বিগত ১১ নভেম্বর, শুক্রবার গোল্লাছুট পরিবার ও গোল্লাছুট ফাউন্ডেশন কর্তৃক টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের একটি এতিমখানায় ২০জন এতিমশিশুকে পাঞ্জাবি ও পায়জামা প্রদান করেন। বস্ত্রাদি প্রদানের সময় গোল্লাছুট ফাউন্ডেশনের সভাপতি লিমা সুলতানা উপস্থিত ছিলেন।
Author: প্রতিবিম্ব প্রকাশ
১) বৃষ্টি আসছে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি। টিপটাপ রোদ্দুর। বৃষ্টির নেই ঘুম, নেই কোন ক্লান্তি। আসছে বৃষ্টি ঘরে নেই কোন মন, আর কোন দৃষ্টি। বৃষ্টির পথ, নেই কোন ঘাট। আম খাও, জাম খাও নেই কোন স্বাদ । মার খাও, চার খাও নেই কোন রাগ। কাদা বল, সাদা বল নেই কোন আলো। ছাতা বল, লাঠি বল নেই কোন মানা। মন বলে ছুটে চলি নেই কোনো বাধা বৃষ্টির নেই ঘুম, নেই কোন ক্লান্তি। ২) ডিজিটাল বাংলাদেশ আজ আমাদের খুশিরে ভাই, আজ আমাদের খুশি। ঘরে বসে মোবাইল টিপি। দেখি বাংলাদেশ, দেখি পৃথিবী। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ যে যেখানে থাকে শুধু মোবাইল টিপে…
আমিও ঈশ্বরকে সব বলে দিবো – আহম্মদ আমান মাসুদ (বিপ্লব) আমিও ঈশ্বরকে সব বলে দিবো। বলে দিবো তোমাদের লোভের কথা, বলে দিবো তোমাদের পৈশাচিকতার কথা, বলে দিবো তোমাদের খুনোখুনির কথা, বলে দিবো তোমাদের লুটপাটের কথা, বলে দিবো তোমাদের দানব চরিত্রের কথা, বলে দিবো তোমাদের মিথ্যা মুখোশের কথা, বলে দিবো তোমাদের দিন আর রাতের আলাদা আলাদা চেহারার কথা, বলে দিবো তোমাদের ক্ষুধার্ত মানুষের মুখের খাবার কেড়ে নেওয়ার কথা, বলে দিবো তোমাদের খাবারের লোভ দেখিয়ে অন্যকে ধর্মান্তরিত করার কথা, বলে দিবো তোমাদের অসহায়ের ভূমি দখল করে নেওয়ার কথা, বলে দিবো তোমাদের প্রকৃতি রক্ষা করার কথা বলে উল্টো প্রকৃতি ধ্বংস করার কথা, বলে…
বাস্তবাদী কবি আবুল খায়ের এর কিশোর গল্প: সোনালি সোপান এর বই আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত: গতকাল ১০ নভেম্বর ২০২২ তারিখ রোজ: বৃহস্পতিবার, সময়: বিকেল ৪ টা, মুক্ত পাঠাগার-এর আয়োজনে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাজিরহাট বাজারে অনুষ্ঠিত হয়। বই আলোচনায় লিখিত প্রবন্ধ পাঠ ও বিস্তারিত আলোচনা করেন কবি ও ঔপন্যাসিক অধ্যাপক শীরীন আক্তার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা, পাঠাগারের নিয়মিত পাঠক ও সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক, প্রকাশক, কলামিস্ট, শিশুসাহিত্যিক ও বাস্তববাদী কবি আবুল খায়ের। বিজয়ী যারা: সর্বোচ্চ বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী: ০১। মো. আবদুল্যাহ জিসান। ০২। মো. ইসমাইল হোসেন তুহিন। কুইজ বিজয়ী: ০১। জান্নাতুল মাওয়া…
শিমুল ফুলের বাসি মালা নার্গিস পারভীন পর্ব: ০৩ রথীন ঘর থেকে বেরিয়ে এসে একটা চেয়ার টেনে বারান্দায় আমাদের সামনে এসে বসলো। তা দেখে কাকাবাবু শিমুকে নিয়ে বেরোনোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বাতিল করে শিমুকে বললেন,– ‘দিদু ভাই, কালকের সকালে আমরা বেড়াতে যাব, কেমন’? শিমু মাথা নেড়ে সম্মতি দিল। সবাই প্রায় চুপচাপ। রথীন ও হাঁটুর উপর দন্ডায়মান হাতের মুঠোর উপর থুতনি রেখে নিজের পায়ের পাতার দিকে চোখ রেখে বসে রইল। কাকাবাবু একবার গলা খাকারি দিয়ে ব্যর্থ হয়েছেন দেখে আমি কথা শুরু করবার দায় নিলাম। –’ঘুম হলো জামাইবাবু’? –’না, সেভাবে হয়নি। শুয়েছিলাম’,,,, –’ও আচ্ছা। তো বলুন জামাইবাবু ব্যবসা কেমন চলছে? পেশেন্ট কেমন…
আমিও নারী [ লাবণ্য সীমা ] পর্ব -১ সৃষ্টির জন্মলগ্ন থেকেই আজ অবধি প্রতিটি নারীর রূপ একই। নারী যেদিন তুমি এই সুন্দর পৃথিবীতে এলে সেদিন থেকে ই শুরু হলো গুঞ্জন। মেয়ে হয়েছি বলে আমাকে কেউ উলুধ্বনিতে বরণ করেনি । বাবা খুশি হয়ে ছিলো। কিন্তু সে খুশি প্রকাশ করার আগেই পাশ থেকে তাকে বলা হলো এতে খুশি হবার কিছু হয় নাই। বাবাকে নিরুৎসাহিত করে বলা হলো, বাছা তুমি আরেকটা সন্তান নাও । বাবা দ্বিমত পোষণ করলে বলা হলো তুমি ভুল করছো এই মেয়ে দিয়ে কি হবে? বংশের বাতি জ্বালাবে কে? তাই বলছি আবারও….? মেয়ে! বাবা! নিজ সন্তানকে ভালোবেসে বুকে টেনে নিলেও…
“ম” এর মাধুর্যতা মোঃ মনিরুজ্জামান। মা’বুদ, মাওলা, মালিক মহান মা মহা, মোহাম্মদ মহীয়ান। মৌলভী, মাওলানা, মুহাদ্দিস, মুজতাহিদ মোল্লা, মুন্সি, মুফাসসির, মুজাহিদ। মুয়াজ্জিন, মুয়াল্লিম, মুক্তাদী, মুজাদ্দিদ মক্তব, মাজার, মাদ্রাসা, মসজিদ। মসজিদুল মুকাদ্দাস, মেরাজ মিনা মনে মিশানো মোহাম্মদের মক্কা-মদিনা। মানুষ, মুরিদ, মানব, কাখলুকাত মাজীদ, মুসলিম, মাযাহ, মিশকাত। মুত্তাকী, মুসলিম, মু’মিন, মুসলমান মরণে মিলবে মানদন্ডের মিযান। মণি, মানিক্য, মুক্তা, মোহর ‘ম’ মাধুর্য্যে মনোমুগ্ধকর। মাধবী, মালতি, মল্লিকা, মুকুল মধুর মিষ্টতা মৌমাছি মশগুল। মাটি, মরুৎ, মহীরুহ, মেদেনী মুহাম্মদ মাখলুকের মধ্যমণি। মিসকিন, মুসল্লি, মুসাফির, মেহমান মহান মা’বুদের মহিমার মেহেরবান। মুরাক্কাবা, মুস্তাহাব, মুজেযা, মাযহাব। মস্ত মিনার, মিম্বর, মিহরাব। মাসআলা মাসায়েল, মিলাদ, মাহফিল মনের মাঝেই মহব্বতের মঞ্জিল। সীকাঈল,…
নস্ট জেবুন্নেছা জেবু কোথায় আছি ভাবছি আমি কোন সমাজে করি বাস জীবনটা ক্ষণে ক্ষণে আপন মনে করে যায় উপহাস, নকলের ছড়াছড়ি মেকাপের বাড়াবাড়ি রঙ্গতামাশায় কাটায় বেশ, পরকীয়া লিভটুগেদার জারজ সন্তানে ভরে যাচ্ছে দেশ। মডেল হতে শুরু করে শিক্ষাবিদ কাকে করবেন অনুকরণ সবাই গোপনে কাঁদা জলে ডুবে হুশজ্ঞান হারিয়ে হয়েছে উদাহরণ, ভালোদের নেই কোথাও আশ্রয় ধুঁকে ধুঁকে বরণ করে নিশ্চিত পরাজয়। বেশ্যাবৃত্তি হয়েছে সম্মানজনক পেশা নোংরামীতে মিলে উচ্চ আসন আধুনিকতা মানে প্রেম বিলাস পরকীয়া এখন ফ্যাশন, গুণী লোকেরা হলো অচল মূর্খরা হয়েছে জ্ঞানীজন হারিয়ে গেছে সততার বাঁচা ধেয়ে আসছে নীরব মরন। লুকিয়ে থাকা বেশ মনে হয় লজ্জায় মরে আমার মন বিব্রত…
তোমার প্রেমে উষ্ণতা চাই তসলিমা হাসান তোমার প্রশ্বাসে অক্সিজেন হয়ে পৌঁছাতে চাই তোমার ফুসফুসে। অ্যালভিওলাসে গিয়ে প্রেম হয়ে মিশতে চাই প্রতিটি রক্তকণিকায়। হৃদযন্ত্র হয়ে তোমার বুকের বাম পাশে থাকতে চাই। থাকতে চাই তোমার শার্টের কলারের ঘাম হয়ে। তোমাকে খুব করে কাছে পেতে চাই। নরম তোয়ালে হয়ে স্নানের পরে ভেজা শরীরে তোমাকে জড়িয়ে রাখতে চাই। আমার কাঁধের একপাশে জড়ো করে রাখা অবিন্যস্ত চুল সরিয়ে যখন তোমার চোখ চলে যায় আমার উন্মুক্ত পিঠে, তখন তোমার ঐ অবাধ্য ঠোঁটে আমার ভেজা চুল সরিয়ে কাঁধে চুমু এঁকে দিবে। তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে চারাগাছের মতো আন্দোলিত হয়ে উঠবো আমি । তোমার উষ্ণ নিঃশ্বাসের তাপে, বসন্ত…
বাংলা একাডেমি বইমেলা-২০২৩ বাস্তববাদী কবি আবুল খায়ে’র কিশোর গল্পের বই: সোনালি সোপান মুদ্রণ: দ্বিতীয় মুদ্রণ/পুনঃমুদ্রণ বইয়ের নাম: সোনালি সোপান বইয়ের ধরন: কিশোর গল্প লেখক: বাস্তববাদী কবি আবুল খায়ের প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: কাব্য কারিম অলংকরণ: প্রীতিলতা চক্রবর্তী ISBN No: 978-984-96667-9-0 লেখক পরিচিতি: আবুল খায়ের (কবি, কলামিস্ট, শিশুসাহিত্যিক, গল্পকার, সম্পাদক ও প্রকাশক) জন্ম: কবি আবুল খায়ের, ১৯৭৬ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামে জন্ম হলেও পড়ালেখা ও পেশাগত জীবন ঢাকাতেই কাটছে। ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। লেখায় মানবজীবনের বাস্তবতাকে তুলে ধরেন বলে তাঁকে বাস্তবাদী কবি বলা হয়। পড়ালেখাঃ ঢাকা কলেজ থেকে…
