স্বপ্নের আনাগোনা জাকিয়া সুলতানা স্বপ্নপ্রেমী দুচোখ স্বপ্ন বুনে অবিরত। কখন যে কোন স্বপ্ন ভেঙ্গে হৃদয়ে হবে ক্ষত। আশঙ্কায় আমি আৎকে উঠি ঢুকরে কাদিঁ নিঃশব্দ চাপাকান্নায়। স্বপ্নাতুর চোখ তখনও বিভোর স্বপ্নিল রঙের মায়ায়। স্বপ্নেরা আসে স্বপ্নেরা হাঁসে উদাসীন হৃদয় ক্যানভাসে। স্বপ্নরা করে জ্বলাতন ভরদুপুরে এসে। অবাধ্য স্বপন মানে না মানা দেউড়ির ফাঁকে, চরকা কেটে হৃদমাঝারে অবাধ্য আনাগোনা। কত করে বলি আমার স্বপ্ন দেখা বারণ সুখ-অসুখ-কলংক সব স্বপ্ন দেখারই কারণ। যতবার দেখেছি স্বপ্ন আমি দু চোখ গিয়েছে পুড়ে তবু কেন নীলচিঠি খামে স্বপ্ন আসে মুড়ে। স্বপ্নকে থামাও, থামাও তোমরা জোর অনুরোধ ইলশে গুড়ি বৃষ্টি হয়ে স্বপ্ন নিচ্ছে প্রতিশোধ। স্বপ্ন আমার বোবাভূত হয়ে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সাতজনম শিরীন আকতার বানী যদি জনম হয় জোড়ায় জোড়া সাতজনম ভরে, একজনমই ভাগ্যে রেখো আর্জি প্রভূর তরে। একজনম যে কাটে না আর একা একাই চলা, একা একাই সকল কথা একা একাই বলা। মরলেও যে পাই না ব্যথা যা সয়ে যাই মনে, মনের কথা তুমিই জানো আছো যখন সনে। সাতজনম চাই না আমার, চাই না আর কল্প, শেষ হয়ে যাক এইজনমের একলা থাকার গল্প। শিরীন আকতার বানী ২২/০৯/২২
শোক-সংবাদ◼️ ডক্টর জসিম উদ্দিন আহমেদ থাইল্যান্ডের একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন: (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান, উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট পরমাণুর বিজ্ঞানী, বাংলা ভাষা সৈনিক, একুশে পদক প্রাপ্ত, জাতিসংঘের আণবিক শক্তি কমিশনের কর্মকর্তা। জসীম উদ্দিন আহমেদ (জন্ম ১ জানুয়ারি ১৯৩৩) বাংলাদেশের একজন ভাষা সৈনিক, পরমাণুবিজ্ঞানী ও লেখক। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৬ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়েছিল। তিনি গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগতার ওয়াজ উদ্দিন আহমেদের পুত্র। ডক্টর জসিম উদ্দিন আহমেদ থাইল্যান্ডের একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলা জিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর গ্রামে জন্ম গ্রহণ…
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব আর নেই। ৪১ দিনের লড়াই শেষ, মারা গেছেন কৌতুক অভিনেতা রাজু ; বুধবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু। খবর টাইমস অব ইন্ডিয়ার। জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ব্যায়াম করার সময় আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এর পরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে ভেন্টিলেশনে রাখা…
রঙিন অপেক্ষা পাপিয়া তোমার কাছে জমা ছিল আমা কিছুটা সুখ, খানিকটা সময়, অনেকটা আবেগ আর কিছু অনুভূতি। আজ সেসব স্মৃতি অভিমানগুলো অস্তাচলের স্তুপে পুরোনো এলবামে নস্ট হওয়া ছবিগুলো আবছায়া। তবুও তো একটা বিশাল আকাশ দিয়েছো এই আমাকে নাইবা সাথী হলে তারপরও আমি সময়ের ডানায় উড়তে শিখেছি। তোমাকে ভেবে আনমনে অশ্রুর বর্ষনে ভিজেছি। সাগর সম কষ্ট গুলো পাহাড়ে পুষে রাখতে পেরেছি। ঝরনার মত কলকল করে যন্ত্রণাগলা দুঃখ নিয়ে চলছি আপন গন্তব্যে নাইবা হলে সুসময়ের বন্ধু দুঃসময়ে দেওয়া কথাগুলির মর্মটা বুঝতে পারি। একা থাকার দোলনা আজ একাই দোলে পিছিয়ে পরা সুখের ছবি আপন কোলে বাঁচব বলে বেঁচে আছি শেষ দেখাটা দেখবো বলে…
অমর একুশে বইমেলা ২০২৩ অপূর্ণ গোধূলি বইয়ের ধরন: কাব্যগ্রন্থ (একশো প্রেমের কবিতা) লেখক: তসলিমা হাসান প্রচ্ছদ: ধ্রুব এষ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনায়: আবুল খায়ের। ISBN No: 978-984-96667-4-5 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক: বিসিবির পর এবার তমা গ্রুপের পক্ষ থেকেও সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি নোয়াখালীর জেলার কৃতি সন্তান আতাউর রহমান ভূঁইয়া মানিক। আজ এয়ারপোর্টে বিজয়ী দলকে বরন করে নিতে এসে T Sports এর লাইভে তিনি এই ঘোষণা দিয়েছেন।
এখনই প্রেমালিঙ্গণের সময় – মুহাম্মদ শামসুল হক বাবু হে যুবক হে যুবতী, অষ্টপ্রহরে রাত যখন গভীর হয়- আলোকিত চন্দ্র জেগে থাকে হাওয়ায় হাওয়ায় গতর জুড়ায়, জোনাকিপোকার মেলা বসে ঝিঁঝি পোকা নৃত্যের তালে তালে গান গায় মধু পূর্ণিমার স্নিগ্ধ রজনীতে- দেবীকে শুধুই অনুভব করি, মনে হয় এখনই প্রেমালিঙ্গণের সময়! হে যুবক হে যুবতী, তাঁর কথা চিন্তা করে করে- পথহারা পথিক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে- যখন নীরবে নিভৃতে- একা এক খাটে- একা একা ঘুমিয়ে পড়ি- তখন রুবারুমাসীকে মনে পড়ে যায়, মনে হয় এখনই প্রেমালিঙ্গণের সময়!
পরিচয় নিশাত জেসমিন জানি বৃক্ষের পরিচয় ফলে বৃক্ষ চিনি ফল দেখে, তাহলে ফুলের পরিচয় কিসে? এ প্রশ্ন গেলাম রেখে। যে গাছেতে শুধু আম ধরে আমগাছ তারেই কয়, লিচুগাছেই কেবল লিচু হয় জামরুল কিন্তু নয়। গোলাপ বাগিচায় কখনো কি বলো ফুটেছে বকুল? কিংবা ধরো শিউলি গাছেতে রক্তিম শিমুল। জেসমিন ফোটে গভীর নিশিথে সুগন্ধে ধরা মাতোয়ারা, গন্ধরাজের খোশবুতে আকাশ বাতাস কি যে দিশেহারা ! বৃক্ষ চিনি সুস্বাদু ফলে আমরা রঙ ও সুরভিতে ফুল, তাই ফলই হলো বৃক্ষের পরিচয় সৌন্দর্যের আধার ফুল। ফল আর ফুল হলো আল্লাহর বিশেষ নিয়ামত, ফুলে- ফলে ভরে উঠুক অবনী বর্ষিত হোক রহমত।
থামাটাও একটা আর্ট লাবণ্য সীমা আমার প্রয়োজন ফুরিয়েছে বাধ্যক্য শব্দ টির মধ্যে কেমন যেনো একটা মায়া লেগে থাকে। বাধ্যক্য মানেই হাতে গোনা কিছু প্রহর, হঠাৎ থেমে যাওয়া জমানো কিছু নিঃশ্বাস । মৃত্যু সত্য তবে এই শব্দের সাথে আমরা একটা অজানা দূরত্ব তৈরি করে রাখি। জীবনে পথ চলতে চলতে কখন যে সবার কাছে অপ্রয়োজনীয়, হয়ে গেলাম বুঝতেই পারলাম না। ক্লান্তিহীন শরীরের চলা দেখে, সবাই একসময় বলতো, এই মেয়ে তুমি যন্ত্রমানব নাকি? কেমনে পারো এই ভাবে প্রতিনিয়ত চলতে! সেই আমাকে, আজ আমারই ভেতর থেকে কেউ একজন বলছে, এবার তোমাকে থামতে হবে আমরা আর তোমার সাথে চলতে পারছি না। আমার শরীরও আমাকে জানিয়ে…
