১) মন কোনো কথা নাই আমি ভালোবাসি তোমায় তাই বলে তোমারও বাসতে হবে এমন কোনো কথা নাই। জানিয়ে ছিলাম আমি তোমায়, ভালোবেসে ছিলাম শুধু তাই। তোমার প্রতিটা সিদ্ধান্ত মেনে নিতে আমিও চাই। জোর করে হয় না ভালোবাসা সেটা বোঝানোর দরকার নাই আমায়। আমি জানি ভালোলাগায়, আমি জানি ভালোবাসায়, তাই বলি আমি তোমায় ভালোবাসি বলে বাসতে হবে এমন কোনো কথা নাই। তোমারও লাগতে পারে ভালো, ভাসতে পার আমি ছাড়া অন্য কাউকে, তাই বলে মনে কষ্ট আনার দরকার নাই। আমি চাই ভালো রাখতে তোমায়। তাই বলে তোমায় পেতে হবে এমন কোনো কথা নাই। তোমার জন্য দূর থেকে করবো দোয়া আজীবন সেই তুমি…
Author: প্রতিবিম্ব প্রকাশ
লেখা আহবান: আমাদের দেশের খ্যাতিমান লেখক, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ডক্টর জসিম উদ্দিন, থাইল্যান্ডের একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন গত ২১-০৯-২০২২ তারিখে। দেশের গন্ডি পেরিয়ে যিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন একজন দক্ষ কর্মী হিসেবে। আণবিক শক্তি কমিশনের উপদেষ্টার মতো এতো বড়ো পদে এবং জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাধে তিনি নিজের যোগ্যতা যেমন প্রমাণ করতে সক্ষম হয়েছেন তেমনি দেশের জন্য সম্মান কুড়াতে সফল হয়েছেন। বিশ্বের বহু দেশে যিনি তাঁর কর্মময় জীবনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে দেশের গৌরবকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। আমরা চাই এই গুণীজনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও তাঁর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের…
তুমি আমার শালিনা আক্তার তুমি আমার অদেখা পৃথিবী, তুমি আমার অচেনা জগৎ তুমি আমার অপার্থিব চাওয়া তুমি আমার অন্তিম পাওয়া, তুমি আমার অবিকল ছায়া তুমি আমার অবিচল ছুটে চলা তুমি আমার অলীক কল্পনা তুমি আমার অশরীরী আল্পনা। তুমি আমার অপেক্ষা রত তুমি আমার ঠিক যেন আমারিই মত। তুমি আমার অবুঝ প্রাণ তুমি আমার অশান্ত মন। তুমি আমার অলীক ভাবনা তুমি আমার অতি আপনা তুমি আমার অনেক চাওয়া তুৃমি আমার অসীম পাওয়া। তুমি আমার অস্তমিত গোধূলির রঙ তুমি আমার অরক্ষিত পথের ডং তুমি আমার অক্ষমতার দিকদিগন্ত তুমি আমার অনাদি-অনন্ত। তুমি আমার… তোমার মাঝে হারিয়ে যাওয়া, তোমার আমি।
মোবাইল-স্মার্ট ফোন জাহানারা আক্তার সোনালি যুগের স্মার্ট ফোনের কদরে কলের গান, টেপরেকর্ডার, রেডিও পূরনো আজ হারিয়ে অতলে, টিভির পর্দা আর মন টানে না চক্ষু যুগল স্মার্ট ফোনের রঙের দুনিয়ার দখলে। পত্রিকা হাতে চশমার ফাঁকে চায়ের চুমুক স্থান পেয়েছে ফোনের রঙিন স্ক্রীণ। টর্চ লাইট জ্বলে না আঁধারে জোনাকির মতো হারিয়ে গেলো সেই সোনালি দিন। মোবইল টাচে ইউটিউব, গুগল এপসে শিক্ষাতথ্য বিনোদন বিষয়সহ হাজার গানের মেলা, এমন আজব যন্ত্র মোবাইল স্মার্টফোন কী নেই তাতে সার্চ করে দেখতে পাইতে কেটে যায় সারাবেলা। আযনা,ক্যমেরা আর লাগে না নির্ভরতায় স্মার্ট ফোনে টাচে সব চলে দারুণ লাগে বেশ, হাতঘড়ি নাই, সময় অসময় নাই মোবাইল আসক্তে পড়ালেখা…
লেখা আহবান: আমাদের দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী। তিনি আগামী ৩০ অক্টোবর ২০২২ ঊনষাটে পদার্পণ করছেন। এই উপলক্ষে শিল্প-সাহিত্যের কাগজ ‘কালের প্রতিবিম্ব’র পরবর্তি সংখ্যাটি সাজানো হবে হুমায়ূন কবীর ঢালীকে নিয়ে। এখানে উল্লেখ্য: হুমায়ূন কবীর ঢালী, সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সাহিত্য গ্রুপ) এবং শিল্প-সাহিত্যের কাগজ ‘কালের প্রতিবিম্ব’ (ম্যাগাজিন)-এর সম্মানিত উপদেষ্টা। এ সংখ্যায় থাকবে হুমায়ূন কবীর ঢালীকে নিবেদিত গল্প-কবিতা-ছড়া-প্রবন্ধ-নিবন্ধ। আপনার লেখাটি আগামী ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠানোর অনুরোধ করছি। আবুল খায়ের সম্পাদক, কালের প্রতিবিম্ব বাড়ি:০১, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা। E-mail: khair.hrm@gmail.com মোবাইল: 01715 363079 ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
ভাষাসৈনিক, পরমাণু গবেষক ড. জসীম উদ্দিন আহমেদ-কে নিবেদিত দুইটি কবিতা: তসলিমা হাসান। প্রতিবিম্ব প্রকাশ। ১) বায়ান্ন এর বীর সৈনিক বায়ান্ন এর বীর সৈনিক শ্রদ্ধা জানাই শত, ভাষার জন্য জীবন দিলে রক্ত দিলে কত। জাতির কাছে স্মরণীয় থাকবে ততো দিন, মায়ের মুখে বাংলা ভাষা থাকবে যত দিন। বায়ান্ন এর বীর সৈনিক বাংলা ভাষার প্রাণ, জীবন দিয়ে রক্ষা করলে বাংলা মায়ের মান। ওই হানারা শত্রু ছিল মোদের বাংলা ভাষার, বীর সেনারা রুখে দাঁড়ালে জয় হলো বাংলার। বাংলা মোদের মায়ের ভাষা বাংলা মোদের প্রাণ, বাংলায় মোরা কথা বলি বাংলায় গাই গান। বাঙালি মোরা গর্ব মোদের বাংলা মোদের ভাষা, বায়ান্ন এর বীর সেনাদের রক্ত…
শিপার মাহমুদ: পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই – সৃজনশীলতায় ভিন্নতা এই স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের পড়লেখায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ভিন্নমাত্রা প্রকাশনী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শিক্ষা পরিবার “শাহীন স্কুল এন্ড কলেজ” এর উত্তরা ৫নম্বর সেক্টরের ৯/বি রোডে ২দিন ব্যাপি বইমেলার আয়োজন করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝে এক উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিশু সাহিত্যিক বাবু সুনীল শুভরায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিশুসাহিত্যিক ও কবি জেসমীন নূর প্রিয়াংকা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সালমা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত…
লেখা আহবান: আমাদের সকলের প্রিয় ঢালী ভাই। খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী। তিনি আগামী ৩০ অক্টোবর ২০২২ ঊনষাটে পদার্পণ করছেন। এই উপলক্ষে শিল্প-সাহিত্যের কাগজ ‘কালের প্রতিবিম্ব’র পরবর্তি সংখ্যাটি সাজানো হবে হুমায়ূন কবীর ঢালীকে নিয়ে। এ সংখ্যায় থাকবে হুমায়ূন কবীর ঢালীকে নিবেদিত গল্প-কবিতা-ছড়া- প্রবন্ধ-নিবন্ধ। আপনার লেখাটি আগামী পনের দিনের মধ্যে পাঠানোর অনুরোধ করছি। আবুল খায়ের সম্পাদক, কালের প্রতিবিম্ব বাড়ি:০১, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা। E-mail: khair.hrm@gmail.com মোবাইল: 01715 363079 ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
উন্মোচন খায়রুল ইসলাম মামুন আমি পাহাড়ের বুকে জন্ম নেয়া এক কঠিন শীলা, আমি কয়লার খনিতে বেড়ে ওঠা সুকঠিন নীলা। আমি ভাঙবো না কোন মৃদু আঘাতে, গলবো না কমতাপে আমি ভেঙে যাবো মমতার আলতো ছোঁয়ায় গলে যাবো ভালোবাসার উত্তাপে। আমি এক নক্ষত্র গ্যালাক্সির গহবরে আলোকবর্ষ দূরে, আমি সুরক্ষিত সুপ্রাচীন মমি মিশরের পিরামিডে। তুমি পাবে না আমায় হাত বাড়ালে পাবে না সাড়া দেহে, আমি কাছে চলে আসি আদর পেলে সাড়া দিই অফুরান স্নেহে।
কৃতকর্ম মোহাম্মদ শাহানুর ইসলাম বানের জলে ভাসছে মানুষ হাসছে গোপাল গং নূহের প্লাবন দেখেও তারা ছাড়ছে না তো ভং। ভাসছে বাড়ি, ভাসছে গাড়ি ভাসছে গাছপালা সঙয়ের রাজার ঢংয়ের নাচন ভানুমতির খেলা। ভাসছে নারী, ভাসছে শিশু ভাসছে পশুপাখি দু’চোখ বেয়ে বন্যা নামে দুঃখ বুকে রাখি। ভাসছে বৃদ্ধ হয়নি শ্রাদ্ধ নাইরে শ্মশান ঘাট ভেসে গেছে বসত ভিটা নাইরে থাকার খাট। ভাসছে মন্দির, ভাসছে মসজিদ ভাসছে মানব ধর্ম গ্রন্থ বন্দি মানবতা দেখছি কৃতকর্ম। ২১.০৬ ২২ খ্রি.
