সীমানা পেরিয়ে ঐ দূর গগণ মিলেছে সেখানে যেখানে পথের সীমানা থেমে গেছে। বিস্তৃর্ণ আকাশ রইল আজন্ম ছোঁয়া বিহীন সীমানা পেরিয়ে ভেদ হলো না তার প্রাচীর তাই পথের শেষ প্রান্ত সন্ধানে বিভোর মন। কখন হবে প্রস্ফুটিত ভোর? যেতে হবে হেঁটে আমায় আজ বহুদূর যেখানে আকাশ আর পথ মিলে গেছে। হবে কি দেখা কখনো তা? ভেবে ভেবে হলো ভোর নয়ন মেলে খুলি দোর । দেখি আকাশ তো সেই দূরেই দাঁড়িয়ে আছে আকাশ আর জমিনের মধ্যে এখনো অনেক তফাৎ কেন তাদের মিলনের নেই কোনো সু পথ? অনেক দিন পর হাঁটছি আনমনে জানিনা মন কেন খুঁজছে অচেনা পথিক কে? তবে পাবো কি দেখা কোনো…
Author: প্রতিবিম্ব প্রকাশ
স্বপ্নের ধূসর যাত্রা সুরাইয়া আলমগীর স্বপ্নে স্বপ্নে যাত্রা শুরু করেছি আমি – গন্তব্য জানা নেই -অজানায় চলেছি পথ কতদূর আর কতদূর আমার চলার এ পথ শুধু জানি যেতে হবে- এপথ নিষকন্ঠক নয়। কাঁটা বিছানো দুর্গম পথে অভিষ্ট লক্ষ্যে আমি প্রতিদিন নিরন্তর সংগ্রাম করি পৌঁছাতে। সমুদ্রের নাবিকের মতো। হঠাৎ উঠেছে ঝড় জীবন নৌকায় হারিয়েছি পথ মাঝ সমুদ্রে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোথায় যে দিক জানিনা নির্দিষ্ট পথে যেতে আর ও কতদূর? আমার জীবন নৌকার দিক নির্দেশক কম্পাস গেছে বিকল হয়ে। ছিঁড়েছে পাল দ্বিকবিদিক জানা নেই তো মোর। আর কতোকাল ভাসবো আমি অথৈ সমুদ্রে- কে করিবে উদ্ধার প্রত্যাশায় যদি একটুকরো সবুজ দারুচিনি…
সহমর্মিতা সুরাইয়া শারমিন সায়মা বেগমের মনটা খুবই অস্হির হয়ে আছে। বারবার মনে হচ্ছে, এই যে আমি সিদ্ধান্ত নিলাম, ঢাকা গিয়ে আমারা মেয়ের বাসায় উঠবো? এটা কি ঠিক হলো? মনকে বার, বার প্রশ্ন করে সে কখনোই, তার মন মতো উওর পাচ্ছে না।এর পেছনের ইতিহাস হলো, আজ সায়মা বেগমের মনের মধ্যে ঢাকা যেয়ে মেয়ের বাসায় উঠা নিয়ে যে ধন্ধ দেখা দিয়েছে। তার কারন দেখতে একটু পেছনে তাকাতে হবে। ঢাকা শহরে যে বাসায় যাওয়া বা উঠা নিয়ে এত সিদ্ধান্ত হীনতা, সেই বাসা এক সময় ছিলো তার একমাত্র মেয়ে শামিমার বাড়ি। কিন্তু আজ সেখানে শামীমা নামের কেউ আর থাকে না। তবে শামীমার বাসাটা তো আছে।…
লাসভেগাসের ছড়া লুৎফর রহমান রিটন মনা রে মনা কোথায় যাস? আমেরিকার লাসভেগাস। সেইখানে কি? খেলবি জুয়া? তুই তো দেখি ভুয়ার ভুয়া! কানাডাতে শীত নেমেছে শীতের দাপট এড়াতে– যাচ্ছি নিছক বেড়াতে। আলো ঝলমল লাসভেগাসে আছে প্রচুর ক্যাসিনো, আমি সেথায় কক্ষণো কি খেলতে গেছি? গেছি? No. থাকবো আমি লাসভেগাসের হার্টে মানে Ballyতে, শত শত ট্যুরিস্ট যেথায় ব্যস্ত ঠেলাঠেলিতে। ট্যুরিস্ট মানেই বর্ণালি রঙ পোশাকে আর আশাকে, ইশারাতেই বোঝে সবাই সবার চোখের ভাষাকে। কন্যা নদীর জন্মদিনটা করবো পালন ওখানে, কেক স্যুভেনির সব পাওয়া যায় ট্যুরিস্ট জোনের দোকানে। বন্ধু থাকে লাসভেগাসে ক্যামেরা যার সঙ্গী রে মেঘ প্রিয় তার আর প্রিয় তার মেঘের নানান ভঙ্গি রে।…
প্রেস বিজ্ঞপ্তি: রূপসী বাংলার কবি জীবনানন্দের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবিতা পরিষদ, বরিশাল ৫ম বারের মতো আয়োজন করেছে জীবনানন্দ মেলা ২০২২। প্রতিবছরের ন্যায় এবারও দেশের খ্যাতিমান কয়েকজন গুণী লেখককে কবি জীবনানন্দ দাশের নামে প্রবর্তিত কবি জীবনানন্দ পুরস্কার ২০২২ প্রদান করা হবে। আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০২২ এ মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র নগরপিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এবছর কবি জীবনানন্দ পুরস্কার পাচ্ছেন অর্ণব আশিক [কবিতায়], তপন বাগচী [সামগ্রিক সাহিত্যে], মনি হায়দার [কথাসাহিত্যে] ও প্রকাশনা প্রতিষ্ঠান বাঙালির কর্ণধার কবি আরিফ নজরুল [প্রকাশনা]। বার্তা প্রেরক পার্থ সারথি…
নিঃশেষ হবো শিরীন ইয়াসমিন সারাদিন ঝিরিঝিরি বৃষ্টিতে হেঁটে বেড়াই; আত্মার ক্রন্দনে যে বৃষ্টির ধারা বইছে, তা লুকাই নানা ছলনায়। কালবোশেখী ঝড়ো হাওয়ায় ছিন্ন হৃদয়ের ক্ষত ঢাকতে ঝড়ের সাথে ধেয়ে চলি। হৃদয় গহীনে যে শূন্যতা তা ঢেকে রাখি যেন নির্মোহ আমি। শত কামনার কবর রচে হেসে বেড়াই সারাদিন, যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। ছিন্নভিন্ন হৃদয়টা লুকিয়ে দুর্দান্ত অভিনয়; যেনো এবারের অস্কারের যোগ্য কেবলই আমি। বিবেক বলে, মনকে এতো পাত্তা দিও না, তবুও হতচ্ছাড়া মনটা দূর্দান্ত প্রতাপে বলে বেড়ায়, ভালো নেই– আমি। কতবার ভেবেছি মনটাকে পিছনে ফেলে এক দৌড়ে পৌঁছে যাবো, দিগন্ত রেখা যেথায় আকাশ ছুঁয়েছে, মনটাকে আকাশের মতো বিশাল করে…
অমর একুশে বইমেলা ২০২৩ শ্রাবণের মেঘ বইয়ের ধরন: কাব্যগ্রন্থ লেখক: নিপা খান প্রচ্ছদ: শফিক মামুন প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনায়: আবুল খায়ের। ISBN No: 978-984-96667-6-9 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
খাতুনে জান্নাতের ‘‘নিরন্তর রোদের মিছিলে’’ পাঠ প্রতিক্রিয়া কাদের মাহমুদ বহু বছর পরে একটি কবিতার বই পড়ে মুগ্ধ হলাম। সকল পদ্য কবিতা হয়ে ওঠে না। আবার কোন কোন কবির কবিতা কঠিনতর প্রলেপ জড়িয়ে পাঠের পথ দুর্গম করে তোলে। অবশ্য আমরা জানি, কাল হচ্ছে কবিতার কালান্তরের কষ্টি পাথর। প্রথমে আমি এ সঙ্কলনের একটা বৈশিষ্ট দাঁড় করানোর চেষ্টা করছি: * সঙ্কলনটিতে একজন নারী কবির ভাষায়–শৈশব, কৈশোর ও যৌবন– এই তিন কালের নারীর জীবন, নারীর অনুভূতি, নারীর অভিজ্ঞতায় উজ্জ্বল এক গুচ্ছ কবিতা স্থান পেয়েছে। প্রত্যক্ষভাবে ১১টি ও পরোক্ষভাবে ৪টি কবিতা রয়েছে। এই সমাবেশ অসাধারণ বলে আমার মনে হয়ে হয়েছে। * তবে খাতুনে জান্নাত বোধ…
প্রকৃতি মানুষকে সঠিক মূল্য দেয় ফরিদা বেগম ০২.১০.২০২২ গাছকে যখন একটু খানি পানি দিয়, একমাত্র প্রকৃতিই সামান্য একটু সেবায়– মনের মাঝে যোগ্য ভালোবাসার বন্ধনে সৌন্দর্য, সুবাস চারিদিকে নিস্বার্থ ভাবে বিলিয়ে যায়। তাই ফুলকে ভালোবেসে ফেলে দিও না, যোগ্য ও প্রকৃত ভালো মানুষদের চিনতে ভুল করো না। ফুল রোদ ছাড়া ফুঁটতে পারে না, তেমনি মানুষও কোন এক সময় প্রকৃত ভালোবাসা ছাড়া চলতে পারে না। কিছু মানুষ এতোই স্বার্থপর যে— তাদের সঙ থেকে রক্ষা পাবার জন্য ফুল ও প্রকৃতি হলো ভালোবাসার মাধ্যম, নাহলে এই সঙদোষে আস্তে আস্তে নিজের অজান্তেই হয়ে যাবো অধম, প্রকৃত ও ফুলই হলো জীবনের আশা ও উত্তম। তই ফুলকে…
সাহিত্য ডেস্ক: গত ২৯ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কারের ৬ষ্ঠ আসরের চূড়ান্ত ফলাফল। এ বছর মোট পাঁচজন লেখক এ পুরস্কার লাভ করেছেন। প্রিয় বাংলা প্রকাশনের অফিসিয়াল ফেসবুক থেকে এ ঘোষণা দেওয়া হয়। পাঁচজন বিজয়ী লেখকের মধ্যে উপন্যাস বিভাগে বিজয়ী হয়েছেন তরুণ লেখক ও কথাসাহিত্যিক মোহাম্মদ অংকন। তিনি “কঙ্কাল রহস্য” উপন্যাসের পাণ্ডুলিপির জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এ নিয়ে এই লেখক তিনবার পাণ্ডুলিপি পুরস্কারে ভূষিত হলেন। পুরস্কার বিজয়ের অনুভূতির কথা জানিয়ে লেখক মোহাম্মদ অংকন জানান, ‘প্রিয় বাংলা প্রকাশন আয়োজিত ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার’-এ উপন্যাস ক্যাটাগরিতে আমি বিজয়ী হয়েছি। এটি আমার জন্য নিঃসন্দেহে আনন্দের খবর ও…
