ভালোবাসার পরিবর্তন উম্মে জহুরা ০৭/১০/২০২২ইং ভালোবাসা পরিবর্তন হয় কেন, জানো…? অতিরিক্ত অবেলায়, তিক্ততায়! মতের অমিলে। চাওয়ার পাওয়ার মাঝে ভিন্নতায়। ভালবাসতে হলে নিজেকে বদলাতে হবে। হয় নিজের জন্য, না হয় ভালোবাসার মানুষের জন্য। তবে ভালবাসার ভিন্নতায় বিজয়ী হবে। না হয় হেরে যেতে হবে। নিয়তির কাছে, না হয় নিজের কাছে।
Author: প্রতিবিম্ব প্রকাশ
উত্তরায় ভিন্নমাত্রা অফিসে শুভ উদ্বোধন হলো ‘ভিন্নমাত্রা সাহিত্য সংসদ’: আজ ৮ অক্টোবর শনিবার বিকেল ৪টায় উত্তরা ভিন্নমাত্রা প্রকাশনীর অফিসে ” ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ। শুভ উদ্বোধন ঘোষণা করেন, বিশিষ্ট কবি ও দার্শনিক ড. সৈয়দ আজিজ। সভা প্রধান ছিলেন কবি, গীতিকার ও সঙ্গীত শিল্পী এবং দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। প্রধান আলোচক – বিশিষ্ট অভিনেতা ও কবি এ বি এম সোহেল…
ইচ্ছে করে রিতুনুর হারিয়ে যেতে ইচ্ছে করে হিজল-তমাল বনে। যেখানে পাখিরা আসে যায়, ডাকে ক্ষণে ক্ষণে। হারিয়ে যেতে ইচ্ছে করে, অনেক দূরে যেখানে ভালবাসায় বাবুইপাখি বাঁধে সূখের নীড়, সেই দুর্লভ জায়গা কাটিয়ে দিতে ইচ্ছে করে মন সেখানেই থাকতে ইচ্ছে করে জনম জনম!! আমি কল্পনার সাগরে ঢেউয়ের তালে ভাসি, আমি নিরিবিলি প্রাকৃতিতে একা-একা আপন মনে হাসি। প্রজাতির সাথে কল্পনাতে শূন্যে শূন্যে ভাসি। আমার স্বপ্নগুলো যা ইচ্ছে তাই আমি ছলনাময়ী ছলচাতুরীর মানুষকে ভয় পাই। এই জগতে যতো মিথ্যা ভালোবাসার কথা মানুষগুলো নির্ভাবনায় বলে তাইতো আমি সব ছেড়ে বনে যেতে চাই চলে।।
ঋণ ।। এবিএম সোহেল রশিদ।। সবশেষে না-কি ফিরে আসতে হয় গন্তব্যে বিজ্ঞজন বলেন গতানুগতিক মন্তব্যে। সব পাখি ঘরে ফেরে, কেউ কেউ হারিয়ে যায় সৈকতে নির্ঘুম বাতিঘর ডাকে ইশারায়। নেই কোনো সংযোগ, তবু জনমের যোগাযোগ নিজেকে ভেঙেচুরে করি না যোগবিয়োগ। মনে মন ঘষে, জ্বলে গর্ভবতী আগুন দুচোখে রক্তাক্ত বৃষ্টি! ভেসে যায় ফাগুন। অথচ সোনা রোদে ভরা পয়মন্ত দিন আমায় বলেছে এ না-কি ভালবাসার ঋণ।
ডিকন্টামিনেশান মৌ মধুবন্তী পাখিটার ডানাতে জোর নেই ওড়াতে কে পারে বোঝাতে উড়তে হয় মনের জোরে। শুন্যতার ঘরেতে শূন্যশূন্য খেলাতে দুই শূন্য পালাতে -পারেনি শূন্যতার ঘোরে। জোয়ারের জলেতে ক্ষুব্ধ দু-পা ডোবাতে ময়ুর ভরে আলোতে জল ও শিস দেয় স্রোতে। মানুষকে ভোলাতে ক্ষমতার ঝোলাতে লাটিমটা ঘোরাতে ভুল ঢুকে যায় হেরা পর্বতে। চন্দ্রিমার আঘাতে মিরাকেল সে রাতে দুপুরের কান্নাতে কারো মন ভেজেনি আদরে। কবিতার মঞ্চেতে জুয়াচুরী গলাতে শুধু কথা বলাতে শব্দের সানকি ভাঙ্গে আসরে। বানে ভাসা পাড়াতে ত্রাণে সাড়া জাগাতে পোষ মানা সাজাতে মানুষের স্বভাব কি বদলে? ভালোবাসা জোয়ারে সীমারের ছোরা রে ছুড়ে ফেলে ওপারে নিজ ঘোড়া দৌড়ারে ভিড়াসনে নৌকা কারোই দলে। টরন্টো/কানাডা/পৃথিবী
( ১) দ্বাদশ পঙক্তি আঁধার কেটে আলো এলো কুল-কায়িনাত জুড়ে জাহিল যুগের পতন হলো নূরুন আলার নূরে। সুস্বাগতম-সুস্বাগতম নূর হাবিবী নূর উচ্ছ্বসিত সৃষ্টি জগৎ উঠছে নাতের সুর। ঘর সাজিয়ে হৃদয় খুলে করি প্রার্থনা মুর্শিদি নাম, রসূলী শান করুন মার্জনা। ২৮.০৯.২২ খ্রি. ( ২) দ্বাদশ পঙক্তি পবিত্র জাত জানি তোমায় কষ্টরা সব তুচ্ছ জ্ঞান জিসিম আমার যাক চলে যাক মনের ভেতর তোমার ধ্যান। তোমায় পেতে ফানা হবো তায়াক্কুলের চাই মাক্বাম অধর ছোঁয়ায় অমরত্ব হই না যেনো আর নাকাম। পাগড়িঅলার ঘাগড়ি নেশা গুপ্তভেদে সুপ্ত হাল একটু যদি পেতাম কাছে মেখে নিতাম চিবুক-গাল। ২৫.০২.২১ খ্রি.
অলিখিত নিয়ম জেরিন বিনতে জয়নাল (ঠাকুরগাঁও) ১৫ বছর বয়সী কিশোরীর বিয়ে হলো ২৫ বছর বয়সী যুবকের সাথে। সপ্তাহ না পেরুতেই শ্বাশুড়ির আবদার নাতি-নাতনীর মুখ দেখার,যাওয়ার আগে আরও একবার স্মরণ করিয়ে দিলো যে, সে মরার আগে যেন নাতি-নাতনীর মুখ দেখে যেতে পারে। সকাল বিকাল তার একটাই যপনা ‘মনে হয় মরার আগে নাতি-নাতনীর মুখ দেখে যেতে পারবো না, আল্লাহ ভাগ্যে সে সুখ রাখে নাই।’ মাস পাঁচেক পেরুতেই কিশোরী জানতে পারলো তার কোল জুড়ে আসতে চলেছে ছোট্ট একটি প্রাণ। সবাই বেজায় খুশি তবে খুশির সাথে এবার যুক্ত হলো নতুন আবদার, নাতি-নাতনী থেকে নাতনী কাটা পড়ে শুধু নাতি রয়ে গেলো। উনার একটা নাতির…
‘সাম্প্রতিক কবিতা বিষয়ে আড্ডা, বিমল গুহের ‘এ কোন মাতাল নৃত্য’ কাব্যগ্রন্থের উপর আলোচনা ও পাঠ: আজ ৭ই অক্টোবর ২০২২ শুক্রবার বিকেল ৫টায় পাঠক সমাবেশ কেন্দ্র, কাঁটাবনে অনুষ্ঠিত হয়ে গেল ‘লেখক সম্প্রীতি সাহিত্য-আড্ডা’। আড্ডায় আজকের আলোচ্যসূচিতে ছিলো সমকালীন সাহিত্যের নানা প্রসঙ্গ; এবং কবি বিমল গুহের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘এ কোন মাতাল নৃত্য’-এর উপর আলোচনা : আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দা হক, কবি বিমল গুহ, কবি জাহিদুল হক, কবি ফারুক মাহবুব, কবি কামাল চৌধুরী, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি কাজী রফিক, কবি গোলাম কিবরিয়া পিনু, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, কবি ও কলামিস্ট আবুল খায়ের, শিশুসাহিত্যিক ফারহা ফাওজিয়া অতসী, বাচিক শিল্পী আশরাফুল আলম,…
নিন্দা রানু গাজী সাত | দশ | বাইশ আমার অকস্মাৎ মৃত্যুর পরে – তুমি নতুনভাবে আবিষ্কার করো সচ্চিদানন্দ! নিন্দা প্রস্তাব গৃহীত হবে বলে চুপসে গিয়ে থমথমে হয়ো না গো! আমাদের আশা গুলো বড্ড গাঢ় – ঐ আশায় নতুন কিছু যোগযুক্ত করে বাসা বেঁধো! ক্ষনিকের সুখের অবেলা তে সিক্ত হয়ো নতুনভাবে! সাঝের বেলা তুমি সন্ধ্যা টুকু নিয়ে – প্রদীপের আলোয় আলোকিত হয়ো পাশের মানুষের সাথে! ওসব ছাড়ো সিঁদুর পরে নতুন একখানা মুখের পানে চেয়ে আমায় খুঁজো না – প্রিয়তম! তবে যে প্রতারক মিথ্যাচারের সাথে জড়িয়ে যাবে তোমার আত্মা – আর আমি কখনো প্রত্যাশা করি না তোমার ঐ সব নিন্দা ‘ র…
আগে না এখন ফরিদা সফি জটিল ফাঁদে আটকা পড়েছে ধরণীর তাবত নরনারী সভ্যতা বুমেরাং নিজেরই ফাঁদে গিয়েছে ফেঁসে প্রাণ যায়যায় যাঁতাকলে দমবন্ধ হাঁসফাঁস প্রাণ ভরে নিতে চায় বিষাক্ত নয়, সজীব বাতাস। যে ডালে বেঁধেছে বাসা সাধের স্বপ্ননীড় অবহেলায় সে ডাল কাটছে পা পা করে এগিয়ে যাচ্ছে দিন শেষে আনছে টেনে দ্রুত শেষের দিন জেগে জেগে ঘুমিয়ে আছে সব উদাসীন। সভ্যতা দিয়েছে এক দুরন্ত জীবন ছুটো ছুটো আরো ছুটতে থাকো প্রাণ নিংড়ে প্রাণের শেষবিন্দুটা চাই তার নিজেকে দেয়ার মত নেই সময় একটুও জিরোনোর নেই অবসর যাঁতাকলে দমবন্ধ হাঁসফাঁস চরাচর। শিকারী জীবনে অবসর ছিলো সারাদিন ছুটতে হতো না জিম করে পোড়াতে হতো…
