Author: প্রতিবিম্ব প্রকাশ

খুঁজে ফেরো খুঁজে নাও আমার যে আছে সেই মন, যে মন তুমি খুঁজে ফেরো যুগ থেকে যুগান্তর। শুরু থেকে শেষান্তে কাল থেকে কালান্তর বল না পেয়েছো কী সেই মনের সন্ধান! যা তুমি চেয়েছিলে মনের গহীনের রাখবে বলে? দেখ না একটু চেষ্টা করে, ঐ মরুভুমির গভীরে পড়ে আছে যে সেই আমার মনটা। বড়ই একা একান্তরে শূণ্যতার বিষাদে ভরে আছে এক কঠিন ভারী পাথরের তলে। আর যে পারছে না ভারী পাথরের ভার সইতে, তুমি আসো না একটু সময় করে সেই মরুপ্রান্তরে। আমি তোমার পদধ্বনি শুনতে পাবো আর তুমি পাবে আমার সেই মনের সুঘ্রাণ! এসো না তোমার শত ব্যস্ততা থেকে একটু সময় আমায়…

আরো পড়ুন

“দীর্ঘ অপেক্ষার পর সেই তুমি এলে” শেফালী হোসেন অনেক অপেক্ষার পর তুমি এলে যেনো বিষন্নতার আকাশে এক চিলতে রোদ্দুর হয়ে, যে মনের জমিনে ছিলো এতো দিন বেদনা নিঃশব্দ দীর্ঘশ্বাস, সে বুকের জমিনে ফুটেছে আজ হাজারো ফুল। মৌমাছির গুঞ্জনে শিউলির সিগ্ধ আবেশে এক মুঠো সুখের ছোঁয়ায় পুলকিত এই মন। তোমার আগমনে উঁকি দিয়েছে সুর্যের রঙের বাহার, সাদা মেঘ শুভ্র সেজেছে তুমি এসেছ বলে তুমি এলে আমার জন্য নতুন ভোর নিয়ে। মনে হয় হাজার বছর পরে বুকের জমিনে এক চিলতে সোনালী রোদ্দুর দেখা মিলেছে আজ। তুমি কি জানো? তোমাকে অবিরাম খুঁজেছি বর্ষার প্রথম বর্ষণে শরৎ এর কাশফুলের প্রতিটি পালকের ভাঁজেভাঁজে। বসন্তদিনের শিমুলের…

আরো পড়ুন

সূর্যটা বিজয়ের নীলিমা আক্তার নীলা লাল টুকটুকে সূর্যটা দেখতে পাচ্ছ? সূর্যটা বিজয়ের। আমার খোকা বিজয় নিয়ে এসেছে। বিশ্বাস হচ্ছে না? দেখো দেখো ঐ দেখো লাল সবুজের পতাকা নিয়ে সবাই উল্লাস করছে আনন্দ করছে দৌড়াচ্ছে। আর আমার খোকা রক্তের মিছিলে নিশ্চুপ ঘুমিয়ে আছে। তোমরা জানো? খোকার শান্ত মুখখানা কেঁদেছিলো কেঁদেছিলো মৃত্যুর আগে। তোমরা কান্নার শব্দ শুনতে পাওনি? তোমরা শুনতে পাওনি তার আহাজারি বুকফাটা আর্তনাদ মাটিতে লুটিয়ে পরা বিমর্ষ চিৎকার শুনতে পাওনি? তবে কেন? কেন? খোকাকে তোমরা ছিনিয়ে নিয়ে এলে না কেন? আমার খোকা তো বলেছিলো আসবে। খোকা তো মিথ্যে বলেনা, কক্ষনো বলেনা কক্ষনো না। সেদিনের মায়ের কান্নাটা এমনি করুণ ছিল কষ্টে…

আরো পড়ুন

শীত এলো শাহজাহান আবদালী শীত এলো থরথরিয়ে শীত এলো দেশে শীত এলো ঠকঠকিয়ে হিমবুড়ি বেশে। শীত এলো গায়ে দিয়ে কুয়াশার কাথা ভোর রোদে পাখিগুলো নুয়ে রাখে মাথা। সূর্যের মিঠে রোদে পিঠখানা মেলে আঙিনাতে বসে থাকে কৃষকের ছেলে। শীত এলো সাথে নিয়ে রসেভরা হাড়ি পিঠাপুলি ঘরে ঘরে মেতে ওঠে বাড়ি। শীত এলো শীত এলো বাংলার গ্রামে শীত এলে কত পাখি বিলে-ঝিলে নামে। শীত এলো শীত এলো ঠকঠক করে এই শীতে আমনের মাঠ যায় ভরে।

আরো পড়ুন

প্রেম স্বরূপ জেবুন্নেছা জেবু নকল প্রেমে তোমায় করবে পুজিঁ তেপান্তরে বালুচরের ফাদেঁ পড়ো না অকারনে মরণ জীবন হবে হাহাকার… তোমরা ভালোবাসায় হইও না কাতর, বুঝে নিও এই সব প্রেমের কারিগর মাঝ নদীতে তুমি হইও না বিভোর। এই বিশ্ব প্রেম অভিনয় ভয়ংকর তোমাদের মনকে রাখবে বাঁজী করবে প্রেমের কারঁসাজি সাবধান মরো না বিশ্বাসে ডুবো না পারবে না ফিরতে আর তোমার ঘরে হ‍্যা তোমাদের বলছি এড়িয়ে চলো করবে তোমাদের জীবনের ভরাডুবি। প্রেম বালুচর ধবংস করবে তোমার ঘর জেনে শুনে তোমাদের বানাবে কবর তার অভিনয়ে আর ডুবো না মাঝ নদীতে ভুলে আর পড়ো না, তোমাকে মূহুর্তেই করে দেবে পর। অসহনীয় করে দেবে জীবন…

আরো পড়ুন

উত্তরা আবাসিক এলাকায়, নান্দনিক পরিবেশে: ভর্তি চলছে…… উত্তরা রেসিডেনসিস্কুল এন্ড কলেজ আবাসিক/অনাবাসিক জুনিয়র সেকশন সিনিয়র সেকশন একাদশ বিস্তারিত জানতে স্কুল/কলেজ ক্যাম্পাস পরিদর্শন করতে পারেন। House: 07, Road: 16, Sector: 04, Uttara, Dhaka.

আরো পড়ুন

শহীদ বুদ্ধিজীবি দিবস পাহাড় ঘেরা সুজলা সুফলা আমার জন্মভূমি। জন্ম আমার তোমার কোলে– বার বার তোমার চারণ চুমি। দুইশত বছরের পরাধীনতার শিকল ভাঙতে কত গেল তাজা প্রাণ, সেই পরাধীনতার ভাঙতে শিকল করছে কঠিন সংগ্রাম। এত রক্ত এত সত্ব এখনো তো প্রাণে বাজে, কি বাঁধিব আমি বার বার রুখিবার সাধ জাগে। ছল ছল চোখে দেখি শুধু পানে বিধি কি এই বিধান মানি না সেই বিধান! কঠোর হস্তে ধরিব আমরা বাঁধন হারা সংগ্রাম, কত তরুন ছাত্র কৃষক শ্রমিক প্রাণ দিল অকাতরে তাজা রক্তে কত হলো মায়ের বুক খালি কত নারীর দিল নিজের ইজ্জত তা কি এত সহজে ভুলতে পারি? ১৪ ডিসেম্বরে রাতে…

আরো পড়ুন

বিজয় ফরিদা বেগম বিজয় মাসে, আনন্দে উল্লাসে বাংলার মাঠ পথ প্রান্তরে। বিজয় পতাকায় সাজে। পূর্ব দিগন্তে লাল সূর্য ভাসে। রক্তভেজা মুক্তিসেনারা হাঁসে। এমনি করে প্রতি ১৬ ডিসেম্বর, স্বপদ নেব বিজয়ের বীজ বুনবার। হে বীর মুক্তিসেনার দল তোমরা যেমন বিজয়ের হাসি হেসে, ফিরে আসেনি ঘরে, বিলিয়েছ প্রাণ। তোমাদের রক্তের বিনিময়ে আমরা দেব, মায়ের হারানো নোলক আর ভালোবাসার দাম।

আরো পড়ুন

এক মুঠো সুখ তসলিমা হাসান অর্পাকে আজ আমি আচ্ছা রকম বকা দিয়েছি। না এটা নিয়ে আমার ভিতর কোন অনুশোচনা নেই। মেয়ে মানুষ থাকবে মেয়ে মানুষের মত। সব বিষয়ে এত প্রশ্ন কিসের। এই যে , আমি এখন অফিস থেকে মাত্র তেতে পুড়ে ফিরলাম। কই আমার সেবা যত্ন করবে। তা না, এত দেরী হল কেন? অফিস থেকে কি কোথাও গিয়েছিলে? মুখ গোমরা করে আছ, বস ঝাড়ি দিয়েছে নাকি? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আরে বাবা তুমি এই যে সারাদিন বাসায় বসে থাক, আমি কি কখনো প্রশ্ন করি আজ সারাদিনে কি কি করলে? কখনো বলেছি যে পাশের বাসার ভাবি কি বলে গেল?…

আরো পড়ুন

আমি সেই নেতা খুঁজি আমি সেই নেতা খুঁজি তর্জনী উঁচিয়ে যে বলবে এবারের সংগ্রাম চলবে মুক্তির সংগ্রাম চলবে। আমি সেই নেতা খুঁজি বিশ্ব কাঁপিয়ে যে হাঁক দেয় শিকল ভাঙ্গার গানে স্বাধীনতার শুভ ডাক দেয়। আমি সেই নেতা খুঁজি আপোসহীন সত্য ভাষণে হৃদয়ে স্বদেশ প্রেম মানবিক ভালোবাসা শাসনে। আমি সেই নেতা খুঁজি নির্ভীক জেল খুন ফাঁসিতে রেসকোর্স ময়দানে সুর তোলে ‘জয় বাংলা’ হেমিলন বাঁশিতে। আমি সেই নেতা খুঁজি বজ্র কণ্ঠে যে বলবে স্বৈরাচারের গদি জ্বলবে মুক্তির সংগ্রাম চলবে। আমি সেই নেতা খুঁজি সোনালি স্বপ্নের কারিগর গোলামীর পিঞ্জর ভেঙ্গে দিয়ে স্বাধীন করে দেশ বাড়ি ঘর। আমি সেই নেতা খুঁজি যে নেতা আবার…

আরো পড়ুন