অঘ্রাণ (এটিএম ফারুক আহমেদ) ০৮.১২.২২ইং বাংলার প্রকৃতিতে হেমন্ত আসে নতুন রূপে মাঠঘাট প্রান্তর সাজে নতুন সাজে। ফুল বনে ফুল ফোটে, ফোটে ফুল গাছে গাছে। মুকুল মন্জুরিত হয় শাখে শাখে রবিশস্যে শ্যামলবাংলা সুশোভিত হয়ে ওঠে। শীতের আহ্বান চলে, দৃপ্ত পদে যদি শীত নামে শীতের কাঁথা চাদরের কদর যায় বেড়ে। পুঁথি পাঠ, গান, গজল, যাত্রা, থিয়েটার চলে হরদমে হরদমে সোনালি আমন ধান কাটা চলে ক্ষেত খামারে। আনন্দোৎসবে কৃষক ধান ঘরে তোলে চলে পউষ পার্বণে পিঠে পুলি, রসে মুখ ওঠে ভরে। রসের শীর্ণী বিতরণ চলে বাংলার ঘরে ঘরে শাকসবজি উৎপাদন, বিক্রয় চলে মহোৎসবে। জল কমে, ডোবা জলে, জলস্রোতে মাছ ধরার উৎসব এই সময়…
Author: প্রতিবিম্ব প্রকাশ
অমর একুশে বইমেলা-২০২৩ আমেরিকা প্রবাসী কবি ও প্রাবন্ধিক মরিয়ম ইসলাম’র মুক্ত গদ্যের বই: মন নিরাময়। বইয়ের নাম: মন নিরাময় বইয়ের ধরন : প্রবন্ধ/নিবন্ধ লেখক: মরিয়ম ইসলাম প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনা: আবুল খায়ের প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-97092-০০-০ প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
প্রিয় মানুষ জান্নাতুল ফেরদৌস 15 12 2022 কেন ভেদাভেদ কেন হানাহানি। কেন ধর্মের নামে ভিন্নতা আমাদের আমরা সবাই মানুষ। আমরা কেন ভেদাভেদ করি সবার গায়ে সবার গায়ে একই রক্ত। আমরা সবাই পাপি তাপি নর নারী সবাই মোদের ভাই বোন। ধর্ম অন্ধরা কেন ধর্মের বড়াই আমরা তো সবাই একই পথের যাত্রী। হয়তো কেউ আগুনে আবার কেউ মাটিতে। চলো সাবধান হই বিধাতার হিসাব ঘরে। জবাব দিতে হবে এক চুল ছাড় পাবে না। কিসের বড়াই কিসের অহংকার। প্রথমে নিজের দোষ দেখো পরে অন্যের বিচার করো। কেন ডাক্তারের চিকিৎসা বাণিজ্য কেন উকিলের বিচারের বাণিজ্য। কেন শিক্ষকদের বাণিজ্য। তবে সততার বাণিজ্য কোথায় তবে মানুষ হবার…
সস্তা প্রেম। । মোরশেদা আক্তার সীমা । তোমার মনের অচেনা শহরে আমি একলা একা পথিক, আমায় তুমি ভালোবাসো কিনা আমি জানি না ঠিক সঠিক। তবুও আমি চলছি একা ঠিকানা বিহীন, তুমি যেন আজকাল একটা অনুভুতি হীন। তোমার শহরে এসেছি আমি মনের খেয়ালে তুমি যেন হয়ে আছো আজ কেমন বেখেয়ালে , তবে কেন আমায় তোমার শহর চেনালে এখন যেন আমার পিঠ ঠেকছে দেয়ালে। আমি আবার যাচ্ছি ফিরে আমার এলাকায় তবুও যেন মনটা আবার পিছু ফিরে চায়, তোমার এমন সস্তা প্রেমে আমার হাসি পায় আমার বিদায়ে তবুও তোমায় লাগছে অসহায় হাতছানি দিয়ে জানাই বিদায় বিদায় বন্ধু বিদায়, চলে যাচ্ছি শুভকামনায়।
রূপকথা নয় পুষ্পিতা চট্টোপাধ্যায় এইখানে হাঁটা করি শুরু এইখানে মিহি পথ আকাশে মিশেছে। এইখানে ধানজমি মেঠোক্ষেত ধুলোমেখে সবুজে মিশেছে। এইখানে দুপুর গড়ায়। এইখানে সূর্যের পরকীয়া সর্ষের ক্ষেত আর অঘ্রাণের ধানে শুধু নয় ভালোবাসা ছুঁয়ে যায় আদিগন্ত বিস্তৃত এই জমি আর এ মাঠের দেশে। কবেকার গ্রামীণ সে বৃদ্ধ রেলেরপথ তাকেই শুধাও এ সব সত্যি কি রূপকথা নয়? এ গ্রামের মাটি ছুঁয়ে নদী চলে গেছে নদীটির বুক জুড়ে ব্যথা ব্যথা ঢেউ ভাগীরথী বুকের ভিতর জমা আছে অতীতের সব গৌরব। বাবারাই সাঁতার শেখায় আর মায়েরা সাহস! এই সব স্মৃতি রূপকথা মনে হয় তবু মিথ্যা নয়। যাও নদীকে শুধাও।
বিস্ময়ে বিমুঢ় শাহ সাবরিনা মোয়াজ্জেম শৈল্পিক নিদর্শনে — শব্দ গুলো বন্ধ স্মৃতির দুয়ার খোলে কাব্য হয়? — হয়না! বুকের অনলটুকু— দিকবিদিকের রেসের ঘোড়ার মতো —অন্তহীন পথ চলে! জীবনটাকে উল্টো ভাবনায় ভেবে নিয়েছি ভোরের — সফেদ এপ্রোন ঘেঁষে! তবুও দৃশ্যপট পালটায় — ভাবনা পালটে যায় — মধ্যে জীবনে — অপরাহ্নের আগে। সবকিছু স্মৃতির — জীবন্ত স্পষ্ট বহমান! কখনো কখনো বিপরীত দিক থেকে আসে অচেনা টান—অচেনা টানে ঋদ্ধ হইনা — হয়ে যায় হাততালির —জোকার মাত্র! জীবনের পায়েল বাজেনা কেননা পায়েলও কখনো কখনো —মূক বধির হয়— জীবনের উলটো দিক হলে! নাচের মুদ্রার ন্যায় জীবনের — উৎকর্ষ! রক্ত কণিকায় গ্যাস মিশ্রিত, কোথাও একটু —আলগোছের…
পৃথ্বীরাজ সেনের ৬৭ তম জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন: জনপ্রিয় ভারতীয় লেখক পৃথ্বীরাজ সেনের ৬৭ তম জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করলেন বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী। কলকাতার গোলপার্কে অবস্থিত রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পৃথ্বীরাজ সেনের ৬৭ তম জন্মবার্ষিকীর সাহিত্য উৎসবের অনুষ্ঠানমালা চলছে ৫দিন ব্যাপী। ১৩ ডিসেম্বর ছিল সাহিত্য উৎসবের ২য় দিন। উল্লেখ্য, পৃথ্বীরাজ সেন পশ্চিমবঙ্গের একজন সব্যসাচী লেখক। নানা বিষয়ে লিখেন। মৌলিক ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা দুই হাজারের কাছাকাছি। জন্মদিনে লেখকের সাথে হুমায়ূন কবীর ঢালীর কথা হলে পৃথ্বীরাজ সেন জানিয়েছেন, আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে তাঁর ১২৫ টি বই বেরুচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে উপন্যাস, প্রবন্ধ, কবিতা, অনুবাদ,…
স্বপ্ন দেখা ক্ষণ ( রবীন পাণ্ডে ) কিছু কিছু ভুল জীবনের কিছু মর্মন্তুদ জ্বালা ব্যথিত ক্ষণের কিছু আঘাতের দহন গভীরে তবু বেঁচে থাকা, তবু আবার স্বপ্ন দেখা দুচোখ জুড়ে। স্বপ্নের মায়াজাল আবারো ছবি আঁকে জীবনের মর্মের গভীরে আবারো তুলে তান, বেপরোয়া চোখ রাঙানো মরণের পরেও আবার এ যেন কোন সূর্যস্নান। এই স্বপ্নের গভীরে পাই তোমাকেই সেই তুমি আজ এই তুমি নও, আমার সব পরাজয়ে নিমেষেই যে তুমি আজ ও স্বপ্নাবতী হও। স্বপ্নাবতী ময়নামতী গহীন গাঙের পার ময়নামতীর সেই সে দেশে গজমতির হার, স্বপ্নগুলো সাজিয়ে নিয়ে স্বপ্নাবতীর দেশ স্বপ্নাবতীর স্বপ্ন চোখে চাওয়া কেবল নির্নিমেষ।
চতুর্দশপদী_সনেট_কবিতা। আত্মকথন। মোঃ আবদুল গনি ভূঁইয়া। দক্ষিণ বনশ্রী ঢাকা। ১৩/১২/২০২২ জীবন জেগেছে,পাথরের বুক ভেঙে। ভাবছো পরগাছা,কতো দিনই আছি? আর,পরগাছার আয়ুষ্কাল সামান্য। তারপরেও, মোরা সাজি পত্র পল্লবে! আমায় দেখে, হয়তো আরও বলছো। পরগাছার কি, জীবন বলতে আছে? তাইতো,পরগাছারা ভর করে আছি! ভালোবাসা ক্ষণিকের, অন্যের মাঝে। জীবন আছে বলে, পরগাছারা বাঁচে। খানিক সুখের জন্য,নিদারুণ কষ্টে ! জটর মূলের উপর, কতো বিস্তীর্ণ। শাখাপ্রশাখা, রক্তনালির মতো করে। ঐ পাথরের, শক্ত প্রাচীরের দেয়ালে। নিরস নিথর নিস্ফল, অসহ্য প্রাণে।
আসছে… অমর একুশে বইমেলা-২০২৩ কবি নার্গিস আক্তার’র একক কাব্যগ্রন্থ: বন্দি খাঁচার পাখি বইয়ের নাম: বন্দি খাঁচার পাখি বইয়ের ধরন : কাব্যগ্রন্থ লেখক: নার্গিস আক্তার প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনা: আবুল খায়ের প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-97092-3-7 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
