একজন আরাধ্যার জন্ম রেশমা আক্তার পর্ব-৫ পুতলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ ক’টা দিন আবু আর বাবু হাপিত্যেস করে বসে থাকতো হাসপাতাল চত্বরে। তারা জানে, তাদের বইনের বেজায় অসুখ। বোন কে এখানে রেখে তাই তারা কিছুতেই বাড়ি যাবে না। রাহেলা রাতের বেলা দুই ছেলেকে নিয়ে হাসপাতালের বারান্দাতেই শুয়ে থাকতো। দুশ্চিন্তায় ঘুমাতে পারতো না তারা। আবু বলতো – আম্মা, বইনে কী সুস্থ হইবো না আর? – হইব, বাপ। আল্লায় তারে নিশ্চয় সুস্ত করবো। ছোটোটা কিছুটা অবুঝ, সে ফুঁপিয়ে কাঁদতো। বলতো – আম্মা, বইনের শ্বাস নিতে বেজায় কষ্ট। আমার সহ্য হয়না। কান্দন আসে আম্মা, রাহেলা বাবুকে কাছে টেনে নিয়ে, বলত – কান্দন…
Author: প্রতিবিম্ব প্রকাশ
‘পথিক’-এর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ‘লেখকের পেশাগত উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা ও কবিতা পাঠ: কবি-অভিনেতা ও নির্দেশক তারেক মাহমুদ সম্পাদিত শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সাময়িক পত্রিকা ‘পথিক’-এর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে শিল্প-সাহিত্যে নিবেদিত ১১ সৃজনশীল ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন: বিটিভি’র সাবেক মহা পরিচালক ম.হামিদ, কবি শান্তা মারিয়াম, কবি তপন বাগচী, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, চিত্র পরিচালক দিলদার, কবি ও কলামিস্ট আবুল খায়ের, অভিনেতা কচি’সহ আরো অনেক কবি, লেখক, প্রকাশক, গুণীজন, সাহিত্যের পৃষ্ঠপোষক ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: তারেক মাহমুদ। পথিকের জন্য শুভ কামনা।
থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করল বাংলাদেশ নারী দল: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। শুক্রবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। ১১ রানের জয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেয় সালমা-নাহিদারা। আর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলেছিল স্বাগতিক হিসেবে। এরপর ২০১৫, ২০১৮, ২০১৯ সালে বাছাইপর্বে রানার্সআপ ও দুইবার…
আলহামদুলিল্লাহ দেরিতে হলেও ম্যাগাজিনে আলোর মুখ দেখলো। যাঁদের লেখা স্থান পেয়েছে তাঁরা এক/একাধিক অর্ডার করতে পারেন। যাঁদের লেখা নেই তারাও চাইলে অর্ডার করতে পারেন, আগামীতে আপনাদের লেখাও প্রকাশিত হবে আশা করা যায়। অর্ডার করতে বিস্তারিত ঠিকানা: সুন্দরবন কুরিয়ার সার্ভিসের, নিজের নাম/ঠিকানা সক্রিয় মোবাইল নম্বরসহ যোগাযোগ করতে পারেন। ম্যাগাজিন অর্ডার করতে চাইলে কল দিতে পারেন। ০১৭১৫৩৬৩০৭৯ (নাগদ/বিকাশ)। অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর কাজ চলছে :::>>> আপনার প্রকাশিতব্য বইটির প্রকাশক হতে পারে “প্রতিবিম্ব প্রকাশ”। প্রতিবিম্ব প্রকাশ: বাড়ি: ০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা-১২৩০। সেল: ০১৭১৫ ৩৬৩০৭৯ ইমেইল: info@protibimboprokash.com or khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
একটি অণুগল্প সময় আমাকে সামনে টেনে নিয়ে যায় আর আমি পিছনে শত শত মাইলে পাঠ টু পাঠ নিজেকে ফেলে আসি। কে নিবে কুড়িয়ে আমাকে ছেঁড়া পাতার কবিতার ঘরে? কে আমাকে আশ্রয় দিবে গদ্যের আসরে? কে আমাকে বুঝে নিবে খুচরা মুদ্রার মতো যা বোঝেনি উদয়বেলায় সেই ভোরের আলোর গভীরে অস্তবেলার অন্তিম বেদনা। হ্যা গো সন্ধ্যামালতী এ অবেলায় কার রঙ্গনে আঁধার ঠেলে আসো? হ্যা গো শিউলি বকুল এ আঁধারে কার ডাকে নির্যাস ছড়িয়ে হাসো? হ্যা গো জলপদ্ম নয়নের অজস্র জল লুকিয়ে কার জল আঁচলে তুলে রাখো? হ্যা গো দূর শশী ঐ দূর নীলিমায় কার ঘরে আলো দিবে বলে আলোক মশাল জ্বালো? তোমাদের…
চিচিং ফাঁক আ-রে বিবেকানন্দ রাখ রাখ তোর আবার কথার স্ববাক? কুঞ্জবনে পুষ্পকাননে ঘুরে ঘুরে পেলো কুড়ে যারা আলাদীনের প্রেম চেরাগ তাদের কিছু লাগে আর? বল্লেই হলো চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক! আসা যাওয়া নিত্য কারবার তাদের পাওয়া অধিকরণে অধিকার। কেঁচু তুলতে তুলিস সাপ মিথ্যে কেন মাটি খুঁড়াস? অস্পৃষ্ট ছায়া মনের ভিতর মন বর্ণহীন জলরং ছবি আঁকে প্রতিদিন ভাবনার করিডোরে দাঁড়ায় এসে তবুও কে যেন অমলীন ! ভাব তরঙ্গের গান মন যমুনায় ঢেউ তুলিয়া সাম্পান মাঝি পাল উড়ায়া পৌঁছিলো পরাণ সখীর তল্লাটে এতদিনে হইলো আশা পূরণ নোঙ্গর ফেলে ত্রিপুনীয়ার ঘাটে।
সাহিত্য ও কাব্যচর্চার শর্তাবলি । মোশাররফ হোসাইন সাগর । প্রকৌশলী না হলে সে তো পারে না ইমারত গড়তে, ডাক্তার না হয়ে কেউ পারে না চিকিৎসা করতে। ড্রাইভিং না জানলে কেউ করতে পারে না ড্রাইভারী, এমন ব্যক্তির হাতে কেউ তুলে দেয় না নিজের গাড়ি। লেখক হতে হলেও হওয়া চাই ভাষাজ্ঞানের অধিকারী, তা না হলে সাহিত্য-সমুদ্র কিভাবে তুমি দিবে পাড়ি? কবিতা বা গান লিখো, গল্প লিখো, লিখো উপন্যাস, ভুল লিখে বাংলা ভাষার কেউ কোর না মহাসর্বনাশ। লিখতে গেলে সবার আগে ভাষাজ্ঞানটাই থাকা চাই, ভাষাজ্ঞান না থাকলে লেখার কোনোই দরকার নাই। কিসব লিখোরে ভাই, নেই তাতে কোনো বিরামচিহ্ন, এইসব লেখার সাথে সবার সম্পর্ক…
সে তো ভালোই আছে। এস এ তানিশা রহমান। দূরত্ব বেড়েছে অনেক পথের, মন আর-ও কাছে টানছে। দৃষ্টি সরেছে চোখের, হৃদয় যেনো কাছে ডাকছে! দিন দিন গুরুত্ব কমছে, তবুও কিসের মায়ায় মন বাঁধা থাকছে! সময়ের পরিবর্তনে সবাই বদলাচ্ছে, আমি একাই কেনো অতীত নিয়ে হাঁটছি। সে অন্য কাউকে খুঁজে নিয়েছে, আমি কেনো পিছে পরে আছি। সে তো সুখে আছে নতুন মানুষকে নিয়ে, আমি তিলে তিলে না মরে একটু বাঁচি!
“নষ্ট ছেলে” ইসরাত জাহান এখন তোমার কি এসে যায় এই আমি আর কষ্ট পেলে; তোমার প্রেমে মত্ত থেকে হই যদি বা নষ্ট ছেলে? মনে পড়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকা ভর দুপুরে; পায়ে পায়ে যেতে হেঁটে ছন্দ তুলে সুর নূপুরে। আমার সকল গল্প বলায় হাসতে যখন পড়তো যে টোল; স্মৃতির মাঝে সব যে এখন কষ্ট ব্যথার কথারই বোল। জানি সেসব গেছো ভুলে এখন তুমি অন্য কারো; ভালোবেসে এই আমাকে কেমন করে ভুলতে পারো? ২৩ শে সেপ্টেম্বর ২০২২ ইং
এসো আলোর পথে সাহানা চৌধুরী, এসো আলোর পথে খুজে নেই আলোকিত রাত পবিত্র শবেকদরকে, বিজোড় সংখ্যায় খুজবো সকল মুসলিম জাহানের মুসলিম ভাই বোনেরা, রমজানের একুশ, তেইশ পচিঁশ ও সাতাশের রাতে। দু’হাত তুলি হে রহিম রহমান তোমার দরবারে আজ নাজাৎ করো হে রাব্বুল আলামীন। এই জগতে হয়েছে কতো ভুল মোদের দু ‘হাত পেতে রহমতের আশায় হে মোর আল্লাহ ক্ষমা করো তোমার বেভুল বান্দাকে। হে আল্লাহ রক্ষা করুন মহামারীর করোনা থেকে মানব কূলকে, রক্ষা করুন মানুষে মানুষে হানাহানি থেকে, শীতল করুন দাম্ভিক ও ক্ষমতার অপব্যবহার কারী মানুষদের, রহমতের ছায়া দান করুন পৃথিবীর বুকে। হে আল্লাহ পৃথিবীর বুকে সকল জরা, ক্ষুধা নিবারণ করুন,অসহায়য়কে…
