কবে হবে ইচ্ছে পূরণ শৈশবে মায়ের কোলে চড়েছি কাঁধে, পিঠে চড়িয়েছেন বাবায় হাতে, পায়ে দুলিয়েছেন তারা দুলেছি কতো দোলনায়। হেঁটে, হেঁটে পথ চলেছি একা কতো গন্তব্য দিয়েছে পাড়ি প্রান্ত থেকে ক্লান্ত বেশে এসেছি সাইকেলে চড়ে বাড়ি। চড়েছি গরুর গাড়ি,ঘোড়ার পিঠে ঠেলা,ভ্যান,রিকশা মটর সাইকেলে ট্রাক,অটো,মাইক্রোতে চেপে বসেছি ট্রেন, বাসের হ্যান্ডেলেতে ঝুলে। চড়েছি কতো নৌকা,ভেলায় স্পিডবোট আর লঞ্চে সমুদ্রপৃষ্ঠে জাহাজে করে কারো অসুস্থতায় এ্যাম্বুলেন্সে। চাকরির সুবাদে দামি পাজেরো চড়েছি জীপ, পিকাপ, প্রিজন ভ্যানে দূরপাল্লার এসি, নন-এসি বাসে করে ছুটি নিয়ে নাড়ীর টানে। স্থলপথে চড়েছি কতো নদী, সমুদ্রে করে জলযানে ইচ্ছে জাগে কবে ভাসবো হাওয়ায়? তাই ভাবছি মনে, মনে। শুধুই স্বপ্ন বিভোরে হাওয়ায়…
Author: প্রতিবিম্ব প্রকাশ
বাস্তববাদী কবি আবুল খায়ের-এর জাগ্রত সাহিত্য সম্মাননা-২০২২ অর্জন: গত ১২ই নভেম্বর ২০২২ রোজ শনিবার, মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান ঢাকায় অনুষ্ঠিত হয় ‘জাগ্রত সাহিত্য পরিষদ’ কর্তৃক আয়োজিত জাগ্রত সাহিত্য সম্মাননা-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক জনাব আল মুজাহিদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি সাহিত্যিক জনাব মাহমুদুল হাসান নিজামী মহোদয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জাগ্রত মহানায়ক, জাগ্রত গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলম। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন বিশিষ্ট ছড়াকার ও বাংলা একাডেমির আজীবন সদস্য জনাব আতিক হেলাল মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন…
কষ্টরা নর্দমায় রিতুনুর ১৪/১১/২০২২ ইং কতো কষ্ট জীবনের দিয়েছি নর্দমায় ঢেলে, গোপনে দু-চোখে অশ্রু ফেলে। আমায় দেখে সূর্য তাই হাসে বলে ভালোবাসে। আশায় আশায় থাকি মেঘের সাথে দেখতে চাঁদের মাখামাখি, রাখতে চাই না অদেখা কিছু দেখতে বাকি। চিরসবুজ আবহমান বাংলার রূপ অপরূপ দেখতে ভালোলাগে খুব। জানি একদিন সব ছেড়ে যাবো ভুলে যাবো কে ছিলো আপন কেবা আমার পর, ছেড়ে যাবো সুখের ঘর। মন মননে প্রকৃতি তাই বার’বার হৃদয়ে দোলা দেয় মনটা কেঁড়ে নেয়। যন্ত্রণা ছাড়া এই পৃথিবীর জানি সব কিছু ভুল বনে বনে খুঁজি আমি ডুমুরফুল। কাঁটাতারে আছে আবদ্ধ ঘাস ফড়িং লাগছে যেন সোনার হরিণ। শিশিরের টুপটাপ ফোঁটা সবুজ ঘাসে…
শিকারী যুথিকা জ্যোতি পর্ব: এক পার্ট টাইম হলেও ডিপার্টমেন্ট ষ্টোরে কাজ করতে বেশ ভালোই লাগতো। আমরা বিশজন কর্মচারী। তিনটে করে শিপ্ট্, এক এক শিপ্টে আমরা ছ’জন কাজ করতাম। আর এক ইটালিয়ান ভদ্রলোক ছিলেন ষ্টোরের ম্যানেজার। বছরখানিক পর দেখলাম, নতুন সাজ-সজ্জায় এবং সুন্দর ব্যবস্থাপনায় ষ্টোরের চেহারা সম্পূর্ণ বদলে গেল। বদলে গেল ক’য়েকজন কর্মচারী এবং ম্যানেজার। ভাবলাম, ষ্টোরের মালিক পুরোনো কর্মচারীদের বিদায় দিয়ে নতুন লোক হায়ার করছেন। কিন্তু মাসখানিক কেটে যাবার পরও আমরা ক’য়েকজন কর্মচারী তেমন কোনো নোটিশ পেলাম না। নতুন ম্যানেজারের মতিগতিও ঠিক বোঝা যাচ্ছিল না। মনে মনে ভীষণ টেন্শনে থাকতাম। একদিন হঠাৎ নতুন ম্যানেজার এ্যন্থনি লরেন্স আমাকে আর্জেন্ট ডেকে পাঠালেন।…
সংগীতশিল্পী আকবর আর নেই। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। কিডনি, লিভারসহ একাধিক জটিলতায় ১৬ অক্টোবর পা কেটে ফেলে হয় আকবরের। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আকবর আলী গাজী। এর আগে, ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী…
আসছে… অমর একুশে বইমেলা-২০২৩ কবি তৌফিকা আজাদ’র একক কাব্যগ্রন্থ: কামনার বিশুদ্ধ গোলাপ বইয়ের নাম: কামনার বিশুদ্ধ গোলাপ বইয়ের ধরন : কাব্যগ্রন্থ লেখক: তৌফিকা আজাদ প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-96965-7-5 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
বিমূর্ত দহন -এর মোড়ক উন্মোচন: কবি ও ঔপন্যাসিক জেবুন্নেছা’র সাড়া জাগানো উপন্যাস-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরেণ্য কবি আল মুজাহিদী, কবি ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী’ সহ আরও অনেক কবি, কথাসাহিত্যিক ও পাঠকবৃন্দ। আগামী ১৪ নভেম্বর ২০২২, সন্ধ্যা: ০৬ টায়, প্যান ডি রেস্টুরেন্ট, উত্তরা, ঢাকা। আপনিও আসতে পারেন সকল কবি/লেখকদের আমন্ত্রণ। প্রয়োজনে: ০১৭১৫৩৬৩০৭৯
প্রেমের পরশ গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত আমার শহর পরিশ্রান্ত আমি ও আমার হৃদয়।। বর্ষার শুরুতে তোমার আগমন বৃষ্টির ধারার মতো ছুয়ে গেলো আমার হৃদয়কে।। শরতের কাশফুল আর শিউলিরা শোনালো আগমনীর গান। আর তোমার স্পর্শ আমার হৃহৃদয়ে ঘটালো পরিবর্তন। হেমন্তের শিশির ভেজা সকাল আর আদর জড়ানো বিকাল সব মিলিয়ে ভালোই কাটছিলো আমার দিনকাল।। শীতের কুয়াশাচ্ছন্ন রাতে যখন আমি একা….. মনে পড়ে তোমার কথা হৃদয় চায় তোমার উষ্ণতা….. তোমার ভালোবাসা।। তারপর আসে চির আকাঙ্খিত বসন্ত। রঙ লাগে প্রকৃতিতে রঙ লাগে পরিবেশে রঙিন হয় ভালোলাগা…. রঙিন হয় ভালোবাসা।। ভরিয়ে দিয়ে যায়….. তোমাকে – আমাকে…. বসন্তের এই রঙের ছোঁয়া এভাবেই জড়িয়ে থাকুক তোমাতে–আমাতে।। কানাডা,১২-১১-২০২২ …
প্রাচ্য ও পাশ্চাত্য । শিরীন হোসেন । আমেরিকা ঘুরে এসে লিখেছেন বরেণ্য লেখক: শিরীন হোসেন এশিয়া থেকে ইউরোপ, প্রাচ্য ও পাশ্চাত্য দু’টো ভিন্ন পরিবেশ, ভিন্ন আবহ, ভিন্ন কালচার। তবু কোথায় যেন একটা মেলবন্ধন ঘটেই যায়। পুরো বিশ্ব যখন ইথারে ভেসে বেড়ায় তখন অচেনাও অনেক চেনা হয়ে যায়। আসলে ঘরের কাছেও অনেক জায়গা আছে যা আমরা দেখিনি, সেইসব জায়গার আবেদনও কম নয়। কিন্তু , আমরা তো বাউন্ডলেস বাউন্ডুলে। তাই পোটলা গুছিয়ে বেরিয়ে পড়ি আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে। জানতে চাই যা কিছু অজানা। উপমহাদেশে ঘুরে বেড়ানো আমার অনেক পুরোনো অভিজ্ঞতা, তারপর পাশ্চাত্যও টেনে নিল আমাকে। কোলকাতার পথে পথে, কিংবা শিমলা, পুনে, মুম্বাই,…
বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর আটজন পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। শনিবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের কস্তুরি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি। পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক। উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জুড়িবোর্ডের প্রধান সমন্বয়কারী শিউলী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি। চর্যাপদ…
