Author: প্রতিবিম্ব প্রকাশ

আসছে অমর একুশে বইমেলা ২০২৩ বিমূর্ত দহন বইয়ের ধরন: উপন্যাস লেখক: জেবুন্নেছা (সুইটি) প্রচ্ছদ: আজমুল হক (স্থপতি) প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনায়: আবুল খায়ের। ISBN No: 978-984-96667-3-8 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি: ০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com

আরো পড়ুন

নৈঃশব্দের কাব্য আয়শা সাথী অবিনস্ত পরাজিত পক্তিমালাগুলো কালের পরিক্রমায় অটল অবস্হানে, পরিণতি- নিবিড়ে নৈঃশব্দের কাব্যগ্রন্থ। নিশ্চুপ নিরবতাগুলো ক্রমশ ভাঙে চূর্ণ বিচূর্ণ পিছুটান, পথরোধ করে গতিহীন স্মৃতিচারণ। জানান দেয় অমোঘ উপস্হিতি দূর্বিনীত যত হতাশার প্রহসন, খেই হারায় সাবলীলতা, চলমান ছন্দ। সংযত চিত্তে তাই ভাগ্য বিধাতা মুছে চলে আগামীর হাতছানিগুলো। নিশ্চল অচলে ঠায় স্থবিরতা নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ, নিরাশার বালুচরে মুখ থুবরে পড়ে সকল চাওয়া, পাওয়া- না পাওয়া। অসহ্য, অসহনশীল বহমান ক্ষণকাল দমবন্ধ আর্তনাদে গুমরে মরে। মমত্বের আবেশে সুধায় কিছু জিজ্ঞেসা- তোমার কি মন খারাপ ? না-তো! এড়িয়ে চলা সহস্র প্রশ্ন ! চাপা দিতে অন্তহীন অভিযোগ নিত্য মুখোশের অন্তরালে চলে কতই না…

আরো পড়ুন

প্রিয় সেজেছে আজ মন আমার রঙিন সাজে সেজেছে মন আমার উতলা হয়েছে। মন আমার উদাসী হয়েছে মন আমার সবুজে ঘেরা অশান্ত বিকেল হয়েছে মন আমার আজ অবুঝ হয়েছে ভালোবাসার সাত রঙে রংধনু সেজেছে। আজ কিন্তু তোমাকে নীল শার্টে চাই মেঘ বর্ষায় সন্ধ্যায় একাকী হতে চায়। দুজন দুজনার হতে চাই আজ মন আমার রঙিন সাজে সেজেছে। দখিনা হাওয়া বইছে কানে কানে শরতের হাওয়া আমায় বলেছে তুমি ভালবেসেছ আমাকে। মন আমার উতালা হয়েছে আমি ভালোবাসায় হারিয়েছি। নীল আকাশের রঙে আজ আমি সেজেছি তোমাকে আজ নীল শার্টে চাই চাই। দেখো না একটু আমাকে চেয়ে আমি যে তোমার পথ চেয়ে। প্রথম দেখায় ভালোবেসেছি তোমায়…

আরো পড়ুন

তুমি শুধু আমার জানি না এ কোন মায়ায় আমি পড়েছি, তোমাকে ছাড়তে গিয়েও বার বার তোমার প্রেমে পড়েছি। হৃদয়ের বাঁধনে তোমায় বেঁধেছি, এ হৃদয়ে তোমায় নিয়ে কতনা খুনসুটি। মেঘের পালকের মত ভেসে ভেসে হারাবো দু’জন, বৃষ্টি হয়ে ঝরবো যখন তখন। আমার মনের নীল আকাশ দিবো তোমায় লিখে, তুমি হারিয়ে যেওনা কবু আমায় রেখে। বিষাদের যন্ত্রণা কেটে উঠলাম তোমার একটু ভালোবাসা পেয়ে, তোমার ভালোবাসা রোজ সিক্ত হই আমি অবশেষে। ফিরে এসে একবার দেখো এ মন হারায় তোমায় ভেবে, পারবো না পারবো না কবু তোমায় হারাতে। আজীবন তোমার অপেক্ষায় আছি, এ মন তোমার তরে পড়ে রয় দিবানিশি। কানাডা: ১১-০৯-২০২২ চলো আবার…

আরো পড়ুন

একজন আরাধ্যার জন্ম রেশমা আক্তার পর্ব-৪ বাচ্চার মুখ দেখে নার্সেরও বুঝি দয়া হলো। পৌষের শীত। তাই মানবিক কারণেই পাগলীর এইবার জায়গা হলো হাসপাতালের বারান্দার মেঝেতে। রাহেলা তাতেই খুশি। রাহেলা সব ঠিকঠাক করে দিয়ে ঘুমন্ত পাগলীর বুকের কাছে বাচ্চাটা জড়ো করে রেখে হাসপাতাল থেকে বের হয়ে এলো। ফজরের আজান পড়েছে। লোকজনও বের হয়েছে রাস্তায়। রাহেলা বাসায় এসে গোসল সেরে, রান্না খাওয়া করে কাজে যাবার প্রস্তুতি নেয়। ছেলে দুটো স্কুলে চলে গেলে সেও কাজে বের হয়। সারাদিন কাজের ফাঁকে বারবার বাচ্চাটার কথাই মনে পড়লো তার। পাগলীটা বাচ্চাকে খাওয়াবে তো? কোলে নিবে তো? ফেলে রেখে চলে যাবে নাতো? হাসপাতালে কত লোকজন, নিশ্চই মানুষের…

আরো পড়ুন

মিতালী শাহ নাজমুল হুদা সৃষ্টির অপরূপতা মিলে মিশে একাকার, সাদা- কালো মেঘের আনমনা ছোঁয়াছুঁয়ি, ঘাসের গায়ে লেপ্টে থাকা শিশির বিন্দু, মাছরাঙ্গার হৃদয়হারী বরণ এর পাশে বিভীষিকাময় আবহ নিয়ে কটমট চোখে বসে থাকা নিরীহ পেঁচক, কোথায় যেন মিলের সঙ্গীত বেজে ওঠে। তোমার উচ্ছ্বাস, উচ্ছ্বল সুগঠিত তনু আর ঝাকানাকা বেশবাস। লালাভ আবরণ জুড়ে ভোরের স্নিগ্ধতা, কি রাজযোটক মিল। আকাশ স্তব্ধ হয়, পাহাড়ী সবুজ বিবমিষায় হারিয়ে ফেলে খেই, তার সর্বাঙ্গে মিতালী পাতানো ঢেউ।

আরো পড়ুন

স্মৃতি-বিস্মৃতির জোছনায় রোকেয়া ইসলাম মায়াবী কোমল স্নিগ্ধ রুপালি আলোতে ভরপুর এক উপগ্রহের নাম চাঁদ। সূর্যের কাছ থেকে চেয়ে চিন্তে আলো নিয়ে যখন তার মোহনীয় রুপ নিয়ে হাজির হয় পৃথিবী গ্রহের মানুষেররা তার রুপে বিমুগ্ধ হয়ে যায়। আরজুও তার ব্যাতিক্রম নয়। আরজুর ভেতর উথলে ওঠে চাঁদের সজীব ভালবাসা। মায়ের মৃত্যুর পর চাঁদ ওর কাছে মা, মুক্তিযুদ্ধের সময় একদিন সফল অপরেশন শেষে দল নিয়ে ফিরছিলো। ঘাড়ে আরিফের শরীর। পুকুরের পাশে আরিফকে শুইয়ে ক্লান্ত তৃষ্ণার্ত আরজু জলের কাছে যায়। অবরুদ্ধ কান্নাকে বুকের গভীরে চাপা দিয়ে আঁজলা ভরে জল পান করে। আরজু বুঝতে পারে আঁজলায় টুপটাপ করে চোখের জল মিশে যাচ্ছে। বিপ্লবীর চোখে জল…

আরো পড়ুন

প্রাক-প্রাথমিক শিক্ষা দিল আরা বেগম অভ্যাস গঠন, শৃংখলা শিখন ,সামাজিক দৃষ্টিভঙ্গির, প্রাথমিক বিকাশ, নান্দনিক বিকাশ, মানসিক বিকাশ, কৌতুহলের বিকাশ, শারীরিক বিকাশ সহ শিশু কে আনন্দময় পরিবেশে লেখা পড়ার প্রতি আগ্রহী করা, এ সকল বিষয়কে সমন্বিত করেই প্রাক প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরি হয়েছে। জন্মের পর থেকে শিশু পরিবারের মধ্যে প্রথম শিক্ষা পায়। পরিবার থেকেই শিশু তার আচরণ, চালচলন, কথা বার্তা শেখে। কিন্তু বর্তমানে সমাজ ও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী শিশুকে শিক্ষালয় কেন্দ্রিক শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্ৰহনে অভ্যস্থ করা হয়। এ জন্য সকল শিখন শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করে, আনন্দময় পরিবেশ তৈরির মাধ্যমে, যে ধরনের আয়োজন করে শিক্ষা দেওয়া হয়, তাকে বলা হয় প্রাক-প্রাথমিক…

আরো পড়ুন

নেপালকে ৩–১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। এমন দিনে, স্মরণীয় জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। ২–০ হওয়ার পর নেপালের গোলটি করেন অনিতা বাসনেত। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা হিমালয়ের দেশে সমুদ্র কোথায়? চারদিকে তো পাহাড়েই ঘেরা। কিন্তু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ১৫ হাজার দর্শক যখন একসঙ্গে চিৎকার করে উঠছিলেন ‘নেপাল’, ‘নেপাল’ বলে, মনে হচ্ছিল যেন সাগরের গর্জন। গ্যালারিতে ছিল মেক্সিকান ওয়েভ। ভুভুজেলা আর বাদ্যি বাজনার উন্মাদনায় যেন আকাশ ছুঁতে চাইলেন নেপালি দর্শকেরা। নেপালের পতাকা হাতে, ‘নেপাল’ লেখা টি-শার্ট পরে অনেকে ছবি তুললেন গ্যালারিতে। সবার…

আরো পড়ুন

না বলা কথা মোসা: উম্মে জহুরা তারিখ : ১৯/০৯/২০২২ তুমি আমাকে দেখেছো বাহিরটা, ভেতরটা নয়। তুমি কি জানো প্রিয় আমার হৃদয়ের না বলা কথা। জানো না, তুমি কিছুই জানতে চাও না! শুধু না-বলা কথাগুলো রয়ে যায় অন্তরের গহীনে। বলতে চাই, কিন্তু থেমে যাই… কেন জানো…? যে কথা আবার তোমাকে পুনরায় করতে চাই না ওপাশ ফিরে নীরবে চোখের জল মুছে দিলাম। তুমি তা ঘুনাক্ষরেও বুঝতে পারোনি। তোমায় তা বুঝতেও দিইনি। এই ভেবে “আমার না বলা কথা” তুমি শুনতে চাইবে বলে?

আরো পড়ুন