আসছে অমর একুশে বইমেলা ২০২৩ শীরীন আক্তার-এর সাড়া জাগানো উপন্যাস: নদী (তৃতীয় খণ্ড) বইয়ের নাম: নদী (৩) বইয়ের ধরন: উপন্যাস লেখক: কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, কবি ও অধ্যাপক শীরীন আক্তার প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনায়: আবুল খায়ের। প্রচ্ছদ: আল নোমান ISBN No: 978-984-95989-7-8 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
Author: প্রতিবিম্ব প্রকাশ
ভারতে একদিন শিরীন হোসেন দেশের বাইরে এই প্রথম। হঠাৎ করে ঠিক হলো ইন্ডিয়া যেতে হবে। পত্রিকার কাজ, অনেক ঘুরতে হবে। অনেক দিগ্বজ ব্যক্তিদের সাথে দেখা হবে। ইন্টারভিউ হবে। আমি খুব এক্সাইটেড ! এর আগে দেশের ভেতরে ঘুরেছি, এই প্রথম বাইরে যাবো। আমার অনুভূতিটা এমন ছিলো যে, ভিসা, ডলার সব মিলিয়ে মেয়েকে সাথে নিতেই হবে। কারন ও তখন অনেক ছোট। কার কাছে রেখে যাবো, তাই নিয়ে নিলাম সঙ্গে। মা-মেয়ে বেড়িয়ে পড়লাম বিশ্বজয় করতে। সব গুছিয়ে নিয়ে রওয়ানা হলাম । সাল টা ১৯৯২ , এর আগে এয়ারপোর্টে গিয়েছিলাম কাউকে বিদায় দিতে। আমার প্রথম ফ্লাইটে চড়া , যেন রকেটে করে চাঁদে যাচ্ছি। সে…
ভালো থাকো বন্ধু রিতুনুর হেমন্তের সন্ধ্যা আদালত পাড়ায় বন্ধুর ডাকে আমি তখনো মামলার কাজে ব্যস্ত বন্ধু, এডভোকেট শাহিদা রহমান। ফোন করে ডেকে নিল আমাকে, ব্যস্ততা কাটেনি তখনো ওর। লাল চায়ে আদার রস হাল্কা চিনি তাতে ড্রাইভার এসে ধরিয়ে দিল হাতে। শীতল বাতাস ভেসে আসছিলো জানালার ফাঁকে। শাখারি পট্টিতে সন্ধ্যা’কালিন শঙ্খের সুর, চাঁদ দিচ্ছিল উঁকি ঐ দূর। মধুময় সন্ধ্যায় কাজ রেখে দুজনার চললো কিছুক্ষণ আলাপন, কথার ফুলঝুরি এভাবে ওর কতোই না সময় নষ্ট করি। আমার বুকের স্বর্ণশিখোরে লেখা ওর নাম ওর ডাকে চলে আসি ফেলে যত কাম।
এ মৃত্যুপুরী আমার দেশ না সেন্টু রঞ্জন চক্রবর্তী এ মৃত্যুপুরী আমার দেশ না রক্তস্রোতে গড়ে উঠা এ রক্তিম ভূমি আমার না, অভুক্ত শিশুর কান্নায় যে আকাশ ভারী হয়ে থাকে সে আকাশ আমার নয়, মানুষেরা যেখানে ধর্ম দিয়ে সমাজ ভাঙে, উঠুন ভাগ করে, মানচিত্রে দাগ কাটে সে সমাজ ও মানচিত্র আমার না | ষোড়শীরা যেখানে নিয়ত ধর্ষিতা হয় সম্ভ্রম হারিয়ে নিঃস্ব হয় অবলীলায়, যেখানে মায়ের কান্না থামেনা নির্মমতা যেখানের সংস্কৃতি, বিচারের বাণী যেখানে নিভৃতে কাঁদে সে আমার দেশ হতে পারে না। মহান সংসদে গিয়ে যারা অমানুষ হয়ে যায় সাধারণের কথা বেমালুম ভুলে গিয়ে শুয়োরের চরিত্র ধারণ করে তারা যে দেশে বসবাস…
স্বপ্নভঙ্গ হাতটা যখন ছেড়ে দিলে মাঝ রাস্তায় রেখে দিলে ডুকরে কাঁদে বোবা মন স্বপ্নগুলো জ্বালায় সারাক্ষণ ৷ রইল পড়ে স্মৃতিগুলো যদিও সব এলোমেলো সহ্য করার শক্তি চাই বেদনাগুলো যাক নীলিমায়। আঘাত আজ যাকে এতটা আঘাত দিয়ে দূরে সরিয়ে দিলে একদিন ভালোবাসার হাতটা তুমি বাড়িয়ে দিয়েছিলে ৷ তুমি চাঁদ, আমি মাটি তাই দূরত্বটা বুঝিয়ে দিলে যদি আমি চলে যাই নক্ষত্রের পারে জানি আমি, তুমি আর আসবে না খুঁজতে আমারে যদি কখনও মনে হয় ফিরে আসবে আবার মনে রেখ, আমি আছি সেই আগের অবস্থানে ৷
মোহাম্মদ হাশেম এঁর গানে মুক্তিযুদ্ধ ও স্বদেশ চেতনা অধ্যাপক শীরীন আক্তার বাংলাদেশের অন্যতম জেলা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল সদর উপজেলার অন্তর্গত চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মোহাম্মদ হাশেম। তাঁর পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর পিতার পেশাগত কারণে গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে লেখা পড়ার জন্যে বাবার সাথে ঢাকা চলে যান।ঢাকার পুরানা পল্টন লাইন স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে তৎকালীন জগন্নাথ কলেজে ভর্তি হন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তবে অতি শৈশব থেকেই তিনি ভীষণ সঙ্গীতানুরাগী ছিলেন। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সঙ্গীতের উচ্চতর শাস্ত্রীয় বিদ্যাও লাভ করেন। গ্রামের জনজীবনের মাটি ও…
আসছে… অমর একুশে বইমেলা-২০২৩ কবি মাসুমা নিরু’র একক কাব্যগ্রন্থ: আবার বসন্ত এলে বইয়ের নাম: আবার বসন্ত এলে বইয়ের ধরন : কাব্যগ্রন্থ লেখক: মাসুমা নিরু প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনা: আবুল খায়ের প্রচ্ছদ: ধ্রুব এষ আইএসবিএন: 978-984-96965-8-2 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
সন্ধ্যার পারে – শরীফ আহমাদ যখন আসবে তুমি কোন এক সন্ধ্যার পারে আমি আছি ভাষাহীণ, অপলক দৃষ্টি শুধু আছে। পশ্চিম সীমান্তে মেঘ ঢাকছে যে ম্লাণ অন্ধকারে, আমি আছি সঙ্গিহীণ পথের কিনারে। মাথায় করছে ভিড় কোন কথা বুঝি না কিছুই, এ কথার কোন মানে, কোনরুপ, খুঁজি না কিছুই। অকারণ বসে আছি দৃষ্টি অনড় তুমি এসে বসে আছো কোন ক্ষণে! পাশে যেন সে আমার নেই তো খবর। নিরবেই ফেরালাম অবশেষে দুটি চোখ তোমার সে দুচোখের প’রে। দেখলাম সন্ধ্যার ম্লাণ রূপ মিশে যেন আছে, তোমার সে মুখের ওপরে!
অভিমান নার্গিস পারভীন ১০/১১/২০২২ অভিমান কেন করো? তুমি বোধহয় জানো না অভিমান করার জন্যও প্রয়োজন অভিমানীর, অভিমান বোঝার মত একটা হৃদয়ের! তুমি হয়তো জানো না কংক্রিটের দেয়ালে অভিমানের দাগ এঁকে যন্ত্রণার ছবিটা ফোটানো গেলেও সেটা জীবন্ত হয়ে ওঠে না কোন কালে – রোদে পুড়ে, জলে ভিজে, সময়ের দৌরাত্ম্যে ফ্যাকাশে হতে হতে একসময় একটা কিমাকার দৈত্যের অবয়ব হয়ে হয়তো তোমাকেও নিষ্প্রাণ করে দেবে ওদের মতো; তাই অভিমান করো না, কারণ অভিমান বোঝার মতো মন বা সময় এখন কারো কাছে নেই! সময়ের চাকায় পিষ্ঠ হয়ে যাচ্ছে হৃদয়ের অনুভূতিরা; অধিকাংশ ইন্দ্রিয়– যা একান্ত গোপন পরিকাঠামোর অদৃশ্য উপস্থিতির সংবেদনী অবয়ব; শৈশব পেরোলেই যেখানে আত্মা…
লেখা আহ্বান: আগামী ৩০ ডিসেম্বর বাস্তববাদী কবি আবুল খায়ের-এর ৪৬তম জন্মদিন। এই উপলক্ষ্যে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হবে বিশেষ সংখ্যা। শিল্প -সাহিত্যের কাগজ ‘কালের প্রতিবিম্ব’ ম্যাগাজিনে থাকবে বিশেষ আয়োজন। আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন নিচের ঠিকানায়: ১) ছড়া/কবিতা ২০ লাইনের মধ্যে। ২) নিবন্ধ/স্মৃতিচারণ ৩০০ শব্দের মধ্যে। ৩) বাস্তববাদী কবি আবুল খায়ের’কে নিবেদিত লেখাও দিতে পারেন। কোনো শর্ত নেই। তবে মৌলিক ও অপ্রকাশিত লেখা অগ্রাধিকার পাবে। যেকোনো যোগাযোগ: সম্পাদক, কালের প্রতিবিম্ব বাড়ি:০১, সড়ক:১৪/বি, সেক্টর:০৪, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫ ৩৬৩০৭৯ ইমেইল : khair.hrm@gmail.com kalerprotibimbo@gmail.com ওয়েব: protibimboprokash.com
