Author: প্রতিবিম্ব প্রকাশ

নজরুল স্মরণে শ্রদ্ধান্জলি সাঈদা আজিজ চৌধুরী সুধামন্থিত প্রাণ অমিয় বচন ফিরে এসো সৈনিকবেশে সাম্যের নজরুল। প্রেম দাও দ্রোহ দাও ভৈরবী চেতনায় তবলার বোল। রক্ত কণিকায় যৌবনদীপ্ত নৃত্যের ঝংকার তোলো আরকটিবার। হৃদয়-মন্দিরে শ্যামা সঙ্গীত, অগ্নি ঝরাও বিষের বাঁশীর কলতান। ফিরে এসো সৈনিকবেশে প্রতিবাদী ভাষায়, কেন হলে রণক্লান্ত ! মানব রচিত বিভেদের লৌহ কপাট লাথি মেরে ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও কারা প্রাচীর। প্রাণের স্পন্দনে ফিরে এসো রণতূর্য বাজাও অবিরাম। হৃদয় জংশনে ছন্দে ছন্দে সম্প্রীতির দীক্ষামন্ত্র রচিত হোক আরেকটিবার। এসো স্বদেশের সৈনিক, এসো চির নবীন, সাম্যের কবিতা করো নির্মাণ। হৃদয় বন্দরে সন্চিত অমানিশা দাও করে অবসান। প্রতিবাদ করো অগ্নিকণ্ঠে অগ্নিবীণা বাজাও, বিষের বাঁশী…

আরো পড়ুন

মা তবু দাঁড়িয়ে তানজিন তামান্না অর্ণা জীবন মোড়ানো পিচঢালা সড়ক যখন মায়ের চোখের পার বেয়ে যায় সন্তান বলে, মা তুমি ভেবো না, একটু ঘুমাও না মা দৃষ্টিকে আঁচলে মুড়ে চিন্তার খৈ নিয়ে বসে সন্তান ফেরার অপেক্ষা নেতিয়ে পড়া সময়গুলিকে মা রান্না করে ভাবনার জলে অপয়া সড়কের ভয় মায়ের চোখে মুখে শংকার জাল বিছায় ঘড়ির কাটায় দৃষ্টি ঝুলিয়ে মা কী এক উদ্বিগ্নতার পান্তা সাজায় অশান্ত হৃদয়ের পাতে বাছা ফিরবে অপেক্ষা মুঠোফোন নজরের গলায় ঝুলিয়ে মা তাকিয়ে থাকে যতদূর দৃষ্টি সীমানার পারে যেতে পারে সন্তান পাখির মত নীড়ে ফেরে এক আকাশ উচ্ছ্বাস পকেটে নিয়ে মায়ের কলিজা নেয়ে যায় জমজমের জলে সন্তানের মুখদর্শনে…

আরো পড়ুন

টরন্টোতে আনন্দমুখর ষষ্ঠ বাংলাদেশ উৎসব: কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। গত শনিবার (২০ মে) অনুষ্ঠিত আয়োজনের স্থল যেন হয়ে উঠেছিল এক খণ্ড বাংলাদেশ। আলোঝলমলে মিলনায়তনে ছিল নানা আনন্দ উৎসব। কবিতায়, গানে, কথামালায়, নাচে আর বাংলাদেশ থেকে আসা অতিথি শিল্পীদের অংশগ্রহণে ছয় ঘণ্টা ধরে চলা অনুষ্ঠানটি আনন্দধারায় ভেসে চলছিল যেন। মিলনায়তনে বসে যারা অনুষ্ঠানটি উপভোগ করেন, তাঁদের অনেকের মুখে শোনা যায়, ‘পুরো আয়োজনটি যেন একখণ্ড বাংলাদেশ।’ উষ্ণ সম্ভাষণে অতিথি বরণ টরন্টো প্যাভিলিয়নের বাইরে পার্কিং লট থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত ছিল নিরাপত্তার চাদরে মোড়া। দায়িত্বে ছিল টরন্টো পুলিশে বেশ কয়েকজন অফিসার। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্ভাষণ জানান স্বেচ্ছাসেবকেরা। প্রবেশপথ…

আরো পড়ুন

মা স্বপ্না কর্ম্মকার মন্ডল মা কথাটি বড়ই মধুর, মা বলে ডাকলে মনে জাগে আলাদা সুর! মা তুমি শুধু মা, তোমার হয় না কোনো তুলনা। তোমার মুখে লাগে না কভু গ্রহণ, খুঁজে পাই না তোমার কোনো উদাহরণ, এ যেন এক অন্যরকম ভালোবাসার ধরন। সবার মন যোগাতে যোগাতে আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত, তুমি তখন পাশে বসে আমায় করো শান্ত। তোমার কখনো ভুল হয় না, মা! আমি কি খেতে ভালোবাসি, আমার পছন্দ কোন রান্না! কখন আমার মনে কালো মেঘ জমে, কখন সোনালি রোদ হাসে, সবই তোমার জানা। এটাও জানো তুমি কোনটা আমার সত্যি আর কোনটা বাহানা! মা, তুমি কখনো চাওনা প্রতিদান, এ যে…

আরো পড়ুন

অভিনন্দন শিল্পীকে নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমির নজরুল পুরস্কার-২০২৩ পাচ্ছেন শিল্পী শাহীন সামাদ। নজরুলচর্চা ও তার প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে শাহীন সামাদকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আগামী ২৪ মে বুধবার সকাল ১১টায় নজরুল পুরস্কার-২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদের হাতে পুরস্কার হিসেবে একটি চেক, সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হবে। এর আগে শিল্পী শাহীন সামাদকে নজরুলসংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে শাহীন সামাদ বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে আমি অনেক পুরস্কার পেয়েছি। প্রতিটি…

আরো পড়ুন

খোলাচিঠিতে ঈদ খুশি। মোরশেদা আক্তার সীমা। খোলাচিঠিতে পাঠালাম আজকে ঈদের খুশি, আমাদের এখানে খুশি রাশি রাশি, ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য নয়ন জ্বলে ভাসি, ওদের জন্য পাঠাতে চাই একটু ঈদের খুশি। বুকের ভেতর কষ্টগুলো পুড়ছে ভিষণ খোভে ঈদের দিনও রক্ত ক্ষরণ বিশ্ববাসীর শোভে? মুসলিম ভাইদের রক্ত দামি বলে দিলাম আমরা, রোজ হাশরের বিচারে পুড়ুক ইহুদীর হাড় মাংস চামড়া। কচি শিশুগুলো রক্ত রঙিন পোশাকে করেছে আজ ঈদ, প্রিয় মুসলিম ভাইয়েরা হয়েছে কত শহীদ। বিশ্ববিবেক জেগে উঠুক এইনা ঈদের খুশিতে খোলা চিঠিতে ঈদ খুশি যাক ফিলিস্তিনের মাটিতে।

আরো পড়ুন

স্পর্শ মাকসুদা খাতুন ফেসবুকে দেখেছিলাম তোমার ছবিখানি, ছবি দেখে সিদ্ধান্ত নিলাম তোমার সাথে দেখা করবো আমি। ছুটি নিয়ে দেখা করতে এলাম 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেখলাম তোমায়, নীল শাড়িতে দাঁড়িয়ে আছো জারুল গাছের নিচে চারিদিকে জারুলের ফুল দিয়ে রাস্তা গিয়েছে ঢেকে। তুমি চেয়েছিলে দূরে কোথাও তাই এই জায়গাতে এসেছি আমি, তোমার অন্তরের ছোঁয়ায় হাটছি পাশাপাশি। বসলাম গিয়ে নদীর পারে মাছ ধরছে জেলে, তুমি আমার মুখের দিকে তাকিয়েছিলে এককভাবে। বললাম তোমায় তোমার হাতের উপর রাখতে চাই আমি আমার হাত বললে হেসে রাখতে পারো। যখন আমি রাখলাম হাতের উপর হাত বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে, ফিরে আসার সময় বললো সে কেন…

আরো পড়ুন

ছোট বোন টুনটুনি মোঃ শফি উল্লাহ (মিয়া ভাই) তোর মিষ্টি মিষ্টি সুন্দর কথা, জুড়ায় সবার প্রাণ আদব কায়দা শিখে তুই, রাখবি মোদের মান। তুই যে আমার সোনার খনি, সবার নয়ন মণি আদর করে ডাকে সবাই, মাইমুনা টুনটুনি। আমার বোনটি ছোট্ট অতি, ধরে হরেক রকম বায়না। বোনটি আমার খেলনা কিনবে, তার যে দেরি সয় না। পুতুল কিনবে গাড়ি কিনবে, কিনবে নানা রকম সাজ শপিং করতে যাবে বোনটি আমার তৈরি হয়েছে আজ।

আরো পড়ুন

জাতীয় কবি বিজন বেপারী যাঁর কবিতায় আগুন ধরে সহজ সরল মনে, নিপীড়িত মানুষগুলো হুংকার দিতে জানে। দুঃস্থ জানায় বিদ্রোহ আজ দাঁড়ায় পেতে বুক, ধনী কেনো ভোগ করিবে এই সমাজের সুখ? ধর্মে ধর্মে সম্প্রীতিটা তোমার কাছেই শেখা, মানবতার সেবক তুমি জীবদ্দশায় দেখা। যে কলমে আগুন জ্বলে প্রেমের বাঁশি বাজে, শিশুর মুখের প্রিয় ছড়া তাঁর লেখনীর মাঝে। জাতীর কবি নজরুল তুমি মাথায় রাখি তত, ক্ষণ জন্মে ধন্য এ দেশ শ্রদ্ধা অবিরত। _________ বিজন বেপারী ঝালকাঠি, বরিশাল।

আরো পড়ুন

উত্তরবঙ্গের নদ-নদীগুলোর নামের উৎপত্তি বিশ্লেষণ: কনক সরকার। ভারত। (Copyright Reserved, Ref- IJHSSS, Volume-IX, Issue-II, March 2023, pp-18-24.) ………………………………………………………………….. তিস্তা নদী= “তিস তিস” বা “টিস্ টিস্” শব্দে বহে, তাই তিস্তা নদী। কুলিক নদী= “কলকল” শব্দে বহে তাই কুলিক নদী (রায়গঞ্জ)। তোর্সা নদী= বর্ষাকালে তীব্র স্রোতে “টস টস” বা “টরস টরস” শব্দ উৎপন্ন করে, তাই (টোর্সা) তোর্সা নদী। ঘড়ঘড়িয়া নদী= “ঘড় ঘড়” শব্দে বহে তাই ঘড়ঘড়িয়া নদী (কোচবিহার)। রায়ঢাক নদী= “ঢক ঢক” ঢাকের মতো শব্দ উৎপন্ন করে তাই রায়ঢাক নদী। ঢাকসি নদী= “ঢক ঢক” শব্দে বহে তাই ঢাকসি নদী। জলঢাকা নদী= বর্ষাকালে জল “ঢক ঢক” শব্দে বহে তাই জলঢাকা নদী। গঙ্গা নদী=…

আরো পড়ুন