Author: প্রতিবিম্ব প্রকাশ

কর্মে সুন্দর আয়িশা ওয়াহিদ ব্যস্ততায় কাটুক সারাদিন কর্মে, অযথাই সময় কাটানো কোন মর্মে? জীবন হোক একক বা যৌথ, কর্মই হোক জীবনের সকল অর্থ। যেখানে তোমায় সারাদিন কাটবে বসে, কিছু দিবে না জীবন তোমায় এ আলস্যে। কর্মে কতশত মানুষ কাটায় নির্ঘুম, তাদের ই আসবে শান্তির নিশ্চিন্ত ঘুম। কর্ম ছাড়া নেই কারুর মুক্তি, আলস্যেরা মেলায় তর্কে যুক্তি। হাস্যকর হয়ে থাকে সকলের কাছে, চিন্তা করেনা কি বলে লোক পাছে। কর্মক্ষম থাকা ভাগ্যের ব্যাপার, অলস বুঝবে না কর্মের প্রহার। কর্মে মিলে শান্তি, আলস্যে ভ্রান্তি, কর্মে হয় উদ্যম, আলস্যে অধম।

আরো পড়ুন

জান্নাতুল নাইম এর কবিতাগুচ্ছ ১) মন মন্ত্রণালয় মুখচোরা, মনচোরা! তৃষ্ণার্ত কানাই! ওরে আমার শ্যাম কালিয়া কৃষ্ণচূড়া! সারা বন জুড়ে তোর একি আভা! ঋতুর ক্ষরণে বিরাজমান রক্তিম স্বভাব! করিসনে আর সূক্ষ্ম বিদ্রুপ বিরুপ অগ্নি লাভা! সৃষ্টি হয় যে ক্ষত আত্মায় তোর প্রেমাভাব! তুমি বললে তুমি কৃষ্ণচূড়া আসলে রাধা বা কৃষ্ণচূড়ার কোনো অবয়ব নই গো মোরা তুমি মনচারী, প্রাণচারী, হৃদয়রাজ্যে রোদ-বৃষ্টি ঝরা জলাভাবে প্রাণ রাজ্যের প্রেমশস্য খরা॥ ২) ভুবন সমাচার দ্বি-ভুবন এ তারা সমান, আমি অসমান। (সমদ্বিবাহু ত্রিভুজ) ত্রিভুবন আমরা সমান, জীবন সমতল সরল রেখা। (সমবাহু ত্রিভুজ) অসম ভুবন, আমরা তিনজনই অসমান, বিচিত্র প্রবাহ! জীবন বক্র রেখা। (অসমবাহু ত্রিভুজ) বহু চিন্তার…

আরো পড়ুন

যদি কথা রাখিস সোহরাব হোসেন শোন, তোকে একটা কথা বলবো প্রমিস কর কাউকে বলবি নাতো – তিন সত্য বলে কথা দে, যদি কথা রাখিস, তাহলে তোকে সব কিছু খুলে বলবো! আমাদের পাড়ায় সুন্দর একটি হাট বসেছে, বিকেলে অনেক লোকজন আসে হাটে, বেশ কিছু দোকানও বসেছে শুধু তাই নয় প্রত্যেহ সকাল বিকেলে বাজারও বসে। বাজারের দক্ষিণ কর্ণে চাটাইয়ের বেড়া টিনের চালা ঘর চায়ের স্টল, ওটা আমার! বেশ ভালোই চা বিক্রি হয় বাজারে। মাঝে মধ্যেই কেউ কেউ পান খেতে চায়, আমার মনে হয় স্টলে পান রাখলে খুব ভালো বিক্রি হবে। আমি বলি কি বন্ধু তুই আর- কামলা বিক্রি করতে যাস না কারন…

আরো পড়ুন

অবচেতন মন শাহনাজ শারমিন সব পাখি খুঁজে ফিরে নীড়, আমার নীড়ের ঠিকানা অজানা। বৈশাখী ঝড়ে মাতাল হাওয়া, ছুটে চলে দিগ্বিদিক আমি শুধু জানি এই ছুটে চলা নেই যার কোন সীমারেখা। পথের বাঁকে বাঁকে, হারিয়ে পথের ঠিকানা, ছুটে ছুটে চলবে মন হিসেবের খাতা চুকে গেছে মনের সব লেন দেন। আবার যদি আসি এমনি করে কোন একদিন মেঘ বৃষ্টি হয়ে, ঝরবো কারো চোখে মায়াবী কাজল ধুয়ে দিতে কোন এক শ্রাবণ গভীর রাতে। অচেনা পথিক সেই আমি, দেখা মিলে না বাস্তবতায়, তবুও ভালবাসা সে যেন অভিলাষ মালতীর সুভাস মুগ্ধতা এই যেন স্বপ্ন বিলাস। তোমার মনের কুঞ্জবনে, জানি ফাগুন দিবে নাড়া, এসো না তবুও…

আরো পড়ুন

একটুকু স্পর্শ চাই তসলিমা হাসান তুমি ভালোবেসে উন্মাদ হয়ে যদি আমার হাতটা শক্ত করে ধরে ফেল, একবার চুম্বকের মতো আকর্ষণ কর; তাহলে আমার শিরা উপশিরায় মৃদু শিহরণ জেগে উঠবে। বেজে উঠবে পিয়ানোর মধুর সুর। আমি আনমনে তোমার বাহুডোরে হয়ে যাবো বন্দী। গড়ে তুলবো ভালোবাসার সন্ধি। তোমার নিঃশ্বাসে – বিশ্বাসে মিশে গিয়ে তোমার হৃদপিণ্ডের কোণে জায়গা করে নিবো আমি। রক্তের প্রতিটি কোণায় কোণায় প্রবাহিত হয়ে তোমার শরীরের সাথে মিশে হয়ে যাবো একাকার। তখন আমার স্পর্শে কাতর হয়ে তুমি এনে দিবে আমায় শত নীলপদ্ম। সেই সুবাদে আমি নীল নকশীকাঁথা হয়ে ভালোবাসার উষ্ণতা ছড়ায় জড়িয়ে রাখতে চাই তোমাকে। চাই ভালোবাসার নিবিড় স্পর্শ। তোমার…

আরো পড়ুন

চাওয়া পাওয়ার হিসাব — কামাল কাদের দিনটি আগুন ঝরা গ্রীষ্মের দুপুর। রাস্তার দু ‘ পাশে লোকের চলাচলের ভীড় দৃশ্যমান, একজন আরেকজনকে ঠেলা ঠেলি করে হাটছে। এরই মাঝে ট্রাফিক আলোর সামনে ছোট্ট মেয়েটি হাতে কয়েক গোছা বেলী ফুলের মালা নিয়ে চলন্ত গাড়ীর আরোহীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে , উদ্দেশ্য মালা গুলি বিক্রী করা। মেয়েটির বয়স বড়োজোর আট / নয় বছর হবে। শুস্ক চেহারা , শীর্ণকায় শরীর ,কতদিনের পুরানো জামা গায়ে জড়ানো তা বোঝা কঠিন। উত্তপ্ত পিচ ঢালা পথে খালি পায়ে হেটে ক্রেতাদের পেছনে পেছনে ঘুরছে যদি কোনো হৃদয়বান ক্রেতা তার কাছ থেকে একটি মালা কেনে !! নাসিমা আখতার সুগন্ধা ,…

আরো পড়ুন

শোকাহত : ঢাকাই সিনেমার পর্দা কাঁপনো জনপ্রিয় চিত্রনায়ক, অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন ছেলে রওশন হোসেন পাঠান । আজ সকালে রওশন প্রথম আলোকে জানান, অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে। অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আট বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ। সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসের প্রথম দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় রক্তে সংক্রমণ…

আরো পড়ুন

জননী আমার __কাকলী কর ঝুমা আমার প্রাণ সেতো তোমারি দান জননী আমার! অমৃতরস পান করেছি ভুমিস্ট হওয়ার কালে। সম্রাজ্ঞী করেছো মোরে তোমার স্নেহ-ছায়াতলে! ধন্য করেছো মোরে ধরনীর আশ্রয়ের শোভাতলে! অমৃতপিয়াস মিটিয়ে দিয়েছো অতল গঙ্গাজলে। দু’হাত ভরে দিয়েছো মাগো, নাওনি কিছু তুলে! দেবীর আসন দিয়েছি তোমায়, ভক্তির আঁচলে! কোটিতম বছর রেখো তোমার মঙ্গলঘট চরনতলে! ধন্য আমি, তুমি আমার মহিমান্বিত জননী বলে। USA/NY

আরো পড়ুন

পালা বদল শাহনাজ শারমিন এখন আর আগের মতো ভাবি না, কে আমাকে ভাবল মনে রাখল কিবা মনে নাইবা রাখল এসব নিয়ে। মন খারাপটাকে সরিয়ে দিয়েছি দূরে বহু দূরে কষ্টটাও আজ আর কান্নার বৃষ্টি হয়ে ঝরে না। সময়ে সব সম্পর্কগুলো ফিকে হয়ে যায় বদলে যায় আকাশ নিলীমার মতো। যার জন্য মনটা একসময় বড্ড তুমি তুমি করে সেই তুমিটা কেউ না হওয়ার কষ্টটা আজ আর আমাকে আঘাত করে না। আমার তুমিটা যে আমার নয় এটা বুঝতে পেরেছি বলে। ভাবছ আমি কেন পাল্টে গেছি তাই না, আসলে, কষ্টগুলো বুকের মাঝে জায়গা দিব সেই জায়গা খালি নেই, সবটুকুই ভরে গেছে। তবে কী জানো, আমি…

আরো পড়ুন

ঘুর্ণির ঝড় মোখা তপন বাগচী টেকনাফ হয়ে আসল যে তেড়ে ঘুর্ণির ঝড় মোখা তাকে তো থামানো যাবে না সহজে, সে যে মহা-একরোখা। অপ্রতিরোধ্য চলার সে গতি মারবে মানুষ, হবে ক্ষয়ক্ষতি ঘরবাড়ি আর ফসলের ক্ষেতে মেরেছে তীব্র টোকা। শোয়াশ’ মাইল বেগে সে ধাইছে সব কেড়ে নিছে যা কিছু পাইছে উপায় কী হবে, পড়তে পারি না কপালের লেখাজোকা।

আরো পড়ুন