনানী আলম সকালটা আজ একলা ভীষণ,ভাবছে বসে মেয়ে মনখারাপের মেঘ জমছে আকাশ ছেয়ে ছেয়ে স্মৃতিগুলো ভাসছে হাওয়ায়,আসছে পিছু ধেয়ে– সূর্যমামা আলোর রথে পাঠালো কোন চিঠি! ঝুলবারান্দার সকালটুকু হাসছে মিটিমিটি রোদের সাথে ছায়ার সেথায় চলছে খুঁনসুটি; রেলিং বেয়ে তরুলতার রঙিন ফুলেল সাজ টবের বাসায় ঝুলে ঝুলে নাচছে সবুজ গাছ পুচ্ছ নেড়ে কাটছে সাঁতার, অ্যাকুরিয়ামে মাছ– খুশির হাওয়া উড়িয়ে ধুলো আকাশ দিলো ছেয়ে মনখারাপের মেঘগুলো সব হাসছে চেয়ে চেয়ে সকালটা হঠাৎ পাল্টে গেছে, চমকে ওঠে মেয়ে!

আরো পড়ুন

ডিভোর্স ফারহানা আহাসান বইটি পরে আছে টেবিলের এক কোণায়। তুমি পড়বে বলে আজও সেখানেই রাখা আছে। বছর দুইয়েক হলো দেখা নেই প্রিয়তমো মুখটির সাথে। হঠাৎ ফোন’টি এলো মেয়ে কেমন আছে? আমার সর্বস্ব শরীরের ভেতরে কেমন একটা অনুভুতি হলো তোমার কন্ঠের সাক্ষাতে। আমি চুপ করে শুনছিলাম শুধু সেদিন। তোমার শুধু একটি কথাই জানার ছিল মেয়ে কেমন আছে? একটিবারের জন্যও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? দুবছরের বিচ্ছেদ থেকেও আমি কি ভুলতে পেরেছি তোমাকে! তুমি বলেছিলে যদি কখনো শর্ত মানতে পারি তবেই যেন ফিরে আসি। আমার আর শর্তের বেড়াজালের সম্পর্কে ফিরে যাওয়া হয়নি। তুমিও তো চাইলে না আমি ফিরে আসি। কিছু দিন…

আরো পড়ুন