Author: প্রতিবিম্ব প্রকাশ

শিমুল ফুলের বাসি মালা নার্গিস পারভিন পর্ব – ০২ এদিকে পরেশ কাকা, দুপুরে খাওয়ার পর ড্রয়িং রুমে সোফায় বসে ঘুমে ঢুলতে লাগলেন। অগত্যা শোভা দিদিভাই কে বললাম – কাকাবাবুর শোবার ব্যবস্থা করে দাও দি’ভাই। শোভা পরেশ কাকাকে রুমের মধ্যে বিছানা দেখিয়ে দিতে পরেশ কাকা মাথা নেড়ে বললেন– এখানেই হেলান দিয়ে একটু ভাতঘুম সেরে নিই। শোভা মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের কাজে চলে যাচ্ছিল। হঠাৎ বিনয় কাকার মোবাইল ফোনটা বেজে উঠলো। শোভা এগিয়ে এসে দেখে রূপকথার ফোন। তৎক্ষণাৎ ফোন রিসিভ করে শোভা বললো –কেমন আছিস রুপকথা? –ভালো আছি রে দিদি? শিমু, রুক্মিণী, জামাইবাবু কেমন আছে? – ভালো আছে রে। সব ঠিক…

আরো পড়ুন

মাছের দেশ রওশন আরা ইসলাম সাগর জলে চিতল মাছ খালে বিলে কৈ নদী ভরা ইলিশ মাছ পুকুর ভরা রুই। ঋষি-পোয়া- বাটা মাছ নোনা নদীর জলে মিঠা পানির খাল বিল ভরা শিং শোলে। আরো কতো ছোট বড় হাজার মাছের দেশ জালের মতো ছড়িয়ে থাকা নদীমাতৃক বাংলাদেশ। ____________ রওশন আরা ইসলাম সহকারী শিক্ষক সাতগাঁও স.প্রা.বি। উপজেলা: শ্রীনগর জেলা: মুন্সীগঞ্জ।

আরো পড়ুন

গুরুজন জেবুন্নেছা জেবু আচ্ছা বলো জীবন মানে কি? এক বয়স্ক লোকের হতাশ চাহনি, নাকি যৌবনের অবুঝ পাগলামী? মাঝ বয়সে বাস্তবতার মর্মান্তিক কাহিনি। ছাড়দেয়া মেনে নেয়া জীবনের নাম স্বস্তি কালের নিয়মে শরীরে অসুখ করে বসতি, তারপর হয় শুরু না খাবার নিয়ম-নীতি না পাবার জীবনে রীতি দেয় করুন ভীতি। সব কিছুই করা হয় অন্যের তরে আয়-ব্যয় নিজেকে বঞ্চিত করে, সঞ্চিত সবই লোভ মিছে মায়া সংসার অরণ্য এতো আয়োজন সব পরের ভোগের জন্যে। প্রেম ভালো বাসা আবেগ সব সীমিত অনুধাবনে মিলে যতক্ষণ জীবিত, আবেগে ভাসিয়ে জীবনে করে বোকামী কষ্ট পেতে পেতে হয় আবেগহীন পাগলামী। শোক রোগ আনন্দ হাসি সব একই তফাৎ প্রকাশের মাঝে…

আরো পড়ুন

জীবনের রঙ শীরীন আক্তার ০৩/১১/২২ অপু তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশের গর্বের জায়গা পদ্মা সেতু দেখতে মাওয়া ঘাটে গেছে। সেখানে গিয়ে হঠাৎ দেখা হলো তার ছেলেবেলার বন্ধু আরিফের সাথে। সেও তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পদ্মার পাড়ে ঘুরতে এসেছে। আরিফ দীর্ঘদিন প্রবাসে থেকে একটু বেশি বয়সেই বিয়ে করেছে।আর অপু দেশেই ছিল। অল্প বয়সে ওর বাবা মারা যাওয়ায় এইচএসসি পরীক্ষার পর পারিবারিক ব্যবসা করে পরিবারের হাল ধরে। ওর মায়ের অসুস্থতার কারণে মায়ের অনুরোধে তাঁরই পছন্দের মেয়ে রিতাকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেছে। ওদের কোন সন্তান হচ্ছে না। তাই ডাক্তার দেখিয়েছে। কোনো সমস্যাই নেই । তবে ডাক্তার তার স্ত্রীকে…

আরো পড়ুন

ঘুমঘুম চোখে ফরিদা সফি গভীর গহ্বরও একদা শূন্য হয় পরিত্যক্ত হতে হয় খনিকে জেল্লা হারিয়ে নিস্প্রভ ফের ফিরে আসে মাটির বুকে নিঃস্ব স্মৃতিতে জ্বলজ্বলে উজ্জ্বল অতীত কানাগলি চোখ রাঙায় গোলকধাঁধায় সুনসান নীরবতা আঁধারচেরা আলোকরশ্মি নেই টুংটাং ঝনঝন কোন শব্দেই ভাঙে না নৈঃশব্দ নিস্তব্ধ বাতাস কাঁপে না ভারী নিঃশ্বাসে নিঃশব্দ শশ্মানে তবুও আলোড়ন তুলে নদীর ছলোছলো ধ্বনি ভরা নদীতে চর জাগে জলের সম্মোহন ভুলে নতুনের পদভারে জাগে প্রাণ নতুন চরে জলের অত্যাচার সয় নির্বিকার প্রেম কাম ক্ষুধা দেখতে দেখতে ফুরায় নয়নসুধা অজান্তে ক্লান্ত চোখ আশ্রয় নেয় চোখের পাতায়।

আরো পড়ুন

সাহিদা সুলতানা রীমা ছুটি ধরাময় এক অসীম সময়ে আজও আছি দাঁড়িয়ে। নিবিষ্ট হচ্ছে আমার মায়াবী ভোর, স্নিগ্ধ গোধূলি, আধো লাজের সাঁঝবেলা। সকালটি হীম স্নিগ্ধ ও মায়াবীতায় ছড়িয়ে আছে, অনুভূতিতে চারপাশের অস্তিত্ব হারাই আর একটি কাঙ্ক্ষিত দিন পেলাম জীবনে! ধরার বিচিত্রতা জন্ম অব্দি আজও অপরিসীমভাবে মোহিত করে। অগণিত মানব, জীবনের বাণে ছুটে বেড়াচ্ছে ধরাময়। আমিও তেমনই বাণে ভেসে আছি! জীবন ছুঁয়ে থাকে মৃত্যু ও বেঁচে থাকার খুব কাছে, স্বাদ নেয় তার একান্ত সান্নিধ্য, প্রতিদিন, সময়ে, ঘণ্টায়, মূহুর্তে। পিছে তাকিয়ে দেখে হয় নি কিছুই এক জীবনে সব পাওয়ার প্রসার, না ভাবি এমন সময় মনুষত্য দিয়ে সুন্দর করি যা বেঁচে রবে তোমারও চলে…

আরো পড়ুন

ফাঁকি মোহাম্মদ মফিজ উদ্দিন ভূঁইয়া ভাবছি জীবন পুরোটাই ফাঁকী থেমে নেই তার ধান্দাবাজি। জীবন বাঁচাতে জীবন সাজাতে কর্ম করতেও মানুষ রাজি।। ঘুমিয়ে আছি আর উঠব কিনা মেলতে পারব কিনা আঁখি, বলি এটা আমার ওটা আমার মিছে দুনিয়ায় সবই মেকি।। কর্মের সাধনা কর্মের বাসনা এটাই মানুষের আসল পুঁজি, পৃথিবীটা শুভঙ্করের ফাঁকী স্রষ্টার দেওয়া বিধান খুঁজি।। রঙের দুনিয়া রঙিন ফানুস প্রতিযোগিতায় বুনি বাড়ি ঘর, নাটাই হাতে যিনি ছাড়ছে সুতো তিনি স্রষ্টা আজব কারিগর।। জীবন শেষে এসে দেখি ভাই হিসেব নিকেশ অনেক বাকি, পুরো জীবনে যতটুকু করেছি জীবনের পুরোটাই ফাঁকী।। _____________________ অফিসার ইনচার্জ (ওসি) চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা লক্ষ্মীপুর

আরো পড়ুন

শেষ বিকেলের গল্প তসলিমা হাসান নদীর তীরেই বাংলো। রাতে নৌকা থেকে যখন নামি বুঝতে পারিনি। বিদ্যুৎ ছিল না। অফিসের দুজন কর্মচারী ঘাট পর্যন্ত এসেছিলেন । বাংলোয় পৌঁছে দিয়ে চলে যান। দেখভাল করার জন্য কেয়ারটেকারকে বার বার বলে গেলেন। কেয়ারটেকার মোতালেব খুব বিনীত ছেলে। বয়স ১৩-১৪ হবে। যা বলি তা-ই শোনে। কাছাকাছি থাকে। বাবার চাকরি সে করে। বাবা অসুস্থ । গত তিন বছর ধরে সে ই দায়িত্ব পালন করে। তিনদিনব্যাপী আমার পরিদর্শনের কাজ আজ শেষ। বাক্সপেট্রা গোছানো শেষ। ফাইনাল রিপোর্ট দাঁড় করানোর জন্য কাটাছেঁড়া করছিলাম । কলম চালাচ্ছিলাম নিমগ্ন হয়ে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকার । ডাকলাম, মোতালেব ! সন্তর্পণে…

আরো পড়ুন

তোমার প্রিয় রেখা শফিকুল ইসলাম হাসান স্বরবৃত্ত ছন্দ-৪/৪/৪/২ বসে আছি ঊষালগ্নে আবার হবে দেখা । তুমি আমার প্রাণের প্রিয়া প্রিয়তমা রেখা । কুহুক ডাকে মাতাল মন-যে তোমায় খুঁজে বেড়ায়। সূর্যমুখী উঠলো জেগে আমার প্রেমের পাড়ায়। শিশিরভেজা সবুজ ঘাসে বিন্দু জলের খেলা। ঘরের কোণে ছিদ্র দিয়ে ঊষার কিরণ মেলা। নদীর ঢেউয়ে কলকলানি শব্দে আমি মাতাল। ডিঙ্গি মাঝি বৈঠা হাতে তুলছে দেখো সে পাল সূর্যের কিরণ নদীর বুকে ঝলমলিয়ে উঠে। মুগ্ধ করে ভাবের কবি সেই কবিতা পাঠে। তুমি বন্ধু থাকো দূরে আর হবে কি দেখা। আশায় আশায় বাঁধে বাসা তোমার প্রিয় রেখা।

আরো পড়ুন

শিমুল ফুলের বাসি মালা [ নার্গিস পারভীন ] পর্ব– ০১ ২৩/১০/২০২২ রথীন শোভার বিয়েটা বুঝি আর টিকলো না– এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন পরেশ কাকা। অবাক হয়ে জিজ্ঞেস করলাম – কেন, কি হয়েছে ওদের আবার? পরেশ কাকা ঠোঁট দুটো বিস্তার করে মাথা নাড়লেন। আমি পুনরায় জানতে চাইলাম, কি সমস্যা বলুন তো কাকা? –হুম, বলতে তো হবেই। আর কতকাল চেপে রাখা যায় বলো! অবশ্য আমি নিজেই আগে এসব কথা শুনিনি। জানো তো শোভা কত মুখচোরা; নিজের কষ্টে ভেঙ্গে যাবে তবু মুখ খুলবে না। এতদিন জানতাম মেয়েটা আমার বড়ো ভাগ্যবতী–রথীনের মতো এমন একটা জামাই আমার, রুপে গুনে বংশ মর্যাদায় একেবারে পারফেক্ট, অনন্য–…

আরো পড়ুন