Author: প্রতিবিম্ব প্রকাশ

কবিতায় হাতছানি মো: সৈকত জোয়ারদার বাবু নদীর জলে ছায়া উড়িয়ে গাঙচিল, শালিক দোয়েল উড়ে যায় দেখো, সবুজের মাঠে আকাশের নীল। ছায়া পড়ে বিহঙ্গিনীর, জল সাগরে সূর্য, সবুজের শ্যামলা এই বাঙলায়, অবনীর প্রেমের মাধূর্য। ছায়া দেখে প্রাণভরে, জলে রঙতুলি, মাগো ভালোবেসে দিয়েছে প্রাণ, কবিতায় হাতছানি।

আরো পড়ুন

বরিশাইল্যা মানু মোরা ফরিদা বেগম বরিশালের মাইয়্যা ফরিদা বেগম আমি, ঝিনাইদহে নিয়া আইলেন মাসুদ আহমেদ স্বামী। হেই থাইক্কা সুখে-দুঃখে এই খানে-তে আছি, পরানডারে বাইন্ধা রাইখ্যা কষ্টে সৃষ্টি বাঁচি। সেবার নেশায় শিক্ষা ব্রত নিলাম নিজ হাতে, আনন্দেতে জ্ঞান বিতরণ করি দিনে রাইতে। শশুর আমার ডাক্তার সাহেব কে. আহমদ নাম, শাশুড়ি-মা মনোয়ারা খাতুন নারী শিক্ষায় রেখেছিলেন অবদান। তাদের কথায় মূল্য দিতে নিজেকেই গড়ি, পরিবার, সমাজ, দেশের জন্য স্বপ্ন পূরণ করি। খোদ বরিশাইল্লা মানু মোরা বরিশাল সমিতিতে বাইন্ধিছি ডোরা। মানুষের আপদ বিপদে আগাইয়া যাই, একতার ঐকতানের কোন জুড়ি নাই। আছে মোদের প্রচন্ড অঞ্চলের টান, রাখবো মোরা দেশ ও দশের মান। বরিশালের শিক্ষা মোগো…

আরো পড়ুন

পৃথিবীকে রক্ষা করার জন্য ফরিদা বেগম আজ পৃথিবী বিধ্বস্ত , কিছু স্বার্থপর মানুষের কার্যকলাপের জন্য, আজ পৃথিবী ধীরে ধীরে হয়ে যাচ্ছে অসুস্থ। আজ পৃথিবীর প্রতিটি রং হারিয়ে ফেলছে কোন এক অচলাবস্থায়, আজ নেই আমাদের সেই নীল দরিয়া, নেই সেই সবুজে সবুজে সবুজায়ন, আজ পৃথিবী বিরহে নত, পাহাড় ঘেরা পর্বত কেটে ফেলছে শতশত। এসো এসো তারুন্য– তোমরাই পারবে গড়তে সুবুজ নিলীমায়। এসো এসো বন্ধু– তোমরাই পারবে আবার পৃথিবীকে আগের মতো ফিরে আনতে, তোমরাই পারবে সবুজ মাখাবে, হাতে পায়ে গায়ে– তোমরাই ভালোবাসা দিয়ে পারবে সবুজ নতুন কাঁচা, তোমরাই ঝাপ দিতে পারবে, কোনো শায়রানা পাহাড়ের বাঁয়ে, পৃথিবী বাঁচলে– আমাদের সাতাত্তরটা জনম বাঁচবে। তখন…

আরো পড়ুন

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স। ‘যে সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন’ তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্টকহোমে এ বছর সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। অ্যানি আর্নাক্স ৩০টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন। নিজের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেছেন তিনি। অ্যানি আর্নাক্সের জন্ম হয়েছে ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। তার সাহিত্য মূলত আত্মজীবনীমূলক ও…

আরো পড়ুন

যে জরুরি কাজে তড়িঘড়ি বাংলাদেশে আসছেন সৌরভ ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি: পুণ্যভূমি সিলেটে চলছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। গেল ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। চলমান টুর্নামেন্টটির ফাইনাল দেখতে সিলেটে আসবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহও থাকবেন। এসিসির একটি সূত্র সৌরভের আসার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও উপস্থিত ছিলেন সৌরভ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে জয়ের এমনিতেই আসার কথা রয়েছে। তবে সৌরভের আগমন নিশ্চয়ই টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করতে যাচ্ছে। ফাইনাল উপভোগ…

আরো পড়ুন

নৈঃশব্দ্যের আর্তনাদ কুলসুম আক্তার সুমী দীর্ঘ অব্যবহারে ধুলো জমছে বীণার তারে— মনপাড়ায় জোড়া শালিকের আনাগোনা নেই। ডাকপিয়ন ভুলেছে আমার ঠিকানা, ব্যথার ভাঁজ খুলে বসে আছে বিষণ্ণ সময়। প্রকৃতিতে বিরহের অশরীরী বিলাপের সুর… বাতাসে দীর্ঘশ্বাসের করুণ শীতলতা। ফিরে যাবার তাড়া— যাই যাই বলছে ওপাড়ার সবুজেরা। অনাদর, অবহেলা রোমন্থন করে কান্না গাঁথি বোবা চোখের কোণে। অভিশাপ নয় নিয়ত মঙ্গল কামনায়… প্রেম পাঠাই তোমার শহরে। ওদিকে, আকাশের বুকে হাহাকার জমছে ছাইরঙা ছোপ ছোপ— ঝরছে না, উড়ে চলেছে দূর অজানায়, আর কোনো আকাশে, তোমার আকাশে! পথে যেতে যেতে সঙ্গী হবে— পাহাড় চূড়ায় জমা অব্যক্ত অভিমান, সূর্যমুখীর পাপড়িতে জমা শিশির বিন্দু, বিরহে আহত ভাটফুলের মৌ…।…

আরো পড়ুন

“প্রিয়” ভালো করে দেখো না প্রিয় নির্ঘাত প্রেমে পরবে জানিও। সাদা শাড়িতে লুকিয়েছি হ্নদয় কাজল চোখে চোখ রেখো না প্রিয়। জানি কাজের ফাঁকে আসো বকুল তলে গন্ধ খুজো আজো প্রিয় ফুলে। সাদা মেঘে আবেগ তোমার ঢাকো আমার প্রতিচ্ছবি হ্নদয়ে কেনো আঁকো। আমার স্থিরচিত্র কে করেছো বন্দি ফ্রেমে সত্যিই কি পরেছো তুমি প্রেমে? কি নিষ্পাপ তোমার ভালবাসার প্রকাশ জেনে নিও প্রিয়, তুমি আমার ঐ নীল আকাশ। “তুমি শুধু তুমি” তুমি ছিলে আমার মহীরুহু, আমার বটবৃক্ষ, তোমার ছায়ায়,তোমার মায়ায় আমি ছিলাম পরিতৃপ্ত। তুমি ছিলে আমার আলোর মশাল, তোমার হাত ধরে নির্ভয়ে হেঁটেছি, আমি যে বহুকাল। তুমি ছিলে আমার শ্রাবণের বারিধারা,…

আরো পড়ুন

“ব্যবহার” বিজ্ঞ লোকের শুনলে কথা দূর করে সব মনের ব্যথা টানবে কান আসবে মাথা সবই জানেন ভাগ্যবিধাতা। নম্রতা-ভদ্রতা আদব-শিক্ষা আচার আচরণ মুখের ভাষা বংশ গুণ পারিবারিক দীক্ষা সকল চাওয়ার শ্রেষ্ঠ আশা। নিন্ম মানের বীজ বপনে ফসল ভালো হয়ে না জানি ভালোর আশা সবাই করি ভালো বীজ ঘরের রানী। দুধ ভালো তো ঘি ভালো সর্বজনে কয় বংশের পরিচয় ব্যবহারে প্রেম দিয়ে তাই করো জয়। দু দিনের এই দুনিয়ায় মোরা ব্যস্ত যোগার করতে আহার আঘাত দিও না কারো মনে মরলে দুনিয়ায় থাকে ব্যবহার। “মনোবল” আমি শ্যাম বিরহে বিরহিণী বলুক লোকে কলঙ্কিনী চোখের জলে বুক ভাসিয়ে শ্যামের আশায় অভাগিনি। ডাকলে ফুরায় মনের…

আরো পড়ুন

অপেক্ষা। সুরমা খন্দকার। তোমার আমার এই অপেক্ষা সময়ের, সংঘাতের। দুর্দান্ত কোনো ক্রিকেট ম্যাচে ৩ বলে ৮ রানের অপেক্ষা না। কিংবা গহীন রাতের আঁধার ভেদ করে সকাল দেখার অপেক্ষাও না। এই অপেক্ষা কেবলই অপেক্ষা, স্হায়ী অপেক্ষা, অনন্ত কালের অপেক্ষা। পৃথিবীর ভূপৃষ্ঠে কোষ মিশে যাওয়া অবধি অপেক্ষা। বায়ুমন্ডলের শেষ অক্সিজেন কণা ফুরিয়ে যাওয়া অবধি অপেক্ষা। আমাদের এই অপেক্ষা সময়ের স্রোতে- হৃদয়ে বিদ্যুত চমকায়, ঝড়ের পর ঝড় হয়, লন্ড ভন্ড ভাসিয়ে নেয় ঢেউয়ের পর ঢেউয়ে। এই অপেক্ষা আদি থেকে অন্ত অবতার এক। এই অপেক্ষা যুগ থেকে যুগের, কাল থেকে মহাকাল।।

আরো পড়ুন

স্বপ্ন মোর স্বপ্ন রয় মোঃ ইসহাক মিয়া (সনেট কবিতা) স্বপ্ন মোর স্বপ্ন রয় হেরে নাকো আলো, আমি যে অতি নগণ্য নই নামি দামি। কবি হতে টাকা লাগে, লাগে মামা খালু, নেই কোনটাই তবু লিখে যাচ্ছি আমি। যেদিকে তাকাই হেরি শুধু যে আধার, থুবড়ে পরি অন্ধের ন্যায় চলি পথ। ছুটি উল্কা বেগে পেতে আলোর বাহার, থামে নাকো দিবারাতি কভু মোর রথ। চেষ্টা বাঁচিবার তরে মানবের মাঝে, লেখনীতে মনিষ্যির হৃদে নিয়ে ঠাঁই । কিন্তু হায়,ঝরে আশা আঁখি ভারি ভাঁজে, স্বপ্ন হবে পূর্ণ পথ খুঁজে নাহি পাই। আমি দুর্বার মানিব না হার জনমে, থাকিতে দেহে পরাণ যাব নাকো থেমে।

আরো পড়ুন