বারী সিদ্দিকীর ৬৮ তম জন্মদিন পালন ও গুণীজন সম্মাননা প্রদান: গত মঙ্গলবার, ১৫ই নভেম্বর ২০২২ তারিখে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের আয়োজনে বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব, বংশীবাদক ও কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর ৬৮ তম জন্মদিন উপলক্ষে ঢাকা, সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান-এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান’কে সম্মাননা ও পুরস্কার দেয়া হয়। জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুক্সী আহমেদ তাঁর পক্ষ থেকে আ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। কবি তসলিমা হাসান অমর কিংবদন্তি সুর সাধক বারী সিদ্দিকী-কে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রুক্সী আহমেদ’সহ অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। এক বার্তায় যাঁরা তাঁর কবিতা ও গল্প নিয়মিত…
Author: প্রতিবিম্ব প্রকাশ
পারস্পারিক রক্তের বন্ধনে এগিয়ে আসুন রক্তের আহ্বানে এই স্লোগানকে সামনে রেখে ব্লাড ফাইটার্স অব বাংলাদেশ (BFBD) এর ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও টি-শার্ট আইডি কার্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই পদক দেয়া হয়। গত ১৮ নভেম্বর শুক্রবার দিনব্যাপী মধুবাগ নয়াটলা শিশু পার্কে ব্লাড ফাইটার্স অব বাংলাদেশ (BFBD) এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং এ অত্র এলাকার দুইশতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাদের রক্তের গ্রুপ নিশ্চিত হন। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া থেকে চাইলে শিশুর সুরক্ষা-বিয়ের আগে করুন রক্তের পরিক্ষা এবং গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই দুইজন রক্তদান প্রস্তুত রাখুন এই ক্যাম্পেইন জনসাধারণের মাঝে করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, তরুনরা…
লোপা এবং রূপা শাতি ইফফাত খুব চেয়েছিলাম একটি মেয়ে হোক। কিন্তু একটি মেয়ে সন্তান জন্মের সাথে সাথে মনের কোনে বিষাদ নেমে আসে। আমি লোপা। নিজের জীবনের চাওয়া পাওয়া মেটাতে মেটাতে যখন ক্লান্ত তখন আমার কোল জুড়ে আসে একটি কন্যা শিশু। ওর বাবা চেয়েছিল ছেলে হোক। কিন্তু আমি চাই নি। নিজেকে মেয়ে হিসেবে সবার সামনে উপস্থাপন করতে করতে আমি ক্লান্ত। কিন্তু তবু কেন চাইলাম জানি না। হয়ত নিজের অসম্মান ঢাকতে। মনে মনে চেয়েছি আমি আমার মেয়েকে ছোট হতে দেব না। আমার মেয়ের নাম রূপা। আশে পাশের অনেকের মুখেই দেখেছি পুত্র সন্তান লাভের গর্বিত হাসি। নিজে কন্যা সন্তান বলে তো সব কিছুতেই…
ফজলার বাপ ফেলে আসা দিনগুলো স্মৃতির মনিকোঠায় আজ-ও ভাসে মনে হয় ওরে যেন কতো কি, কতো সোনাদানা রূপকথা রেখে এসেছি! ওই গ্রামে আজ যেন নেই আজ কোন জনরব সন্ধ্যার পরে নেই কোন কলরব এখন আর সন্ধ্যা সাঁজে মজমা বসে কিরে গ্রামে বল ভাই বল– আমি অভাগা দূর্ভাগা হয়ে দূরে এসে হয়েছি রসাতল গ্রামের মুক্তো হাওয়া, মিষ্টি জলে নাওয়া হয় না আর মোর খেলার সাথীরা সবে বুড়িয়ে গেছে, কেহ গেছে ওপারে চলে, সকলে হয়েছে পর! আমিও ধূপ চন্দন সুগন্ধি মেখে বসে আছি সেজে কখন ডাক এসে যায়… ভাই ওরে তখন আর বলার সময় হবে না, নিশ্বাস যাবে পড়ে আজরাইল এসে গেলে…
আসছে… অমর একুশে বইমেলা-২০২৩ কবি আজহারুল ইসলাম’র কিশোর গল্পগ্রন্থ: গল্প থেকে জ্ঞান বইয়ের নাম: গল্প থেকে জ্ঞান বইয়ের ধরন : কাব্যগ্রন্থ লেখক: আজহারুল ইসলাম প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-96965-2-0 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
ভোর হারুনুর রশীদ ঝাউবাগানে ভোর বিহানে শত শত পাখি কিচিরমিচির সুরে সুরে করে ডাকাডাকি। পাখির সুরে ঊষার ভোরে খোকাখুকু সব শয্যা ছেড়ে ফুলবাগানে করছে কলরব। গোয়ালভরা গরুগুলো “হাম্বা হাম্বা” ডাকে। রাখাল ছেলে বাঁধন খোলে বাইরে এনে রাখে। মোরগ ডাকে “কুক কু রু কুউ” কুকুর ডাকে “ঘেউ”। রবিরাঙা সাতসকালে ঘুমাইও না কেউ। রাতের আঁধার শেষ হয়ে ঐ সোনালি ভোর হলো। প্রভুর কাছে দয়া মাঁগি আপন দুহাত তুলো। অলসতা ছেড়ে দিয়ে আপনার কাজ কর। মেধা দিয়ে কর্ম দিয়ে সকলেই দেশ গড়॥
শিমুল ফুলের বাসি মালা নার্গিস পারভীন পর্ব – ০৪ ০৪/১১/২০২২ পরেশ কাকা আর রথীনের মধ্যে নানা বিষয়ে কথোপকথন চলছে। শোভা চা ও জলখাবার নিয়ে এসে হাজির হলো। আমি শিমু ও কনককে ডাক দিলাম। কনক শোভা ও রথীনের পুত্র দশম শ্রেণীতে পাঠরত। আসার পর থেকে ওর সঙ্গে দেখা হয়নি। একটু আগেই টিউশন থেকে ফিরেছে। আমার ডাক শুনে কনক একমাত্র বোন শিমু ওরফে শিমরন কে নিয়ে হাজির হলো। দেখলাম কনকের বুদ্ধিদীপ্ত স্বচ্ছ চোখে বুদ্ধির ছাপ প্রবল। ন্ব্যুজ্ব হয়ে হাতজোড় করে নমস্কার করেই মামা সম্বোধনে আমার কাছে এগিয়ে এসে মৃদু স্বরে জানতে চাইল– কেমন আছেন মামা? – ভালো, খুব ভালো। এতক্ষণ পর তোমাকে…
ফিরে দেখা কে থাকে বলো তো! যখন বিষন্নতার সাথে তোমার আলিঙ্গন ঘটে, তুমি গভীর রাতে অন্ধকার ঘরের জানালাটা খুলে দূরের ওই আকাশপানে তাকিয়ে থাকো আর তোমার চোখের কোণে জমতে থাকে এক হ্রাস কালো মেঘ। তখন তুমি কাকে অথবা কাদের পাশে পাও? ক’জন জানতে চায় মনের খবর? যখন অপ্রাপ্তি ও ব্যর্থতার ধূসর বিবর্ণ যাতনা তোমায় গ্রাস করে, তুমি নিশি রাতে চেনা পথে অচেনা হয়ে একাকী হাঁটো আর বাতাসে মিলিয়ে যায় তোমার চিরচেনা দীর্ঘশ্বাস। তখন তুমি কাকে অথবা কাদের সেসব জানাতে পারো? কে নেয় তোমার মনের যত্ন? যখন অগোছালো সব না বলা কথা ও স্মৃতি, তোমার ভেতরটা উলোট পালোট করতে থাকে, তুমি…
‘বিমূর্ত দহন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান: গত ১৪ নভেম্বর ২০২২ সন্ধ্যা ৬টায় ‘প্যান ডি এশিয়া রেস্টুরেন্ট’, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হলো কবি ও ঔপন্যাসিক জেবুন্নেছা’র উপন্যাস ‘বিমূর্ত দহন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি ছিলেন মোঃ মনজুর হোসেন ঈসা (সভাপতি, জাতীয় মানবাধিকার সমিতি), সভাপতিত্ব করেন কবি ও সংগঠক এ টি এম ফারুক আহমেদ। কবিতা পাঠ করেন কবি আনোয়ার কে মোর্শেদ, কবি এস এ কে রেজাউল করিম, কবি মোহাম্মদ ওবায়দুল্লাহ, অধ্যাপক এ কে মিলন, কবি এম এ মান্নান মান্না, শিল্পী কামরুন্নাহার শাপলা, কবি সোহেল রানা, শিল্পী ইসমোতারা মনি, কবি আর আই সিয়াম, কবি…
স্বাধীনতা । রওশন আরা ইসলাম । স্বাধীনতা! তুমি মুক্ত বলাকা নীল আকাশের গায়, তুমি মনি-কাঞ্চন ঘুঙুর কিশোরীর আলতা পায়। তুমি ধলেশ্বরীর কাশবনে যুবক-যুবতীর আলীঙ্গন, তুমি অশীতিপর বৃদ্ধের জীবন স্পন্দন। স্বাধীনতা! তুমি মাইক্রফোনে পাতি নেতার বকবকানি, তুমি দাঁড় টানা মাঝির ভাটিয়ালি গানখানি। তুমি আবোল- তাবোল যত কথা ছোট্ট শিশুর মূখে, তুমি এন্ড্রোকিশোরের গেয়ে যাওয়া গান সৃষ্টির সুখে। স্বাধীনতা! তুমি প্রচ্ছদ সর্বস্ব বই একুশের মেলায়, তুমি কবিতার ক্রন্দন কালের ভেলায়। তুমি মহাকাশে স্যাটেলাইট, সাগরে সাবমেরিন, তুমি নোংরা হাসপাতাল; এ্যাম্বুলেন্স সার্ভিসবিহীন।
