Author: প্রতিবিম্ব প্রকাশ

রাত নাসরিন সুলতানা থমকে আছে চার দেয়াল যেনো কত বছর কেউ নেই। পুরোনো স্মৃতির কাছে স্তব্ধ মায়াময়; বিরতির ভদ্রতা কেমন যেন নিষ্ঠুর আচরণ করে। কিছু রঙ খসে পড়েছে মাটিতে শতাব্দীর কালো ছায়া চলে যাচ্ছে দূর কোথাও। রাতভোর নানান খেলা, শব্দ, সহিংসতা এখানে শুধু একটা শব্দ মিসিং। কিছু হারালে কখনো খুঁজে পায়নি তা আজ তাই কিছুই খুঁজছি না। নিজের ছায়ায় আটকে আছি নিজেই এমনি করে অন্ধকারের কাছে শিখে নিব গাঢ় কালো হবার ক্ষমতা। কালোর ভিতর যে আলো আছে ওটাই আমার সম্বল। আমি তাকে মুগ্ধ চোখে দেখি। সে আমাকে নাইবা দেখুক। শুধু কিছু জোনাকি আমার সঙ্গী হয়। আমার চোখ দুটো জোনাক কিনা…

আরো পড়ুন

বাংলাদেশের লোক সাহিত্য রবীন জাকারিয়া ভূমিকা: বাংলাদেশের লোক সাহিত্য বাংলা সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যে বিশেষ ভূমিকা রেখেছে। যদিও এর সৃষ্টি ঘটেছে গ্রমীণ জনগোষ্ঠির মাধ্যমে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রসার ঘটেছে মৌখিকভাবে, তথাপি বাংলা সাহিত্যকে এ লোক সাহিত্য ব্যাপ্তি প্রদান করেছে, করেছে সমৃদ্ধ। পৃথক পৃথক ব্যক্তি-বিশেষের সৃষ্টি পরিণত হয়েছে জনগোষ্ঠির ঐতিহ্যে যার মাধ্যমে প্রকাশ ঘটেছে ভালোবাসা, আবেগ, অনুভূতি ও চিন্তা চেতনার। লোকসাহিত্য: লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমন্ডলে একটি সংহত সমাজমানস থেকে এর উদ্ভব। সাধারণত অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করে এর লালন করে। মূলে ব্যক্তিবিশেষের…

আরো পড়ুন

দালাল শাহজাহান আবদালী ঘাটের দালাল পাটের দালাল কতই দালাল আছে জমিজমা কিনতে গেলে যাই দালালের কাছে। মাঠের দালাল মাঠেই থাকে হাটের দালাল হাটে রেলের দালাল ইস্টিশনে দিন যে তাদের কাটে। গরুর দালাল গাছের দালাল দালাল কত কিছুর দালাল আছে আম-কাঁঠালের দালাল আছে লিচুর। বিদেশ গেলেও দালাল আছে দালাল আছে ভিসার দালাল আছে ইট-পাথরের লোহা এবং সিসার। কোর্ট-কাচারি ব্যাংক-বীমাতে দালাল সকলখানে গাড়ির দালাল বাড়ির দালাল হাতটা ধরে টানে। রাজনীতিতে দালাল আছে খায় বিদেশের টাকা এসব খবর যায় ছড়িয়ে যায় না ঢেকে রাখা।

আরো পড়ুন

নষ্ট সৈয়দা উলফাত বেশি আদরে ছেলে নষ্ট বেশি জালে জেলে নষ্ট বেশি ঢেউয়ে কূল নষ্ট, বেশি সারে গাছ নষ্ট। বেশি ঘনত্বে মাছ নষ্ট বেশি শব্দে কান নষ্ট, বেশি ভনিতায় মান নষ্ট বেশি কথায় মুখ নষ্ট। বেশি জ্বালে ভাত নষ্ট বেশি হিংসায় জাত নষ্ট, বেশি চুনে পান নষ্ট। বেশি গায়েনে গান নষ্ট বেশি কাজে শেষ নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট।

আরো পড়ুন

সেদিনও খুব বৃষ্টি হবে নিলুফার জেসমীন রুমা একদিন সব ছেড়ে আমিও শূন্য হাতে যাবো চলে স্বপ্নগুলো অধরা হয়ে পড়ে থাকবে আমার সাজানো সংসারে। হয়তো সেদিন ও খুব বৃষ্টি হবে এই শহরে… পুরোনো কথা বলে বলে কেউ কেউ খুব আক্ষেপ করবে, কেউ অগোচরে দু’ফোঁটা জল ঝরাবে চোখের কোণে! তারপর, সব কিছু আবার সেই আগের মতোই… শুধু আমি থাকবো না এই ভূখণ্ডে।।

আরো পড়ুন

জীবন যুদ্ধ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া। আশায় আশায় দিন কেটে যায় হবে একদিন জীবনাবসান কেহ আশা পুরণে, কেহ নিরাশায় কেহ হতাশায় কাফনে জড়ান। কেহ চলে রাজকীয়, কেহ ধ্যানে দিন কেটে যায় সমান সমান কেহ আকাশ পথে, কেহ হেটে, ভুড়ি ভুড়ি তার আছে প্রমাণ। জীবন চলায় হোঁচট খেয়েছে নিঃস্ব হয়েছে কেহ নিঃস্ব হতে কেহ রাজাধিরাজ ফুর ফুরে মন দেহ। জীবনটা কারো মেঘলা আকাশে একাকীত্বে করছে বসবাস কারো জীবনে পৌষমাস আসে কারো জীবনে সর্বনাশ। জীবন চলে কর্মের দোলাচালে জীবন সময়ে সীমাবদ্ধ কর্মই তো সফলতার মর্ম বেঁচে থাকার নাম জীবনযুদ্ধ।

আরো পড়ুন

একটা দীর্ঘ সন্ধ্যা চাই মাহমুদা খানম আমি একটা গভীর সন্ধ্যা চাই সেই সন্ধ্যাতে থাকবে কিছু নির্জন মূহুর্ত আর আমাদের মন খারাপেরা ! সন্ধ্যাটা হতে হবে অনেক-দীর্ঘ জীবনের ঘাটতিটুকু পুশিয়ে নিতে চাই এলোমেলো অগোছালো জীবন পাতা আবার গুছিয়ে নিতে চাই ! এই মরচে ধরা জীবনে রঙিন হতে চাই পাশাপাশি একটু উষ্ণতায় বসতে চাই অভিমান আর বিরহকে ঘুম পাড়াতে চাই নীল আকাশ স্বপ্ন মায়া খুঁজে নিতে চাই আবার প্রত্যাশার বীজ বুনতে চাই ধোঁয়া ওঠা চায়ের চুমুকে নতুন করে নিজেদের খুঁজে পেতে চাই ! যে দিনগুলো হারিয়ে গেছে ফিরবে না আর কখনো জানি, জীবনের রোদ আগাছায় ভরে গেছে ক্লান্ত ভীষণ মনটা ভারী হয়ে…

আরো পড়ুন

অগ্নিকন্যা শেখ হাসিনা উৎসর্গ:-দেশরত্ন’র জন্মদিন উপলক্ষে। ১৯৪৭ সাল, ২৮-শে-সেপ্টেম্বর। বাংলার মাটিতে স্বর্গ থেকে নেমে এলো, সুন্দর ও কল্যাণের মশাল জ্বেলে। রুক্ষ, শুষ্ক ও অনুর্বর ধরা হলো সিক্ত ও উর্বর। সমস্ত জরা, মৃত্যু, তাপ,রোগ, শোক হলো দুর। পৃথিবী হলো চির সবুজ, সতেজ ও সুন্দর। সেদিন বাংলার ৫৬ হাজার বর্গমাইল জুড়ে, উচ্চরবে মানব মুক্তির জয়গান ধ্বনিত হলো। অসহায়, অত্যাচারী, নিপীড়িত আর বঞ্চিত মানুষের মুখে ও প্রাণে ফিরে আসলো হাসি। ১৯৭১ সালের ভয়াবহ দিনগুলোতে তুমি পাক বাহিনীর বর্বর নির্যাতনে অসহায়, উদ্বাস্ত, দিশেহারা মুক্তিকামী মানুষের পাশে ছিলে। কারারুদ্ধ পিতা ও অসহায় নিজ পরিবারকে দেশমুক্তির কাজে সেদিন সঁপে দিলেন। অবশেষে দেশ স্বাধীন হলো। পেলাম লাল…

আরো পড়ুন

ভাল থেকো তুমি শিরীন হোসেন চোখ হলো মনের আয়না। যা মনের কথা বলে দেয়। তেমনি যখন কেউ ভালোবাসে, তখন তার চোখের দিকে তাকালেই বুঝা যায়, সে ভালোবাসে, কি-না? একদিন তার অলক্ষ্যে চোখে চোখ রেখে বুঝেছিলাম, আমার জন্যে ওই চোখে কোন ভালোবাসা অবশিষ্ট নেই! তাই অনেকটা বাধ্য হয়ে নিজে থেকেই ওর কাছ থেকে সরে গিয়েছিলাম…. এমনি করে দিন কেটেছে, সেই সঙ্গে রাত। বহতা নদীর মতো বয়ে গেছে সময়। প্রতিবার সূর্যকে পৃথিবী প্রদক্ষিণের পর ক্যালেণ্ডার বদল হয়েছে দেয়ালে। তারপর সেই অলুক্ষনে দিন। আমি শুধু অপলক তাকিয়ে ছিলাম তার দিকে। বিশেষত তার চোখে। হঠাৎ তার দৃষ্টিতে আমার প্রতি ভালোবাসার আকুতির রঙে আঁকা ‘রংধনু’…

আরো পড়ুন

আলোক-দিশারী শেখ হাসিনা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনে নিবেদিত কবিতা) আলী আকবর বাবুল তুমি যখন বঙ্কিম দৃষ্টিতে তাকালে— চৌচির মাঠে ফুটে উঠল আলোর ফুল শস্যক্ষেতে দোল খেল বাউরী বাতাস কৃষকের গোলায় সুবাস ছড়াল শস্যরাশি! যখন তুমি অন্তর প্রসারিত করলে— সমুদ্রসীমায় আমাদের মালিকানা প্রতিষ্ঠিত হল আকাশ জয় করল বঙ্গবন্ধু স্যাটেলাইট তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার এনে দিল স্নিগ্ধ এক বাংলাদেশ! ভালোবাসলে যখন তুমি সত্য ও সুন্দরকে— নরাধম যুদ্ধাপরাধীরা একে একে ঝুলল ফাঁসিকাষ্ঠে দুর্নীতিবাজরা হল দেশছাড়া, দুর্বৃত্তরা চোদ্দশিকের আতিথ্যে দুষ্টের দমনে হাততালি দেয় শিষ্টকুল! ছোপ ছোপ রক্ত মাড়িয়ে তুমি যখন দেশে ফিরলে— ক্রমাগত মাড়িয়ে গেলে ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ পতাকার লাল-সবুজ রঙ উজ্জ্বল হল আরও দিকে…

আরো পড়ুন