Author: প্রতিবিম্ব প্রকাশ

অভিযোগ নয় শাহনাজ শারমিন অভিযোগ ছিলো আমার প্রতি কিন্তু ভেবে কি দেখেছ কখনো আমারও কিছু বলার ছিলো। ভালোবাসার দায়টা না হয় আমার ছিলো তাতে তো তুমিও দিয়েছিলে সম্মতি। পালিয়ে গেছো, নাকি ধোঁকা দিয়ে আজ আর প্রশ্ন করবো না। ঐ যে বললাম, ভালোবাসার দায়টা আমার। তবে কি জান, নিঃস্ব হয়ে কাউকে ভালোবাসতে হয় না। তাহলে যে, নিজের অস্তিত্বের মৃত্যু ঘটে। আমাকে ভাবতে হবে না তোমার, তবে, ভাবনাগুলো আমার হৃদয়ের রক্তকণিকায়, মিশে গেছে একাকার হয়ে। ঐ যে বলেছি, তোমাকে ভালোবাসাটা ছিলো শুধুই আমার দায়। তোমার স্মৃতির পাতায় হয়তো, ধূলো জমে গেছে। আর তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে এখনো আমি কাঁদি। কি বোকা আমি,…

আরো পড়ুন

“ব্যুৎপত্তির আগমন” জেবুন্নেছা সুইটি গ্রীষ্মের তপ্ততা মিটিয়ে ব্যুৎপত্তি আগমনে এই মন লঘু। আষাঢ়-শ্রাবণ মিলে আমরা দু’জন। নদী-নালা, খাল-বিল পানিতে থৈ থৈ জলে রূপান্তর। কালবৈশাখীর গুরুগর্জনে প্রাণ চঞ্চল তুমি-আমি। নিজেরই পিপাসিত ঠোঁটে বিচিত্র প্রকাশে যৌন তৃপ্তির নেশায় বৈচিত্র্যময় ইন্দ্রজাল। পল্লীর মাঠ-ঘাট, জলে ভরপুর, নদীর দু’কুল ঘেঁষে ছলাৎ ছলাৎ। কাশ ফুলের আগমনে কদম-কেয়ার বনে, বাবুই পাখিরা বুনেছে ঘর উঁচু তালগাছটায়। দুলছে ঘর, বৈশাখী ঝড়ে, বাবুই পাখিরাও দুলছে ডরে। কত আষাঢ় এল গেলো! বর্যাকে ছুঁয়েছিলাম কিন্ত ছুঁইনি কদম ফুল। দু’চোখ ভিজেছে নোনা জলে বৃষ্টি ভেজায় দু’কূল! তুমি বলেছিলে একদিন, কদম ফুলের রেণুতে পূর্ণ সুভাষ মাখা, ছোঁওনা তাকে, পাবে সে বুকে ব্যথা। যদি পারো…

আরো পড়ুন

সভ্যতার গায়ে আঁচড় নাসরীণ রীণা আদিম বসনে স্বাধীনতা খুঁজছো সভ্যতার গায়ে দিয়েছ আঁচড় আধুনিকতা নিয়ে রীতিমত মস্করা আব্রুকে দিলে কষে এক চড়। বসনের স্বাধীনতা একান্তই নিজের তাতে কোনও ক্ষতি নাই সম্ভ্রম যদি খোয়া যায় তোমার তার স্বাধীনতা পাবে কোথাই? দালাল বাজার, লক্ষ্মীপুর।

আরো পড়ুন

এলোমেলো শব্দজট নিলুফার জেসমীন রুমা জীবনকে সহজ করে দেখতে গেলে ক্রমশ আরও জটিল হয়ে উঠে, জীবনের সহজ কিংবা জটিল হওয়ার নিজস্ব কোনো ক্ষমতা আছে কিনা জানি না। নাকি চারপাশের অনুঘটক গুলোই জীবনকে জটিল করে তোলে? অবরুদ্ধ মস্তিকের নিউরনে বিচরণ করে নানা রকম প্রশ্নের ঝড়! প্রতিদিনের ক্ষুধা তৃষ্ণা ভয় আর বেঁচে থাকার সংগ্রামে এক্কাদোক্কা খেলতে খেলতে চোখের পাতায় ক্লান্তি নেমে আসে… মৃত্যু কি মুক্তির পথ? নাকি হিসাবের কাঠগড়ায় দাঁড়াবার পূর্ব প্রস্তুতি? হাজারো লেখার ভীড়ে এলোমেলো শব্দজটে হাহাকার আর বিতৃষ্ণা ছাড়া কোথাও কোনো সঠিক উওর খুঁজে পেলাম ন।

আরো পড়ুন

একজন আরাধ্যার জন্ম রেশমা আক্তার পর্ব-৩ পাগলীটার বয়স আনুমানিক চব্বিশ কি পঁচিশ। বেশীও হতে পারে আবার কিছুটা কমও হতে পারে। ছিপছিপে কঙ্কালসার শরীর। ধবধবে ফর্সা গায়ের রং। চিবুকের মাঝ বরাবর বেশ গাঢ় একটা তিল। চিকন জোড়া ভ্রু। কোকড়ানো চুলগুলো কে বা কারা এলোমেলো ছাঁটে কেটে দিয়েছিলো কে জানে। রাওপুর বাজারে তাকে দেখা যাচ্ছে বছরখানেক হয়। রাওপুর বাজার জমজমাট কারবারী বন্দর এলাকা। মূল বাজার এলাকাটা সবসময় কোলাহলে মুখর থাকে। পাগলীটা বেশীরভাগ সময়েই বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ায়। কথা তেমন বলতে পারে না। ব্যাথা, ক্ষুধা , তৃষ্ণা নিশ্চই বোঝে। কারণ ক্ষুধা লাগলে খাবারের দোকানে গিয়ে হাত পাতে। আবার পেট ভরা থাকলে সেধে খেতে…

আরো পড়ুন

চূর্ণকবিতা শামীম আজাদ পৃথিবীতে প্রকাশ্যে, নিভৃতে বা গোপনে ধর্ম, অর্থ ও বিত্ত দিয়ে চিত্ত বিনষ্টকরণে প্রতিদিন যে অযাচিত আগ্রাসন হয় যে ভয়ের আঘাতে প্রলয়ে বিপর্যয়ে প্রত্যহ মহা মানবতার হচ্ছে ক্ষয় এর প্রতিটিরেই আমার অধর্ম মনে হয় প্রতিটিতেই প্রাণঘাতী অস্ত্র ফুটে রয়।। লন্ডন ১৬.৯.২২

আরো পড়ুন

সাধন ভজন মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া ময়ূর মেলে যায় পাখা গাছ মেলে যায় শাখা। মানুষ মেলে মায়া মমতা হয় না শেষে দেখা।। মনে মনে মন মিলে না মিললে হয়ে গো সাধন। আত্মায় আত্মা মিলে গেলে তাতেই হয়গো বাঁধন।। সময় থাকতে সাধনা করো ভজনে বাড়াও মন। হাতের নাগালে থাকতে তারে কুঁড়িয়ে নাও গো ধন।। মুখের কথা হাতের টাকা বের হলে ফিরে আসে না। যৌবন জীবন ফুরিয়ে গেলে আর তো ফিরে পাবে না।। দুদিনের এই রঙ মহলে খুঁজে নাও গো মানিক রতন। জীবন যৌবন থাকতে শক্তি করে যাও সাধন ভজন।।

আরো পড়ুন

ভালোবাসার বন্ধন যুথিকা জ্যোতি রক্তের সম্পর্ক সবচে’ বড় সম্পর্ক। আপনজন যত দূরেই থাকুক, সম্পর্ক চিরকাল অটুট থাকে। কখনো ছিন্ন হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে থাকার কারণে সম্পর্কের গভীরতা ধীরে ধীরে কমে আসে। আগের মতো অন্তরের টান তেমন আর থাকে না। তদ্রুপ অনাত্মীয়া, অচেনা অপরিচিত মানুষের সাথে অগাধ মেলামেশা এবং উদয়াস্ত মুখ দর্শণে সামাজিক ভ্রাতৃত্ববোধ এবং অজানা একটা আর্কষণ গড়ে ওঠা খুবই স্বাভাবিক। যার সূত্র ধরে অচীরেই আমাদের কোমল হৃদয়ে জন্ম নেয়, ¯েœহ মায়া-মমতা, আদর ও ভালোবাসা। যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো চাহিদা নেই, নেই কোনো ঈর্ষা, ক্রোধ, পারস্পরিক অসামঞ্জস্যতা, মান-অভিমান, অভিযোগ কিছুই নেই। যার সাথে…

আরো পড়ুন

প্রহসনের বিচার আশরাফ আলী নীল কণ্ঠ পাখি আসিয়া, গাছের ডালে বসিয়া কাতরে মিনতি জানায় পাখির মিছিলে একটি গেছে মরিয়া বন্দি কাকাতুয়া। কুম্ভকর্ণ বেঘোর ঘুমে, ঘুমায় সে অচেতনে কার কথা কে শোনে? নীল কণ্ঠ উড়িয়া যে যায় বুক ভরা ক্রন্দনে। বিধির লিখন না যায় খণ্ডন পাখির মিছিলও বন্ধ এখন। টিকটিকি আসিয়া ডায়েরির পাতা খুলিয়া চেয়ার পাতিয়া বসে। রিমান্ড মনজুর হইয়াছে কাকাতুয়ার. রিমান্ডে তথ্য পাওয়া গেলো-কে সেই মিছিলের লিডার! চলিতেছে ধরপাকড়, ধরা পড়িলো ফেসকুল্লা সর্দার। পায়ে বেড়ী দিয়ে টানে হিড়হিড় বিড়ালের আদালতে হয়ে গেলো বিচার। ভাগ্য ভালো যাহার, পাইয়া গেলো পার কপালদোষে কারাভোগে ফেসকুল্লার সর্দার। দাবিটা ছিলো তবে কি? দাবি সঠিক না…

আরো পড়ুন

ভুটানকে ৮-০ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ নারী দল। হ্যাটট্রিক করেছেন সাবিনা খাতুন। অভিনন্দন বাংলার বাঘিনীদের। অপেক্ষা এবার শিরোপা জয়ের…

আরো পড়ুন