উপলব্ধি দিল আফরোজ রিমা পর্ব-৩ ওরা দু’ জনে ঘর বাধবে। এমন সময় একদিন নিলাঞ্জনা বলল, সবাই মিলে চলনা শেষ বারের মতো শান্তি নিকেতনে ঘুরে আসি। সবাই রাজি হলো ওরা কলকাতা থেকে বাসে রওয়ানা হলো। শান্তি নিকেতনে পৌঁছাতে পাচ ঘন্টা সময় লেগে গেল। বীরভূম জেলার বোলপুরে হোটেল উৎসবে ওরা দুপুরের খাবার এবং অনেকে নামাজও সেরে নিল। তারপর বেরিয়ে পড়ল রবীন্দ্রনাথের বিশ্বভারতী দেখার জন্য। বিশাল এলাকা জুড়ে গাছপালা ঘেরা প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এ বিশ্ব বিদ্যালয়। এক পাশে শান্তি নিকেতন অন্য পাশে বিশ্ব বিদ্যালয়ের ভবন সমুহ ও হোস্টেল। এখানে মালঞ্চ বাড়ি, বর্তমানে যা বিশ্বভারতী পাবলিকেশন অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। বিশ্ব ভারতী ঘুরে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সন্ধানী বীণ জলখাবারে জল থাকলে পিঁপড়ে তাড়াতে জলঢাকা লাগে। এ যে নয় সেই জলঢাকা নদী! প্রজাপতি পাখনা মেললে, পাখায় রঙ থাকে যদি! শুঙ্গ ভুলে চোখ খুলে কারো চোখ দেখে প্রজাপতি ফুলের মতি গতি! জলের পরিধিতে প্রজাপতি ওড়া, সেসবও পরাগরেণুর মাখামাখি আর মধু গ্রন্থির মধুজল ছিটাছিটির অনুরাগ অনুভূতি পরিধিহীন দিগন্ত চৌহদ্দি। জল+ পরাগ+ মধুগ্রন্থি=প্রজাপতি মধুপরাগী। মাঝে মাঝেই প্রজাপতি হয়ে যাই… অদ্ভুত অনুভূতি আতপ চাল সেদ্ধ হচ্ছে, দিয়েছি নুন তেল সামান্য পেঁয়াজ, এক আধটু আদার কুঁচি রসুন কুঁচি। ঘ্রাণেই তোমার গাল থেকে ঠোঁটে খসে পড়লো প্রশংসার উচ্ছ্বাসনীতি। আমি পলান্ন রেখে শাড়ির কুঁচি গোছাতে ব্যস্ত, চোখে ভ্রুকুটি। হায়! হায়! শব্দ পেছন থেকে…
প্রিয় জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে। খুব বেশি মনে পড়ে তোমাকে। তুমি কেমন আছো বেশি ভালো আছো তো। তবে কি কখনো মনে পড়ে আমায় আমার বেশ মনে পড়ে। আমি আর হয়তো তোমায় ভুলতে পারবো না বড্ড মনে পড়ে তোমাকে। অচেনা অতিথি ছিলে তারপর হলো বিনিময়। তারপর হলো শুভক্ষণ তারপর একদিন অনেক দূরে। আমার বেশ মনে পড়ে অনেক জানতে ইচ্ছে করে। ভুলে গেছো আমাকে অনেক সহজেই ভুলে যেতে পারছ। তোমার হৃদয়ের আকাশে আমি হতে চেয়েছিলাম ওই আকাশের তারা। খুব জানতে ইচ্ছে করে বড়ো ভালো আছো তো। আজ যখন তোমাকে চাই তুমি ততটাই অনেক দূরে। তবে কেন এসেছিলে মোর জীবনে…
ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী ভিন্নমাত্রা প্রকাশনীর একক বইমেলার উদ্বোধনে থানা শিক্ষা অফিসার: “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” সৃজনশীলতায় ভিন্নতা এই স্লোগানকে ধারণ করে ভিন্নমাত্রা প্রকাশনী বই পড়া আন্দোলন হিসেবে স্কুল ভিত্তিক বইমেলার আয়োজন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ” ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ -এ ২ দিন ব্যাপি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেস সাবিকুন্নাহার লিপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন – সাবেক পুলিশ সুপার বিশিষ্ট গীতিকার, সংগঠক ও কবি এটিএম ফারুক আহমেদ, বিশিষ্ট শিশুসাহিত্যিক স্বর্ণপদকপ্রাপ্ত কবি রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও…
শত জনমের প্রেম মোঃ দারুসছালাম রুবেল “মাত্রা বৃত্ত ছন্দ” ৬+৬/৬+২ উৎসর্গ: হাবিবা সিদ্দিকা তুমি মোর শত জনমের প্রেম, হাজার তারের বীণা। মনের আকাশে প্রেমের সেতারে ছন্দের আরাধনা। সাত রাজার ই ধন তুমি মোর, বাঁচিনা তোমায় বিনা, মুক্তা মানিক জোহরের চেয়ে অধিক মূল্যে কেনা। পরনের জামা, চাদর, ব্লেজারে তোমার খুশবু মিলে, হৃদয় কাঁপনে নয়নে স্বপন, দেখেছি আকাশ নীলে। রেশমী চুড়ির শব্দে আমার ঘুম ভাঙাবে কবে ? তেপান্তরের নীল দরিয়ায় মিলব দুজন তবে। ক্লান্ত শ্রান্ত ঘামের গন্ধে আকুল করবে প্রাণ, অধর ছোঁয়াব আলতো করিয়া, করবে যখন মান। শাড়ির আঁচল হইয়া তোমার অঙ্গে জড়াব আমি, কপালের টিপ আর মায়াবী চোখে, কাজলের কালো ওমি।…
আসছে…. অমর একুশে বইমেলা-২০২৩ কবি ফরিদা বেগম’র একক কাব্যগ্রন্থ: শুকনো ফুলের সৌরভ বইয়ের নাম: শুকনো ফুলের সৌরভ বইয়ের ধরন : কাব্যগ্রন্থ লেখক: ফরিদা বেগম প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-96965-5-1 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
গত ২৯ অক্টোবর, ২০২২ শনিবার বেলা ৩.০০ টায় রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এ হোটেল ফাউন্টেনের হলরুমে অনুষ্ঠিত হয় গোল্লাছুট পরিবারের ৩য় জন্মোৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গোল্লাছুট পরিবারের প্রাণবন্ত জন্মোৎসবে কেক কাটাসহ ছিল নানান আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসে শতাধিক শিশুশিল্পী। উৎসবমুখর পরিবেশে দেশবরেণ্য গুণীজনদের হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে গোল্লাছুট ম্যাগাজিনের উদ্বোধনী সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক কাজী হায়াৎ, সংগীতশিল্পী ফওজিয়া খান, জনপ্রিয় সেতারশিল্পী ও সংগীতগবেষক প্রফেসর রীনাত ফওজিয়া, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান শায়লা সাবরিন, চিত্রনায়িকা রেবেকা রউফ, সুপরিচিত কবি…
সরকারি, সহকারি, কর্মচারি: বানান রীতি: অভিধান সামনে নিয়ে লিখতে বসে কজন? বলতে গেলে, কেউই না। সত্যি বলতে কি, বেশির ভাগ বাড়িতে অভিধান থাকেও না। থাকলেও, আলসেমি কাটিয়ে, চেয়ার ছেড়ে উঠে, তাকের ওপর থেকে সেই অভিধান নামিয়ে, তা ব্যবহার করে খুব কম লোকই। অভিধান খুলে একটা শব্দ খুঁজে বের করা খুব কঠিন কাজ নয়। কিন্তু তার জন্যেও একটুখানি প্রয়াস পেতে হয়। শারীরিক আর মানসিক আলসেমি তাতে বাধা দেয়। এ রকম অবস্থায় একটা শব্দের বানান নিয়ে খটকা লাগলে উপায় কী? ধারে-কাছে কেউ থাকলে, তাকে জিজ্ঞেস করে নেওয়া যায়। অবশ্য তাতে সঠিক বানানটা যে জানা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, তা নির্ভর…
এক পশলা বৃষ্টি মাসুদা বিউটি আমার স্বপ্নের ক্যানভাসে অজান্তেই ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর এক ছবি একটু আগেই হয়ে গেল এক পশলা বৃষ্টি, সোনালী স্মৃতির ঝরোকার মতো ঝরে গেল অনায়াসেই! মৃদু সুখের ধাক্কা দিয়ে যায় আমার মনে, একান্ত মুহূর্তে- রিমঝিম ছন্দে চলে বৃষ্টির তাল,লয়,সুর আমি খুঁজি সেই ছবি দেখার অজুহাত, এটা ভালোবাসা কি না আমি জানি না। প্রেমের স্মৃতিমঞ্জরী- নীল সৌন্দর্যে রাখার তীব্র আকাঙ্ক্ষা একাকিত্বের নীল বিষাদে দুঃখ বিলাস! অভিমানে হিম হয়ে আসে আমার চোখের জল, কাজলাদিঘির টলটলা জলের মতো। অবিরাম ঝরে যাও বৃষ্টি এক পশলা নয় অনেক, অ-নে-ক বৃষ্টি চাই আমি সারাক্ষণ, সারাদিন, সারাবেলা। বৃষ্টির মতো- আমার জীবনের আকুলতা সে…
নষ্ট সৈয়দা উলফাত বেশি আদরে ছেলে নষ্ট বেশি জালে জেলে নষ্ট বেশি ঢেউয়ে কূল নষ্ট, বেশি সারে গাছ নষ্ট। বেশি ঘনত্বে মাছ নষ্ট বেশি শব্দে কান নষ্ট, বেশি ভনিতায় মান নষ্ট বেশি কথায় মুখ নষ্ট। বেশি জ্বালে ভাত নষ্ট বেশি হিংসায় জাত নষ্ট, বেশি চুনে পান নষ্ট। বেশি গায়েনে গান নষ্ট বেশি কাজে শেষ নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট।
