Author: প্রতিবিম্ব প্রকাশ

ভুল প্রেম সামসুন্নাহার পপি, আমি ভুল কাজলে চোখ এঁকেছি ইচ্ছে করে জেনে শুনে। বড্ড ইচ্ছে করে প্রেমকে একটি বার খুব কাছ থেকে ছুঁয়ে দেখি। ভুল মানুষের প্রেমে পড়ে অনলের আগুনে পুড়ে মরি। খুব কাছে থেকে প্রেমকে আলিঙ্গন করে ভুল মানুষের কথার প্রেমের ফাঁদে পড়ি। ভুল মানুষের ছলনার কাছে নিজেকে অর্পণ করি। ভুল মানুষ জেনেও তার প্রেমে পড়ি প্রেমের কোন রং আছে কিনা তা যাচাই করি। প্রেমের রং টি নীল, সাদা, হলুদ না বেগুনি তা একটু পরখ করি। ইচ্ছে করে ভুল প্রেমের একটি গল্প লিখি বড্ড ইচ্ছে করে নিজের মনে প্রেমকে নিয়ে রংধনুর সবগুলো রঙ দিয়ে একটি ছোট্ট নীড় গড়ি। প্রেমকে…

আরো পড়ুন

একটা গল্প ছিল অপরাজিতা পৃথিবীর বয়স অনুপাতে প্রতিটি মানুষের রুহু বয়োজ্যেষ্ঠ আজ তাই যে সকল মানব, মানবী জন্ম নিচ্ছেন তারা সকলই তিক্ষনো জ্ঞানের অধিকারি অর্থাৎ শিশুকাল থেকেই বোঝে বেশি, যা কিছুকাল আগেও মানুষের মধ্যে ছিল না। তবে চিরকালই কিছু মানস সহজ সরল হয় তাদের সরলতা কে পুঁজি বানিয়ে কেউকেউ কেউকেটা হয়ে স্বার্থ হাসিলের চেষ্টায় গলাটিপে খুন করে সহজ সরলতা কে তবু এ প্রকৃতি নিরব থাকে তখন। আমি নীরব থাকি না, যে বিশ্বাসটুকু নিলমে উঠায় বিক্রি করে আমি তাকে বিবেকের আইনে আবাধ্য করি কারন কবিতা নিলমে উঠানো যাই না, কবি বিক্রি হয় না তোমরা জানো না?কবি যেমন সহজ ঠিক তেমন কঠোর…

আরো পড়ুন

আনমনা মোসাঃ উম্মে জহুরা আকাশের দিকে তাকিয়ে আমি আমার কথা মনে মনে বলি, অসহায়ের মতো করে তাকিয়ে থাকি। তুমি তো আমারই পাশে আছো কতো কাছে আছো……? তবুও মনে হয় এ যেন গো কিছু নয় মনের মাঝে তোমায় নিয়ে কতো ঝড় খেলে যায় আনমনে চুপিসারে! ভয় হয়, আমি তোমাকেই হারিয়ে ফেলি কোন এক অজানায়। সেদিন তুমি রবেনা আর পাশে, আর ঐ আকাশ সাক্ষী রবে, বারে বারে ফিরে আসবে ঐ দিন শুধু পাশে রবে না তুমি আর আমি। হয়তো কোন মাহেন্দ্রক্ষণে তুমিও যাবে আমিও যাবো আর ঐ আকাশ প্রানে স্মৃতি চারণ করে কিছুক্ষণ মনে পড়বে? আবার তুমি আমি দুজনে মিলে আর কখনো…

আরো পড়ুন

জেগে ওঠো পৃথিবী লিজা কামরুন্নাহার আরো একবার জেগো ওঠো পৃথিবী, শান্ত করো অশান্ত খেলার ডামাডোল সজীব প্রকৃতি আর মানবতা আজ প্রশ্নের সম্মুখীন কোথায় যাচ্ছি আমি আর আমরা! ধর্ম আর কর্ম যেন অসময়ের সারথি লুফে নিচ্ছে সকল মানবতার ভাষন আর দেখিয়ে দিচ্ছে লোলুপ পিশাচের শকুনি দৃষ্টি তবুও কী জাগবে না পৃথিবী, আওয়াজ তোলবে না মানবতার মানুষ আজ অসহায় প্রকৃতির লীলা খেলায় বিজ্ঞান, বিশ্বাস, আর অমানবিক যুদ্ধ নতুন প্রজন্মের কাছে আজ বড়ই বিস্ময়কর! কী বলবো এই নিষ্পাপ শিশুর কাছে টগবগে তরুণের কাছে, আর লেলিহান শিখায় জ্বলন্ত যুবকের যৌবনের কাছে শৈশব, কৈশোর যেন আজ একটা দমচাপা কষ্ট গৃহবন্দী জীবন কেড়ে নিয়েছে আজ নির্মল…

আরো পড়ুন

চাই বিচার চাই সুরমা খন্দকার। আমি বাকরুদ্ধ, ক্রন্দনরত, রোদন করি, অংকুরিত স্বপ্নের না লিখতে পারা কথায়! বুনো ফুলের রেনুর মতো উড়িয়ে দিলে পলকা বাতাসে সব স্বপ্নের দল হেথায়। আমি দেখতে পারিনি সবুজের সাবালক সৌন্দর্য। অনুভূতির গায়ে হিংস্রতার যে প্রকট ছাপ, তীব্র বেদনাকে কোনো কথারা, শব্দরা পারছে না করতে ধারণ। কি নির্মম মানুষ জন্ম! নির্লিপ্ত, ছন্দহারা, শোকগাথা ভজন গীত হৃদয়ের অন্দরে অসময়ের সবুজ পাতার ঝরে পড়ার মর্মরে। বিচ্ছেদের যাতনা প্রকাশের কোনো ভাষা আদৌ নেই। কাকে করি দোষারোপ? শ্যাওলা জমা এই সমাজ না সমাজ অধিপতি? না আমিই! জননী, জায়া, ভগ্নী, কন্যা বিপত্নী! কেন পারলি এমন খেলতে খেলা! কেন হয়নি আধ্যাত্মিক বোধ, সামাজিক…

আরো পড়ুন

মুক্তি জেসমীন নূর প্রিয়াংকা আমি, জায়া, জননী, ভগ্নি, কন্যা আমি চাই না হতে দাসত্বের ঝর্না। আমি উচ্চ শিরে চলতে চাই। আমি ন্যায্য অধিকার পেতে চাই। আমি অন্ধকারকে চূর্ণ করে ছিনিয়ে নেবো আলো। আমি আলোর ভুবন পূর্ণ করে সবারে বাসবো ভালো। আমি উন্নত করিবো মম চিত্ত। আমি হইব আজিকে মুক্ত। ২১,৯,২০২২

আরো পড়ুন

আমি সত্যকে ভালোবাসি — মুহাম্মদ মাসুম বিল্লাহ আমি সত্যকে বড় ভালোবাসি আমি ঘৃণা করি যারা সর্বনাশি যারা এই সমাজের ত্রাসি হোক না তাদের ফাঁসি! আমি সত্যকেই ভালোবাসি। আমার কাছে কোন বংশ নয় কোন সুন্দরকে ধংশ নয় আমি চাই ভালোবাসায় পূর্ণ হোক তামাম বিশ্ব এবং জগৎময়। আমি সত্যকে বড় ভালোবাসি আমি ভালোবাসা দিব রাশি রাশি আমি ভালোবাসার এক চাষি আমি হতে চাই না অবিনাশি আমি সত্যকেই ভালোবাসি। ২২, ০৯, ২০২২

আরো পড়ুন

অমানিশা মেঘাচ্ছন্ন আকাশ এক টুকরো চাঁদের ভূতুরে আলোয় চেয়ে থাকি অপলক! চরকা কাটা কোন বুড়ি দৃশ্যমান হয় না, বরং এক পরিশ্রান্ত নারীকে দেখি মমতা ভরা চোখে৷ দুহাত দিয়ে চোখ কচলিয়ে আবারো চেষ্টা করি গভীর দৃষ্টিতে সেই মেঘাচ্ছন্ন আকাশ, ফ্যাকাসে চাঁদ আর সেই রহস্যময়ী নারীকে! নিজেকে আবিষ্কার করি ধোঁয়ায় আচ্ছন্ন, জীর্ণ এক রান্না ঘরে৷ যেখানে নিভু নিভু প্রদীপের আলোয় আমার স্বপ্নের বাতিঘর, মমতাময়ী মা একমুঠো ভাত রাঁধছেন৷ বাটনায় পটলের ফেলে দেয়া ছাল দিয়ে কী ভীষণ যত্নে ভর্তা করছেন! প্রচন্ড ক্ষুধায় গরম ভাত আর ভর্তার ঝালের গন্ধ যেন নেশা ধরায়৷ থালাটাতে ভাত আর ভর্তা দিয়ে মা বললো, আজ বাজার করা হয়নি বাবা৷…

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার লক্ষ‍্য রওশন আরা ইসলাম। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে দৈহিক বৃদ্ধির পথ দেখানো হয়। বিদ‍্যালয়- আমার বিদ‍্যালয় এখানে মনের বিকাশ নিখুঁত ভাবে হয়। বিদ‍্যালয়- আমার বিদ‍্যালয় এখানে সামাজিক দীক্ষা দেয়া হয়। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে আধ‍্যাত্মিক বোধের সৃষ্টি হয়। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে নৈতিকতার ভিত গড়ানো হয়। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে নান্দনিক হৃদয় তৈরি হয়। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে দেশের প্রতি প্রেম জাগানো হয়। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে বিজ্ঞানেরই গোড়া পত্তন হয়। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে সৃজনশীল মানুষ তৈরি হয়। বিদ‍্যালয় – আমার বিদ‍্যালয় এখানে উদ্দীপিত স্বপ্ন বোনা হয়।। রওশন আরা…

আরো পড়ুন

উপলব্ধির ছোঁয়া সোহেলা পারভীন সেদিন জ্যোৎস্নার আলো ছিল আকাশ জুড়ে বাঁশ ঝাড়ের ফাঁকে রুপালি চাঁদের হাতছানি। কোজাগরী সুখের দোলায় দুলেছিল এ মন, আহা! এভাবেই যদি কাটিয়ে দিতাম আমাদের এ জীবন। মনে আছে তোমার? খুব কাছে ছিলাম সেদিন আকাশের যতটা কাছে তারার মেলা, হঠাৎ বললে, তোমার হাতটা একবার ধরি? আমি বললাম, না আবারো অনুনয়ের সুরে বললে, শুধু একবারই, তোমার হাতটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে খুব, না অসম্ভব কিছুতেই না। অভিমানে আক্ষেপ ভরা কন্ঠে বললে, তবে তুমি না হয়, আমার হাতটি ধরো। কি যে মোহ মায়া ছিল সেই কন্ঠ আমাকে নির্লজ্জ করেছিল নির্দ্বিধায়, আলতো করে তোমার হাতে হাত এটাই ছিল ভালবাসার প্রথম…

আরো পড়ুন