Author: প্রতিবিম্ব প্রকাশ

অবুঝ ভালোবাসা শিরীনা ইয়াসমিন মর্জিনা বাবা মরা মেয়ে।বাবা মারা যাওয়ার পর মায়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে।মর্জিনা অনেকটা বেখেয়ালি,নানীর কাছে থাকে,সারাবছর সর্দি লেগে থাকে;নিজের শরীরের যত্ন নিতে বুঝে না।ছয় বছর বয়সে ওকে কাজে দেয়া হয়।ও মেশিনের মত দ্রুত কাজ করে।কিছু চাইলে সাথে সাথে হাজির।দুবছর এক বাসায় কাজ করে আমার বাসায় আসে।আমার মেয়ের বয়স চার ওর আট। প্রথম দিকে তেমন কাজ করাতাম না। বাচ্চার সাথে খেলতো।বছর তিনেক যাওয়ার পর ও সব কাজই করে।মাঝে মাঝে লাপাত্তা হয়।ও না আসলে বুঝতাম কাপড় জমেছে।বহু খুঁজে ওকে আনতে হতো। এভাবেই চলছিল,তখন আমার দ্বিতীয় বেবি পেটে আসে।ওকে ছাড়া ভাবতে পারতাম না,কারণ ওর মতো কাজ কেউ করতে পারে…

আরো পড়ুন

অন্তরালে শাহনাজ ইয়াসমিন মুনমুন বোঝাবো কি করে তোমায়, কত ভালোবাসি গো! বোঝাবো কি করে তোমায়, তুমি হৃদয়ের কতটা কাছাকাছি গো! যেখানেই চোখ মেলি, যে দিকে তাকায়, সব খানে তোমাকেই খুঁজে আমি পাই। বোঝো না কি গো তুমি আজও, এই মন শুধু তোমাকেই চায়। লুকোনো ছিল যত মনের কথা.. জমানো ছিল যত ব্যাকুলতা, ছিল যত গোপন ব্যাথা। বলেছি তোমায় কবিতার ভাষায়। বোঝোনি কি গো তুমি আমার, সেই নীরবতার ভাষা? চুপ থেকেছিলাম যখন, তোমার আকুল প্রশ্নে। লিখেছিলাম যা মনের অন্তরাল হতে! বোঝোনি কি তুমি সেই লেখনীর মানে? কত শত বেদন নিয়ে বুকে, তবুও তো আছি সুখে। শুধু তুমি আছো বলে পাশে। বোঝোনি…

আরো পড়ুন

ঝরা পাতা নিল অপরাজিতা বিউটি —————— আমি বসন্তের ঝরা পাতা ক্ষয়ে যাওয়া জীবনের এক করুন ইতিহাস। আমার ও প্রাণ ছিল একদিন, সারা দেহে ছিল সবুজের সমারোহ। যৌবন ছড়াতো রঙের মেলা আকাশের নীলের মাঝে, চাঁদের চারিপাশে। কখনো খুঁজতাম প্রিয়জনের হাসি, চৈত্রের নিশীথে জ্বালিয়ে মাটির পিদিম। কিন্তু, আজ আমার জীবনের ডায়েরির পাতা খুলে দেখেছি —– সেখানে আছে শুধু একরাশ নিরাশা, হতাশা আর অবহেলা। শীতের ঘন কুয়াশার মতো আঁধার করে রেখেছে আমার চলার পথ। আমার ও তো আশা ছিলো স্বপ্ন ছিলো, ছিলো ভালোবাসা, কিন্তু হঠাৎ এক বসন্ত বাতাসে আমি হয়ে গেলাম ” ঝরা পাতা” । সোনার দুপুর বেলা – দেখা স্বপ্ন গুলো কোথায়…

আরো পড়ুন

তুমি আমার সেই প্রিয় জন শামিমা আক্তার জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি ভালোবাসা এমন, যা তৈরি হয় বিশ্বাস দিয়ে তুমি আছো তুমি রবে তোমাকে হারাতে আর চাই না তুমি আছো অনুভবে। তুমি আমার আলো আলোতে নিজেকে খুঁজি বারবার সেই সুর যা মাতিয়ে সুর লয়ে একাকার তুমি আমার মিষ্টি রোদের আলো সবুজ গালিচায় শোভাবর্ধনকারী যত্ন করে তুলে রাখব সিংহাসনে তুমি আমার অঙ্গীকারের আংটি মন মাঝারে খুঁজে পেয়েছি তারে। তুমি ছাড়া জীবন দিশেহারা তোমার আগমনে সুখের হাওয়া বয় তুমি আমার স্বপ্ন কুমার। তুমি ছাড়া পৃথিবী সাজে না দূর আকাশের তারা তুমি তুমি ছাড়া সব শূন্য সব…

আরো পড়ুন

প্রচ্ছদ সাঈদা চৌধুরী এক প্রান্তরের সীমারেখায় দাঁড়িয়ে আবহকাল ধরে একটি প্রতিচ্ছবি আঁকি ক্যানভাসখানি পূ্র্ণতা টানতে আপ্রাণ চেষ্টায়রত থাকি তবু অপূ্র্ণ থেকেই যায়। দেখতে দেখতে সন্ধ্যামণি বুঁজিছে আঁখি আগন্তুক এসে পথিকেরে বলে, পথে চলিতে দেখেছো কি কোথাও আমার প্রাণের স্বজনেরে ? কত যুগ ধরে হাতে হাত রেখে চলেছি পথে পথে সাথেই তো ছিল এখন তবে আমায় একা রেখে কোথা গেল সকলে ! —————– সাঈদা চৌধুরী ১৪/১/২০২৩

আরো পড়ুন

উপহাস মারজিয়া পপি আমার কবিতার ঝুড়ি নিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আড্ডায়। তোমরা করেছ আমায় হাসির পাত্র, দিয়েছ পাগল উপাধি। হাসি মুখে ভালোবেসে বরণ করে নিলাম তাই। পাগলরাই পৃথিবীর সবচেয়ে সুখি মানব, কোন কিছু হারাবার ভয় বা শঙ্কা নেই মনে। একান্ত ভাবনায় ডুবে থেকে বির বির করে হেঁটে চলি। আমার মনের এলোমেলো ভাবনাগুলো কবিতার রূপে সাজাতে গিয়ে হয়েছি পাগল, হয়েছি উপহাসের পাত্র ৷ তবুও ভালোবাসি আমার অবচেতন মনের এলোমেলো ভাবনায় সৃষ্টি কবিতাগুলো। আমার সৃষ্টি কবিতার টুকরো টুকরো শব্দগুলো বুকে লালন করে, মন হয় আন্দোলিত। একান্তে নিজস্ব ভাবনায় হারিয়ে মন সুখ খুঁজে, স্বীয় পৃথিবীতে। স্বীয় ভুবনে আমি-ই আমার সৃষ্টিকে প্রতিনিয়ত নিজের…

আরো পড়ুন

Poem: Meaning of Life Writer: Taslima Hasan Life is a miracle Contain with obstacle Where we take every breath That’s gift from God’s wreath. Life is a mystery With lots of memory Where there’re good or bad Containing the mood of happy & sad. Life is an action On the basis of perfection That depends on the morality Which belong to the quality of humanity. Life is an event That we often present Where are some objectives As well as different subjective. Life is a journey Moves with money From birth to death Calculating formula of math. Life is a…

আরো পড়ুন

প্রিয় তুমি জেবুন্নেছা জেবু যতো যাই বলি তুমি ছাড়া কিছু চলে না আলোকিত তোমার সত্তা যার উষ্ণতায় ভরে উঠে জগতের সকল সজীবতা। তুমি কি জানো না? তোমার ডুবে যাওয়ায় সমগ্র আলো আধাঁরে হারায়, আর শব্দরা ভাষা পায় না মনে জাগে হতাশা! প্রিয় তুমি বিনা চলে না দিন কাঠে না প্রহর তোমার আলোয় উজ্জ্বল করো তোমারই ভুবন ঘর। তুমি বললে, সূর্য কখনো কারো হয় না সেতো সকলের জানা তুমি আমাদের ভরসার ভাবনা তুমিই সকল প্রেরণা, তোমাকেই ভালোবাসি তোমার উদয়ে প্রাণভরে হাসি।।

আরো পড়ুন

হৃদয় মন্দ্র মোঃ দারুসছালাম রুবেল ফিরে আসনি আর, দেখনি এ বুকে ক্ষতের গভীরতা, পিছু ফিরে চাওনি একটি বার। শতো ডাকেও শুনতে পাওনি আঁতখরা হৃদয়ের গম্ভীর ধ্বনি; কী গভীর বধীর চিত্যকর্ণ তোমার ! পিছু ফিরে চাওনি একটি বার। এক আম কুড়ানো বৈশাখী দিনে, মিটেছে পিয়াস তৃপ্ত নয়নে; এলো চুলে দেখে তোমায় হৃদয় নির্বিকার ! তুমি এসেছিলে চুপিসারে, বসন্তের পাপড়ি-ফুলের ঘাণান্তরে; ঘুঁচিয়ে জীবনের সকল অন্ধকার। পিছু ফিরে চাওনি একটি বার। বলেছিলে প্রেম দেবে, বুকভরা বিশ্বাস দিবে; ভরাবে হৃদয় অমৃত প্রেম সুধায়। অবিশ্বাসের দর্শনে, বিশ্বাস গিয়েছে চলে সংগোপনে; পুড়ে ছারখার মন প্রেমেরি ক্ষুধায়। পিছু ফিরে চাওনি একটি বার। অভিমানের মূল্য, করে তুচ্ছ তাচ্ছিল্য;…

আরো পড়ুন

বৃষ্টি হোক অনির্বাণ রায় চৌধুরী আকাশঘন মেঘ করেছে চোখ ভরা তার বৃষ্টি জল কে যেন এই কানের কাছে বলছে ‘এবার ভিজবি চল ‘! এদিক ওদিক তাকাই আমি অবাক চোখে! -বললো কে? পৌষের এই ক্ষণটা আমি আমার হৃদয়ে ধরি সযত্নে! শীতের সকাল বৃষ্টি ঝরে কিন্তু তুই নেই তো সাথে কার সাথে বল ভিজবো আমি,স্মৃতিঘেরা ঐ মাঠে? একলা একটা মেঘলা আকাশ তাকিয়ে আছে অপেক্ষায় আজকে যেন সকল বৃষ্টিফোটা তোর ছোঁয়াতে ফাগুন পায়! ঝমঝমিয়ে বৃষ্টি নামুক রোদের জন্য অন্য দিন তোর প্রবাসে, তোর দরজায় বৃষ্টি নামুক লাগামহীন! আমার বৃষ্টি শুধুই আমার ভিজিয়ে দিক আমার শোক তোর প্রবাসে, তোর হৃদয়ে আজকে খুশির বৃষ্টি হোক!…

আরো পড়ুন